ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রান্ট খুলনার পদযাত্রা পুর্ব সমাবেশে বক্তারা
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দেয়া রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত
।। খবর বিজ্ঞপ্তি।।
বিদেশে চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের সাড়া না দেয়াকে ‘রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার (১ অক্টোবর) খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে লুন্ঠিত ভোটাধিকার, গণতন্ত্রপুণরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রান্ট-খুলনা বারের উদ্যোগে পদযাত্রাপুর্ব সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, অবৈধ সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সাথে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্ঠভাবে বলা আছে সরকার চাইলেই তাকে মুক্তি দিতে পারে। যদিও দেশ, জাতীয় ও আন্তর্জাতিক আইনে রাজবন্দিদের মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর নজির আছে। কিন্তু আমরা দেখলাম রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রান্ট-খুলনার সভাপতি এড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ৪৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে লুটেরা সরকার উল্লেখ করে বক্তারা বলেন, সমগ্র দেশের মানুষ জেগে উঠেছে একটি মাত্র দাবি নিয়ে। সেই দাবি হচ্ছে এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করতে হবে, এই মুহূর্তে সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আগের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এবার হাসিনার অধীনে ভোট হলে দুদিন আগে ভোট হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রান্ট কেন্দ্রীয় আহবায়ক, সাবেক সুপ্রীমকোর্ট বারের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র এ্যাড. জয়নুল আবেদীন, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট’র যুগ্ম আহবায়ক সিনিয়র এ্যাড. সুব্রত চৌধুরী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর প্রধান সমন্বয়কারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর মহাসচিব ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, সুপ্রীমকোর্ট বারের সাবেক সম্পাদক, বার কাউন্সিল বাংলাদেশের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইন ফোরাম, সুপ্রীমকোর্ট ইউনিটের সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর কেন্দ্রীয় নেতা এ্যাড.আব্দুল জব্বার ভূঁইয়া, জাতীয়তাবাদী আইন ফোরাম, সুপ্রীমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর কেন্দ্রীয় নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. কাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর অন্যতম সমন্বয়ক এ্যাড. সৈয়দ মামুন মাহাবুব,খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য এড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম মনা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. রফিকুল ইসলাম মন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সহ-সভাপতি এ্যাড. এস আর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনার সভাপতি এ্যাড. শেখ মাসুদ হোসেন রনি. জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-খুলনা বারের এ্যাড. মোল্লা মো. মাসুম রশীদ, এ্যাড. নুরুল হাসান রুবা, এ্যাড. তৌহিদুর রহমান তুষার, এ্যাড.খালিদ হাসান জনি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বারের সভাপতি এ্যাড. মো. আব্দুল হক, সা.সম্পাদক এ্যাড. আরিফুজ্জামান লিটু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাগেরহাট বারের সভাপতি এ্যাড. মোশারেফ হোসেন মন্টু, সা. সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা বারের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সা. সম্পাদক এ্যাড. আশরাফুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া বারের সভাপতি এ্যাড. মাহাতাব উদ্দিন, সা. সম্পাদক মুনির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর বারের সভাপতি এ্যাড. মো. আদিল করিম, সা. সম্পাদক এ্যাড. ফারুক আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা বারের সভাপতি এ্যাড. শামীম রেজা, সাঃ সম্পাদক এ্যাড. হেদায়েত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ বারের সভাপতি এ্যাড. দবির হোসেন, সা. সম্পাদক এ্যাড. আরিফ মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা বারের সভাপতি এ্যাড. রোকনুজ্জামান খান, সা. সম্পাদক এ্যাড. সাহেদ আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর বারের সভাপতি এ্যাড. রুহুল কুদ্দুস কচি, সা. সম্পাদক এ্যাড. মো. আমিনুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে দলীয় ও জাতীয় পতাকা ও বিভিন্ন প্লাকার্ড নিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা শুরু হয়ে কেডি ঘোষ রোড, পিসি রায় রোড, স্যার ইকবাল রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পদযাত্রাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিচার বিভাগের স্বাধীনতা সহ ফরমাইশী রায় বন্ধ ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবীতে বিভিন্ন স্লোগান দেয় আইনজীবীরা।
খুলনা জুট গুডস মার্চেন্টস এ্যাসোসিয়েশন’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জুট গুডস মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর সম্মানিত সদস্য মোঃ আলমগীর হাওলাদার এর ভাগ্নে মোঃ মিলন হাওলাদার (২৬) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………………রাজিউন)। মরহমের জানাজা নামাজ সিদ্দিকীয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মালিক সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসি অংশগ্রহণ করেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জুট গুডস মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি মোঃ হানিফ ব্যাপারী, সহ- সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী মন্টু, আলহাজ¦ মোঃ ফারুকুল ইসলাম, শিপন সাহা, মোঃ আসাদুজ্জামান সবুজ, আলহাজ¦ মোঃ হাসান আলী, আলহাজ¦ মোঃ শহিদুল্লাহ, আলহাজ¦ আবু তৈয়ব মোঃ নূহ্, আলহাজ¦ মোঃ মোতালেব হাওলাদার, আলহাজ¦ মোঃ আব্দুল কাদের, আলহাজ¦ মোঃ শামসুর রহমান, আলহাজ¦ মোঃ আমির হোসেন মোল্লা, আলহাজ¦ মোঃ মোস্তফা দর্জি, আলহাজ¦ মোঃ হাসান উল্লাহ, আলহাজ¦ মোঃ ইসাহাক দুলাল, মোঃ কামরুজ্জামান, আলহাজ¦ মোঃ শফিকুর রহমান, আলহাজ¦ মোঃ আব্দুর রাজ্জাক, আলহাজ¦ মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ নাজির উদ্দিন আহমেদ নান্নু, আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, মোঃ রুহুল আমিন, আলহাজ¦ মোঃ আবুল কালাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ওমর আলী পিন্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সুজন, মোঃ তুহিন, মোঃ হিরন, রবিন দাস, মোঃ বিপ্লব হোসেন, কৃষ্ণপদ দে, মোঃ ইসহাক দর্জি, বিপ্লব নন্দী, উজ্জ্বল সাহা, মহাদেব সাহা, জগদিশ চন্দ্র দাস, মোঃ সুলতান, বিপুল পোদ্দার, বাবলু সাহা, মোঃ চান, মানিক লাল সাহা, প্রদীপ সাহা, মোঃ খলিলুর রহমান, মোঃ কাওসার, মোঃ মোস্তফা প্রমুখ।
অসুস্থ বিএনপি নেত্রী সাফিয়ার শয্যাপাশে মঞ্জু-মনি
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদিকা রাজিয়া খানম সাফিয়া অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধিন আছেন। তার চিকিৎসার খোঁজ-খবর নেন খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ।
রবিবার (১ অক্টোবর) বাদ আসর অসুস্থ রাজিয়া খানম সাফিয়ার বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাকে সহয়তা প্রদান করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এসময় তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম খোকন, সেলিম বড় মিয়া, সাখাওয়াত হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, জাহাঙ্গীর হোসেন দুলাল শহিদুল ইসলাম রিয়াজ, কামরুল ইসলাম খোকন, ফিরোজ আহমেদ, মাসুদ রুমী, কেএম জাহাঙ্গীর হোসেন, ফারুক আকন, লোকমান হোসেন, মো. দুলাল হোসেন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলুর বাজারে অস্থিতিশীলতার অবসানের দাবি নাগরিক ঐক্য’র
খবর বিজ্ঞপ্তি
গত একমাস যাবত দক্ষিণ জনপদে আলুর বাজারে অস্থিতিশীলতার জন্য সিন্ডিকেটকে দায়ী করেছে নাগরিক ঐক্য। সংগঠগণের পক্ষ থেকে জনদূর্ভোগ মোচন করতে এ অবস্থার অবসানের দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে সরকারের তথাকথিত বেঁধে দেওয়া দামে ভোক্তা আলু কিনতে পারছে না। আড়ৎগুলোতে আলুশূণ্যতার জন্য সিন্ডিকেটই মূলতঃ দায়ী।
আজ রোববার বেলা ৫টায় স্থানীয় একটি হোটেলে সংগঠনের সদর থানা শাখার কার্যনির্বাহী পরিষদের ২য় সভায় এ দাবি করা হয়। সংগঠনের সদর থানা শাখার সদস্য সচিব এসএম সেলিম রেজা বকুল সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন, নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সোনাডাঙ্গা থানা শাখার আহবায়ক এ্যাড. এমাদুল হক, সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মীর রবিউল ইসলাম ও সদস্য মোঃ আনিস উদ্দিন গাজী। সভায় উল্লেখ করা হয়, দক্ষিণ জনপদে স্যালাইন সংকটের ফলে ডেঙ্গু রোগীরা দূর্ভোগ পোহাচ্ছে। ফার্মেসীগুলোতে স্যালাইন কিনতে পাওয়া যাচ্ছে না। এতে দূর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোগীর পরিবারের চিকিৎসা ব্যায় বাড়ছে। উল্লেখ্য আগামী ১ নভেম্বর বিকেল ৫টায় সদর থানা শাখার কার্যনির্বাহী পরিষদের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
শিরোমনিতে সঙ্গী ফাউন্ডেশন এনজিওর মাঠ কর্মীদের হয়রানির অভিযোগ থানায় জিডি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিক এলাকায় অবস্থিত সঙ্গী ফাউন্ডেশন নামে এক এনজিওর বিরুদ্ধে তাদের প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দেওয়ার কারনে সাবেক মাঠকর্মিদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় খানজাহান আলী থানায় একাধিক জিডি হয়েছে। থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানা যায় সিদ্দিপাশা জিয়ালতলা এলাকার মোঃ আব্দুস সামাদের কন্যা সাদিয়া খাতুন গত ৫ জুন সঙ্গী ফাউন্ডেশন কতৃপক্ষকে অবহিত করে চাকরি ছেড়ে দেয়। গত ২৬ সেপ্টেম্বর শিরোমনি তেতুলতলা মোড়ে ভুক্তভোগি রিক্তা ও সাদিয়াকে সঙ্গী ফাউন্ডেশন লোকজন বিভিন্ন ভয়ভীতি দেয় এবং বলে তোমার চেক রয়েছে প্রতিষ্ঠানের কাছে তোমাকে দেখে নেওয়া হবে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে গত ২৭ সেপ্টেম্বর খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন ভুক্তভোগি রিক্তা খাতুন । এদিকে উক্ত প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারী বলেন সঙ্গী ফাউন্ডেশন এনজিওর নামে সাধারন মানুষের সাথে প্রতারনা শুরু করেছে অনেক মাঠ কর্মিদের মাসের পর মাস বেতন দেয়না । এবং বিভিন্ন প্রকার বেআইনী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ বিষয়ে তদন্ত করলে বেরিয়ে আসবে অনেক গোপন তথ্য আর সাধারন মানুষ তাদের পাদা ফাদ হতে রেহায় পাবে । এ বিষয়ে জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান বলেন থানায় সাধারন ডায়েরী হয়েছে আদালতে সেটা তদন্তের অনুমতির জন্য পাঠানো হয়েছে তদন্তের অনুমতি পেলে সঠিকভাবে তদন্তকার্য শেষ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি রিয়াজুল এর দাদীর ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজুল ইসলামের দাদী সবুরুন্নেসা গত ৩০ সেপ্টেম্বর ভোর রাত ৪ টায় মশিয়ালী মিনা বাজার সংলগ্ন নিজ বাসভবনে বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেছেন ( ইন্না – লিল্লাহী – রাজিউন) গতকাল বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সৈয়দ কিসমত আলী, সুলতান আহম্মেদ সরদার, জাহাঙ্গীর হোসেন খোকা, কাজী মোন্তাজ হোসেন, রেজওয়ান হোসেন রাজা, ফজর আকুজ্ঞী, হাদিউজ্জামান, এস এম ইলিয়াছ হোসেন, গাজী নুর ইসলাম, আঃ সাত্তার, মনিরুল গাজী, কামরুল গাজী, জানাযায় ইমামতি করেন মোঃ হাবিবুল্লাহ।
নগরীতে ট্রাফিক সিগনাল বাতি পুন:স্থাপনের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর স্বারকলিপি
খবর বিজ্ঞপ্তি
দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা। যেখানে লোক সংখ্যা প্রায় ২০ লাখ। এক দিকে ঘন বসতি অন্য দিকে প্রচুর যানবাহন ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। অফিস, স্কুল টাইম ও সন্ধ্যায় ঘর মুখো মানুষের চাপে ট্রাফিক পুলিশকেক যানজট সামলাতে হীম শিম খেতে হয়। অনেক ক্ষেত্রে অসচেতন, অদক্ষ ড্রাইভার এবং কেউ কেই ভুল করে উল্টা আসা যাওয়ায় যানজট আরো মারাত্মক আকার ধারন করে। তা ছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে, রিক্সা, ইজি বাইক, দাড়িয়ে থাকায় এবং সন্ধ্যার পর অটোরিক্সা, মটর সাইকেল, মাইক্রো, প্রাইভেটকার, বাস-ট্রাক এমন কি সরকারি কোনো কোনো গাড়ির সামনে হেড লাইট অর্ধেক অংশে কালো রং না থাকায় দুর্ঘটনা বৃদ্ধি পায়। বিশেষ করে ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুর্গাপুজাসহ বিশেষ দিন গুলিতে এই যানযট ও দুর্ঘটনা আরো বাড়ে। কোনো কোনো স্থানে তখন ট্রাফিক পুলিশকে বিট রেখে নিচে নেমে যানযট নিরশন করতে দেখা যায়। অনেক সময় ও লেগে যায় এবং দুর্ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে ডিজিটাল হলে ও সড়কে পুরাতন পদ্ধতি থাকায়, তা বাতিল করে দ্রুত আইন শৃংখলা বাহিনীর সুবিধার্থে এবং নগরবাসীর আধুনিক সেবার দাবিতে সরকারের কোটি কোটি টাকার অপচয় রোধ করে পুনরায় আধুনিক ট্রাফিক সিগনাল বাতি পুন: স্থাপনের দাবি জানান বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
রবিবার ( ১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বিপি এম (বার),পিপি এম-সেবা এর নিকট বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ হতে প্রদানকৃত স্বারক লিপিতে এ দাবি জানানো হয়। স্বারক লিপিতে আরো উল্লেখ করা হয়, কেএমপিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর মুক্তিযোদ্ধা লেখা চেয়ার রাখার দাবি ও জানানো হয়। এ সময় উপসিস্থত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সাজিদ হোসেন (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল)। স্বারকলিপি প্রদানকালে পুলিশ কমিশনার বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের বক্তব্য অত্যান্ত মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন, ট্রাফিক সিগনাল বাতি পুন:স্থাপনের জন্য উচ্চ পর্যায় আপনাদের সুপারিশ পাঠাবো দ্রুত বিবেচনার জন্য। অন্যন্য বিষয় গুলি নিয়ে আমরা কাজ করছি তিনি আরো বলেন পুলিশ জনগনের বন্ধু, এই শহরের মানুষ যাতে নিরাপদে যানযট মুক্ত অবস্থায়, নির্বিগ্নে চলাচল করতে পারে, শুধু তাই নয় ফুটপথ অবৈধ দখল মুক্ত, ইভটিজিং, বিভিন্ন এলাকায় উঠতি বয়েসি কিশোর /তরুন/কিশোর গাং তাদের অপরাধ রোধ করা, মাদক সেবি/মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, অস্ত্রধারি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ভুমিদস্যুসহ আইন শৃঙ্খলা বিনিষ্ট কারিদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে সকল কিশোর কিশোরীদের পিতা মাতার উদ্দেশ্য বলবো আপনাদের আদরের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা কোথায় যায় কাদের সাথে চলাচল করে। সামনে দুর্গা পুজা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদাই সজাগ। কেউ যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে। সাধারন জন গনের জন্য পুলিশ বাহিনী সর্বদাই কাজ করছে। এ সময় উপসিস্থত ছিলেন বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু. সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা. মো. জয়নাল আবেদিন প্রমুখ।
দাকোপ প্রেসক্লাবে ড. প্রশান্ত রায়ের মত বিনিময়
দাকোপ প্রতিনিধি
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের উদ্যোগে দাকোপ প্রেসক্লাবে উন্নয়ন প্রশাসন বাস্তবায়নে গনমাধ্যমের ভূমিকা প্রেক্ষীত স্মার্ট বাংলাদেশ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ২ টায় দাকোপ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস। সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে এই কাজে দক্ষ এবং সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে গনমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্বারোপ করা হয়। তৃনমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যবস্থা জবাবদিহিতার আওতায় আসলে সকল উন্নয়ন কাজ তরান্বিত হয় বলে উল্লেখ করা হয়। সভায় দাকোপ বটিয়াঘাটার অবহেলা বঞ্চনার চিত্র তুলে ধরে এ বিষয়ে গনমাধ্যমের আরো বেশী দায়িত্বশীল ভূমিকা আশা করা হয়। দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা এবং সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মামুনুর রশিদ এবং ড. প্রশান্ত রায়ের সফর সঙ্গী সমাজ সেবক ও আ’লীগনেতা প্রাণ গোপাল বৈরাগী, পলাশ কুমার রায়, অমিত রায়, রাসেল শেখ, রনজিত রায় আলোচনা করেন।
দাকোপে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। সভায় উপজেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, মানস কুমার রায়, শেখ সাব্বির আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী ঢালী, হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদেব বালা, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী শফিউল আযম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদেরসহ সকল দাপ্তরিক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
ফকিরহাটের মুলঘরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ইমন শেখ (১২) নামের একজন স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। রোববার (১লা অক্টোবর) দুপুর ১টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী মায়ের উপর অভিমান করে সে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ইমন শেখ মূলঘর ইউনিয়নের মুলঘর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে। সে মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ইমন শেখকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষরা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। নিহতের বাবা ইব্রাহিম শেখ জানান, এদিন সকালে ইমন শেখ স্কুলে না যাওয়ার জন্য তার মা রেশমা বেগম তাকে বকুনি দেয়। এতে সে ক্ষোভে দু:খে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে। ফকিরহাট মডেল থানা পুলিশের নবাগত পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, স্কুল ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ফকিরহাটের লখপুরে ইউনিয়ন শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক কমিটির সদস্য মোঃ বাদল ফারাজী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু। স্বেচ্ছাসেবক লীগ নেতা এ শুকুর আলী খান এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমডি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল ও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান। সম্মেলনে মোঃ বাদল ফারাজীকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ##
দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
এসময় আসন্ন দূর্গাপুজা ও জাতীয় নির্বাচনকে ঘিরে কোন রকম শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় সেব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। পারুলিয়া ইউনিয়নের নোড়া, চালতেলা, পলগাঁদা সহ আশেপাশের এলাকায় মৎস্যঘেরে ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। মসজিদে মসজিদে খুতবা পরবর্তী সন্ত্রাস, জঙ্গী, নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা রাখতে ইমামদের নির্দেশ প্রদান, বাল্য বিবাহ, যৌতুক, মানবপাচার, চোরাচালান শুন্যের কোঠায় আনতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দূর্ঘটনা এড়াতে রাস্তার পাশে মরা ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেগুলো কেটে উপজেলা প্রশাসনের নিকট জমা দেওয়ার কথা জানান নির্বাহী কর্মকর্তা।
দেবহাটায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ৩৩ তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে এ দিবস পালিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা সন্দ্বীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রবীন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে জেলে নিহতঃ নিহতের মাথা উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে সিফাত হাওলাদার (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে বনের তুলাতলা এলাকা থেকে নিহতের মাথা ও প্যান্ট উদ্ধার করেছে গ্রামবাসীরা।
নিহতের পিতা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদার বলেন, গত ৫ দিন আগে তার ছোট ছেলেকে সাথে নিয়ে তিনি সুন্দরবনে মাছ ধরতে যান। শনিবার সকালে বাড়িতে ফিরে জানতে পারেন তার অপর ছেলে সিফাত একা বুধবার সকালে ঝাকি (খেপলা) জাল নিয়ে বাড়ির কাছে সুন্দরবনের খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। রবিবার সকালে গ্রামবাসীদের সাথে নিয়ে নিয়ে সুন্দরবনে তল্লাশী চালিয়ে বনের তুলতলা এলাকায় বাঘে খাওয়া সিফাতের মাথা ও পরনের প্যান্ট পাওয়া যায়।
পশ্চিম রাজাপুর গ্রামের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার বলেন, সিফাত নিখোঁজের খবর পেয়ে তার সন্ধানে আমরা গ্রামের ৫০/৬০জন লোক সুন্দরবনের তুলাতলা এলাকায় গিয়ে সিফাতের মাথা ও প্যান্ট দেখতে পেয়ে তা উদ্ধার করে নিয়ে আসি। বাঘ সিফাতের দেহ খেয়ে ফেলেছে বলে কামাল তালুকদার জানিয়েছেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, সুন্দরবনের তুলাতলা এলাকায় বাঘে খাওয়া লোকের মাথা উদ্ধারের খবর তিনি শুনেছেন বিস্তারিত জানার জন্য বনরক্ষীরদের পাঠানো হয়েছে।
বাল্যবিবাহ রোধে নারীদের শিক্ষা অর্জনের বিকল্প নেই – জেলা প্রশাসক
দিঘলিয়া প্রতিনিধিঃ
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যু ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, এ কারণে নারীদের শিক্ষা অর্জনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, অভিভাবকদের বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অবগত করা। ইতিমধ্যে সরকার বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। মাদক, অনলাইন জুয়া ও জঙ্গিবাদ নির্মূলে অভিভাবকদের পাশাপাশি সমাজের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন ।
তিনি রবিবার পহেলা অক্টোবর ২০২৩, দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মাদকাসক্তি ও জঙ্গিবাদ নির্মূল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক সভায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, মাস্টার রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান।
সচেতনতা মূলক আলোচ্য অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ রোধ ও মাদকাসক্তের কুফল সম্পর্কে শেখ রাসেল দিয়ালিকা উদ্বোধন করেন। এবং বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরবর্তীতে উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক যোগদান করেন ।
দামোদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার (১ অক্টোবর) বিকালে শহীদ আসাদ-রফি গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমরান শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, মোল্লা শাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহম্মদ ভূঁইয়া, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এস.কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ প্রিন্স, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম কচি, রবীন বসু, এস. কে মিজানুর রহমান, আশরাফুল আলম মোড়ল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, আরাফাত হোসেন, সুরজিৎ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, এস এম মুশফিকুর আহমেদ সুজা, ইমরান হোসেন যুবরাজ, প্রভাষক ইমরান হোসেন, চিন্ময় রায়, স.ম কবিরুল ইসলাম, মোঃ ইখতিয়ার উদ্দিন সুমন, মেহেদী আনাম রঞ্জু, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মাহবুব, সুমন শেখ, আরাফাত হোসেন, আফজাল হোসেন, রিয়াদ হাসান টগর, সাজু আহমেদ, কাজী জহির রায়হান, সোহাগ খান সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ তৌহিদুর ইসলামকে সভাপতি ও মোঃ আশিকুজ্জামান রাব্বিকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য দামোদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। #
দাকোপ প্রেসক্লাবে ড. প্রশান্ত রায়ের মত বিনিময় সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের উদ্যোগে দাকোপ প্রেসক্লাবে উন্নয়ন প্রশাসন বাস্তবায়নে গনমাধ্যমের ভূমিকা প্রেক্ষীত স্মার্ট বাংলাদেশ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২ টায় দাকোপ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস। সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে এই কাজে দক্ষ এবং সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে গনমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্বারোপ করা হয়। তৃনমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যবস্থা জবাবদিহিতার আওতায় আসলে সকল উন্নয়ন কাজ তরান্বিত হয় বলে উল্লেখ করা হয়। সভায় দাকোপ বটিয়াঘাটার অবহেলা বঞ্চনার চিত্র তুলে ধরে এ বিষয়ে গনমাধ্যমের আরো বেশী দায়িত্বশীল ভূমিকা আশা করা হয়। দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা এবং সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মোঃ শামীম হোসেন, মামুনুর রশিদ এবং ড. প্রশান্ত রায়ের সফর সঙ্গি সমাজ সেবক ও আ’লীগনেতা প্রাণ গোপাল বৈরাগী, পলাশ কুমার রায়, অমিত রায়, রাসেল শেখ, রনজিত রায় আলোচনা করেন।
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কমী সম্মেলন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদ এর কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে১০ টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো জসেব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ সেলিম , এমাম হেযবুত তওহীদ,
। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো মোতালিব খান,বিভাগীয় আমির ,খুলনা -২ সুলতানা রাজিয়া কনিকা আপন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ,মো সাহারুল ইসলাম কেন্দ্রীয় সমন্বয়কারী ,মো নিজাম উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় আমীর। উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল গাফফার সাধারণ সম্পাদক হেযবুত তওহীদ চুয়াডাঙ্গা। প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম, এমাম উপস্থিত কমীদের উদ্দেশ্যে বলেন বতমান প্রেক্ষাপটে সকল কমী ও সমথকদের দেশীয় ও আন্তজার্তিক অথনৈতিক সামরিক নিরাপত্তা ষড়যন্ত্রের উপর জ্ঞান রাখতে হবে। কমীদেরকে বলেন আপনারই আগামীর বিশ্ব কে লীড দিবে। সারা দুনিয়াকে লীড দিতে হলে আপনাদের তওহীদ এর উপর শীষাঢালা পাচীরের মতন ঐক্যবদ্ধ হতে হবে। আল কুরআনে আছে আল্লাহর আনুগত্য কর রসূলের আনুগত্য কর ও আমীরের আনুগত্য কর। হেযবুত তওহীদ এর সকল কমীদের উদ্দেশ্যে এমাম বলেন তোমাদের নিজেদের চরিত্র ভালো করতে হবে, নিজের চরিত্র ভালো না হলে তওহীদ এর বানী প্রচারের ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার মুখে পড়বে। তাই আপনাদের কে মিথ্যা ,দুনীতি, সুদ ঘুষ,যুলুম থেকে দূরে থাকতে হবে এবং সাথে সাথে আল্লাহর ইবাদত নামাজসহ সকল ইবাদত নিয়মিত পালন করবে। আপনারা যদি আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রাম না করেন তাহলে আল্লাহ আপনাদের দুনিয়া তে অন্য জাতীর গোলামে পরিনত করবে আর পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। সবশেষ এমাম বলেন চুয়াডাঙ্গার মানুষ সংস্কৃতি মনা এখানে ধর্মব্যবসায়ীদের কুপমন্ডুকতা নেই চুয়াডাঙ্গার মানুষের মন খুবই সুন্দর । চুয়াডাঙ্গার মানুষের কাছে আমি দোয়া চাই আমার জন্য আমার পরিবারের জন্য এবং সকলের অসুস্থ্য কামনা করে মুনাজাত শেষে অনুষ্ঠান শেষ করেন।
মোংলায় ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় শেহলাবুনিয়ার ক্যাথলিক চার্চের মিশন হল রুম থেকে বের হওয়া র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় দিবসটির আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস,এম মাসুদ রানা। কারিতাস খুলনা অঞ্চল’র ‘বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের (এসডিডিবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সভাপতি পারুল রায়, ক্লাব সমন্বয়কারী জেমস শরৎ কর্মকার, চাঁদপাই ইউপি মেম্বর অর্পা মল্লিক ও এসডিডিবি প্রকল্পের মোংলা কর্মকর্তা মিতা হালদার।
‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত প্রবীণ দিবসের এ র্যালী ও আলোচনা সভায় অংশ নেন স্থানীয় ১শ জন প্রবীণ নারী-পুরুষ।
নড়াইলে চিত্রার পাড়ে তালবীজ রোপণ
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্য়োগ মোকাবেলায় নড়াইলে ১ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১ অক্টোবর) দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ে দেশ কৃষিফার্মের আয়োজনে আলোচনা সভা হয়। পরে বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীর তীরে তালবীজ রোপণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সৈয়দপুর জেলা রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নদীর তীরে গিয়ে নিজ হাতে তালবীজ রোপণ করেন। এসময় প্রধান শিক্ষক মোহন কুমার দাস, ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহাবুদ্দিন সাগর, সদস্য আব্দুল হামিদ মোল্যা, কাজী খায়রুজ্জামানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
কুয়েটে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর”শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের আয়োজনে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০১ অক্টোবর রবিবার সকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিকাশে কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরণের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীরা আরো উন্নত ধারনা পাবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক প্রকৌশলী মাহবুব মতিন এবং সভাপতিত্ব করেন টিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব। সেমিনারে টিই বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১২ নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ১২ নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার রাতে নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ ইকবাল হোসেন, এম এ মান্নান, কোষাধ্যক্ষ সুফিয়া খাতুন, সদস্য শেখ আজিজুল হক স্বপন, হোসনে আরা রহমান, আজিজ হাওলাদার, কাজী আলাউদ্দীন, কাজী করিম, শাহাজাদ হোসেন, মোঃ আনোয়ার, সামসুদ্দিন সালাম, প্রমূখ।
সভার শুরুতে কমিটির সাবেক কোষাধ্যক্ষ বিধান চন্দ্র কুন্ডুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া, ১২ নং ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা এবং প্রতিকার বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
তথ্য বিবরণী
‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল।
খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ মুরিদ আলী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও দেশের সম্পদ। তাঁদের অবহেলা না করে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের কাউকে যেন শেষ জীবনে এসে অসহায় জীবন কাটাতে না হয় সে ব্যাপারে সকলকে যত্নশীল হতে হবে। প্রবীণরা সমাজে সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এবিষয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। বর্তমান সরকার প্রবীণবান্ধব। প্রবীণদের নিরাপদ ও মর্যাদার জীবন নিশ্চিতে সরকার কাজ করছে। তাঁদের সুরক্ষায় ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে।
এর আগে দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিশ^ শিশু দিবস উপলক্ষ্যে খুলনায় সপ্তাহব্যাপী কর্মসূচি
তথ্য বিবরণী
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ^ গড়ি’।
আজ ২ অক্টোবর সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ অক্টোবর সকাল ১০ টায় ন্যাশনাল গার্লস হাই স্কুলে ‘আমার কথা শোনো’ শীর্ষক অনুষ্ঠান।
৪ অক্টোবর সকাল সাড়ে নয়টায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘আমার কথা শোনো’ শীর্ষক অনুষ্ঠান এবং বিকাল তিনটায় শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা (শুধু কন্যাশিশুদের জন্য)। ক-বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: আমার শৈশব, মাধ্যম: উন্মুক্ত এবং খ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: শিশু অধিকার, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।
৫ অক্টোবর সকাল নয়টায় ছড়াবলা প্রতিযোগিতা (শুধু শিশু একাডেমির শিশুদের জন্য) ক-বিভাগ: শিশু বিকাশ শিক্ষা কেন্দ্র ও খ-বিভাগ: প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। সকাল সাড়ে ১০টায় এস ও এস হারম্যান মেইনার স্কুলে ‘আমার কথা শোনো’ শীর্ষক অনুষ্ঠান। ৬ অক্টোবর দুপুর ১২টায় কুইজ প্রতিযোগিতা (শুধু খুলনা শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য) ক-বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ও খ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত। ৭ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমি কার্যালয়ে সেমিনার/মতবিনিময় বিষয়: শিশুর নিরাপত্তা, শিশু অধিকার বাস্তবায়নে অংশগ্রহণ ও বিনোদন, অভিভাবকদের করণীয় ও শিশু সংলাপ।
১০ অক্টোবর সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা (সকল শিশুদের জন্য) ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত। বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। বিষয়: শিশুদের শৈশব, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। বিষয়: পথশিশু ও শিশু অধিকার, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ (পথশিশু, শ্রমজীবী শিশু, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য): প্রথম থেকে ১০ শ্রেণি পর্যন্ত, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ইন্দুরকানীতে টেন্ডার ছাড়াই সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তা নির্মান করার অজুহাত দেখিয়ে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ । জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কেওরার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক শতাধিক সরকারি গাছ কর্তন করে নিয়েছে ঠিকাদারের লোকজন । স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তায় দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ ছিল,সেই গাছগুলো রাস্তা নির্মানের বাইরে থাকলেও গাছগুলো টেন্ডার ছাড়াই কেটে নিয়েছেন ঠিকাদারের প্রতিনিধিরা। আমরা নিষেধ করলেও তারা কোন বাধা মানে নাই । তারা বলে, রাস্তায় কাজ করতে হলে দুই পাশে কোন গাছ থাকবে না । গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। এই নিয়ে চলছে এলাকার বিভিন্ন মহলে গুনজন, স্থানীয় লোকজনের বাধায় কিছু গাছ ইউপি সদস্যের কাছে জমা রাখলেও বেশিরভাগ গাছ রাতের আধারে বিক্রি করা হয়েছে। এবিষয় বিভিন্ন মহলে জানালেও তারা সরকারী গাছ কাটা বন্ধ করতে পারে নাই ।
সুবিধাভোগী সদস্য রফিকুল ইসলাম জানান, আমাদের না জানিয়ে ভালো ভালো গাছগুলো কেটে নিয়ে যান। যে গাছগুলো কাটা দরকার নাই সে গাছগুলোও কাটা হয়েছে ।
ইউপি সদস্য জোবায়ের তালুকদার জানান, রাস্তার কাজের জন্য দুই পাশের গাছ কাটা হয়েছে। স্থানীয় লোকজনের বাড়ীর সামনে কিছু গাছ পড়ে থাকায় তারা নিয়ে যায় । বাকী গাছগুলো আমার দায়িত্বে রয়েছে।
ঠিকাদার প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহীন হাওলাদার জানান, গাছগুলো বনবিভাগের আওতাধীন হওয়ায় তাদের জানানো হয়েছে । বনবিভাগ থেকে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে গাছগুলো কাটার ব্যবস্থা করেছেন। কাটা গাছগুলো ইউপি সদস্য জোবায়ের তালুকদারের দায়িত্বে রাখা হয়েছে।
বনবিভাগ কর্মকর্তা নির্মল কুমার দত্ত জানান, রাস্তাটি সামাজিক বনবিভাগের আওতায় ছিল । রাস্তার কাজের জন্য কাটা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য ও চেয়াম্যানের দায়িত্বে রয়েছে । গাছ বিক্রি করার প্রমান পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বৈধভাবে ক্রয়কৃত এক খণ্ড জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছেন যুবক। রবিবার (০১ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার আদাঘাট গ্রামের আকবর আলীর পুত্র ভুক্তভোগী আলী শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আদাঘাট গ্রামের জুলফিকার আলীর কাছ থেকে জমিটি ক্রয় করেন। যা আদাঘাট জেএল ৩৫ নং মৌজার ৭৫০ নাং খতিয়ানের ২৪৩৭ দাগে অবস্থিত। জমি ক্রয়ের পর নামপত্তন, দাখিলা ও খাজনা পরিষোধ করেন তিনি। ওই জমির মধ্যে থাকা আংশিক জমি অপর শরিক একই গ্রামের লুৎফর রহমানের পুত্র ইউসুফ শেখ ক্রয় করে পরো জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। কোথাও কোন আবেদন নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন ভুক্তভোগী আলী শেখ। জমিতে গেলে মারপিট ও ভয়ভীতি দিয়ে হুমকি দিচ্ছে প্রতিপক্ষ ইউসুফ গং।
এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি ২০ শতাংশ জমি কিনেছেন। তবে তিনি ৪ টি দাগের থেকে জমি কিনে একদাগ থেকে জমি দখল করে বালি ভরাট করে বাড়ী করেছেন বলে জানান। আলী জমি পাবেন তবে অন্য দাগে। প্রশ্ন করা হয় ৪ টি দাগের জমি কিনে এক দাগে ভোগদখল তো বিধিসম্মত নয়, কিন্তু কেন ভোগদখল করছেন? এমন প্রশ্নে তিনি বলেন আপোষে জমিটি ভোগদখল করি।
প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ, নিরাপত্তা ও প্রতিকার প্রার্থনা করেছেন ভুক্তভোগী আলী শেখ।
দর্শনায় আন্তঃজার্তিক প্রবীণ দিবস ২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দর্শনায় আন্তঃজার্তিক প্রবীণ দিবস ২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা১১ টায় দর্শনা পৌর হল রুমে অনুষ্টিত প্রবীণ দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি, সাবেক উপাধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভার প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু বলেন, প্রবীণরা আমাদের মুরব্বী।তারা একদিন নবীন ছিল।তারা দেশের জন্য অনেক কিছু করেছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হানিফ মন্ডল,মাঃ নুরুল ইসলাম, হাসিনা আক্তার টুসি,মঃ জাহিদুল ইসলাম,হাজী আকমত আলী,হাজী আঃ মমিন প্রমুখ।
দামুড়হুদার বাঘাডাঙ্গায় পিতার হাতে ঘুমন্ত মেয়েকে কুপিয়ে হত্যা,মাকে বাচাতে নাতনী জখম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা গ্রামে পাষান্ড পিতা ঘুমন্ত মেয়ে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে নাতনীকে কুপিয়ে মারাত্নক জখম করেছে।
শনিবার রাত দুইটার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আজিবর মন্ডলের মেয়ে মর্জিনা খাতুন(৩০) ঘরে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নিহতের বোনের ছেলে হোসেন আলী জানায়, সন্ধ্যায় সমিতি থেকে নেয়া ঋণের কিস্তির টাকা দেয়া নিয়ে মেয়ের সাথে তার বাবার বাগবিতণ্ডা হয়। এরই জেরে রাত দুইটার মেয়েকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম মারা গেছে ভেবে বাড়ির পাশে একটি গর্তে ফেলে রাখে। এ সময় মর্জিনার চিৎকারে মেয়ে রোকসানা ছুটে এলে আজিবর তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সকালে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রোকসানার দুই হাতও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান বলেন,সকালে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই অভিযুক্ত আজিবার মণ্ডল বাড়ি ছেড়ে পালিয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গাছের গুঁড়ির চাপায় প্রাণ গেলো কিশোরের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের গুঁড়িতে চাপা পড়ে রোকনুজ্জামান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে গ্রামবাসীর সঙ্গে গাছের গুঁড়ি গাড়িতে উঠানোর সময় এ ঘটনা ঘটে।
রোকনুজ্জামান উপজেলার মাধবপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। সে মাধবপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাধবপুর গ্রামের আজমাদ আলী একটি গাছ বিক্রি করে। গাছের ব্যাপারী রোজদার আলী গাছটি কাটে। রোববার সকালে সেই গাছের গুঁড়িটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িতে উঠানোর জন্য কয়েকজন গ্রামবাসীকে ডেকে নেয়। গ্রামবাসীর সঙ্গে রোকনুজ্জামানও গাছের গুঁড়ি উঠানোর জন্য যায়। গাড়িতে উঠানোর সময় গাছের গুঁড়িটি গাড়ি থেকে স্লিপ করে পড়ে যায়। এ সময় গুঁড়ির নিচে চাপা পড়ে রোকনুজ্জামান। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এবিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গাছের গুঁড়িটি গাড়িতে তোলার সময় অসাবধানতায় কিশোরের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিশোরের পরিবারের পক্ষ থেকে মরদেহের ময়নাতদন্ত না করে দাফনের জন্য আবেদন করেছে।
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লালন চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের রবিউলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জুন লালনকে ৮৪ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। রোববার সাক্ষী গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। দুজনের মধ্যে লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও অপর আসামি আযব আলি খালাস পেয়েছেন।
খুলনা মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানসুরা (৩০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিয়াউলের স্ত্রী মানসুরা। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন।
খুলনার বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা, ২০ গ্রাম প্লাবিত
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলার শোলমারী ১০ ভেন্ট স্লুইচ গেটের সামনে পলি জমে বিল ডাকাতিয়াসহ সংলগ্ন ২০টিরও অধিক গ্রামের মানুষ জলাবদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়রা ৬ মাস ধরে চেষ্টা চালালেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধ বিল-ডাকাতিয়া অঞ্চলের পানি নিষ্কাশনে কেজেডিআরপি প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়া উপজেলার শোলমারী নদীর মুখে বাঁধ দিয়ে সেখানে ১০ ভেন্টের স্লুইচ গেট নির্মাণ করা হয়। এর ফলে বিল ডাকাতিয়া সংলগ্ন মানুষ ২২-২৩ বছর ধরে জলাবদ্ধতা থেকে মুক্ত হওয়ায় ব্যাপক হারে মিষ্টি পানির চিংড়ি ঘের ও ঘেরের আইলে সবজি চাষ করে আর্থিকভাবে ঘুরে দাঁড়ান। এভাবে বেশ কয়েক বছর যাবৎ ভালই চলছিলো। কিন্তু ওই স্লুইচ গেটের সামনে পলি পড়তে পড়তে পানি সরবরাহ এক প্রকার বন্ধ হয়ে গেছে। চলতি বছর মার্চ মাস থেকে ডাকাতিয়া বিলে আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাছাড়া চলতি মৌসুমে বর্ষায় জলাবদ্ধ পরিস্থিতি মারাত্মক রুপ ধারণ করেছে। অধিকাংশ চিংড়ি ঘেরের আইল পর্যন্ত পানি উঠে যাওয়ায় মানুষ নিরুপায় হয়ে উচ্চ মূল্যে নেট কিনে মাছ রক্ষার চেষ্টা করছে।
এ ব্যাপারে বিপদগ্রস্ত মানুষ ও সংশ্লিষ্ট রংপুর ও রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বররা উপজেলা চেয়ারম্যানের কাছে হাজির হয়ে সমস্যার চিত্র তুলে ধরেন। এ ছাড়া একমাসের বেশি সময় ধরে বিল ডাকাতিয়া অঞ্চলের মানুষ তথা ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ প্রশাসনিক ও আর্থিকভাবে বিশেষ উদ্যোগ নিয়ে গেটের সামনের পলি তোলার চেষ্টা করেন। কিন্তু তাতেও পানি নিষ্কাশনে দৃশ্যমান কোনো উন্নতি না ঘটায় উপজেলা চেয়ারম্যান, রংপুর ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা ডুমুরিয়া-ফুলতলা’র এমপি নারায়ণ চন্দ্র চন্দ’র হস্তক্ষেপ কামনা করেন। তার প্রেক্ষিতে গত ২৮ আগস্ট এমপি নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ার জনপ্রতিনিধিদের নিয়ে খুলনায় পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। তখন পানি উন্নয়ন বোর্ড থেকে ঠিকাদারের মাধ্যমে জরুরি ভিত্তিতে ওই গেটের সামনে ২২০ মিটার লম্বা, ৫০ মিটার আড়ে দিয়ে ৪ মিটার পলি কেটে তুলতে কার্যাদেশ দেন।
ঠিকাদার প্রথম থেকেই লোকাল ড্রেজার দিয়ে পলি তোলার কাজ শুরু করেন। কিন্তু তাতে আশানুরুপ কোনো ফল না দেখে প্রায় প্রতিদিনই জলাবদ্ধ এলাকা থেকে গাড়ি ভরে শত শত মানুষ এসে নিজেরাই নদীতে নেমে পলি অপসারণের চেষ্টা অব্যাহত রেখেছেন। পাশাপাশি ঠিকাদারের স্কেভেটরও পলি তোলার কাজ করছে। কিন্তু তাতেও আশানুরুপ জল নিষ্কাশন হচ্ছে না।
এ প্রসঙ্গে পলি অপসারণ কাজে লিপ্ত উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মেম্বর রমেশ চন্দ্র বৈরাগী বলেন, গেটের সামনে থেকে যে পলি তোলা হচ্ছে পরে জোয়ারের পলিতে তা আবার ভরাট হয়ে যাচ্ছে। তাছাড়া গেটের ভেতরের পাশেও পলি পড়ে নদীর নাব্যতা হারিয়ে মাত্র ১ থেকে দেড় ফুট গভীরতা আছে। আর আমাদের বিল ডাকাতিয়ার মধ্যে পানি আছে ৫-৬ ফুট। তা হলে আমরা কী ভাবে বাঁচবো?
উপজেলার মুজারঘুটা গ্রামের ব্রিঞ্চি মন্ডল বলেন, বিল ডাকাতিয়ার কোনো ঘেরের পাড় জেগে নেই। নেট দিয়ে কোনো রকমে মাছ রক্ষার চেষ্টা করছি। আর সবজি তো আগেই শেষ।
উপজেলার রংপুর ইউনিয়নের ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, এতোদিন চেষ্টার পরও যে অবস্থা, আর আমাদের ডাকাতিয়া বিলে পানির গভীরতা ও শোলমারী নদীর উচ্চতারও যা অবস্থা তাতে মনে হচ্ছে, ভবদাহ গেটে’র মতো বড় ধরণের বেশ কয়েকটি ইলেকট্রনিক পাম্প মেশিন বসাতে পারলে হয়তো আমরা এই জলাবদ্ধতা থেকে বাঁচতে পারবো।
পলি অপসারণ কাজে পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক তদারককারী এসও তরিকুল ইসলাম বলেন, গত ২৫ তারিখ থেকে পানি নামা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ ফুট পানি নেমেছে। গেটের ভেতরের পাশ থেকে সামনে শোলমারী নদীর তলদেশ উচু হওয়ায় আশানুরুপ পানি নামছে না।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, এলাকার জলাবদ্ধতা মুক্তির লক্ষ্যে আমাদের এমপি নারায়ণ চন্দ্র চন্দ স্যার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নিয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। প্রতিদিন শত শত ভুক্তভোগী জনগণ এখানে এসে পলি তুলতে নেমে পড়ছে। আর ঠিকাদারও কিছু কাজ করেছে। পানি কিছুটা নেমেছে। তবে স্থায়ী সমাধানের জন্য বড় পরিকল্পনা নিতে হবে।
নড়াইলে নদী ভাঙনে ২০ বসতবাড়ি বিলীন
নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর পূর্ব পাড়ায় নবগঙ্গা নদী ভাঙনে ২০ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে নদী ভাঙন শুরু হয়।
ভুক্তভোগী শফিকুল বলেন, অনেক কষ্টে টাকা জমিয়ে একটি পাকা ঘর করেছিলাম। কিন্তু নবগঙ্গা নদী সব শেষ করে দিল। এখন পরিবার নিয়ে কোথায় যাব।
আরিফ নামে আরেকজন বলেন, রাত ১০টার দিকে টিউবওয়েল দিয়ে ঘোলা পানি আর কাঁদা বের হচ্ছিল। ১১টার দিকে হঠাৎ করে বাড়িঘর দেবে যায়। সরানোর কোনও সুযোগ পাইনি।
স্থানীয় ইউপি সদস্য জনি আহমেদ বলেন, হঠাৎ ঝুপঝাপ শব্দ শুনতে পাই। নদীর পাড়ে এসে দেখি, ২০০ হাত পানি হয়ে গেছে। এরপর অনেক জায়গা নিয়ে দেবে যায়। ভুক্তভোগীরা কোনও জিনিসপত্র সরানোর সুযোগ পায়নি।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা বলেন, ইউনিয়ন সচিবের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
চলতিমাসে বঙ্গোপসাগরে তিন লঘুচাপ, ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা
ঢাকা অফিস
চলতি মাস অক্টোবরে বঙ্গোপসাগরে এক একে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অক্টোবরে ভারী বৃষ্টিতে দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।
রোববার আবহাওয়া অধিদফতরে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
আজিজুর রহমান বলেন, অক্টোবরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবরের মধ্যভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকালীন বায়ুপ্রবাহ) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে জানিয়ে তিনি বলেন, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি ধরনের বজ্রসহ ঝড় এবং সারাদেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রসহ ঝড় হতে পারে। এ মাসে দিন ও রাতে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। চলতি মাসে দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল (রংপুর অঞ্চল), উত্তর-পূর্বাঞ্চল (সিলেট অঞ্চল) ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার (চট্টগ্রাম অঞ্চল) কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানান আজিজুর রহমান।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ৩ অক্টোবর ৬৪ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৪ থেকে ৫ অক্টোবর তিস্তা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যার পানিতে প্লাবিত হতে পারে।
খুলনায় গত বছরের চেয়ে দ্বিগুণ ডেঙ্গু রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালসহ খুলনা জেলায় এ বছর ডেঙ্গু রোগী শনাক্তের হার গত বছরের দ্বিগুণ। ২০২২ সালে খুলনায় ডেঙ্গু শনাক্ত ছিল ১৬০০ জন। আর মৃত্যু ছিল ১৬। এ বছরের নয় মাসে খুলনায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮০০ জনের এবং মারা গেছেন ১৫ জন। ডেঙ্গু রোগী শনাক্ত গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বছর ৬৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যান আট জন। আর খুলনা সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গত বছর ৯৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ৮ জনের মৃত্যু হয়েছিল। এ বছর ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত খুমেক হাসপাতালে ১৮৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ১৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি, খুলনা সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৯৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং দুই জনের মৃত্যু হয়েছে।
এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের মানসুরা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় ১৬ জনের মৃত্যু হলো। এরমধ্যে খুমেক হাসপাতালে ১৩ এবং খুলনার অন্যান্য হাসপাতালে তিন জন মারা গেছেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাসরঞ্জন হালদার জানান, শনিবার এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তিনি ২৮ সেপ্টেম্বর রাতে ডেঙ্গু জ্বর নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ হাসপাতালে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ভর্তি ডেঙ্গু রোগী ৩৮ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৬৬ জন। বর্তমানে হাসপাতালে অবস্থান করা মোট রোগীর সংখ্যা ১৩৬ জন। এ বছর সর্বমোট রোগীর সংখ্যা এক হাজার ৮৩৬ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।’
তিনি আরও বলেন, ‘এ হাসপাতালে খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ ২০ জেলার মানুষ চিকিৎসার জন্য আসেন। ২০২২ সালে এ হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্ত ছিল ৬৬৬ জন এবং মৃত্যু হয় ৮ জনের।’
খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান জানান, খুলনা সদর হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ জন, ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। বর্তমানে হাসপাতালে থাকা রোগীর সংখ্যা ৬২ জন। ২০২৩ সালের সর্বমোট রোগীর সংখ্যা ৯৬৪ জন। মারা গেছেন ২ জন। গত বছর খুলনায় ডেঙ্গু রোগী শনাক্ত ছিল ৯৩৪ জন এবং মারা গেছেন ৮ জন।
খুলনার নাগরিক নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘নগরীত মশার ওষুধ ছিটাতে দেখা যায়, কিন্তু মশার উৎপাত কমে না। রাতে কয়েল দিলেও মশা যায় না।’
এ বিষয়ে নগর পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির কমিটির সদস্য সচিব ডা. স্বপন কুমার হালদার বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী বিভিন্ন জেলা থেকে খুলনা মহানগরীতে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসছেন। তাদের অনেকেই খুলনার ঠিকানা ব্যবহার করেন। প্রকৃতপক্ষে তারা খুলনা মহানগরী এলাকা থেকে আক্রান্ত ডেঙ্গু রোগী নন।’
কেসিসির সহকারী কঞ্জারভেন্সি অফিসার আব্দুর রকীব বলেন, ‘ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব রোধে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে।’
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘মশকনিধন কার্যক্রম অব্যাহত ও জোরদারের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে হবে। নগরীর বিভিন্ন স্থানে ঝোপ-ঝাড় থাকলে তা দ্রুত পরিষ্কার করাসহ বর্জ্য ও পানি অপসারণ করার নির্দেশ দিয়েছি।’ সিটি মেয়র মহানগর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বিস্তার রোধে মশক প্রজননের স্থানে সকাল-বিকাল ওষুধ স্প্রে করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সদর থানা জাতীয় যুব সংহতির প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর জাতীয় যুব সংহতির নব নির্বাচিত আহ্বায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু ও সদস্য সচিব মোঃ রাসেল হোসেন কে সদর থানা জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে বিবৃতিতে দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- সদর থানা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, যুবনেতা দেলোয়ার হোসেন লালু, গাজী খোকন, সদস্য সচিব মাসুদ আকঞ্জী, গাজী মালেক, সোহাগ হাওলাদার, নারায়ন কুমার চক্রবর্তী, নওশাদ হাওলাদার, গাজী মোশারেফ, মুন্সি হাবিব উল্লাহ, মোঃ কবির, মোঃ নুর ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, মাজহার হোসেন, মোঃ সেলিম, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইউসুফ, মনির হাওলাদার, মোঃ ওয়াহিদ মুরাদ, মোঃ ফারুক, মোঃ সোহরাব, মোঃ ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ নজরুল, মোঃ আসিফ প্রমুখ।
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে প্রত্যেক ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ জরুরী সভা করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সদর ও সোনাডাঙ্গা থানার প্রতিটি ওয়ার্ডে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। সেই সাথে সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের সকল অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে প্রত্যেক ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে। নির্বাচনের আগে যে স্বল্প সময় রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। সাধারণ ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা বলে ভোট চাইতে হবে। খুলনায় যেসব উন্নয়ন কার্যক্রম শেষ হয়েছে এবং যেগুলো চলমান রয়েছে সে ব্যাপারে সবাইকে বলতে হবে। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি থাকলে বাংলাদেশ যে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে সাধারণ মানুষকে বলতে হবে। সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করতে হবে।
এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম ও নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, জিয়াউল ইসলাম মন্টু, মো. নুর ইসলাম, মো. জামিরুল হুদা জহর, শেখ আবিদ উল্লাহ, এ্যাড. মো. ফারুক হোসেন শেখ, আব্দুল হাই পলাশ, শেখ জাহিদুল ইসলাম, মো. বাবুল সরদার বাদল, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মো. মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, চ.ম মুজিবুর রহমান, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, আতাউর রহমান শিকদার রাজু, ইউসুফ আলী খান, মো. অহিদুল শিকদার অহিদ, মো. শিহাব উদ্দিন, মো. অহিদুল ইসলাম পলাশ, সরদার আব্দুল হালিম, হাজি মো. মুন্সি মোত্তালিব মিয়া, শেখ মো. রুহুল আমিন, মো. সেলিম হোসেন, নজরুল ইসলাম তালুকদার প্রমূখ।











































