Home খেলাধুলা শ্রীলংকার পর ইংল্যান্ডের বিপক্ষেও মিরাজের ফিফটি

শ্রীলংকার পর ইংল্যান্ডের বিপক্ষেও মিরাজের ফিফটি

51

স্পোর্টস ডেস্ক।।

মেহেদী হাসান মিরাজ যেন সম্পূর্ণ এক প্যাকেজ। ব্যাটিং পজিশনে যেখানে নামানো হচ্ছে সেখানেই দুর্দান্ত ব্যাটিং করছেন। বিশ্বকাপের মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার পর ইংল্যান্ডের বিপক্ষেও অসাধারণ এক হাফসেঞ্চুরি তুলে নিলেন এই অলরাউন্ডার।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশ ব্যাটিং লাইনে। ওপেনিংয়ে লিটন দাস চলে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। এ ম্যাচে অধিনায়কত্ব করা নাজমুল হাসান শান্ত খুব একটা সুবিধা করতে পারেননি। শান্তর পরই চার নাম্বারে ব্যাটিংয়ে নামানো হয় মিরাজকে। ব্যাটিংয়ে থিতু হতে খুব বেশি সময় নেননি তিনি। দলের আরেক ওপেনার তানজিদ হাসানকে সাথে নিয়ে গড়েন দারুণ জুটি।

দলীয় রান যখন ৭৮ রান তখন প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ ওরফে তামিমও। এরপর মিরাজ একাই রানের গতি বাড়ানোর দায়িত্ব নেন। মিরাজ উইকেটে থিতু হলেও, অপর প্রান্তে আর কেউই দাঁড়াতে পারেননি ইংলিশ বোলারদের সামনে। একমাত্র মিরাজই লড়েন দারুণ ফিফটি তুলে। ৬২ বলে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ বলে ৬০ রান করে এখনো টিকে আছেন ক্রিজে।

এর আগে শ্রীলংকার বিপক্ষেও দারুণ ব্যাটিং করেন মিরাজ। ৬৪ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়েই মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।