লাইফস্টাইল ডেস্ক
ফল আর সবজি খাওয়ার সময় অনেকেই খোসা ছাড়িয়ে খান। এই খোসাগুলো সাধারণত ফেলে দেওয়া হয়। তবে কিছু ফলা আর সবজি রয়েছে যেগুলো খোসা ছাড়িয়ে নয় বরং খোসাসহ খাওয়াই উচিত।এমনই একটি সবজি মিষ্টি কুমড়া। এর খোসায় অনেক উপকারি উপাদান রয়েছে। চলুন জেনে নিই কেন কুমড়ার খোসা খাবেন-
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
মিষ্টি কুমড়ার খোসায় আরও আছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, ভিটামিন বি২, ভিটামিন ই এর মতো ভিটামিন ও পুষ্টি উপাদান। ফলে এটি খেলে চোখ ভালো থাকে। এছাড়া কুমড়ার খোসা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য খুবই উপকারী।
হৃদরোগের বিরুদ্ধে লড়ে
কুমড়োর খোসায় রয়েছে আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন এবং বিটা- ক্রিপ্টোক্সানথিনের মতো অনেক অ্যান্টি অক্সিডেন্ট। এটি হৃদরোগ এবং অন্যান্য সমস্যার বিরুদ্ধেও লড়াই করে। এর আ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়।
খাদ্য হজমে সহায়ক
ফাইবারজাতীয় হওয়ায় মিষ্টি কুমড়া সহজেই হজম হয়। হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এটি। এছাড়া ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালীর খাদ্য সঠিক উপায়ে সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সবজি।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
কুমড়ার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এটি ত্বক সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।
ওজন কমায়
মিষ্টি কুমড়া কম ক্যালোরি এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে কার্যকরী খাবার। যারা অনাকাঙ্ক্ষিত বেড়ে যাওয়া ওজন কমাতে চান তাদের জন্য মিষ্টি কুমড়া উপকারী খাবার। তারা নিয়মিত খেতে পারেন এই সবজি।
স্বাস্থ্য ভালো রাখে
কুমড়ার খোসায় অনেক পুষ্টিকর উপাদান পাওয়া যায়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কুমড়ার খোসায় আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন সি। এবার থেকে তবে এর খোসা না ফেলে খোসাসহই রান্না করুন।











































