স্টাফ রিপোর্টার।।
মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এইদিনে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। মৃত্যুকালে সে স্ত্রী, এক শিশু কন্যা, এক বোনসহ আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও অজস্র রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মহানগর ছাত্রদল স্মরণসভা, কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতের কর্মসুচি গ্রহন করেছে। আজ বেলা ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত জীবনী : সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করে ১৯৯৫ সালে ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৮ সালে সরকারি সুন্দরবন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ২০০১ সালে সভাপতি, ২০১০-১৬ সালে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ২০১৫ সালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দীর্ঘ দু’টি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা পালন করেন। অত্যন্ত মেধাবী এস এম কামাল হোসেন ২০১৪ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স পাস করে। ৭১টির বেশি মিথ্যা মামলার আসামি এস এম কামাল হোসেন তিন দফায় দীর্ঘকাল কারান্তরীণ ছিলেন। ২০১৭ সালে গ্রেফতারের পর রিমান্ডে অমানুষিক পুলিশী নির্যাতনে তিনি শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন।











































