খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি।।
২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসুচি সফল করার লক্ষে খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ফজলে হালিম লিটনের সভাপতিত্বে প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। সভায় ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে নগরীর নিউ মাকের্ট এলাকার বায়তুন নুর জামে মসজিদের সামনে ব্যনার-ফেস্টুনসহ উপস্থিত হয়ে তরুণ্যের রোডমার্চ দিচ্ছে ডাক, অবৈধ সরকারের পদত্যাগ এই স্লোগানকে সফল করার লক্ষে কর্মসুচিতে যোগ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, শফিকুল ইসলাম, এইচ এম আবু সালেক, মো. আশরাফ হোসেন, মনিরুজ্জামান মনি,
মিজানুর রহমান খোকন, শাহনাজ পারভীন, আলতাফ হোসেন, ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, সেলিম কাজী, আবু হোসেন আবু, শেখ জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, মো. রমজান, নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে স্ব স্ব কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ওয়ার্ড, থানা, অঙ্গ ও সহযোগী সংগঠণ স্ব স্ব ব্যানার, প্লাকার্ড, তোরণ নির্মাণ, পিকআপ গাড়ীতে বাদ্যযন্ত্র সহকারে রাস্তায় বর্তমান সরকারের দুর্ণীতি, দু:শাসন, লুটপাট, অবৈধ ভাবে ক্ষমতা দখল, ভোট চুরি, গণতন্ত্রকে হত্যা করা, গুম-খুন-ধর্ষণসহ বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করার সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা যুবদলের প্রস্তুতি সভায় হেলাল
জনগনের সরকার প্রতিষ্ঠার পরেই দেশের তরুণ-যুবকেরা ঘরে ফিরবে
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগনের ভোট ও ভাতের অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ লড়াইয়ে তরুণ-যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের সকল ক্রান্তিকালে বিএনপি’র নেতৃত্বে দেশের আপমর জনগন ঝাঁপিয়ে পড়েছিল। আজ আবার সেই ফ্যাসিষ্ট মাফিয়া নিপাতের ডাক এসেছে, লুটেরা শেখ হাসিনা সরকার পতন নিশ্চিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগনের সরকার প্রতিষ্ঠা করেই এদেশের তরুণ-যুবকেরা ঘরে ফিরবে, ইনশাআল¬াহ্। আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফলের লক্ষ্যে খুলনা জেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
জেলা যুবদলের সহ-সভাপতি মোল¬া আইয়ুব হোসেনের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল¬া সাইফুল রহমান মিন্টু, বিএনপি নেতা মোল¬া সাইফুর রহমান, এমএ মান্নান, যুবদল নেতা রাহাদুল হক কচি, শেখ শাহিনুর রহমান, ইয়ারুর ইসলাম রিপন, মমিনুর রহমান সাগর, ফারুক খন্দকার, মোঃ বাহাদুর মুন্সি, আমিনুল ইসলাম বুলবুল, মোঃ পীর আলী, সেলিম চৌধুরী, মোঃ জুয়েল আকন, রাসেল শেখ সজীব, সোহেল রানা তুহিন, তৌহিদুর রহমান শান্ত, মোস্তফা খালিদ, মোঃ আমির হোসেন, গাজী ফয়সাল আলম, মাসুম বিল¬াহ, সৈয়দ আল শাকিল, মোঃ মোহর আলী, সোহাগ গোলদার, শফিকুল ইসলাম সফিক, মোল¬া শাহিন, আব্দুল¬াহ আল মামুন লিপু, সরদার ওয়ালিদ, শেখ ফরিদুজ্জামান উজ্জ্বল, সাজু হাওলাদার, গাজী তারিকুল ইসলাম, মীর্জা তারেক, সোহাগ হাওলাদার ও শহিদুল ইসলাম প্রমুখ।।
বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা। গতকাল রবিবার বিকেলে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যোগদানের মধ্যদিয়ে মিছিলটি শেষ হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফ্রন্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত, বাবু ব্রজেন ঢালী, নারায়ন মিশ্র, তপন কুমার ঘোষ, উজ্জল দাস, কৌশল্যা রায়, কলিঙ্গ রাজ, সুজানা জলি, অমিত মলি¬ক, সরজিৎ ঘোষ দেবেন, যোঙ্গেশ্বর সানা কার্তিক, নীলাদ্রি সরদার, সুদিপ্ত মলি¬ক, রমেন রায়, তপন কুমার মন্ডল, গৌতম মন্ডল, বীরেশ্বর মন্ডল, দেবদাস বিশ্বাস, জয়দেব কুমার পলক, জীবন কুমার মন্ডল, রাজু দাস, লিটন কুন্ডু, অমল মন্ডল, নিলৎপল নিলয়, গোবিন্দ বিশ্বাস, বিশ্বজিৎ গোলদার, শংকর কুমার দে, গৌর বিশ্বাস, সুভাষ কুন্ডু, অমিত দাস, লিটন সাহা, মাধব পাল, মনোজ কুমার সাহা, শিপন হাজরা, সবুজ মালি ও রতন মলি¬ক প্রমূখ।।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা
মোঃ রেজাউর রহমান তনু ,কুষ্টিয়া
প্রকৃতিগতভাবেই মানুষ একটু কৌতূহলপ্রবণ। আর কৌতূহল থেকেই মানুষের মধ্যে জন্ম নেয় আবিষ্কারের নেশা। ফলে পৃথিবীতে আবিষ্কার হয়েছে কত কিছু। মানুষের একটু জানার ইচ্ছা থেকেই আবিষ্কারের নেশায় চেপে তৈরি করেছে নতুন জগৎ। বর্তমান আধুনিক জীবনের সব সুযোগ-সুবিধা এই কৌতূহলদীপ্ত আবিষ্কারেরই ফসল।
আবিষ্কার করার প্রতিভা মানুষের মধ্যে অনেক সময় সুপ্ত প্রতিভা হিসেবে রয়ে যায়। সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে প্রয়োজন পরিচর্যা আর অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা জোগাতেই যেন কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে এ বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়।
মেলায় দিবা ও প্রভাতী উভয় শাখার শিক্ষার্থীরা তাদের গ্রুপ প্রোজেক্ট নিয়ে দিনভর উপস্থাপনা করে। উক্ত মেলায় জিলা স্কুল ও অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রোজেক্ট প্রদর্শণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক ও ছাত্রীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।
রোদসী নামে এক শিক্ষার্থী মেলা প্রসঙ্গে বলেন, বিজ্ঞানের কারণেই মানুষ সভ্যতার অনেক সুফল ভোগ করছে। নিত্যনতুন আবিষ্কার পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রতিটি মানুষের মধ্যেই থাকে উদ্ভাবনী শক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণেই সব আবিষ্কার করতে হয়। আর এ জন্য প্রয়োজন অনুপ্রেরণা। কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের এ আয়োজন সেই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাদিরা খানম জানান,
আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের অডিটোরিয়াম আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, ‘বিজ্ঞান প্রযুক্তি ও নতুন আবিষ্কারের প্রত্যাশায় এবং উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করার প্রত্যাশায় শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ বাড়িয়ে তুলতেই প্রতিবারের মতো এবারও আমাদের এ আয়োজন।
রূপসায় সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করেন নগর যুবলীগ সভাপতি পলাশ
রূপসা প্রতিনিধি
রূপসায় খুলনা ৪-আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান পলাশের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত।
গত ২৪ সেপ্টেম্বর প্রথমে বাদআসর নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলিমের জানালার নামাজে অংশগ্রহণ করেন। এরপর তিনি ইউনিয়নের জহিরের বটতলা ,খোঁড়ার বটতলা, রূপসা ঘাট এলাকায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন,আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিক, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, মাহবুব উল আলম,জিয়াউল আহসান লিপন,মাঝি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান,ওয়ার্ড যুবলীগ সভাপতি আঃ আজিজ শেখ, সাধারণ সম্পাদক আঃ রহিম মিনা সহ বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নারীরা মাদকাসক্ত হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হয়
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
নারীরা ক্ষতিগ্রস্থ হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হয়। একটা নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকে আসক্ত হয়ে পড়ে তাহলে একটি পরিবারের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের আয়োজনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম চলতে থাকবে। যার মধ্যে রয়েছে রান্না কোর্স (কনফেকশনারী ও চাইনিজ আইটেম) এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) ও (অতিরিক্ত দায়িত্ব, নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখা) মোঃ মাসুদ হোসেন। এসময় তিনি বলেন, নারীদের মাদকা আসক্তে জড়িয়ে না পড়ে তা থেকে দূরে থাকতে হবে। আর যারা মাদকাসক্তই জড়িয়ে পড়েছেন তাদের উচিৎ চিকিৎসা নিয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসা। তিনি আরোও বলেন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের আজকের এই উদ্যেগটি একটি প্রশংসিত আয়োজন। আমি আশা করবো এখান থেকে যারা চিকিৎসা নিয়ে ঘরে ফিরবেন তাদের আর এখানে যেন না ফিরতে হয়। আমি মনে করি আজকের এই আয়োজন হয়তো অতি ক্ষুদ্র কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা মাদকাসক্তি থেকে ফিরে আসা নারীদের জন্য পুনর্বাসনের জন্য অনেক বড় একটি সুযোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকা মেট্রো (দক্ষিণ) অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী। মাদকাসক্তি থেকে ফিরে আসা নারীদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন যে উদ্যেগ নিয়েছে তাকে তিনি সাধুবাদ জানিয়ে তিনি বলেন পুর্ন আসক্তির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদকাসক্তি থেকে সবাইকে দূরে রাখতে এই ধরণের উদ্যেগের প্রতি গুরুত্ব দেয়ার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে অনুরোধ জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এসময় তিনি বলেন, আমাদের স্ব-উদ্যেগে এই আয়োজনটি ক্ষুদ্র কিন্তু উদ্যেগটা মহৎ। আমার নারীদের স্বাবলম্বী করার জন্য অনেক উদ্যেগ নিয়েছি। এছাড়াও নারী মাদকাসক্তিদের চিকিৎসার জন্য সকল সুযোগ সুবিধাসহ বড় কেন্দ্র স্থাপন করবে ঢাকা আহ্ছানিয়া মিশন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভোকেশনাল ট্রেনিংয়ের টিম লিডার মোঃ আব্দুস সাদিক, প্রশিক্ষক রুমানা রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শাহেদুল হক, সিনিয়র সাইক্লোজিস্ট রাখী গাঙ্গুলী, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তাগণ।
আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন’২৩-এ রোববার মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিনে ৩ টি পদের বিপরীতে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিন পর্যন্ত সভাপতি পদে দু’জন বর্তমান সভাপতি এস, এম আহসান হাবিব ও সাবেক সভাপতি জি, এম আল ফারুক, সাধারণ সম্পাদক পদে দু’জন বর্তমান সাধারণ সম্পাদক এস,কে হাসান ও শরিফুজ্জামান মুকুল শিকারি এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ আশিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস, এম হাসানুজ্জামান এবং পোলিং অফিসার ও একই অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় মনোনয়নপত্র বিতরণ ও বিক্রয় করেছেন।
উল্রেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং নির্বাচন আগামী ১৪ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।#
বকেয়া পরিশোধের দাবিতে মিলের জমি দখলসহ ৬ দিনের কর্মসূচি ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স ,আফিল, জুট স্পিনার্স সহ সকল কলকারখানা মালিকের নিকট শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুটি সহ সকল বকেয়া পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষনা করেছে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন । গতকাল বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে জরুরী সভা থেকে এ কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা এবং জনসভা শেষে মহসেন জুট মিলের মালিকের কাছে বকেয়া পাওনাকৃত শ্রমিকরা মিলের জমি দখল করবেন বলে ঘোষনা দেন। এছাড়া আগামি ২ অক্টোবর সোমবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে সামনে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনশন কর্মসূচি, ৫ অক্টোবর আফিল জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনার হিসাব শ্রম দপ্তরে প্রেরন এবং শ্রম আইন মোতাবেক টাকা না দেওয়ায় মিলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ার ঘোষনা দেন শ্রমিক নেতারা। আগামি ৬ অক্টোবর ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং জনসভা শেষে এ্যাজাক্স মিলের জমি দখল করবেন শ্রমিকরা । ৮ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জুট স্পিনার্স মিলের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও ৯ অক্টোবর সোমবার সকাল ১০ টায় ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হয় সভা থেকে। বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, আফিলউদ্দিন, কাশেম , মোঃ বাবুল শেখ , মোঃ লুৎফর, বাবুল হোসেন প্রমুখ । সভায় বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবী জানানো হয় । এছাড়া আগামী ২৪ শে জানুয়ারী বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ইউনিয়ন অফিসে একই দাবীতে শ্রমিক জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয় ।
যুবদলের কেন্দ্রীয় নেতা সাগরের মুক্তির দাবিতে দৌলতপুর থানা যুবদলের বিক্ষোভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খুলনা বিভাগ খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগরের নিঃশর্ত মুক্তির দাবিতে দৌলতপুর থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । খুলনা যশোর মহাসড়কের মহসিন মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দৌলতপুর ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোহেল হোসেন এর সভাপতিত্বে ও দৌলতপুর থানা যুবদল নেতা মোঃ মাহাবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন এম এম জসিম, লাবু , সুজন হোসেন, জাকির হোসেন, রাকিব হাসান, হান্নান মোড়ল, মোঃ আশরাফুল ইসলাম, রওশন মুস্তাফিজ নয়ন, নারায়ণ মিশ্র, মামুন, মিলন, শোভন প্রমুখ।
জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ সংগঠনের দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর সংগঠনের পক্ষ থেকে জাগ্রত পরিবারের মৃত্যুবরণকারী সকলের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গতকাল সন্ধায় কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে, সংগঠনের, সকল কর্মকর্তা ও কর্মী ভাইদের বাবা-মা সহ মৃত্যুবরনকারী আত্তীয়স্বজনদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর মধ্যে সংগঠনের সহ-সম্পাদক, ফিরোজ মাহমুদ এর পিতা, দপ্তর সম্পাদক, মোঃ মনির হোসেন এর পিতা যোগাযোগ সম্পাদক, বিপ্লবী কাজী খলিল এর পিতা ও মাতা,সাহিত্য ও গ্রন্থ সম্পাদক কাজী জাহান এর মাতা,বাণিজ্য বিষয়ক সম্পাদক, ফজলে রাব্বি হক এর বাবা,ইন্তেকাল করেছেন। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত চেয়ারম্যান শিহাব রিফাত আলম, সেক্রেটারি জেনারেল আরমান মেহেদি জুয়েল,কাপ্তান বাজার কমিটির প্রেসিডেন্ট, আবুল হাসেম সুমন,সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট হাজী নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম,কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক, বিপ্লবী কাজী খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে রোড মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ভোটের অধিকার প্রতিষ্ঠায় ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় বিএনপি’র রোড মার্চ সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় যোগিপোল ইউনিয়নের জাব্দীপুরে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী। সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম শুকুর আলী, মুন্সী আব্দুর রব, আরিফুর রহমান মন্টু, মোঃ গোলজার হোসেন, সৈয়দ শাহাজাহান আলী,মোঃ আশরাফ হোসেন, মোঃ হাদিউজ্জামান, শেখ মাহবুব হোসেন, বাবুল গাজী,আবু তাহের, মোঃমাসুদ মোল্লা, যুবদল নেতা মোল্লা সোলাইমান হোসেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া,ইফতেখার ইসলাম বাপ্পী, মোঃ এনামুল, মোঃ পলাশ প্রমূখ। সভায় সকল নেতাকর্মীদের ২৬ মার্চ খুলনা বিভাগীয় বিএনপির রোড মার্চ সফল করার আহ্বান জানানো হয়।
খুলনা বিভাগীয় রোডমার্চ: বিএনপির প্রেস ব্রিফিং আজ
খবর বিজ্ঞপ্তি।।
২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ-এর সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আজ (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করবেন বিএনপি। কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। যথাসময়ে খুলনায় কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মািনরুল হাসান বাপ্পি।
খুলনা বিভাগীয় রোডমার্চ
খুলনার জিয়াহল চত্ত্বর ১০শর্তে সমাবেশের অনুমোতি দিয়েছে কেসিসি
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে জিয়াহল চত্ত্বরে (শিববাড়ি মোড়) ১০শর্তে সমাবেশের অনুমোতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। রবিবার (২৪ সেপ্টেম্বর) কেসিসির এষ্টেট অফিসার স্বাক্ষরিত অনুমতি পত্রে ১০ শর্তগুলো হলো ১. রাস্তা/চতুর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপি’র অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসি’র এই অনুমতি বাতিল বলে গণ্য হবে। ২. অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনরুপ বিনষ্ট/খোড়াখুড়ি করা যাবে না। এ জাতীয় কোনরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে। ৩. জন উপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোন কর্মকান্ড করা যাবে না। ৪. অনুমোদিত স্থানে আইন বিরোধী, অশালীন ও অশোভন কোন কর্মকান্ড করা যাবে না। ৫. সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ৬. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোন অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ৭. নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৮. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে। ৯. অনুমতিপ্রাপ্ত স্থানের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ১০. অনুমোদিত স্থানে সরকার বা কর্পোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোন ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবেনা। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার জিয়া হল চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের ৫লক্ষ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি। রোডমার্চকে ঘিরে বিএনপির ও অঙ্গ দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। প্রস্তুতি সভা, পোস্টার সাটানো ও প্রচারপত্র বিতরণের কাজ চলছে।
নগর যুবলীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনা মহানগর যুবলীগের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের সকল মসজিদ মাদ্রাসা এবং এতিমখানায় বাদ আসর দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিল। কর্মসূচির মধ্যে ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১ টায় খুলনা মহানগর যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরন করবে খুলনা মহানগর যুবলীগ।
উক্ত কর্মসূচি সফল করতে খুলনা মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নগর যুবলীগের অর্ন্তগত সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
রিকসা-ভ্যান-ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ১০ দফা দাবিতে
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ১০ দফা দাবিতে ২৪ সেপ্টেম্বর ’২৩, রবিবার বেলা ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন খুলনা জেলার পক্ষ থেকে জেলা প্রশাকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন খুলনা জেলা সভাপতি রঙ্গলাল মৃধা ও অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সম্মতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)’র নিকট প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, রিকশা-ভ্যান-ইজিবাইক জৈব জ্বালানিবিহিন পরিবেশ বান্ধব বাহন। বিজ্ঞান প্রযুক্তির ছোঁয়ায় জল-স্থল এবং আকাশপথে সকল যান রূপান্তরিত হয়ে আধুনিক থেকে আধুনিকতম হলেও রিকশা নামক অতি সাধারণের এই বাহনটি আজও অপরিবর্তিত রয়েছে। রিকশাচালক মানুষ হয়ে মানুষকে টানছে, যা আমাদের জাতিকে লজ্জিতই করে না, আধুনিক সভ্যতাকেও পরিহাস করে। বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়নসহ বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, আর্থিক প্রণোদনা, ড্রাইভিং লাইসেন্স প্রদান ও লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত যানবাহন আটক বন্ধের নির্বাহী আদেশ জারি, ব্যাটারিচালিত শ্রমিকদের উপর জুলুম-নির্যাতন, চাঁদাবাজী বন্ধ করা, কার্ড-টোকেনের মাধ্যমে অবৈধ চাঁদাবাজীর সাথে যুক্ত ব্যক্তি ও পুলিশ-ট্রাফিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ব্যাটারিচালিত যানবাহন গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান, বিভিন্ন রাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে রাস্তা ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহণ হিসেবে শিল্পের স্বীকৃতি প্রদান ও জামানত বিহীন ঋণের ব্যবস্থা, জীবিকা সুরক্ষা আইন প্রণয়নসহ ১০ দফা দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মিজানুর রহমান বাবু, এইচ এম শাহাদাৎ, শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, আফজাল হোসেন রাজু, হুমায়ুন কবির, ধীমান বিশ্বাস, রাজিব হোসেন, গোলাম রসুল, সানোয়ার হোসেন, দুলাল হোসেন, নুরুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
পাইকগাছায় বিশ্ব নদী দিবসে- কপোতাক্ষে’র প্রবাহ বাড়াতে কার্যকর পদক্ষেপের দাবি
পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের দাবি করেছেন পরিবেশবাদি সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকালেপাইকগাছার অনির্বাণ লাইব্রেরি মিলনায়তনে কর্মসূচির আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং সচেতন সংস্থা। এ সময় বক্তারা বলেন, সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প নিলেও কপোতাক্ষ নদকে প্রবাহমান করা যায়নি। বরং দখল ও দুষণে নদটি প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। তাই কপোতাক্ষ বাঁচাতে সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি জনগণকে সচেতন হয়ে ভুমিকা রাখতে হবে। ‘নদী একটি জীবন্ত সত্তা, আসুন এর অধিকার নিশ্চিত করি’ এই শ্নোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন অনির্বাণ লাইব্রেরির সাবেক সভাপতি প্রবীণ শিক্ষক সমীরণ দে। সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন মাহমুদকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা ঢালী, হরিঢালী হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মানিক ভদ্র, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ ও কল্যাণ সম্পাদক বাসুদেব ভদ্র, হরিঢালী ইউপি সদস্য স্মিতা মণ্ডল, সাবেক ইউপি সদস্য কুমারেশ দে ও ডা. সন্তোষ দাশ, পল্লী চিকিৎসক ডা. পিন্টু বিশ্বাস, উন্নয়ন কর্মী অমর ঘোষ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সংগঠক রিয়াদ হোসেন, নদী কর্মী অসীম দেবনাথ ও আলাউদ্দিন মোড়ল।
সভায় বক্তারা আরেও বলেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দখল ও দূষণে সারাদেশের নদ-নদীগুলো মারা যাচ্ছে। এরপর অপরিকল্পিত শিল্পায়ন, আবাসন, সেতু ও কালভার্ট এবং অপরিকল্পিত লবন চিংড়ি চাষের কারণে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। এতে বাংলাদেশ একদিকে পরিণত হচ্ছে শুষ্ক ভূমিখণ্ডে, অন্যদিকে এসব মৃতপ্রায় নদ-নদীর পানি উপচে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। ফলে সাধারণ মানুষের জীবনে ধেয়ে আসছে নানা ধরনের সংকট। জীবিকা হারিয়ে অনেক মানুষ নদী পাড় ছাড়তে বাধ্য হচ্ছে। আবার পরিকল্পিত নদী শাসনের অভাবে নদী ভাঙ্গনে প্রতি বছরই অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।
বক্তারা বলেন, মহামান্য হাইকোর্ট বলেছে ‘নদী একটি জীবন্ত সত্তা ও সভ্যতা ” তাই নদী-খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে। নদী আমাদের জনজীবনের সাথে সম্পৃক্ত। নদী দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নদীসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
চুয়াডাঙ্গায় বিভাগীয় রোডমার্চ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রস্তুতিসভা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় ২৬ শে সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সহ সভাপতি তৌফিকুজ্জান তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান শরীফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহম্মেদ ইমরান, জেলা যুগ্ন সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাঃ রাজীব খান,সাইফুল রশীদ ঝন্টু।
পাইকগাছায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তীসহ দুই জনের বিরুদ্ধে চেক উদ্ধারের মামলা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর উপজেলার হিতামপুরের মৃতঃ শেখ আঃ আজিজ( দর্জি)র ছেলে শেখ শাহ নেওয়াজ আদালতে এ মামলাটি করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে চেক উদ্ধার করে আদালতে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে।
মামলা সুত্র ও বাদী জানিয়েছে, পৌর বাজারে আল-মদিনা মার্কেটে তার পিতা শেখ আঃ আজিজ ( দর্জির) মুক্তা ফ্যাশান ট্রেডার্স নামে ভাড়ায় একটি টেইলার্স ছিল। ব্যবসার এক পর্যায়ে সে গত ৩ জুলাই অসুস্থ্য পড়লে দোকান কর্মচারী মুমিনুর রহমানকে দোকানের দায়িত্ব দেন। এরই মধ্যে গত ১৩ আগস্ট আঃ আজিজ হঠাৎ মৃত্যু বরন করেন। আঃ আজিজের মৃত্যুর পর আমি জানতে পারেন টেইলার্সের ড্রয়ারে পিতার রক্ষিত স্যোসাল ইনভেষ্টমেন্ট ব্যাংক পাইকগাছা শাখার সিডি ১৫৯৬৯৩৩ নম্বরের এক লক্ষ টাকার চেক ও নন জুডিসিয়াল স্ট্র্যাম্পসহ অন্যান্য কাগজ-পত্র আছে। এ চেক-ষ্ট্যাম্পটি আঃ আজিজ ( দর্জির) কাছে রেখে বাতিখালীর মৃতঃ,কওছার গাজীর ছেলে আঃ মজিদ( ফল ব্যবসায়ী) এক লক্ষ টাকা ধার নিয়েছিল। তিনি আরো বলেন আমার পিতা মৃত্যুর আমি ও আঃ মজিজ মুক্তা ফ্যাসানে গিয়ে ড্রয়ারে রক্ষিত চেক-ষ্টাম্পের কথা বললে, মুমিনুল জানায় এ কাজগগুলো এক জায়গায় রেখেছি পরে নিয়ে যাবেন। পরবর্তীতে ফলব্যবসায়ী মজিদ অভিযোগ করেন গত ১৩ সেপ্টেম্বর মুমিনুল ও পার্থ প্রতিম চক্রবর্তী দু’জনে পাওনা টাকার কথা বলে আমার কাছে আড়াই লক্ষ টাকার দাবি করে। এ টাকা দিতে ব্যর্থ হলে তারা চেক-ষ্ট্যাম্প দিয়ে আদালতে মামলা করার হুমকি দেয়। এর প্রেক্ষিতে অনুপায় হয়ে শাহনেওয়াজ বাদি হয়ে মুমিনুর রহমান ও পার্থ প্রতিম চক্রবর্তী বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী আদালতে চেক উদ্ধারের মামলা করি। এ বিষয় উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী জানান,মামলা হয়েছে শুনেছি,কিন্তু আমার বিরুদ্ধে এ অভিযোগ সঠিক না। বাদি ও আমার সাথে যাকে জড়ানো হয়েছে তাকেও চিনি না বলে তিনি মন্তব্য করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন,আদালত থেকে চেক-ষ্ট্যাম্প উদ্ধারের একটি মামলা পেয়েছি। চেক উদ্ধার হলে তা আদালতে জমা দেওয়া’র কথা বলেন তিনি।
খুলনায় সুজনের আলোচনা সভায় বক্তারা
গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার রক্ষায় সমাজে সুজন প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ ও সচেতন মানুষের প্লাটফরম এই সুশাসনের জন্য নাগরিক সুজন আজ দেশে সর্ববৃহৎ নাগরিক সংগঠন। এই প্লাটফরমকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় এ জন্য পেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। শনিবার বিকেলে সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। খুলনার শেরে বাংলারোডস্থ সুজন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক বিশিস্ট নাগরিক নেতা এড. কুদরত ই খুদা। সভায় অংশ নেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সুজনের নেতা এসএম সোহরাব হোসেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, এসএক তাছাদুজ্জামান, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আঃ হালিম, শেখ আইনুল হক, এড. মামুনুর রশীদ, খলিলুর রহমান সুমন, সাব্বির খান, আসিফ ইকবাল, রুবিনা আক্তার, বনানী সুলতানা ঝুমুর, ইরিনা আক্তার, সুপ্রিয়া রায়, কামরান হাসান মন্টু প্রমূখ। সভায় আগামী ৩০ সেপ্টেম্বর খুলনা আভা সেন্টারে সুজনের উদ্যোগে রাজনৈতিক দল সমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবে।
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে আজিজুল বারী হেলাল
লুটেরা ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পাগলা ঘন্টা বেজে গেছে
।। খবর বিজ্ঞপ্তি।।
গনতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার লুটেরা ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পাগলা ঘন্টা বেজে গেছে। গণবিস্ফোরণের মুখে তারা পালানোর পথ খুঁজে পাবে না উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল রাবী হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। সেজন্য তাকে দ্রুত বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে পাঠানো দরকার। গত সপ্তাহে মাত্র চারদিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়েছে। দেশের বিদ্যমান চিকিৎসাপদ্ধতি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য পর্যাপ্ত নয় জানিয়ে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। হেলাল আরো বলেন, স্বাধীনতার ৫২ বছরে এসে আওয়ামী লীগ আমাদের উপহার দিয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা আর ভিসানীতি। প্রধানমন্ত্রী আমেরিকা থাকা অবস্থায় ভিসানীতির কার্যকারিতা শুরুর ঘোষণা দিয়েছে দেশটি। কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, মানুষের মানবাধিকার নেই, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। এজন্য তারা (যুক্তরাষ্ট্র) আগে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন ভিসানীতি কার্যকরের ঘোষণা দিয়েছে। শোনা যাচ্ছে সরকারি দলের অনেক নেতা, প্রশাসনের অনেক কর্মকর্তা এই ভিসানীতির আওতায় পড়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে খুলনাবাসির প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন ওইদিন খুলনার মানুষ হাসিনাকে বিদায়ের শেষ বার্তা দিবে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমীর এজাজ খান, সৈয়দা নার্গিস আলী, ডা. গাজী আব্দুল হক, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ. রহমান, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান, মোল্লা খায়রুল ইসলাম, মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, মনিরুজ্জামান মন্টু, আ. রাজ্জাক, শেখ আবদুর রশিদ, ওয়াহিদুর রহমান দিপু, ডা. আবদুল মজিদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, খায়রুল ইসলাম খান জনি, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনিছুর রহমান, নাসির খান, জি.এম.রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, যুবদলে কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, জাসাসের নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন, শ্রমিক দলের উজ্বল কুমার সাহা, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মো. তাজিম বিশ্বাস। তাঁতী দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মহিলা দলের এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, বিএনপির আসাদুজ্জামান আসাদ, কে. এম মাহাবুবুল আলম, কাজী কামরুল ইসলাম বাবু, মোঃ শহীদ খান প্রমূখ। দুপুরের পর থেকেই কেডি ঘোষ রোড ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৪টায় শুরু হয়। নগরী ও জেলার বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেডি ঘোষ রোড। নেতাকর্মীদের হাতে হাতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড দেখা যায়। সমাবেশে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাহিদ হোসেন।
বাগেরহাট ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চুলকাঠি ও ফকিরহাট উপজেলার কাটাখালী বাজারে মূল্য তালিকা না থাকা ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই অভিযান পরিচালিত হয়। বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় এসব প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান গুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান সমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। ##
খুবিতে কনটেম্পোরারি রিসার্চ বিষয়ে সেমিনারে উপাচার্য
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দীর্ঘসময় টেকসই করতে
মৃত্তিকা বিজ্ঞানীদের গবেষণা অত্যন্ত জরুরি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে কনটেম্পোরারি রিসার্চ বিষয়ে এক সেমিনার ২৪ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শুধুমাত্র ক্লাসে পড়াশোনার মধ্যেই সীমাবাদ্ধ নয়; এর বাইরে রয়েছে গবেষণা। গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন শিক্ষকদের কাছ থেকে শিখতে পারেন, তেমনি শিক্ষকরাও তাঁদের পিএইচডি শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বিষয়ে ধারণা পেতে পারেন। জ্ঞান সৃজনের মূল সূতিকাঘার হলো বিশ্ববিদ্যালয়। এখানে অর্জিত জ্ঞানের প্রচার হয় সেমিনার, জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হন। তারা গবেষণা সম্পর্কে নতুন ধারণা আহরণ করেন।
তিনি আরও বলেন, আমাদের দেশের মূল ইস্যু হলো জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন। ভৌগলিক অবস্থানের কারণে আমাদের দেশ জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হচ্ছে। যার ফলে সমস্যা আগেও ছিলো, এখনও আছে। উদাহরণ হিসেবে তিনি বলেন- খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষের অন্যতম একটি সমস্যা সুপেয় পানির অভাব। ভৌগলিক অবস্থানের কারণে এখানে সুপেয় পানি পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। অথচ প্রাকৃতিকভাবে যেটা নাই আমরা সেটাই খুঁজছি। জলাভূমিগুলো ভরাট করছি, চাষাবাদের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি। যার ফলে আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।
উপাচার্য বলেন, চাষাবাদের জন্য রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। ফলে আমাদের চাষাবাদের জমি আগামীতে বন্ধ্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে সে বিষয়ে মৃত্তিকা বিজ্ঞানীদের গবেষণা অত্যন্ত জরুরি। আজ দেশের যে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে- এর পেছনে রয়েছে রাজনীতিবিদদের দূরদর্শিতা এবং গবেষকদের সাফল্য। নতুন করে আমরা যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তা পূরণে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা যাতে দীর্ঘসময় টেকসই হয়- এ বিষয়েও ভাবতে হবে। এজন্য আমাদের এখন প্রয়োজন অ্যাপ্লাইড রিসার্চ। তিনি বলেন, গবেষকরা জাতিকে ভাবান এবং প্রভাবিত করেন। আর শিক্ষকরা প্রজন্মের পর প্রজন্ম তাদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। গবেষণার চিন্তায় খোরাক দিতে পারেন।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময় গবেষণায় আগ্রহী। যার ফলশ্রুতিতে এডি সায়েন্টিফিক জার্নালে গবেষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের ১২১ জন শিক্ষকের নাম স্থান পেয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে এখানকার শিক্ষার্থীরাও যে আলাদা তার প্রমাণ ইতোমধ্যে তারা দেখিয়েছে। গত কয়েক বছর ধরে গবেষণা নিবন্ধ প্রকাশের সংখ্যা বৃদ্ধির হার দেখলেই এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।
উপাচার্য এ ধরনের একটি সময়োপযোগী সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং এই সেমিনার থেকে শিক্ষার্থীরা গবেষণার নতুন নতুন ধারণা খুঁজে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে সেমিনারের টেকনিক্যাল সেশন উপস্থাপনকারী ৪ জন পিএইচডি গবেষককেও তিনি ধন্যবাদ জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. সাদিকুল আমিন। সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী বহ্নিশিখা চৌধুরী ও মো. আসিফ জামান। সেমিনারে জীববিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের টেকনিক্যাল সেশনে পিএইচডি গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার, প্রফেসর ড. মো. হানিফ ও সহযোগী অধ্যাপক ড. মিল্টন হালদার। উপাচার্য এই চার পিএইচডি গবেষকের হাতে ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া শিক্ষার্থীসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খুবির প্রফেসর ড. ইউসুফ আলীর পিতার
মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলীর পিতা মোঃ ফারজেল মন্ডল গত ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন। ওইদিন বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দশমী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলীর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ারসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।
গোলাপ অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
তথ্য বিবরণী
আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন ও যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আ. ফ. ম. আশাফুদ্দৌলা টিটো।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দেহ ও মনের বিকাশে ক্রীড়া অত্যাবশ্যক ভূমিকা পালন করে। খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।
পবিত্র ঈদ-ই-মিলাদুনব্বী (স:) উপলক্ষে প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর
তথ্য বিবরণী
পবিত্র ঈদ-ই-মিলাদুনব্বী (স:) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠেয় হামদ/নাত প্রতিযোগিতা ক-বিভাগ: প্লে থেকে দ্বিতীয় শ্রেণি, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম ও গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। রচনা প্রতিযোগিতা ক-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। বিষয়: আমাদের প্রিয় নবী, শব্দ সংখ্যা: অনধিক ছয়শত। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। বিষয়: আমাদের প্রিয় নবীর আদর্শ ও শিক্ষা, শব্দ সংখ্যা: অনধিক এক হাজার।
উল্লেখ্য, স্বহস্তে লেখা রচনা আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল চারটার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। রচনা এ-ফোর সাইজের কাগজের এক পাতায় লিখতে হবে। উভয় পাতায় লেখা যাবে না। প্রথম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে।
পবিত্র ঈদ-ই-মিলাদুনব্বী (স:) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গার উথলী নারী সমাবেশ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুক্ত মঞ্চে এ নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, বর্তমান সমাজে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে। বর্তমানে
প্রধান মন্ত্রী থেকে শুরু করে,বিরোধী দলীয় নেত্রী,স্পিকার সবাই নারী।তাই বর্তমান সরকার নারীদেরকে বিভিন্ন কর্মকান্ডে উৎসাহিত করছে।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল হান্নান,উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের
সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল,উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,সাংবাদিক এ্যাডঃ আকিমুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম হোসেন, মাহফুজুর রহমান,আলমগীর হোসেন, এনামুল হক, মুসলিমা খাতুন প্রমুখ।
জীবননগরে ৭২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ৭২বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার ভোর ৪ টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সীমান্ত এলাকার ধোপাখালী গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়।এসময় ঈদগাহ মোড় হতে একই এলাকার গয়েশপুর উত্তর পাড়ার ফরমান আলীর ছেলে নজরুল ইসলাম (৪৮)কে ৭২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে পরিবহণকৃত কয়লা পাচারকালে ৩৭ চোরাকারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে খালাস হওয়া কয়লা পরিবহণকালে পথিমধ্যে পাচারের ঘটনায় ৩৭ চোরাকারবারীকে আটক করেছেন কোস্ট গার্ড। এ সময় ৬শ ৬০মেট্টিক টন কয়লাসহ দুইটি নৌযান (কার্গো) জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে কয়লা বোঝাই এ নৌযান জব্দ ও চোরাকারবারীদের আটক করে মোংলা কোস্ট গার্ড।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের বিসিজি বেইস’র লেফট্যানেন্ট সাব্বির আহমেদ জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে এম,ভি আল রত্না নামক কার্গো জাহাজে করে ৬শ ৫০মেট্টিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে খুলনা জেলার বটিয়াঘাটা নামক স্থানে অপর কার্গো জাহাজ এম,ভি তানজিলা-০২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজসে ৬০টন কয়লা অবৈধভাবে বিক্রির সময় ওই দুই জাহাজের ৩৭জন স্টাফ ও শ্রমিককে আটক করে কোস্ট গার্ড। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আটককৃতদেরকে রবিবার সকাল সোয়া ৯টায় মোংলায় নিয়ে আসা হয়। অভিযানকালে এম,ভি আল রত্না জাহাজের মাস্টার ও ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জব্দকৃত জাহাজ ও আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে অবৈধভাবে কয়লা ক্রয়ের নগদ এক লাখ টাকা ও মাদক গ্রহণের সরঞ্জামাদি পাওয়া যায়। আটককৃতদের মধ্যে অবৈধভাবে কয়লা ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত ৩জনসহ পলাতক এম,ভি আল রত্না জাহাজের মাস্টার ও ইঞ্জিনিয়ারকে আসামী করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জব্দকৃত জাহাজ, কয়লা ও আটককৃত জাহাজের বাকী স্টাফ ও শ্রমিকসহ ৩৪জনের মুছলেকা নিয়ে মালিকপক্ষের হস্তান্তর করা হয়। #
এটিএম বুথে ৫টাকার কয়েন ঢুকালেই পাচ্ছেন ২০লিটার করে মিষ্টি পানি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
লবণ অধ্যুষিত উপকূলের মোংলায় বিশুদ্ধ খাবার পানির হাহাকার দীর্ঘদিনের। এখানকার বাসিন্দাদের কাছে যেন তা সোনার হরিণ। দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে জীবন বাঁচানোও যেন রীতিমত যুদ্ধ। সেই অসহনীয় দুর্ভোগের কিছুটা মুক্তি মিলবে এবার। তাদের জন্য অত্যাধুনিক পদ্ধতিতে এটিএম বুথে পাঁচ টাকার কয়েন দিলেই পাওয়া যাবে ২০লিটার বিশুদ্ধ সুপেয় মিষ্টি পানি। এক টাকার কয়েনে চার লিটার, আর দুই টাকার কয়েনে আট লিটার মিষ্টি পানির এই ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ)।
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় একটি, এ উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে চারটি ও রামপাল উপজেলার হুড়কা, গৌরম্ভা ও রাজনগর ইউনিয়নে ছয়টি মিলে মোট ১১টি স্থানের মধ্যে বুড়িরডাঙ্গা ইউনিয়নে তিনটি, রাজনগরে দুটি ও গৌরম্ভা ইউনিয়নে দুইটি স্থানে এখানকার বাসিন্দারা এটিএম বুথ পদ্ধতির মাধ্যমে এই মিষ্টি পানির সুবিধা ভোগ করবেন। এছাড়া বাকীগুলোতে রিভার অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে মিষ্টি পানি পাবেন।
রবিবার (২৪সেপ্টেম্বর) এসব এটিএম সেবা উদ্ধোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুক আব্দুল খালেক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ায় কোম্পানী প্রাইভেট লিমিটেডের প্রধান মহা-ব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, মহা-ব্যবস্থাপক মঙ্গলা হারির্নান, উপ- ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, ব্যবস্থাপক তরিকুল ইসলাম, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ স্থানীয় অতিথিরা।
২কোটি ২০লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির এসব প্লান্ট স্থাপন করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ায় কোম্পানী প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, মিষ্টি পানি এই এলাকার একটি প্রধান সমস্যা। সে সমস্যা নিরসনে সামাজিক দায়বদ্ধতা থেকে লবণ অধ্যুষিত এখানকার কয়েক হাজার পরিবারের মধ্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন তারা দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা থেকে মুক্তি পাবে।
এছাড়া এই এলাকায় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি শিক্ষা, চিকিৎসাসহ আর্থ সামজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কয়লা ভিত্তিক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রও পরিচালনা করছে তারা।
এদিকে মিষ্টি পানির সু-ব্যবস্থা পেয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা করিম ফকির, নারায়ণ বিশ্বাস ও বিজলি সরকার বলেন, আমাদের যে উপকার হলো, তা বলে বুঝাতো পারবো না। এতদিন খালের লোনা পানি ফিটকিরি দিয়ে ও দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে জীবন বাঁচিয়েছি। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এই ব্যবস্থা করে দিয়েছেন তাদের প্রতি চির কৃতজ্ঞ আমরা।
কয়রায় দুর্যোগের স্হায়ী আদেশের উপর পুনরিজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধি :
খুলনার কয়রায় দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিকে দুর্যোগের স্হায়ী আদেশের উপর পুনরিজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশিন বাংলাদেশ এসডিআরআর প্রকল্পের সহযোগীতা ও ইউএসআইডি এর অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা ফারহানা।
উক্ত প্রশিক্ষণে প্রধান সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ।
ইলিশ এখন গরীবের নয় বড় লোকের খাবার; তাহলে গরীবের জাতীয় মাছ কি হবে
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু তা এখন গরীবের নয় বড় লোকের খাবার আর গরীবের তেলাপিয়া ও পাঙ্গাস তাহলে গরীবের জাতীয় মাছ কি হবে দাকোপের মানুষ জানতে চায়। এলাকাবাসী জানায় ভরা মৌসুমেও সমুদ্রে ইলিশের খরা, হাঁকডাক নেই দাকোপের জেলেদের। ইলিশের ভরা মৌসুমেও গভীর সমুদ্রে বেশি মিলছে না ইলিশ। দু-একজন ভাগ্যবান ট্রলারমালিক বেশি ইলিশ পেলেও অধিকাংশ ট্রলারের জেলেরা আশানুরূপ ইলিশ না পেয়ে ফিরে আসছেন ঘাটে। বাজারে ইলিশের প্রাপ্যতা কম থাকায় দামও আকাশচুম্বী। ফলে এবার জাতীয় মাছটির নাগাল পাচ্ছেন না নিম্ন ও মধ্যবিত্তরা। দাকোপের সকল বাজার ঘুরে দেখা গেছে, আড়তে অলস সময় পার করছেন আড়তদাররা। দুই-এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও নেই হাঁকডাক। বছরের এ ভরা মৌসুমে জেলেরা আনন্দ ঘিরে ইলিশ আহরণ করেন, ট্রলার ভর্তি মাছ আসে অবতরণ কেন্দ্রে। মাছ রাখতেই শুরু হয় হাঁকডাক। অবতরণ এলাকায় থাকে ক্রয়-বিক্রয়ের সরগরম। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। কারণ এ সময়ে শত শত মণ ইলিশ মাছ অবতরণ কেন্দ্রে আসার কথা থাকলেও দেখা নেই ইলিশের। দাকোপের মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি বলেন, দক্ষিণের নদীগুলো বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর এবং ভোলার তেঁতুলিয়া, বুড়াগৌরাঙ্গ হয়ে মেঘনা অববাহিকা থেকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মোহনার এসব অংশে বেহুন্দি, ভাসা, খুঁটা জাল দিয়ে সারা বছর ঘিরে রাখায় এখানে নির্বিচারে ইলিশের পোনাসহ সব ধরনের মাছের পোনা আটকা পড়ছে। উপজেলার বিভিন্ন এলাকার ট্রলার মালিক ও মাঝিদের সাথে কথা বললে তারা জানান, এবার সাগরে চাহিদা মতো মাছের দেখা মেলেনি। যে মাছ পেয়েছেন তাতে খরচের টাকা ওঠেনি। এতে দৈনিক খরচের তুলনায় আয় না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। আরো কথা হয় বাজারে আসা কয়েকজন ইলিশ ক্রেতাদের সাথে, তারা বলেন বাড়ি থেকে ইলিশ কেনার নিয়তে আসলেও বাজারে ইলিশ কম থাকায় দাম খুবই চড়া, এত দামে ইলিশ কেনা সম্ভব নয়, তাই অন্য মাছ নিয়ে বাড়িতে যাচ্ছি। খুলনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, সাগরে তেমন মাছ না থাকায় বাজারে মাছের দাম বেশ চড়া। ১ কেজি ওজনের ইলিশ মাছের মণ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের মণ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪২ হাজার টাকা। এ সময়ে মাছের এমন দাম শুধু অস্বাভাবিকই নয়, অকল্পনীয়। একই সময় এখানকার মৎস্য বন্দরে ইলিশের সরবরাহ কমার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। চড়া দামে ইলিশ বিক্রি হওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ। দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশ মাছ নিদিষ্ট কিছু সময়ের উপর নির্ভর করে আবহাওয়া পরিবর্তন, অতিরিক্ত পানির চাপ, পানি দূষণসহ নানা কারণে ইলিশ কম ধরা পড়ছে। তবে ধীরে ধীরে এর পরিমাণ বাড়বে। তিনি আরো বলেন, কিছু জেলেরা ট্রোলিং বোর্ডের ব্যাপারে অভিযোগ করেছেন। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।
মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খালিশপুর, খুলনার ২ন; ফটকে সিনিয়র শিক্ষক জনাব বিকাশ চন্দ্র সরকার এর উপর নিন্দনীয় হামলার প্রতিবাদে ২য় বারের মতো সকাল ১১:০০ ঘটিকায় মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোঃ আশরাফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক- মো: লিয়াকত হোসেন, শেখ জাহিদুজ্জামান,মিতা বাগচী, কওছার মোল্লা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ দাউদ আর রশিদ শাওন, মমতা রানী হীরা,আব্দুল্লাহ আল হাসান, নাজমুল হক খান,মো: যুবায়ের হোসেন, মো: নজরুল ইসলাম, পারভীন আক্তারীপ্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান আফরোজা শারমীন। এছাড়া ১০নং ওয়ার্ডের নবনির্বাচিত কমিশনার জনাব শরিফুল ইসলাম প্রিন্স,গভর্ণিং বডির সদস্য জনাব সাইদুর রহমান, জনাব মোঃ আসাদুজ্জামান, জনাব শরীফ মিজানুর রহমান, জনাব এস, এম জাহাঙ্গীর আলম, মিসেস আরিফা আলম,সহকারী প্রধান শিক্ষক জনাব রওশনআরা খাতুনসহ অসংখ্য অভিভাবকবৃন্দ, সুধীজন,শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
যশোরে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
যশোর অফিস
ভারতে পাচারের সময় ৪ কেজি ৬শ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঝিকরগাছার কায়েমকোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দু’জন হলো ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রামের মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদরের ভেকুটিয়া গ্রামের শাহীন আলম (৩৩)।
যশোর নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, কায়েমকোলা বাজারে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মাসুম বিল্লাহর বেল্টের মধ্যে বিশেষ কায়দায় এসব স্বর্ণের বার লুকানো ছিল। ১০টি বারের মধ্যে চারটির ওজন এক কেজি করে। বাকি ৬টির প্রত্যেকটি ১০ গ্রামের।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণসহ আটক দু’জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভেজাল মৎস্য ওষুধ ও খাদ্য তৈরি করায় কারাদণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি
ভেজাল ওষুধ ও খাদ্য তৈরি করায় বিউটি খাতুন নামে এক নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল ওষুধ ও খাদ্য তৈরি করায় বিউটি খাতুন নামে এক নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সিংড়ায় বাসা ভাড়া নিয়ে ভেজাল মৎস্য ওষুধ ও খাদ্য তৈরি করায় বিউটি খাতুন নামে এক নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল মৎস্য খাদ্য ও ওষুধ তৈরির সামগ্রী। আজ শনিবার শহরের চাঁদপুর মহল্লায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, বিউটি খাতুন ও তাঁর স্বামী ইদ্রীস আলী সিমেন্টের চুলা ব্যবসায়ী পরিচয়ে শহরের হাসান মাস্টারের ফ্ল্যাট ভাড়া নেন। পরে ভেজাল ওষুধ ও খাদ্য তৈরি করে গ্রামাঞ্চলে সরবরাহ শুরু করেন। শনিবার প্রতিবেশীর চুরি যাওয়া শাড়ি ও কাপড় খুঁজতে গিয়ে বাসাটিতে পান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, স্থানীয় কাউন্সিলর মিলন হোসেনসহ এলাকাবাসী কারখানার সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। পরে মৎস্য ও কৃষি অধিদপ্তর ভেজাল খাদ্য তৈরির কারখানা শনাক্ত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিউটিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জরিমানার টাকা অনাদায়ে নারীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইদ্রীস আলী পলাতক বলে জানা গেছে।
র্যাবের বিরুদ্ধে ব্যবসায়ীকে সাদাপোশাকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় নাসির উদ্দীন (৪০) নামের এক ব্যবসায়ীকে সাদাপোশাকে তুলে নিয়ে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে ওই ব্যবসায়ীর স্ত্রী বিলকিস খাতুন যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে ওই ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে র্যাবের যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন প্রথম আলোকে বলেন, নাসির উদ্দীন অস্ত্র ব্যবসা ও সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত। গত শনিবার দেশি-বিদেশি ৬টি অস্ত্র ও ১৯টি গুলি নিজের কাছে রেখে বাগআঁচড়া মার্কেটের সামনে অবস্থান করছিলেন তিনি। তখন অস্ত্র, গুলিসহ তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, অর্থ পাচারসহ বিভিন্ন আইনে থানায় তিনটি মামলা আছে।
র্যাব সূত্র জানায়, বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার নাসির উদ্দীনকে আটক করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান বন্দুক, ৩টি রিভলবার ও ১৯টি গুলি জব্দ করা হয়। নাসির উদ্দীন যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে নাসিরের স্ত্রী বিলকিস খাতুন দাবি করেন, নাসির উদ্দীন একজন গরুর খামারি। গরু কেনাবেচার ব্যবসা করেন। গরু কেনার উদ্দেশ্যে গতকাল সকালে তাঁর সহকারী আল আমিনকে সঙ্গে নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরুর হাটে যান। মোটরসাইকেলে বাজারের অদূরে পৌঁছালে সাদাপোশাকের কয়েকজন ব্যক্তি তাঁকে থামিয়ে একটি গাড়িতে তুলে নেন। স্থানীয় মুহিত পেট্রলপাম্পে নিয়ে অনেকক্ষণ আটকে রাখার পর যশোর থেকে আসা র্যাবের গাড়িতে তোলা হয়। এ সময় তাঁর কাছে অস্ত্রের একটি ব্যাগ দেওয়া হয়।
নাসিরের শ্যালক উজ্জ্বল হোসেন বলেন, নাসির উদ্দীনের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার দেখিয়ে শার্শা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ষড়যন্ত্রমূলক একটি মামলাও দেওয়া হয়েছে। নাসির উদ্দীনের সঙ্গে থানায় গিয়ে দেখা করলে তিনি প্রকৃত ঘটনা খুলে বলেন।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাসির পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। সাত থেকে আট বছর বয়স থেকে সীমান্তে মাদক ও সোনা চোরাচালানের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে নিজে চোরাকারবারি হয়ে ওঠেন। তাঁর নিয়ন্ত্রণে মাদক ও অস্ত্র ব্যবসার একটি সিন্ডিকেট গড়ে তোলেন। চোরাকারবারি, মাদক ও অস্ত্র ব্যবসা থেকে অর্জিত অবৈধ টাকা আড়াল করার জন্য সীমান্তবর্তী এলাকায় একটি বড় গরুর খামার করেছেন। তিনি স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র কিনে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।
ব্যতিক্রমী বিদায় স্টোর: যেখানে ইচ্ছামতো পণ্যের দাম দেন ক্রেতা
ঝিনাইদহ প্রতিনিধি
সবার জন্য একবারই বাজার করা হয় এ দোকান থেকে। ঐ দোকানের নাম ‘বিদায় স্টোর’। স্বজনকে চির বিদায় দেওয়ার জন্য এখন থেকে গোলাপজল, আতর, আগরবাতি, সুরমা, কাফনের কাপড়, বাঁশ এবং চাটায় কেনা হয়।
ঝিনাইদহ শহরে ব্যতিক্রমী এমন দোকান রয়েছে। জেলা শহরের পৌর কবরস্থানের পাশে এ দোকানের অবস্থান। স্বজনের শেষ বিদায়ের জন্য বিভিন্ন উপকরণ কিনতে আসে এ দোকানে প্রতিদিনই কেউ না কেউ আসেন। এসব উপকরণ কেনাবেচা করতে ক্রেতা-বিক্রেতার কেউই দর কষাকষি করেন না। ক্রেতা ইচ্ছামতো যে দাম দেন তা নিয়েই খুশি বিক্রেতা। এছাড়া কারো কাছে টাকা না থাকলে তার স্বজনের শেষ বিদায়ের জন্য খুশি মনে এমনিতেই এসব পণ্য দিয়ে থাকেন বিক্রেতা।
এ ‘বিদায় স্টোর’ এর মালিকের নাম শহীদ হোসেন। এমন দোকান করতে পেরে নিজেকেই ভাগ্যবান মনে করেন তিনি। সারাজীবন এমন কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান শহীদ। মানুষের শেষ বিদায়ে কিছু করতে পেরে তৃপ্তি পান তিনি।
শহীদ হোসেন বলেন, মানুষের সেবার জন্য এ দোকান করেছি। মৃত ব্যক্তিদের জন্যেই মূলত এ দোকান করা হয়েছে। কোনো পরিবারে কেউ মারা গেলে যাতে তাদের ভোগান্তি না হয় সেজন্য কবরস্থানের কাছে দোকানটা করা হয়েছে। এখানে লাশ দাফনের সব পণ্য পাওয়া যায়।
তিনি জানান, প্রায় ১২ বছর ধরে কবরস্থানের পরিচর্যার কাজে নিয়োজিত। বাঁশ এবং চাটায় নামমাত্র মূল্যে বিক্রয় করেন। এছাড়া কারো কাছে টাকা না থাকলে এমনিতেই দিয়ে থাকেন বলেও জানান।
সাতক্ষীরায় সাইকেল র্যালি: ‘আমরা দায়ী নই, তবে কেন ভুক্তভোগী’
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতা ও কার্বন নিঃসরণের হার কমানোর দাবিতে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস’ স্লোগানকে সামনে রেখে র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে পুরাতন সাতক্ষীরা, পোস্ট অফিস মোড়, সদর হাসপাতাল মোড়, নিউ মার্কেট ও তুফান কোম্পানির মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এসে শেষ হয়।
র্যালিটি উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু। এসময় বিশেষ অতিথি ছিলেন উদীচী জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও ভাস্কর সুরেশ পাণ্ডে। বক্তব্য রাখেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান ও বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান।
এসময় র্যালিতে অংশ নেওয়া যুবারা ‘জলবায়ু সুবিচার এখনই দরকার’, ‘উপকূলের কান্না শুনতে কি পাও না’, ‘কার্বন-ডাই-অক্সাইডের বসবাস আমাদের সর্বনাশ’, ‘উপকূলের চিৎকার, চাই জলবায়ু সুবিচার’, ‘একটাই পৃথিবী, একটাই সুযোগ’, ‘আমরা দায়ী নই, তবে কেন ভুক্তভোগী’, ‘কার্বন নিঃসরণ কমাও, আমাদের বাঁচতে দাও’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে। একই সঙ্গে তারা কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লাল কার্ড প্রদর্শন করে।
উদ্বোধনী বক্তব্যে সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু বলেন, বাতাসে বাড়ছে কার্বন। বাড়ছে পৃথিবীর উষ্ণতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম নগর উপকূলের মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু এর জন্য পৃথিবীর উন্নত ও অধিকহারে কার্বন নিঃসরণকারী দেশগুলো দায়ী। অবশ্যই তাদের এই দায় নিতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ ও কার্বন নিঃসরণের হার কমাতে হবে।
উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের চারদিকে নানা সংকট তৈরি হচ্ছে। চোখ ধাঁধানো চাকচিক্যে ও ভোগবিলাসের জীবনযাপনের অভ্যস্ততায় আমরা হারিয়ে ফেলছি প্রাকৃতিক পরিবেশ। বিলুপ্ত হচ্ছে প্রাণ বৈচিত্র্য, জলাভূমিসহ প্রাকৃতিক সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। আমাদেরকেই পরিবেশ সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের মূল প্রভাবক কার্বন নিঃসরণের হার অবশ্যই কমাতে হবে।
ভাস্কর সুরেশ পাণ্ডে বলেন, যুব সমাজের সঙ্গে একাত্ম হয়ে আমরা মানুষের কাছে পরিবেশ রক্ষার আওয়াজটা পৌঁছে দিতে চাই। আমরা যেন বৃক্ষ নিধন না করি। আমরা যেন জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ হই। তাহলেই পরিবেশ সুরক্ষিত থাকবে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬ কোটি টাকার কয়লা পাচারের সময় আটক ৬
পিরোজপুর প্রতিনিধি
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য নেওয়ার পথে পাচারের সময় ছয় হাজার টন কয়লা উদ্ধার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পিরোজপুরের কচা নদীতে নোঙর করা অবস্থায় কার্গো জাহাজ থেকে কয়লাগুলো উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা। এ সময় কয়লা পাচারে জড়িত ছয় জনকে আটক করা হয়।
তারা হলেন পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকার মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার ও আব্দুর রশিদ শেখ, সোহেল ফকির, ফরিদপুরের বোয়ালমারীর কান্দাকুল এলাকার শাহাদাত হোসেন, ঝালকাঠির নলছিটি উপজেলার দেওপাশা এলাকার বেল্লাল গাজী, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি এলাকার দবির উদ্দিন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি বাই কুইন নামের কার্গো জাহাজটি কয়লা লোড করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাচ্ছিল। শনিবার রাত ১টার দিকে কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে জাহাজটি নোঙর করা হয়। এ সময় অভিযান চালিয়ে নোঙর করা জাহাজ, কালোবাজারিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বাল্কহেড ও পাচারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ উদ্ধার ডিবি পুলিশ। একই সঙ্গে পাচারে জড়িত ছয় জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।











































