Home আঞ্চলিক অটোভ্যানে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

অটোভ্যানে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

10

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
অটোভ্যানে ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার বড়কাটালী থেকে সোনাতুনিয়ায় যাওয়ার পথিমধ্যে দেয়ালডাঙ্গী এলাকায় অটোভ্যানে ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর।

দুর্ঘটনায় নিহত কিশোরীর পিতা আবু সাঈদ গাজী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তিনি তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে রামপালের পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী গ্রামের নিজ বাড়ী থেকে একই উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া এলাকায় শ্বশুর বাড়ী বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে পেড়িখালীর দেয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালেই অটোভ্যানে গলার ওড়না পেঁচিয়ে যায় তার মেঝো সন্তান সুবর্না আক্তার মীমের (১৩)। তখন গলায় ফাঁস পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইব্রাহিম হোসেন কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

নিহত কিশোরী মীম স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার পিতা পেশায় একজন দিনমজুর। তিন ভাই-বোনের মধ্যে মীম ছিলো মেঝো।

মোংলা থানার এসআই নুরুল আলম বলেন, পরিবারের ভাষ্যমতে অটোভ্যানে গলার ওড়না পেঁচিয়ে মীমের মৃত্যু হয়েছে। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছি, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।