দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ভারতীয় বিএলএফ’র গুলিতে ১ বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর-মুন্সিপুর সীমান্তের ৯০/৯১ পিলালের মাঝামাঝি স্থানে পাশ্ববর্তী পীরপুরকুল্লা গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪২)যায়। এসময় বিএসএফ তাকে গুলি ছুরে হত্যা করে তাদের অংশে ধরে নিয়ে যায়।
মুন্সিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ রবিউলকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের কাছে সকালেই পত্র পাঠানো হয়।তিনি আরো জানান, পত্র পেয়ে বিএসএফ দুপুর ১টা ২০ মিনিটের সময় ঠাকুরপুর সীমান্তে ৯১ মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকে মিলিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ রবিউল নিহতের কথা শিকার করে জানান তার লাশ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে একই জেলার জীবননগর বেনীপুর সীমান্তে বিএসএফের জোয়ানরা মিজানুর রহমান (৪৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে।











































