Home আঞ্চলিক রূপসায় র্যাবের অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপসায় র্যাবের অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

15

রূপসা প্রতিনিধি
রূপসায় র্যাব-৬ অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ মোঃ জিল্লুর রহমান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২ অক্টোবর রাতে রূপসা খানজাহান আলী সেতুর টোল প্লাজার সামনে র্যাব এ অভিযান চালায়। এসময় মাদকবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত জিল্লুর রহমান সাতক্ষীরার দেবহাটা থানা এলাকার বাসিন্দা।

র্যাব জানায়, র্যাবের খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে একটি পিকআপ ভ্যান খানজাহান আলী (রূপসা) সেতুর টোল প্লাজার দিকে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ২ অক্টোবর রাতে রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে মোঃ জিল্লুর রহমানকে ৩৯৪ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন ও ০১টি পিকআপসহ গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।