Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

79
আলমডাঙ্গায় ১০ দিনে লাম্পি স্কিনে ১২ গরুর মৃত্যু

বিবৃতিতে খুলনা বিএনপি
বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা বঞ্চিত হলে, জনগণ ঘরে বসে থাকবে না
।। খবর বিজ্ঞপ্তি।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করতে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা প্রদান করেছে। আজ তিনি গুরুতর অসুস্থ। দীর্ঘ দিন ধরে তার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকগণ বলছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে নেই। যার পরিপ্রেক্ষিতে বেগম জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সরকারে কাছে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়ার কথা বলা হলেও সরকার এ ব্যাপারে ন্যূনতম কর্ণপাত করছে না। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
মঙ্গলবার (০৩ অক্টোবর) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া ৭৮ বছর বয়সেও জনগণের ভোটাধিকার আইন শাসন, মানবাধিকার পূূণঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হলে, জনগণ ঘরে বসে থাকবে না। রাজপথে তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। বিগত ১/১১ সময়ও আজকের প্রধানমন্ত্রী কানের চিকিৎসার জন্য বিদেশে গেছেন। অতীতে নেতাকর্মীর মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে সুযোগ করে দেওয়া হয়েছে । বিচার নামে নাটক যে নাটক মঞ্চস্থ করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়, সেই ঘটনার সাথে বেগম খালেদা জিয়ার কোন সম্পৃক্ত ছিল না। তারপরও সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে এবং গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব শূন্য করতে বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা প্রদান করে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা।
বিবৃতিদাতা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।

খুলনা মহানগর মহিলাদল
সরকারের বৈরিতায় বেগম খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর মহিলাদলের নেতৃবৃন্দ বলেছেন, বিদেশে চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের সাড়া না দেয়াকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও দেশ, জাতীয় ও আন্তর্জাতিক আইনে রাজবন্দিদের মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর নজির আছে। দীর্ঘদিন যাবত বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। যেকোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নবগঠিত ৫ থানা মহিলা দলের নেতৃবৃন্দ মহানগর মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের পছন্দ মোতাবেক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন, সদর থানা মহিলা দলের আহবায়ক এড. জাহানারা পারভীন, সদস্য সচিব পারভিন বেগম, সোনাডাঙ্গা থানার আহবায়ক মরিয়ম খাতুন মুন্নি, খালিশপুর থানার আহবায়ক নিঘাত সীমা, সদস্য সচিব লুবনা ইয়াসমিন বিউটি, দৌলতপুর থানার আহবায়ক সালমা বেগম, সদস্য সচিব মদিনা আক্তার, খানজাহান আলী থানার আহবায়ক শাম্মী চৌধুরী মলি, সদস্য সচিব রেশমি সুলতানাসহ অনেকে।

ডেঙ্গুর নতুন টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
খুলনাঞ্চল ডেস্ক
জাপানের ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’কে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার এই ছাড়পত্র দেয়া হয়েছে বলে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক ও নির্বাহীপ্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও’র সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে গেব্রিয়েসুস বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বেশি- এমন অঞ্চলগুলোতে ৬ থেকে ১৬ বছরবয়সীদের ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে।’

অবশ্য ডব্লিউএইচও’র আগেই জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিউডেঙ্গাকে ছাড়পত্র দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনুমোদন পাওয়া টিকা ৬-১৬ বছর বয়সী শিশুদের দেয়া, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়। তাকেদার দুই ডোজের টিকা। প্রথম ডোজ নেয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। এ টিকা ডেঙ্গুর দ্বিতীয় ধরনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এখানে অন্য তিনটি ধরনের উপাদানও যুক্ত রয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্র, পানামা এবং ফিলিপাইনে ১ হাজার ৮০০ জন তরুণ-তরুণীর ওপর চালানো হয়েছে এই টিকার পরীক্ষা।

গবেষণায় দেখা গেছে, টিকা নেয়ার পর এটি ডেঙ্গুর চার ধরনের বিরুদ্ধে অন্তত চার বছর সুরক্ষা দেয়। এই ফলাফলের পর এশিয়া ও লাতিন আমেরিকার ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর আরেকটি পরীক্ষা চালায় তাকেদা। দেখা যায়, ভ্যাকসিন গ্রহীতাদের হাসপাতালে ভর্তি হওয়ার হার অন্যদের তুলনায় ৮৪ শতাংশ কম এবং এটি ৬১ শতাংশ পর্যন্ত রোগ প্রতিরোধে কাজ করে।

প্রাণঘাতী ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক এডিস মশা। জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টিপাত।

আবাহওয়ার এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফলে মৌসুমি জলবায়ুর দেশগুলোর পাশাপাশি গত কয়েক বছর ধরে ইউরোপের অনেক দেশেও এই রোগের উপস্থিতি দেখা যাচ্ছে।

তবে বাংলাদেশের মতো মৌসুমি জলবায়ুর দেশগুলোতে এই রোগের মাত্রা বহুগুণ বেশি। চলতি ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখেরও বেশি মানুষ এবং এই রোগে মৃত্যু হয়েছে ১ হাজারেরও বেশি মানুষের।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালকের পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন বিভাগের পরিচালক হান্না নোয়িনেক।

তিনি জানিয়েছেন, বর্তমানে বিশ্বজুড়ে চার ধরনের ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। পরীক্ষামূলক ট্রায়াল চলার সময় বিভিন্ন ধরনের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর এই টিকা পরীক্ষামূলকভাবে ব্যাবহার করা হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

প্রসঙ্গত, বাংলাদেশেও সম্প্রতি প্রথমবারের মতো ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধে উপযোগী টিকা নিয়ে সফল পরীক্ষা সম্পন্ন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিন। টিভি-০০৫ নামের টিকাটি এক ডোজের বলে জানিয়েছে আইসিডিডিআরবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ডেঙ্গুর এই টিকা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা যায়, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এর আকার ও তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ বছরের চলমান ডেঙ্গু প্রাদুর্ভাবটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর।

সন্ত্রাসীদের এলাকাভিত্তিক তালিকা করছে র্যাব
ঢাকা অফিস
এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, ‘আমাদের ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করতে বলেছি। যারা বড় বড় সন্ত্রাসী আছেন, এর মধ্যে কারা ভেতরে আর কারা বাইরে আছেন, তাদেরও নাম থাকবে। কারাগারে বসে অপরাধ বা বিদেশে বসে অপরাধ, সবই অপরাধ।’

তিনি বলেন, ‘এই সামগ্রিক বিষয়টির ব্যাপারে কিন্তু যারা স্টেকহোল্ডার তারা সবাই অবগত আছেন। বিভিন্ন সময়ে তারা পদক্ষেপ গ্রহণে তথ্যও পাচ্ছেন। যারা আইন পর্যালোচনা করেন তাদের আমরা যে ইনপুটগুলো, যে তথ্য আমরা দিয়ে থাকি, তারা হয়ত সিদ্ধান্ত নেওয়ার কাজটি করতে পারবে।’

মার্কিন ভিসানীতি নিয়ে র্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না- জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, ‘যে ভিসানীতির কথা বলছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। আমরা মনে করি র্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমন কি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে উপড়ে ফেলার কাজ র্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।’

আজ গণজাগরণের পালাগান
তথ্য বিবরণী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হয়েছে প্রথম জাতীয় পালা উৎসব। এরই ধারাবাহিকতায় আজ ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে গণজাগরণের পালাগান। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রেমিকা এবং তার মাকে নিয়ে ছদ্দনামে বিভিন্ন স্থানে ভাড়া থাকতো শরিফুল
ফ্যাক্টরীর ক্যাশের প্রায় ৫০হাজার টাকা নিয়ে লাপাত্তা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধিন ৪নং ওয়ার্ড খানাবাড়ী এলাকার সাতক্ষীরা বেকারীর কর্মচারী মো. শরিফুল আলম(২৫) ফ্যাক্টরীর ক্যাশ থেকে প্রায় ৫০হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এর আগে সিদ্দিপাশার আমতলা গ্রামের ড্রাম ও গ্রমীণ সমিতি থেকে ঋণ এবং খালিশপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে মালামাল নিয়ে উধাও হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মা এবং বড় ভাইয়ের সাথে প্রতারণা করে প্রায় ২/৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে খোদ তার বড় ভাই কাজী সাজ্জাদ আলী। পরিবারের অভিযোগ ইশিতা নামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পর থেকে শরিফুল এ ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। প্রেমিকা ইশিতা এবং তার মাকে নিয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ছদ্দনাম ধারণ করে এ সকল অপরাধ করতো শরিফুল এমনটাই জানিয়েছে তার স্বজনরা। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা বেকারীর মালিক সাহাবুদ্দিন শরিফুল আলম ওরফে সজিবকে ফ্যাক্টরীতে বসিয়ে রেখে বাহিরে গেলে সুযোগ বুঝে ক্যাশ থেকে সকল টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর এ সকল তথ্য বেরিয়ে আসে। শরিফুল আলম যশোর জেলার সিদ্দিপাশা গ্রামের সিদ্দিপাশা গ্রামের মৃত সাইফুল আলমের পুত্র।
সাতক্ষীরা বেকারীর সত্ত্বাধিকারী সাহাবুদ্দিন আহমেদ জানায়, সম্প্রতি শরিফুল আলম ওরফে সজিব নামে ফ্যাক্টরীতে কাজ নেয়। গতকাল মঙ্গলবার সকালে তাকে অফিস কক্ষে বসিয়ে তিনি একটু বাহিরে যায়। এসে দেখে ক্যাশ ভাঙ্গা এবং শরিফুল ওরফে সজিবকে পাওয়া যাচ্ছে না। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল পৌনে ১০টা থেকে ১০টার মাত্র পনের মিনিটের মধ্যে ক্যাশ ভেঙ্গে পলিথিনের ব্যগের মধ্যে করে ক্যাশে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়ে যায় শরিফুল ওরফে সজিব। দ্রুত আমি খানাবাড়ীর যে বাসায় সজিব ভাড়া থাকতো সেখানে তার সন্ধানে আসি। সজিব কোথায় ্আছে তাকে হাজির করতে বল্লে ইশিতা এবং তার মা ফাতেমা খাতুন শরিফুল ওরফে সজিবের সাথে তাদের পরিচয় নেই তাকে চেনেন না বলে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিদ্দিপাশা ৫নং ওয়ার্ড মেম্বর শেখ তরিকুল ইসলাম, স্থানীয় ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর আরিফ হোসেন, শরিফুলের বড় ভাই কাজী সাজ্জাত আলী। বেরিয়ে আসতে থাকে প্রকৃত সত্য ঘটনা প্রতিবেশী এবং বাড়ীর মালিক জানায় শরিফুল এই বাসাতে থাকতেন মামাতো ভাই হিসাবে। কিন্তু শরিফুলের বড় ভাই সাজ্জাত আলীর মুখ দিয়ে বেরিয়ে আসলো কখন মো. সাইফুল ইসলাম কখন সজিব নামে ধারন করে বিভিন্ন প্রতারণার কাহিনী।
শরিফুলের বড় ভাই সাজ্জাত আলী জানায়, তার ছোট ভাই ৭/৮ মাস আগে ইশিতা নামের এই মেয়ের সাথে সম্পের্কে জড়িয়ে পড়ে। তার পর থেকে প্রথমে তার দোকান থেকে ২/৩ লক্ষ ্টাকা হাতিয়ে নেয়। পরবর্তিতে তার মাকে ভুল বুঝিয়ে দুটি সমিতি থেকে ৫০ হাজার টাকার লোক নিয়ে এলাকা ছাড়া হয়। ইশিতা এবং তার প্রেমিকার মা ফাতেমাকে নিয়ে সে শিরোমণি ডাক্তার বাড়ীর উকিলের বাড়ীতে ভাড়া উঠে। সেখানে দুই মাস ভাড়া না দিয়ে পালিয়ে খানাবাড়ীর এই বাসা ভাড়া নেয়। শুনেছি এখানেও সে এখন পর্যন্ত বাড়ী ভাড়া দেয়নি। সাজ্জাত বলে এই ঘটনার আগে সিদ্দিপাশার আমতলা গ্রামের ড্রাম ও গ্রমীণ সমিতি থেকে এবং খালিশপুর ওয়ালটন প্লাজা থেকে শরিফুল আলম কিস্তিতে ঋণ নিয়ে এবং মালামাল নিয়ে উধাও হয় সে। আমার ছোট ভাই এই মেয়েটা এবং তার মায়ের ফাঁদে পড়ে এ ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়েছে।

আর আর এফ খুলনা পুলিশ লাইন্স মাঠে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আর আর এফ খুলনা পুলিশ লাইন্স মাঠে প্রীতি কাবাডি ম্যাচ গতকাল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় ।উক্ত খেলায় অংশ গ্রহন করে লাল দল বনাম নীল দল খেলায় লাল দল ৫২-৩৫ পয়েন্টে নীল দলকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কম্যান্ডেন্ট এ্যডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন আর আই আবুল বাশার, মোঃ জাকির হোসেন সহ অফিসার বৃন্দ । প্রধান অতিথি তার বক্তবে বলেন সরকারি ডিউটি করার পাশাপাশি শরীর মন সুস্থ রাখতে খেলাধুলা করার প্রয়োজন তাহলে দেহ মন সুস্থ থাকে, মাদক থেকে দুরে থাকা যায় নিয়মিত ভাবে এই রকম প্রতিযোগিতার আয়োজন করা উচিত বলেও তিনি তার এ বক্তবে এ কথা বলেন । খেলাটি দেখতে পুলিশ লাইন্স এর সকল ফোর্স উপস্থিত ছিলেন ।

 

সদর থানা জাতীয় যুব সংহতির প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর জাতীয় যুব সংহতির নব নির্বাচিত আহ্বায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু ও সদস্য সচিব মোঃ রাসেল হোসেন কে সদর থানা জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে বিবৃতিতে দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- সদর থানা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, যুবনেতা দেলোয়ার হোসেন লালু, গাজী খোকন, সদস্য সচিব মাসুদ আকঞ্জী, গাজী মালেক, সোহাগ হাওলাদার, নারায়ন কুমার চক্রবর্তী, নওশাদ হাওলাদার, গাজী মোশারেফ, মুন্সি হাবিব উল্লাহ, মোঃ কবির, মোঃ নুর ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, মাজহার হোসেন, মোঃ সেলিম, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইউসুফ, মনির হাওলাদার, মোঃ ওয়াহিদ মুরাদ, মোঃ ফারুক, মোঃ সোহরাব, মোঃ ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ নজরুল, মোঃ আসিফ প্রমুখ।

 

খুবিতে র্যাগিং বন্ধে শিক্ষকদের আরও বেশি
দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
র্যাগিং বন্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, র্যাগিং এখন ব্যধিতে পরিণত হয়েছে। এটি একটি ফৌজধারী অপরাধ। তাই এটিকে চেপে রাখা যাবে না। র্যাগিংয়ের ঘটনা ঘটলে শাস্তি নিশ্চিতের জন্য অভিযোগ জানাতে হবে। এক্ষেত্রে ডিসিপ্লিন প্রধানদের এগিয়ে আসতে হবে। র্যাগিংয়ের শাস্তি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে হবে। কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হলে তাকে সহযোগিতা করতে হবে।
০৩ অক্টোবর (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপাচার্য আরও বলেন, এবছর ইউজিসির এপিএ মূল্যায়নে খুলনা বিশ্ববিদ্যালয় ৪র্থ অবস্থানে উঠে এসেছে। এছাড়া টাইমস্ হায়ার এডুকেশন র্যাংকিংয়েও স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ দুটি খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন ধরে রাখতে হবে। কেননা কোনো কিছু অর্জন করলে তার ধারাবাহিকতা রক্ষা করাই চ্যালেঞ্জ। এক্ষেত্রে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এসময় উপাচার্য এ সাফল্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটি, র্যাকিং কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ডি-নথি চালু হয়েছে। ডি-নথির মাধ্যমে কাজে গতিশীলতা বাড়ে এবং স্বচ্ছতা বৃদ্ধি পায়। ইতিমধ্যে প্রশাসনের অধিকাংশ অফিসসহ ৯টি ডিসিপ্লিনকে ডি-নথির আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ডিসিপ্লিন ও অফিসসমূহকে ডি-নথির আওতায় আনা হবে। এক্ষেত্রে ডিসিপ্লিনগুলোকে এগিয়ে আসতে হবে। এছাড়া উপাচার্য ৪র্থ শ্রেণির সকল কর্মচারীকে ড্রেসকোড মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিষয়টি তদারকির আহ্বান জানান। সভায় উপাচার্য সেশনাল ট্যুরের ক্ষেত্রে স্থান নির্বাচন, ট্যুর প্ল্যান, ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসে মশক নিধনসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামোর বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় পরিচালক এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ০৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, চারুকলার শিক্ষার্থীরা অবশ্যই সম্ভাবনাময়। তারা কর্মের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিতে পারে। জাতির মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিসিপ্লিন, বিশ্ববিদ্যালয় তথা দেশকে সমৃদ্ধি করতে পারে। তিনি চারুকলার মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান এবং ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২২ ব্যাচের সৈয়দা নুসাইবা সুলতানা ও ২৩ ব্যাচের চৌধুরী সায়মা ফারিয়া ঋতি। এছাড়া অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য রাখেন অমৃতা, সাইমুম ইসলাম রাফি, শফিন ইমতিয়াজ শিহাব, আফরোজা খাতুন নিলা, সন্ধানী বিশ্বাস। সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী আরিনা তাবাসসুম সুচি ও খাইরুন নাহার।
অনুষ্ঠানে নবীন দুই ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কাম ফর আনপ্রিভিলাইজড্ চাইল্ড খুলনার অয়োজনে বিশ্ব পথশিশু দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
কাম ফর আনপ্রিভিলাইজড্ চাইল্ড খুলনার অয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে বিশ্ব পথ শিশু দিবসও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় খুলনার সাউথ সেন্ট্রাল রোডস্থ নার্গিস মেমোরিয়াল হসপিটাল সংলগ্ন সিউইসি স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মীর আলিফ রেজা,
কাম ফর আনপ্রিভিলাইজড্ চাইল্ড খুলনার সভাপতি মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী’র সঞ্চালনায় ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন সাদ্দামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা শিশু হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন হোসেন রাকিব, সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুকান্ত দাস, এস আই মামুনুর রহমান, খুলনা আদ দীন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার পিয়াস কুমার সাহা, অ্যাডভোকেট শেখ মনির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা দান ও প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়া রোধকল্পে কাম ফর আনপ্রিভিলাইজড্ চাইল্ড (সিউসি) সংগঠনটি এসব শিশুদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার জন্য বিনামূল্যে যে শিক্ষা ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার । বক্তারা এ সকল কর্মকান্ডে সমাজের বিত্তবান ব্যাক্তিদের সংগঠনের পাশে দাঁড়াবার আহ্বান জানান।
এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কামাল ছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
এস এম কামাল হোসেন ছিলেন সাহসী, সৎ, মেধাবী ও বলিষ্ট ছাত্রনেতা। সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা। কামাল এমন একজন ছাত্রনেতা যার শিকড় অনেক গভীরে। ওয়ার্ড পর্যায়ে থেকে বেড়ে ওঠা এই ছাত্রনেতা সর্বশেষ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মেধা বুদ্ধি ছাত্রদলকে অনেক দুরে এগিয়ে নিয়ে গিয়েছিল। বর্তমান সময় এস এম কামাল হোসেন এর মত ছাত্রনেতার খুবই অভাব যা পুরণ করা কোন ভাবেই সম্ভব নয়। অন্দোলন-সংগ্রামে রাজপথে তার বিচরণ ছিল সরব।
মঙ্গলবার (৩ অক্টোবর) আছর বাদ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে ছাত্রদল খুলনা মহানগর শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর শাখার সাবেক সাধারন সম্পাদক, সরকারি সুন্দরবন কলেজ শাখার সাবেক সভাপতি এস এম কামাল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন বারবার কারাবরণকারী ও নির্যাতীত কামাল বর্তমান ফ্যাসিষ্ট সরকারের সময় শতাধিক মামলা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেন। আমরা সবাই কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারকে ধর্য্য ধারণ করে সব কিছু সইবার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।
মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাজিবুল আলম বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, শামীম আশরাফ, হাবিবুর রহমান কাজল, আল আমিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর ও সালাউদ্দিন নান্নু। এসময় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, কাজী শফিকুল ইসলাম শফি, মোস্তফা কামাল, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আশরাফ হোসেন, মেহেদী হাসান সোহাগ, আলমগীর হোসেন আলম, মিজানুজ্জামান তাজ, নাহিদ আল মামুন, লিটু পাটোয়ারী, নূরে আব্দুল্লাহ, হেদায়েত হোসেন হেদু, ওমর ফারুক, মহিম আহমেদ রুবেল, ইকবাল হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক, আশিকুর রহমান আশিক, আবু তালেব, সেলিম বড় মিয়া, বারেক হাওলাদার, আব্দুল হাকিম, মোল্লা আলী আহমেদ, তানভির মঈন এমরান, শাহাবুদ্দিন আহমেদ, এড. সোবহান সরদার, পারভেজ মোড়ল, শামীম খান, এ আর রহমান, মাসুদ রেজা, সাত্তার খান পিনু, সুলতান মাহমুদ সুমন, রাজু আহমেদ রাজ, এস এম আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন, সৈয়দ হুমায়ুন কবির, আসমত হোসেন, আসাদ সানা, ওহাব শরীফ, গোলাম নবী ডালু, মাসুদ রুমী, ইমরান হোসেন, ফারুকুর রহমান, জাফর হাওলাদার, লাভলু শেখ, দুলাল মাতব্বর, খোকন হাওলাদার, ইয়াসীন আরাফাত, শাহনেওয়াজ, রাসেল খান, তহিদুজ্জামান, মনিরুজ্জামান, শুকুর আলী, রাসেল হোসেন, সজল আকন, নাজমুস সাকিব, তামিম হোসেন, উজ্জল হোসেন, নাঈম ইসলাম, ওহিদুজ্জামান, শহিদ হোসেন, রাফসান, আজাদ ভুইয়া, মো. কালু প্রমুখ।

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলকে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের তালিকা প্রদান
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বেলা ২টায় বাংলাদেশ জাতীয় সংসদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের শেরে বাংলা রোডস্থ বাসভবনে তাঁর সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা’র খুলনা মহানগরের আওতাধীন খুলনা সদর ও সোনাডাঙ্গা ২টি থানার ৪০টি পূজামণ্ডপের তালিকা প্রদান করা হয়। এছাড়াও নেতৃবৃন্দ বর্তমানে যে সমস্ত মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছে সেখানে নিরাপত্তারসহ আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মর্মে অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, গণ-সংযোগ সম্পাদক সাংবাদিক বিমল চন্দ্র সাহা, সহ-গণ-সংযোগ সম্পাদক রবীন কুমার দাস, কার্যকরী সদস্য অলোক কুমার দে, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার প্রমুখ নেতৃবৃন্দ।

রূপসায় যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক নজরুল ইমলাম সাময়িক বরখাস্ত
রূপসা প্রতিনিধি
ছাত্রীদের যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগে রূপসা উপজেলার হাজী আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২ অক্টোবর খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
ওই অফিস আদেশে বলা হয়েছে, রূপসা উপজেলার হাজী আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে উক্ত বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রূপসা উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক গঠিত তদন্ত কমিটি আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করেছেন। বর্ণিত অবস্থায় উক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারায় শান্তিযোগ্য অপরাধ বিধায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ ০৩ অক্টোবর থেকে কার্যকর হবে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দেলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় অন্যন্যদের মধ্য আরো উপস্থিত ছিলোন জেলা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, সহ সভাপতি ,মাওলানা মুজিবুর রহমান সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব, আলহাজ্ব মুঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি মোহাঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদি, মোঃ রেজাউল করিম, মোহাম্মাদ ওলিয়ার রহমান, ক্বারী জামাল হোসেন, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, সদস্য -শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ আব্দুল্লাহ আল নোমান,মাওলানা মোহাঃ আবু সাঈদ, মোহাঃ আকিছুর রহমান, হাফেজ মোঃ কারিমুল ইসলাম, মোঃ শামীম হোসেন সেখ, মোহাঃ নুর ইসলাম, আলহাজ্ব মোঃ আবু দাউদ হাফেজ উসমান করিম ইসলামী ,যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মুফতি ফজলুল হক ফরাদ, এবং ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলার সভাপতি মোঃ আবু রায়হান প্রমুখ।

 

কোটা পুনঃবহাল ও প্রয়োগের দাবিতে রূপসায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মারকলিপি প্রদান
রূপসা প্রতিনিধি
রূপসায় আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়োগে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক রূপসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি ৩ অক্টোবর বেলা ১১ টায় এসিল্যান্ড (ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার) আব্দুল্লাহ আল বাকি’র হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বেনজীর হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান শান্ত, সহ-সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, রূপসা উপজেলা শাখার যুগ্ম -সাধারণ সম্পাদক শরীফ মোঃ আবেদুল রেজা, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক শেখ সোহাগ হোসেন, সদস্য মোঃ কামরুল হোসেন খা, মোঃ সেলিম লস্কর, মোঃ মহির শেখ, মোঃ কামাল হোসেন, মোঃ আনিস সরদার, সালাউদ্দিন শেখ, মোঃ আলামিন খাঁ, তুহিন শেখ, মোঃ জাহিদুল ইসলাম, লিমন রানা প্রমুখ।

মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা শ্লোগানে উজ্জীবিত হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা সমাবেশ ২০২৩ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম। সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরির্তন নয় অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), সিভিল সার্জন মাগুরা শামীম কাবির, আনসার ও ভিডিপির সাবেক পরিচালক সরজিত কুমার বিশ্বাস, উপ-পরিচালক এন এস আই, এস কে সাইলক হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, মাগুরা চন্দন দেবনাথ, বিভিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সানিউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়ালিদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতা, হটপট, টর্চলাইটসহ বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করা হয়।

সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, মাগুরা চন্দন দেবনাথ বিভিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ আনিছুর রহমান।

 

 

 

পাইকগাছায় জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ও ম্যনেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ম্যনেজারের বিরুদ্ধে সমিতি টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। গত ৭ জুই জেলা সমবায় দপ্তরে অভিযোগটি করেন সমতির সাধারণ সম্পাদক অমিত মন্ডল ও সদস্য কৌশিক সরকার। জেলা সমবায় কর্মকর্তা অভিযোগ টি আমলে নিয়ে ৩ সদস্য তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলেছে। অভিযোগের প্রায ১ মাস হলেও তদন্ত কমিটি এখনো রিপোর্ট না দেয়ায় সমিতির সদস্যদের মধ্যো ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানাগেছে, জিরবুনিয়া গ্রাম উন্নয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ভোলটন রায় ও ম্যনেজার অজয় বিশ্বাস বিগত ৬ ফেব্রয়ারী হতে ৩১ মে পর্যন্ত ২৬ লক্ষ টাকা হস্ত মজুত রাখে। তা ছাড়া অজয় বিশ্বাস সমিতি থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে। সমিতির সভাপতি তার পরিবারের নামে লক্ষ লক্ষ টাকার প্রক্প গ্রহন করে। যার কোন মুনাফা সমিতিতে না দিয়ে সমিতি ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও সমিতির ব্যায় খাতে অনিয়ম করে আসছে। সভাপতি ভোলটন রায় জানান, দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোন প্রশ্নই উঠেনা। বরং পুর্বের কমিটি এসব করেছে। তদন্ত করলে এর সত্যতা প্রমানিত হবে। আরও বলেন এক অর্থ বছর পর্যন্ত হস্থ মজুদ রাখার সুযোগ আছে। উপজেলা সমবায় কর্মকর্তা তদন্ত কমিটির প্রধান, হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এখন তদন্ত শুরু হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে সমবায় আইনে খরচের জন্য প্রয়োজন টাকা ছাড়া কোন টাকা হস্ত মজুত রাখা যাবে না। জেলা সমবায় কর্মকর্তা জসীম উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাদের সাথে কথা হয়েছে খুব শিঘ্রই তদন্ত প্রতিবেদন দিবন। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় ২ ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি:
ক্রেতাদের জ্বালানি তেল (পেট্রেল,অকটেন, ডিজেল) পরিমাণে কম দেয়ায় খুলনার পাইকগাছা পৌরসভার দুই ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এসময় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। এতে আসিফ ফিলিং স্টেশন ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্তিত ছিলেন,খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলাম।

 

রামপালে নিরীহদের ফাঁসাতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তির মামলা দায়েরের অভিযোগ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ামপালে নিছক সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তি প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগীগণ। ভূয়া মামলায় ফাঁসানোর চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের আতিয়ার রহমানের পুত্র সাবেক ইউপি সদস্য জাফর ইকবাল গত ইংরেজি ২৯ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০ টায় ফয়লাস্থ জনৈক হালিম পাটোয়ারির বাড়ীতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ীতে ফিরছিলেন। পথে সুলতানীয়া গ্রামের টুকু ও মান্নানের বাড়ীর সামনে পৌছান। ওই সময় নসিমন ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই একই সময় জনৈক এনজিও কর্মী জিল্লুর তার স্ত্রী ও পুত্র ইমনকে নিয়ে মোংলার কর্মস্থল থেকে বাড়ীতে ফিরছিলেন। জিল্লুর রহমান অভিযোগে জানান, তিনি সড়কের বামপাশ দিয়ে খামঘাটাস্থ তার বাড়ীতে যাওয়ার পথে সুলতানীয়া নামক স্থানে পৌছানো মাত্র উল্টো দিক দিয়ে একটি নসিমন গাড়ী আসছিল। নসিমনের পাশ দিয়ে যাওয়ার সময় হটাৎ জাফর ইকবাল মেম্বর ওভারটেক করে সামনে গিয়েই নসিমনের সাথে প্রচণ্ড ধাক্কা লেগে ছিটকে পড়ে আমার গাড়ীর পিছেন ধাক্কা দেয়। ওই সময় আমি, আমার স্ত্রী ও পুত্র গাড়ী থেকে ছিটকে পড়ি। আমার পা ভেঙ্গে যায় ও আমার পুত্রের মুখের উপরের দাত ভেঙ্গে গিয়ে আহত হয়। তিনি আরও অভিযোগ করে বলেন, তাকে মামলায় জড়ানোর ভয় দিয়ে মোটা অংকের টাকা দাবী করেন জাফর ইকবাল। টাকা না দিলে চাকুরী চ্যূত করার হুমকি দেয়। ভয়ে জাফর ইকবালকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেন।
এ সকল অভিযোগের বিষয়ে জানার জন্যে সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে সুলতানীয়া গ্রামের দোকান্দার আনোয়ার, শামীম মোল্লা, মোশারেফ মোল্লা, হেমায়েত মোল্লা, লাইলী বেগম ও জাহানারার বেগম জানান, কুরবানির ঈদের দিন রাতে মোটরসাইকেল ও নসিমনের সাথে সংঘর্ষে সবাই আহত হয়। ওইদিন কারো সাথে কোন মারামারি হয়নি। ওই মামলায় সুলতানীয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র বেলাল ব্যাপারী ও আদাঘাট গ্রামের জামাল মুন্সীর পুত্র জাবের মুন্সীকেও আসামী করা হয় বলে তারা শুনেছেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, ওই সময় তারা কেউ ঘটনাস্থলে ছিল না।বেলাল ব্যাপারী ও জাবের জানান, ইকবালের সাথে মামলা মকদ্দমা থাকায় ওই মামলা থেকে রেহাই পেতে মিথ্যা মামলা দিয়েছে।

এ বিষয়ে আহত জাফর ইকবাল জানান, আসামিরা ইচ্ছাকৃতভাবে আমাকে আহত করেছে। তবে প্রশ্ন করা হয়, তা হলে জিল্লুর রহমান ও তার পুত্র ইমন কি করে আহত হলো? তবে তারাও কি মারপিট অংশ নিয়েছিলেন ? এর কোন সদুত্তর তিনি দেননি।
এ বিষয়ে কথা হয় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে। তিনি জানান, এ সংক্রান্ত কোন বিষয়ে কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি বা প্রতিকার প্রার্থনাও করেননি। ভুক্তভোগীরা প্রশাসনের তদন্তসহ প্রতিকার প্রার্থনা করেছেন।#

চুয়াডাঙ্গা জেলা পুলিশ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা পুলিশ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ‘আসুন, আমরা সবাই মিলে ব্যাপকভাবে এদেশে বৃক্ষরোপণ করি ও আমাদের সোনার বাংলাকে আরো সবুজ করি’ এবং ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ বিভিন্ন ধরণের ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন জাতের উন্নতমানের ফলজ বৃক্ষ রোপন করা হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানায়,পর্যায়ক্রমে জেলা পুলিশের সকল ইউনিটে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন চুয়াডাঙ্গা, জিহাদুল হাসান, ইনচার্জ মোটরযান শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

 

কপিলমুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি।
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পানিতে ডুবে আরিফুল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কপিলমুনি ইউপির দক্ষিণ সলুয়া গ্রামের মিঠুন সরদারের একমাত্র পুত্র আরিফুল সরদার (৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। এসময় আরিফুলের বন্ধুরা পরিবাররকে জানালে অচেতন অবস্থায় আরিফুলের পিতা পুকুর থেকে তুলে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রত কপিলমুনি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পিতা -মাতাসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

মাগুরার শালিখা শতখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধন
নাওয়াব আলী মাগুরা।
মাগুরার শালিখা উপজেলার শতখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধন করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড, শ্রী বীরেন শিকদার। সোমবার বিকাল ৪টায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন,জেলা নির্বাহী শিক্ষা প্রকৌশলী হারন অর রশিদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান শিকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, জেলা পরিষদ সদস্য মুন্সী আবু হানিফ মুন্সী, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম লিটন।

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি লুনা রোসা মোংলা বন্দরে ভিড়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি।

বিদেশী এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মোঃ রিয়াজুল হক জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৪হাজার ২শ মেট্টিক টন কয়লা নিয়ে গত ৯সেপ্টেম্বর ইন্দোনেশিয়া মোয়ারা পান্থাই বন্দর ছেড়ে আসে এম,ভি লুনা রোসা। এরপর লাইব্রেরীয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার (৩অক্টোবর) দুপুর ২টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। তারপর বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সাথে সাথে তা লাইটারেজে (নৌযান) করে নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির গোডাউনে।

এর আগে গত ২৩সেপ্টেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি বসুন্ধরা ইমপ্রেস।

দাকোপে বেড়িবাঁধ ভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলায় বেড়িবাঁধ ভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী। এলাকা ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। দাকোপ উপজেলার বটবুনিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন রাস্তাসহ কয়েকটি স্থানে নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিনে ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারে পানি বৃদ্ধির কারণে সোমবার ( ২ অক্টোবর ) বিকেলে ভদ্রা নদীর তীরে তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজার সংলগ্নে ওয়াবদা রাস্তায় ভাঙ্গন দেখা যায়। এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলকার হাজার হাজার বিঘা জমির চলতি মৌসুমের আমন ধানের বীজতলা তলানো সহ পুকুরের মাছ ভেসে যেতে পারে এবং এলাকার মানুষের ঘরবাড়ী পানি উঠতে পারে বলে ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দীন জানান।
তিনি আরও জানান, বিষয়টি তৎক্ষণাৎ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানসহ নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে মুঠোফোনে জানানো হয়েছে। নির্বাহী অফিসার অফিসিয়াল কাজে বাহিরে যাওয়ার কারনে, ভাঙ্গন এলাকা আগামীকাল পরিদর্শন করবেন উপজেলা চেয়ারম্যান বলে জানা যায়।
এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পেয়েছি, অফিসিয়াল কাজে ঢাকার উদ্দেশ্য যাওয়ার কারনে এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয়টি তাৎক্ষণিক ভাবে জানানো হয়েছে। আশা করি উনারা তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।

দাকোপে বিনামূল্যে ৭৫ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নিমূল ক্যাম্পেইন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে বিনা মূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগমুক্ত করণ প্রকল্পের আওতায় দাকোপ প্রায় ৭৫ হাজার প্রাণীকে এ টিকার প্রদান কর্মসূচী কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক মঙ্গলবার দিনব্যাপি উপজেলার চালনা পৌরসভা ও বাজুয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পিপিআর রোগ নিমূল ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। এ সময় ডাঃ বঙ্কিম কুমার হালদার বলেন,আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার একটা পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৭৫ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগমুক্ত করণে ক্যাপিং, প্রতিটি গ্রামে বাড়ী বাড়ী যেয়ে স্বেচ্ছাসেবী কৃত্রিম প্রজননকারী, এফইএএল, ভ্যাকসেনিটর, এলএসপি’র মাধ্যমে পিপিআর রোগ নিমূল ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। তিনি এ কার্যক্রম সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

গ্রামীণ সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য রক্ষায় কাজ করছে ‘কৃষকের বাতিঘর’
খুলনাঞ্চল রিপোর্ট
প্রান্তিক পর্যায়ে কৃষিসেবা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘কৃষকের বাতিঘর’। স্থানীয় একদল তরুণ-তরুণী নিয়ে গঠিত এ সংগঠন কৃষকদের আধুনিক কৃষি, জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতি সচেতন হয়ে চাষাবাদের জন্য সহায়তার পাশাপাশি তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে শিক্ষা-সংস্কৃতির আলো।

সংগঠনটি একদিকে যেমন কৃষকদের সঠিক নিয়মে চাষ, সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে, ঠিক তেমনি কাজ করছে শিল্প-সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি রক্ষায়। বিশেষ করে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধূলা এবং সংস্কৃতিগুলোকে নতুন করে তুলে ধরছেন সকলের সামনে।

কৃষকের বাতিঘরের কার্যক্রমে দেখা যায়, সংগঠনটি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শিল্প-সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে। সে লক্ষ্যে সংগঠনটি এ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রমও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- গ্রামীণ খেলাধুলার উন্নয়নে সহায়তা; সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন; ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি।

মিরপুর উপজেলার কুশাবাড়ীয় ধলসা গ্রামের কৃষক হাসমত আলী বলেন, ‘সামাজিক পরিবর্তনের ফলে মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত। এর ফলে মানুষ এখন ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং উৎসবগুলোতে অংশগ্রহণের মতো সময় পাচ্ছে না। আবার শহরে কিছুটা হলেও গ্রাম পর্যায়ে সেরকম আয়োজন হচ্ছেও না। ফলে গ্রামের মানুষ অন্ধকারেই থেকে যাচ্ছে। কৃষকের বাতিঘরের উদ্যোগে গ্রামে এখন সংস্কৃতির কিছু আয়োজন হয়। ফলে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। এতে আমাদের শিল্প-সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ বেড়েছে।’

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কৃষকের বাতিঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে চিথলিয়া গ্রামের কৃষক মো. পলাশ বলেন, ‘সংস্কৃতির প্রচার ও প্রসার করার জন্য উদ্যোগ প্রয়োজন। ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং উৎসবগুলো আয়োজন ও তাতে অংশগ্রহণ করা প্রয়োজন। কৃষকের বাতিঘর গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতিকে রক্ষার জন্য কাজ করছে। এতে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা সম্ভব হবে বলে মনে করি।’

কৃষক এবং এলাকার জনগন জানান, আধুনিকায়নের ফলে গ্রামীণ জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। মানুষ এখন আর গ্রামে বসবাস করতে চায় না। তারা শহরে বসবাস করদে আগ্রহী। ফলে গ্রামীণ সংস্কৃতির প্রসার ঘটছে না। আবার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষ এখন আর গ্রামীণ খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহী নয়। তারা আধুনিক খেলাধুলা ও বিনোদন উপভোগ করতে পছন্দ করে। কৃষকের বাতিঘর সেই বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন বিষয়ের উপর বায়োস্কোপ, বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষ্যে গ্রামীন খেলাধূলার আয়োজন করে, যা সত্যিই উপভোগ্য।

 

সংস্কৃতি অঙ্গনে কৃষকের বাতিঘরের কার্যক্রম নিয়ে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি আমিনুল হক বলেন, প্রযুক্তির প্রসার গ্রামীণ লোকসংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। মানুষ এখন মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে আধুনিক সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। ফলে তারা গ্রামীণ সংস্কৃতির প্রতি আগ্রহ হারাচ্ছে। সেই জায়গায় কৃষকের বাতিঘরের কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শিল্প-সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির কার্যক্রমে গ্রামের খেলাধূলা এবং ঐতিহ্য সংস্কৃতির উন্নয়ন হচ্ছে। এটি আমাদের জন্য একটি আশার আলো।

 

সার্বিক বিষয়ে কৃষকের বাতিঘরের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ সাগর বলেন, একটি সুন্দর জাতি গঠনের জন্য আমাদের মানবিক হওয়া প্রয়োজন। আর মানুষের মধ্যে মানবতা জাগিয়ে তোলে ঐতিহ্য-সংস্কৃতি। সেই জায়গাটি থেকে আমরা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শিল্প-সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছি। আর বাঙালির তো হাজার বছরের ঐতিহ্য-সংস্কৃতির ইতিহাস আছে। সেদিক থেকে আমরা মনে করি প্রান্তিক পর্যায়ে শুরু করলেও একদিন এটি আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলমডাঙ্গায় ১০ দিনে লাম্পি স্কিনে ১২ গরুর মৃত্যু
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রুত ছড়াচ্ছে লাম্পি স্কিন রোগ। দুই-তিন মাসে এ রোগে দেড় শতাধিক গরুর মৃত্যু হয়েছে। চিকিৎসা চলছে দেড় হাজারেরও বেশি। গত ১০ দিনে অন্তত ১২টি গরুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি। প্রতিষেধক থাকা সত্ত্বেও অসচেতনতা এবং মশা-মাছির উপদ্রবে গরুর মৃত্যু হচ্ছে বলে দাবি তাঁর।

জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে চিৎলা, খাসকররা, ভাংবাড়িয়া ও খাদেমপুরে ১২টি গরু লাম্পি স্কিন রোগে মারা গেছে। এর মধ্যে চিৎলার রুইথনপুর গ্রামের আব্দুল গফুরের একটি, চিৎলার মোজাম্মেল হোসেনের একটি ও জাহান আলীর দুটি রয়েছে। খাসকররার আলী হোসেনের একটি ও সবুর উদ্দিনের একটি, ভাংবাড়িয়ার ভোগাইলবগাদি গ্রামের ইস্রাফিল মোল্লার দুটি, খাদেমপুরের রংপুর গ্রামের হারেজ আলীর দুটি, নাছিমা খাতুনের দুটি ও জয়নার আলীর একটি গরু মারা গেছে। এসব গরুর অধিকাংশই অল্প বয়সী।

কৃষক ও খামারিরা বলছেন, কয়েক মাসে উপজেলার শত শত গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিষেধকের সংকটের কথাও জানান তারা। সংশ্লিষ্টদের ভাষ্য, ল্যাম্পি স্কিন ভাইরাসজনিত রোগ। এটি মশা-মাছির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত পশুকে ভ্যাকসিন দিতে হবে। আশপাশের মশামাছির উপদ্রব কমানো এবং গোয়ালঘর ও গরু রাখার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

ল্যাম্পি স্কিনে আক্রান্ত গরুর শরীরে ছোট ছোট গোটা বের হয় জানিয়ে রুইথনপুর গ্রামের কৃষক মো. আব্দুল গফুর বলেন, শরীর ফুলে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা বেড়ে যায়। নাক-মুখ দিয়ে লালা ঝরে। খাবারের চাহিদা কমে যায়। কখনও কখনও দুই পায়ের মাঝে ও বুকে পানি জমে। এভাবে এক সময় গরু নিস্তেজ হয়ে মারা যায়।

এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি বলেন, উপজেলার প্রায় সব গ্রামেই লাম্পি স্কিনে আক্রান্ত গরু রয়েছে। এ সংখ্যা দেড় হাজারের বেশি।

আক্রান্ত গরুর সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিষেধক টিকা দেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষক ও খামারিদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ চলছে। গরু রাখার স্থান পরিষ্কার রাখা ও মশারি ব্যবহারের ওপর জোর দেন তিনি।

ইবিতে র্যাগিং-ভাঙচুরের ঘটনায় ৬ শিক্ষার্থী বহিষ্কার
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও অভিযুক্তদের সঙ্গে জড়িত থাকায় আরও ৩ জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে ছাত্র শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র শৃঙ্খলা কমিটির সভার পরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলীনা নাসরীন বলেন, দুইটি ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন আমারা পেয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করেছি। আর জড়িত তিনজন যেহেতু সমর্থন জানিয়েছে তাই তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর অধ্যায়-২ এর ২ এবং ৪ ধারা অনুযায়ী এই বহিষ্কার করা হয়েছে।

স্থায়ী বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিক কাব্য, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মিজানুর রহমান ইমন ও হিশাম নাজির শুভ। এছাড়া এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শাহরিয়ার পুলক, সাদমান আকিব ও শেখ সালাউদ্দীন সাকিব। গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরে জড়িত থাকায় কাব্যকে স্থায়ী বহিষ্কার করা হয়। এদিকে গত সেপ্টেম্বরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, নবীন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থানে র্যাগিং করে ৫ অভিযুক্ত শিক্ষার্থী। পরে ভুক্তভোগী বিচার দাবি করে ছাত্র উপদেষ্টা, প্রক্টর, রেজিস্ট্রার ও বিভাগীয় সভাপতিকে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে এর পরিপ্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ভাঙচুর এবং কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে আইন বিভাগের শিক্ষার্থী সালমান আজিজ, আতিক আরমান ও বহিষ্কৃত কাব্যের বিরুদ্ধে। এতে প্রধান চিকিৎসকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। পরে তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত কাব্যকে আজ স্থায়ী বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

পোস্টার ছেঁড়া নিয়ে বাড়ছে ক্ষোভ
কয়রা (খুলনা) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে বেশ আগেই। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙাচ্ছেন তাদের অনুসারীরা।

গত কয়েক দিন ধরে এসব প্যানা ও পোস্টার ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা। এ নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছিঁড়ে ফেলা এসব প্যানা-পোস্টারের ছবি দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা।

মনোনয়নপ্রত্যাশী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহখানেক আগে প্যানা ও পোস্টার ছেঁড়ার ঘটনা শুরু হয়। রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসব অপকর্ম করছে। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

২৭ সেপ্টেম্বর খুলনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক প্রেম কুমার মণ্ডল তাঁর ফেসবুক আইডিতে ছেঁড়া প্যানার ছবিসহ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘প্যানা ও পোস্টার ছেঁড়ার মতো নীচু মানসিকতার কাজ যারা করেছেন বা করাচ্ছেন, তাদের পাশে নিয়েই আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শতাধিক মানুষ। মাসুম বিল্লাহ নামে একজন লিখেছেন, ‘দিন দিন বেড়েই চলেছে নোংরামি। এরা রাজনীতি না ভাইনীতিতে বিশ্বাসী।’

২৮ সেপ্টেম্বর খুলনা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেলের পোস্টার ও প্যানাফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। ছিঁড়ে ফেলা ব্যানারের ছবি দিয়ে তাঁর কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

সবশেষ সোমবার কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজার প্যানাফ্লেক্স ব্যানার ছেঁড়া হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কর্মী-সমর্থকরা ছিঁড়ে ফেলা প্যানাফ্লেক্সের ছবি পোস্ট করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজা জানান, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার কারণেই কাজ করছেন তিনি। এটিকে অনেকেই ভালোভাবে দেখছেন না। যে কারণে অনেকেই হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এটি কারও জন্যই ভালো নয়।

কয়রা থানার ওসি মিজানুর রহমান জানান, পোস্টার ছেঁড়া হীন মানসিকতার পরিচায়ক। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ জানান, দলীয় মনোনয়নের আশায় একাধিক প্রার্থী প্রচার চালাতে পারেন। তাই বলে কারও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা কোনো ভালো কাজের মধ্যে পড়ে না। এটি হিংসাত্মক রাজনীতি। আওয়ামী লীগ হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত কিনা সেটিও ভেবে দেখা দরকার।

 

টুঙ্গিপাড়ায় বৃষ্টির পানিতে ২৫ হাজার মানুষের স্বস্তি
গোপালগঞ্জ প্রতিনিধি
বৃষ্টির পানি ট্যাংকে ধরে রেখে সুপেয় পানি পানের সুযোগ পেয়েছে টুঙ্গিপাড়া উপজেলার প্রায় ৮ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ।

এ পানি খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করছেন গৃহবধূরা। এতে পুকুর বা নলকূপ থেকে পানি বহন করে আনার কষ্ট লাঘব হয়েছে। তাদের জীবন সহজ করে দিয়েছে বৃষ্টির পানি।

সম্প্রতি টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার ৮৬৫টি রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাংক স্থাপন করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপকূলীয় জেলাসমূহে সুপেয় পানির অভাব দূর করতে রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পের আওতায় ৩ হাজার লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক স্থাপন করে দেওয়া হয়েছে।

প্রতিটি পরিবারের কাছ থেকে পানির ট্যাংক স্থাপন বাবদ সরকার নির্ধারিত সহায়ক চাঁদা হিসেবে নেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৫০০ টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে থেকে এসব তথ্য জানা গেছে।

ওই কার্যালয় থেকে আরও জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার বেশিরভাগ স্থানে গভীর নলকূপ স্থাপন করা যায় না। অন্যদিকে নলকূপের পানি লবণাক্ত ও আর্সেনিক যুক্ত। তাই সুপেয় পানির সংকট দূর করতে বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।

উপকারভোগী কুশলী ইউনিয়নের গৃহবধূ আলেয়া বেগম বলেন, আমাদের এত টাকা নেই যে পানি কিনে খাব। তাই দূর থেকে পানি বহন করে এনে তারপর পান করতে হতো। আর নলকূপ বা পুকুরের পানি দিয়ে রান্না করতাম। এতে আমাদের কষ্টের সীমা ছিল না। সরকার থেকে বৃষ্টির পানি ধরে রাখার ট্যাংক দেওয়ায় খুব উপকার হয়েছে।

বর্নি ইউনিয়নের ষাটোর্ধ বৃদ্ধা খালেদা খাতুন বলেন, এত বড় পানির ট্যাংক পেয়ে আমরা খুবই খুশি। বৃষ্টি হলে ট্যাংকিতে গিয়ে পরিষ্কার পানি জমা হয়। এ পানি দিয়েই চলে খাওয়া ও রান্নাসহ সব কাজ।

গিমাডাঙ্গা গ্রামের মহিব বিশ্বাস বলেন, বৃষ্টির পানি ট্যাংকে ধরে রাখায় আমাদের সুপেয় পানির অভাব দূর হয়েছে। ট্যাপ ঘোরালেই পানি পড়ছে। আর ধরে রাখা পানিতে কোনো গন্ধ নেই। এত কম খরচে এ সুবিধা পাব কখনো কল্পনাও করিনি।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, বৃষ্টির পানি পান করলে শরীরে জমে থাকার টক্সিন বের হয়ে যায়। সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ও রক্তের পিএইচ স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। ফলে শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে গিয়ে রোগের প্রকোপ কমে আসে। বৃষ্টির পানিতে আছে অ্যালকালাইন উপাদান। যা পিএইচ ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দেয়। তাই বৃষ্টির পানি শরীরের জন্য খুব উপকারী।

টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, বৃষ্টি হলেই ঘরের চালের নিচে বসানো পাইপ থেকে পানি ফিল্টারে যায়। তখন ফিল্টার থেকে ভালো পানি ট্যাংকের ভিতরে গিয়ে পড়ে। আর ময়লাযুক্ত পানি ওয়াস আউটের মাধ্যমে বাইরে পড়ে যায়। ট্যাংকে থাকা ট্যাপ ঘোরালেই পানি মেলে। কোনো ঝামেলা ছাড়াই সুপেয় পানি পাচ্ছে ৭ হাজার ৮৬৫ পরিবারের অন্তত ২৫ হাজার মানুষ। এই পানি দিয়েই খাওয়া ও রান্নাসহ সংশ্লিষ্ট কাজে ব্যবহার করছে উপকারভোগীরা।

তিনি জানান, ৩ হাজার লিটার ট্যাংকটিতে পানিভর্তি থাকলে কয়েক মাস বৃষ্টি না হলেও তাদের সুপেয় পানি সমস্যা হবে না। ৩-৪ সদস্যের একটি পরিবার ৩ হাজার লিটার ট্যাংকটিতে বৃষ্টির পানি ধরে রেখে প্রায় সারা বছরই পান করতে পারবেন।