খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ (৯ অক্টোবর) সারাদেশের ন্যায় খুলনা
মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায়
কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ ও সমাবেশ শেষে
নগরীতে বিক্ষোভ মিছিল করবে দলটি।
বিএনপি মিডিয়া সেল জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,
প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক
বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক
এড. শফিকুল আলম মনা।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, খালেদা জিয়ার জীবন
যখন বিপন্ন, তখন সরকারের মন্ত্রীরা আইনের বানোয়াট ব্যাখ্যা দিয়ে তাকে
উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে
বিদেশে পাঠানোতে আইন কোনো বাধা নয়, সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সাজা স্থগিত
করে মুক্তির সরকারি যে আদেশ জারি করা হয়েছে তাতে দেওয়া শর্ত তুলে নিলেই
যেকোনো মুহূর্তে তাকে বিদেশে পাঠানো সম্ভব। তা না করে সরকার তাদের
ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে খালেদা জিয়ার জীবনকে ব্যবহার করছে।
যা অত্যন্ত নির্মম, অমানবিক ও অরুচিকর।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আজকের সমাবেশ ও মিছিল হবে স্মরণকালের বৃহৎ কর্মসুচি। ইতমধ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের
পক্ষ থেকে প্রস্তুতি সভা করেছে। বিএনপির শান্তিপুর্ণ কর্মসুচি সফল করতে
তিনি দলীয় নেতাকর্মীসহ খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন।











































