মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলার ডিএসবির পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম জাহিদ ইকবাল সড়ক দুঃঘর্টনায় মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ডিএসবির পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম জাহিদ ইকবাল বুধবার ৩ দিনের ছুটি নিয়ে বাড়িতে যায়।রাতে সপরিবারে মাইক্রোযোগে চট্টগ্রামের সীতাকুন্ডু ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়।পথে চট্রগ্রাম জেলার মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ নামক স্থানে পৌঁছালে সকাল সাড়ে ৭ টার দিকে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।এসময় পুলিশ পরিদর্শক(নিঃ) এস এম জাহিদ ইকবাল সহ তার পরিবারের ৭ সদস্য গুরুত্বর ও সাধারণ জখম হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের সীতাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন। এসময় পরিবারের অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়
উল্লেখ্য পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম জাহিদ ইকবাল যশোর জেলার সদর থানাধীন রামনগর সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গত ১০ই মার্চ ২০০৬ বাংলাদেশ পুলিশ বাহিনীতে আউট সাইড ক্যাডেট হিসেবে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। তার স্ত্রী পুলিশ পরিদর্শক(নিঃ) সৈয়াদা রেশমা খানম বর্তমানে কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত। তিনি সাংসারিক জীবনে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার চুয়াডাঙ্গা,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজলসহ বাংলাদেশ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।











































