Home Uncategorized সাভারে বাবা-মা আর সন্তানকে হত্যার ‘মূলহোতা’ গ্রেপ্তার

সাভারে বাবা-মা আর সন্তানকে হত্যার ‘মূলহোতা’ গ্রেপ্তার

61

ঢাকা অফিস
সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় ‘মূলহোতাদের’ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৪ এর সদস্যরা।

এই নৃশংস হত্যার ঘটনায় মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গাজীপুরের শফিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফুলবাড়ি (গরুড়া) গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২) এর গলা কাটা মরদেহ সাভারের আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার ৬ তলা ভবনের ৪ তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। মোক্তার ও শাহিদা পোশাক কারখায় কাজ করতো। তাদের ছেলে জয় সাভারের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করতো।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামি করে নিহত মোক্তার হোসেনের বড় ভাই আইনাল হক বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।