Home খেলাধুলা ম্যানেজারের পদ থেকে বাদ নাফীস, চলে গেলেন ম্যাচ চলাকালেই

ম্যানেজারের পদ থেকে বাদ নাফীস, চলে গেলেন ম্যাচ চলাকালেই

90

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের জন্য এখনো ঘোষণা করা হয়নি বাংলাদেশের দল। তবে তামিম ইকবাল যে ১৫ জনের এই দলে থাকছেন সেটি প্রায় নিশ্চিত। এর মধ্যেই খবর টিম ম্যানেজারের পদ থেকে বাদ দেওয়া হয়েছে তামিমের ভাই সাবেক ক্রিকেটার নাফীস ইকবালকে।

গণমাধ্যম সূত্রে খবর, ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসানের চাপেই নাকি ম্যানেজারের পদ থেকে নাফীসকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এ খবর জানা যায়।

 

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব ছাড়েন সাব্বির খান। তার জায়গায় ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে। এর পর থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন। যদিও ক্রিকেটারদের সঙ্গে ভালো ব্যবহার করেন না এই অভিযোগে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন আগেও উঠেছিল।

 

বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন এই নাফীস। বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।