খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার দাবিতে
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিকাল ৩টায় কেডি ঘোষ রেডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা থাকবেন ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।
সমাবেশ সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা
।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় ১৬০ কিলোমিটার রোড মার্চ কর্মসুচি সফল করতে ব্যাস্ত সময় পার করছে খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, প্রচার মিছিল সহ বিভিন্ন কর্মসুচি চলছে খুলনা মহানগর ও জেলা জুড়ে।
১৬ নং ওয়ার্ড বিএনপি: ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যায় ওয়ার্ড আহ্বায়ক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম তারিক, মোস্তফা কামাল, শামীম আহসান, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম খোকন, মফিজুর রহমান, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, ইসলাম বিশ্বাস, সোহরাব হোসেন, হাবিবুর রহমান বিপুল, শওকত আলী, লাবু বিশ্বাস, শরীফুল ইসলাম বাদল, আতাউর রহমান, আলামিন দেওয়ান, মোল্লা কওসার, অহিদুর রহমান অর্ঘ্য, মিকাইল হোসেন, মাসুদ মোল্লা, আসলাম হোসেন, জুবায়ের হোসেন পপিন, ইমদাদুল হক, ইব্রাহীম, মিজান, রেজওয়ান হোসেন প্রমুখ।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট: ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির ১নং হলরুমে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, খুলনার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অ্যাড. গাজী আব্দুল বারী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাড. আ. ফ. ম. মহসীন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাড. লস্কর শাহ আলম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের খুলনা ইউনিটের সভাপতি অ্যাডঃ মনিরুল ইসলাম পান্না, অ্যাড. আছাফুর রহমান, মুসলীম লীগ খুলনা মহানগরের সভাপতি অ্যাড. বেগম আক্তার জাহান রুকু, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফেডারেশন-এর সভাপতি অ্যাড. লতিফুর রহমান লাবু, জাতীয়তাবাদী হিন্দু আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সত্য গোপাল ঘোষ, সা. সম্পাদক অ্যাড. জয়দেব সরদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শেখ মাসুদ হোসেন রনি, অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অ্যাড. এস এম মুজিবর রহমান, অ্যাড. এস, আর ফারুক, অ্যাড. নুরুল হাসান রুবা, অ্যাড. মোল্লা মো. মাসুম রশীদ, অ্যাড. এ. টি. এম. মনিরুজ্জামান মুরাদ, অ্যাড. মোল্লা মশিউর রহমান নান্নু, অ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, অ্যাড. এ, কে, এম, শহিদুল আলম, অ্যাড. আসাদুল আলম, অ্যাড. খালিদ হাসান জনি, অ্যাড. সাইফুর রহমান সুমন প্রমুখ।
১৮ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি: আগামী ২৬ শে সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষে ১৮ ও ২৫ নং ওয়ার্ড বিএনপির যৌথ প্রস্তুতি সভা শনিবার বাদ মাগরিব ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক একরামুল কবির মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সংগ্রামী আহবায়ক হাফিজুর রহমান মনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, আরোও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের ক্ষুদ্রতাঁতী বিষয়ক সম্পাদক সাঈদ হাসান লাভলু, আবদুল আলিম, কাজী নজরুল ইসলাম, ওহিদুজ্জামান হাওলাদার, মাসুদ আলম শামিম, আকরাম হোসেন মোল্লা, আহসান হাবিব বাবু, রিয়াজুল কবির, কামরুজামান রুনু, মোঃ দুলু হোসেন, রুহুল আমিন সোহাগ, মোস্তফা শেখ দুলাল, কাদের মল্লিক, আলম হাওলাদার, কাজী সোহেল, ফজলুর রহমান,আল আমিন, নাজিম খা, বাবুল, ইউনুছ, মোঃ তৈয়ব মোল্লা, মাসুদ হাওলাদার, জহুর সিকদার, ইমারুল, আলী আহাম্মেদ, বাবু ফকির, ডালিম, সজল, মিলন, সোহেল, শ্রমিকদল, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ।
খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর প্রতিষ্ঠাতাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর এম এ বারী সড়কস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে আলোচনা, স্ব-রচিত কবিতা পাঠ, গুণিজন সংবর্ধনা, ‘খুসাস দর্পণ’-এর মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স.ম. হাফিজুল ইসলাম। খুসাস সভাপতি শেখ আছাদুজ্জামান মিথুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জিনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বরেণ্য রাজনীতিবিদ অ্যাড. মোঃ সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহ্ নেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক চৌধুরী মিনহাজ উজ জামান সজল, খুসাস-এর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক শেখ মনির-উজ-জামান লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মেহেদী ইনছার।
ফুলতলার জামিরা বাজারে এ্যাড. সাইফুল ইসলামের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে বাজারে গণসংযোগ এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম।
গতকাল শনিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জামিরা বাজারে এ গণসংযোগকালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়ারদার, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, অধ্যা. হযরত আলী, এডভোকেট মো. এনামুল হক, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, সাংবাদিক মল্লিক সুধাংশু, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট মনিরুজ্জামান মানিক চৌধুরী, হাজী লুৎফর রহমান গাজী, অধ্যাপক সিরাজুল ইসলাম, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, মোহাম্মদ আনিসুর রহমান, আমার সিরাজ মেম্বার, কামাল বাওয়ালি, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মতিয়ার রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন, অ্যাডভোকেট আইয়ুব আলী, মোঃ নবিরুল ইসলাম রাজা,বিপুল মন্ডল, উৎপল দত্ত, ব্যাংকার আব্দুল মান্নান, ব্যাংকার আব্দুল হামিদ, মোহাম্মদ লিখন, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ এস এম আলাউদ্দিন, মোঃ আব্দুল আজিজ, মোঃ ফয়সাল, সাইদুর রহমান, দীপক চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ অপু, মোহাম্মদ ইমরান হোসেন, আক্তার হোসেন মোল্লা, রহমাত হোসেন, এডভোকেট আশরাফ আলী পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট রথীন্দ্রনাথ সরদার, অ্যাডভোকেট শেখর ঢালী, অ্যাডভোকেট অশোক গোলদার, অ্যাডভোকেট সরূপ নন্দী, এডভোকেট আখতারুন্নেসা তিতাস, এডভোকেট সাহারা ইরানি পিয়া, এডভোকেট মিরাজ, অ্যাডভোকেট কাজী সেলিম, অ্যাডভোকেট উল্লাস কর বৈরাগী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট জিয়াদ হোসেন, এডভোকেট শরিফুল ইসলাম মুন্না, ওয়াহিদুজ্জামান গোলাপ, মোহাম্মদ রিয়াজ হোসেন, মোঃ ফেরদৌস, রকিবুল ইসলাম রাসেল, অ্যাডভোকেট মোঃ সজিব, মোঃ কামরুল ইসলাম, আনন্দ মল্লিক, মোঃ ইমরান হোসেন, মোহাম্মদ মিরাজুল ইসলাম, রাব্বি সরদার, মোহাম্মদ হায়দার আলী, মো. সাগর, এডভোকেট সজীব বৈরাগীসহ বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনায় সুজনের আলোচনা সভায় বক্তারা
গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার রক্ষায় সমাজে সুজন প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ ও সচেতন মানুষের প্লাটফরম এই সুশাসনের জন্য নাগরিক সুজন আজ দেশে সর্ববৃহৎ নাগরিক সংগঠন। এই প্লাটফরমকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় এ জন্য পেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। শনিবার বিকেলে সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। খুলনার শেরে বাংলারোডস্থ সুজন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক বিশিস্ট নাগরিক নেতা এড. কুদরত ই খুদা। সভায় অংশ নেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সুজনের নেতা এসএম সোহরাব হোসেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, এসএক তাছাদুজ্জামান, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আঃ হালিম, শেখ আইনুল হক, এড. মামুনুর রশীদ, খলিলুর রহমান সুমন, সাব্বির খান, আসিফ ইকবাল, রুবিনা আক্তার, বনানী সুলতানা ঝুমুর, ইরিনা আক্তার, সুপ্রিয়া রায়, কামরান হাসান মন্টু প্রমূখ। সভায় আগামী ৩০ সেপ্টেম্বর খুলনা আভা সেন্টারে সুজনের উদ্যোগে রাজনৈতিক দল সমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবে।
রোডমার্চ সফল করার জন্য বিএনপির সাবেক নেতৃবৃন্দের ব্যাপক প্রস্তুতিÑ মঞ্জু
।। খবর বিজ্ঞপ্তি।।
অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসুচি সফল করার জন্য খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর হাজী মহসীন রোডস্থ সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি’র কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
সভায় খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসুচি সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে সকল ওয়ার্ড, থানা, অঙ্গ ও সহযোগী সংগঠণ স্ব স্ব ব্যানার, প্লাকার্ড, তোরণ নির্মাণ, পিকআপ গাড়ীতে বাদ্যযন্ত্র সহকারে রাস্তায় বর্তমান সরকারের দুর্ণীতি, দু:শাসন, লুটপাট, অবৈধ ভাবে ক্ষমতা দখল, ভোট চুরি, গণতন্ত্রকে হত্যা করা, গুম-খুন-ধর্ষণসহ বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার। তরুণ্যের রোডমার্চ দিচ্ছে ডাক, অবৈধ সরকারের পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে রোডমার্চ কর্মসুচিতে গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে যোগদানের আহবান জানানো হয় প্রস্তুতি সভায়।
সভায় উপস্থিত ছিলেন, মীর কায়সেদ আলী, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, নিজাম উর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, ইশতিয়াক উদ্দিন লাভলু, কাজী শফিকুল ইসলাম শফি, শামসুজ্জামান চঞ্চল, তরিকুল্লাহ খান, শরিফুল আনাম, ইশহাক তালুকদার, এইচ এম আবু সালেক,
মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার,
তৌহিদুল ইসলাম খোকন, হুমায়ুন কবির বাবুল, ওমর ফারুক, মিজানুর রহমান খোকন, রিয়াজুর রহমান, আব্দুল জলিল, শরিফুল ইসলাম বাবু, এড. ওমর ফারুক, আবুল বাশার, ইকবাল হোসেন, মোহাম্মাদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, জাকারিয়া লিটন, নুরুল ইসলাম লিটন, শাকিল আহমেদ, সৈয়দ গাজী, মনিরুজ্জামান মনি, সাত্তার খান পিনু, নূরে আব্দুল্লাহ, শামীম খান, মাসুদ রেজা, সুলতান মাহমুদ সুমন, আমিনুল ইসলাম বুলবুল, মোল্লা আলী আহমেদ, শামীম আশরাফ, শহিদুল ইসলাম লিটন, হুময়িুন কবির, খান রাজিব, সেলিম বড় মিয়া,
আরিফুর রহমান আরিফ, কবির বিশ^াস, ঈশা শেখ, পারভেজ মোড়ল, খায়রুল বাশার, কামরুল বিশ^াস, ইউনুচ শেখ, মুন্সি আব্দুর রব, এরশাদ হোসেন, শহিদুল ইসলাম রিয়াজ, মোল্লা মেহেদী হোসেন, মাহমুদুল হাসান মিদুল, শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ জুড়ে উন্নয়নের জোয়ার বইছে-এমপি সালাম মূর্শেদী
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, গণতন্ত্র উদ্ধারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লড়াই সংগ্রাম করেছেন। জনগনের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। যে কারণে জনগনের অকুন্ঠ ভালোবাসা ও সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ রাস্ট্র ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। এক সময়ের তলাবিহীন ঝুড়িতে পরিণত বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নত দেশগুলির তুচ্ছ-তাচ্ছিল্য করা বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নত রাস্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর চুডান্ত সীমান্তে পৌঁছে গেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে আবরো নৌাকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।
২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় রূপসা উপজেলার বাগমারা বাজার বণিক সমিতির (রেজিঃ নং- ১৯৭৮) ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আরো বলেন, নির্বাচন মানেই হলো নেতৃত্বের বিকাশ ঘটানো। তাই বাজার বণিক সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। সদস্যদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। এছাড়া বাজার উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলের সমন্বিত উদ্যোগ একটি সংগঠনকে আলোকিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান মুস্তাক। নির্বাচন পরিচালনা কমিটির অপর সদস্য ও নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম আব্দুস সালাম, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ শাহাজান শেখ, মোঃ আকতার হোসেন খান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন।
বক্তৃতা করেন, রূপসা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, রূপসা মটর শ্রমিক ইউনয়নের সভাপতি হারুন মোল্লা, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, শ্রমিকলীগ নেতা আব্দুস সাত্তার, মফিজুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা বঙ্গবন্ধু গবেষনা ফাউন্ডেশনের সভাপতি বেনজীর হোসেন, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, মাসুম সরদার, বাবর আলী, রিনা পারভিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন, নাজির শেখ, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা হুমায়ান, বাগমারা বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি হাফেজ আরাফাত হোসেন লিমন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম প্রমূখ।
উল্লেখ, গত ১৩ সেপ্টেম্বর উৎসবমূখর পরিবেশে বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাফেজ আরাফাত হোসেন লিমন সভাপতি, নাজমুল হোসাইন সাধারণ সম্পাদক, হাসানাত ও আলম খান সহ-সভাপতি, রাজু আহমেদ সহ-সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ জাহিদ হাসান কোষাধ্যক্ষ, মোঃ হাসান হাওলাদার প্রচার সম্পাদক ও মোঃ জব্বার প্রচার সম্পাদক নির্বাচিত হয়।
পরে বেলা ১২টায় এমপি আব্দুস সালাম মূর্শেদী উপজেলার থানার মোড়-খাজাডাঙ্গা রহমত মাস্টার ভায়া মান্নান চেয়ারম্যনের বাড়ি সড়ক ও বেলা ১টায় শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী গ্রামের শেখ ইমদাদ আলী দ্বীনি মাদরাসার উদ্বোধন করেন। এছাড়া বিকেল ৪টায় শ্রীফলতলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।
বেনাপোলে একাধিক অস্ত্রগুলিসহ গোল্ড নাসিরকে আটক করেছে র্যাব
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের বহুলালোচিত নাসির উদ্দিন ওরকে চোরাকারবারী গোল্ড নাসির ওরফে পিস্তল নাসিরকে ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার বিকেলে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সে সীমান্তবর্তী পুটখালি গ্রামের বুদো সর্দারের ছেলে। তার কাছে থাকা ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আজ সন্ধ্যায় র্যাব-৬ খুলনা কার্যালয়ে ব্রিফিং করেছেন র্যাবের অধিনায়ক ফিরোজ কবির পিপিএম, পিএসসি।
নাসির উদ্দিন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড স্বর্ন ও অস্ত্র চোরাকারবারী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১ ডজন মামলা রয়েছে বলে অধিন্য়াক জানান। অস্ত্র, মাদক এবং স্বর্ণ পাচার সংক্রান্ত বেশ ক’টি মামলায় তাঁকে খুজছিল আইনপ্রয়োগকারী সংস্থা। বেশ কয়েকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে বলে জানান।
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশুর মৃত্যু
ঢাকা অফিস
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, মহাখালীতে রেললাইনের ওপর দিয়ে পরস্পর গলা ধরাধরি করে হাঁটছিল তিন শিশু। পেছন থেকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসছিল। কয়েক গজ দূরত্বে থাকা এক ব্যক্তি চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, আমরা স্থানীয়দের ওই তিন শিশুর ছবি দেখিয়েছি। কেউ তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। তারপরও বিভিন্নভাবে পরিচয় জানার চেষ্টা চলছে।
সন্ধ্যায় বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল।
এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মহাখালী ফ্লাইওভারের ২৭০ নম্বর পিলার সংলগ্ন রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যদের খবর দেয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত তিন শিশুর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
যশোরে সাড়ে চার কেজি সোনার সব আটক ২
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর ঝিকরগাছা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪ কেজি ৬শ’ গ্রাম সোনা উদ্ধারসহ শাহিন আলম( ৩৩) ও মাসুম বিল্লাহ (৩২)নামে সোনা চোরা কাটক আটক করেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর ছুটিপুর সড়কের টাইম খোলা বাজার থেকে সোনা উদ্ধার সহ তাদেরকে আটক করা হয়। আটক শাহিন আলম যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবুবক্কার ছেলে। ও মাসুম বিল্লাহ ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
দিকোরগাছা থানার ওসি সুমন ভক্ত জানায়,পুলিশের কাছে গোপন খবর ছিল একটি সোনা চোরাকার বাড়ি সঙ্ঘবদ্ধ দল স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এসময় দিগরগাছা থানা পুলিশ গান খোলায় ওত পেতে থাকে। বিশেষ কায়দায় জড়ানো মোটরসাইকেলে পাচারকাল শাহিন আলম ও মাসুম বিল্লাহ কে আটক করা হয়।
সুমন ভক্ত জানান, চার কেজি ওজনের চারটি ও একশ’ গ্রামের ৬শ গ্রাম। মোট ৪ কেজি ৬শ গ্রাম।
অভিযান কালে ঝিকরগাছা উপজেলার এসিল্যান্ড এ কে এম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ২৩ কেজি রুপার গহনাসহ ২ মহিলাসহ আটক ৩
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবি সাড়ে ২৩ কেজি ভারতীয় রুপার গহনাসহ দু’ মহিলাসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে। এসময় অপর দু’ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান (পিএসসি) শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনার বারাদী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ তৈরি রুপার গহনা পাচার করা হচ্ছে।৬ বিজিবির সহকারী পরিচালক মো: হায়দার আলী, বারাদী বিওপি কমান্ডার নাঃ সুবেদার মো: জাকির হোসেন এবং সুলতানপুর বিওপি কমান্ডার মো: দুলাল হক সঙ্গীয় টহল দল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৮০/৬-আর থেকে ২শ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মো: ওয়াসিম বিশ্বাসের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনা কালে বিজিবি সশস্ত্র টহল দল ওই ব্যক্তির বাড়ির ভেতর রক্ষিত ড্রেসিং টেবিলের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি গামছা দিয়ে বাধা পোটলা উদ্ধার করে। উদ্ধার পোটলার ভেতর থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ২০টি প্যাকেট থেকে ২৩ কেজি ৪৭০ গ্রাম (২০১২ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। এসময় মৃত হায়দোর আলীর ছেলে ওয়াসিম বিশ্বাস (৩৮), স্ত্রী মোছাঃ রিমা খাতুন (২৭) ও তার মা মোছাঃ আরবী খাতুন (৫৫)কে আটক করে।এসময় বাড়ির ভিতরে থাকা অপর দুই কারবারি শিমুল বিশ্বাসের স্ত্রী মোছাঃ সোনিয়া (৩০) ও আনছার আলীর ছেলে আমানত (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।এ ব্যাপারে বারাদী বিওপি কমান্ডার নাঃ সুবেদার মো: জাকির হোসেন রুপা চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছে। উদ্ধারকৃত রুপার রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
খুলনা মহানগর জাতীয় যুব সংহতির নেতা-কর্মীদের মতবিনিমিয়
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকাল ৫.০০ টায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় যুব সংহতির খুলনা মহানগর কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যুব সংহতির সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে খুলনা মহানগর জাতীয় যুবসংহতির নেতকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব লায়ন ইউ চৌধুরী শাহিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, জাতীয় পার্টি জেলা সহ-সভাপতি ও যুব সংহতি খুলনা জেলা সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, জাপা নগর সহ-সভাপতি শেখ সাদী, তৈমুর হোসেন শাহীন, শাহ মোঃ লায়েকুল্লাহ, শেখ মোঃ তোবারক হোসেন তপু, আশরাফুল মুন্সি, নগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা জাপা সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, নগর ওলামা পার্টির সভাপতি এস এম আনিসুর রহমান, নগর কৃষক পার্টির আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন, জাতীয় যুব সংহতির খুলনা জেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান টগর, জেলা মহিলাপার্টির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন, নগর জাপার সহ-সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশিদ রাসেল, নগর জাপার সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হোসেন, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, নগর জাপা নেতা আলাউদ্দিন ফকির, যুব নেতা এজাজ আহমেদ, মোঃ আলী হায়দার, শহিদ হাওলাদার, বাবুল হাসান রাজু, মোঃ জমির হোসেন, অপূর্ব দত্ত নেকু, জাহিদুল ইসলাম, মোস্তাফা কামাল রিপন, মোঃ হারুন, নগর যুব নেতা এম এ রব, দেলোয়ার হোসেন লালু, কামরুজ্জামান, যুব সংহতির থানা সভাপতি শাকিল আহমেদ লাল, হাফিজুর রহমান বাবলু, মোঃ জাকির হোসেন, মোঃ আঃ সালাম, খালিশপুর থানা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, মাসুদ আকুঞ্জী, মাসুদ রানা, জিএম মিলন, থানা যুব নেতা মাসুদুর রহমান নান্নু, মোঃ নিয়ামুল, শেখ শহিদুল ইসলাম, গাজী সোহেল, শেখ জামাল হোসেন, মোঃ সৈয়ত হোসেন, মোসাঃ লতা রোখসানা বেগম, শ্রী রঞ্জন, রাসেল মামুন, নওশাদ হাওলাদার, খোকন হাওলাদার, মোঃ আকতার হোসেন, মোঃ হাবিব, মোঃ কামাল হোসেন, আশিক, জলিল, হানিফ, মনির, কবির হোসেন, মোঃ নুর ইসলাম, সরোয়ার হোসেন, মোঃ ফারুক, হাসান মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, সেলিম মোল্লা, হিমেল রাজা, পলাশ তালুকদার, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এবং কণ্ঠভোটে জাতীয় যুবসংহতি খুলনা মহানগর কমিটির আহ্বায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু এবং মোঃ রাসেল হোসেনকে সদস্য সচিব হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নাম ঘোষণা করেন।
খানজাহান আলী থানা ছাত্রদলের প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ভোটের অধিকার প্রতিষ্ঠা ও ১ দফা দাবি আদায়ের লক্ষে খুলনা বিভাগীয় বিএনপি’র রোড মার্চ সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এর পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস, বক্তৃতা করেন মোঃ ইলিয়াজ সরদার, ফয়সাল হোসেন,সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা,আলী হোসাইন,সিয়াম হোসেন,আলমগীর হোসেন ইমন, মনজুরুল ইমাম,রাকিবুল ইসলাম,জাহিদ খান, ইসমাইল হোসেন,জয়নাল জমাদ্দার,শেখ রাব্বি,ওয়ালিদ হোসেন,মোঃ সিফাত,ফারহান সাব্বির, আখীরুজ্জামান,আশিকুজ্জামান, মানিক বিশ্বাস, ফারহান সাব্বির, শামীম হোসেন অমিত,মাহাবুব হোসেন বাবু,মোঃ নাসির,মিরাজুল ইসলাম, রাকিবুল প্রমুখ।
খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা ও প্রচার মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ভোটের অধিকার প্রতিষ্ঠা ও ১ দফা দাবি আদায়ের লক্ষে খুলনা বিভাগীয় বিএনপি’র রোড মার্চ সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ন আহাবায়ক আবুল কালাম জিয়া । বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক , মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান , রফিকুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, সেলিম আহম্মেদ, জাহাঙ্গির হোসেন খোকা, রফিক মাষ্টার, মিনা মুরাদ হোসেন, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, আঃ হাই রুমি শিকদার, শেখ মিজানুর রহমান, হেলাল শরিফ, মীর শওকত হোসেন হিট্টু, মোল্লা সোহরাব হোসেন, আল মামুন জুয়েল, শহিদুল ইসলাম, আলামিন হাওলাদার, মেহেদী হাসান বাপ্পি, শাহারিয়ার খান মাসুম, শাহাদাত হোসেন সাজু, শেখ জিয়াউর রহমান, মোঃ সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন, বিল্লাল হোসেন, ইমদাদ মোড়ল, মোঃ মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, হাসিবুর রহমান উজ্জল, রফিক, শাহাবউদ্দীন, মোস্তফা গাজী, মোঃ জনি প্রমুখ । সভা শেষে ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে এক বিশাল প্রচার মিছিল দলিয় কার্যালয় থেকে শুরু করে মীরেরডাঙ্গা তেলের পাম্প ঘুরে ফুলবাড়ীগেট মাইলপোষ্ট প্রদক্ষিন করে ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
আশাশুনির শোভনালীতে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
আদালতের নির্দেশ অমান্য করে সাতক্ষীরা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়ায় একটি জমিতে ‘জোরপূর্বক’ নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোদাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া মৌজা-জে,এল নং-১৯,বি আর এস-৩১৮ নং খতিয়ানে লিখিত হাল ৫৩ দাগে ডাঙ্গা. ৮৩ একর এর মধ্যে. ১৭৫০ একর, বি,আর এস- ৫০ দাগে লিখিত বাড়ি. ৩২ একরের মধ্যে. ০৭৫০ একর মোট ২ টি দাগে. ২৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি কেনা সূত্রে ওই সম্পত্তির দাবিদার মোঃ মুজাহিদ। উল্লেখ্য, অভিযোগে স্বাক্ষর কারীর ভাষ্যমতে ০৩ খন্ড জমির বিষয়ে পূর্বের আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি অভিযোগ বিবাদী জাবেদ ইকবাল এর বিরুদ্ধে দিয়েছিলেন। বিষয় টা আশাশুনি থানার এস,আই জনাব মোজাফফর এর উপর দায়িত্ব দেওয়ায় তিনি থানায় উভয় পক্ষকে নিয়ে বসাবসির ব্যবস্থা করেন।পরিশেষে উক্ত জমি মাপের জন্য দুইবার দিন ধার্য হলেও মাপ জরিপের সময় জাবেদ ইকবাল বিভিন্ন তালবাহানা করিয়া অদ্যবদি মাপ জরিপ হয় নাই। জাবেদ ইকবাল জমি না মাপের উদ্দেশ্য ছলচাতুরীর শেষপর্যায়ে আদালতে ১৪৫ ফৌজদারি ধারায় মামলা করে। উক্ত নোটিশে সুস্পষ্ট উল্লেখ থাকে যে, আদালতের নির্দেশ উভয় পক্ষকে ওই সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন ও পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকতে বলেন। জমিটির বিষয়ে শুনানির জন্য সব কাগজপত্রসহ আগামী ১০ ডিসেম্বরে (২০২৩) আদালতে দুই পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাদী বাড়িতে না থাকার সুযোগে, সকালের দিকে বিবাদী জাবেদ ইকবাল ও তার স্ত্রী মোছাঃ সাজেদা খাতুন ওই জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন।
পরে সেখানে এসে বাঁধা দেন মোঃ মুজাহিদ । এতে কাজ বন্ধ না করায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের সরে যেতে বললেও বিবাদীরা নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দেন বাদী মোঃ মুজাহিদ।
বাদী মোঃ মুজাহিদ সাতক্ষীরা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকায় শফিউল আলমের ছেলে। বিবাদীরা হলেন- শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মৃত আবদুল জলিল গাজীর পুত্র জাবেদ ইকবাল ও তার স্ত্রী।
জমির মালিক বলেন, জমিটির রেকর্ডীয় মালিক আমি। সব কাগজপত্রও আছে, সেগুলো স্থানীয় শালিশের মাধ্যমে থানাকে দেখিয়েছি। তবুও বিবাদীরা দখলের চেষ্টা করায় আমরা থানায় অভিযোগ করি। বিবাদীরা ১৪৫ ধারায় মামলা করিলে মামলাটি তদন্ত চলছে ও পরবর্তী শুনানির আগ পর্যন্ত বর্তমান অবস্থায় থাকার কথা। কিন্তু বিবাদীরা অতি উৎসাহী হয়ে আজ সকালে নির্মাণ সামগ্রী এনে কাজ শুরু করে। এতে বাঁধা দিতে গেলে তারা আমাকে হত্যার হুমকি দেয়। পরে আমি থানা পুলিশে খবর দেই। পুলিশ এসে নিষেধ করলেও তারা সেটা মানেনি। তারা আইন আদালত কিছুই মানছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিবাদী জাবেদ ইকবাল আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেন। তিনি বলেন, ওই জমি আমাদের। আমরা সেখানে কাজ করছি। আমরা আমাদের জমিতে কাজ করতে গেলে তারা বাঁধা দেয়। আজকেও পুলিশ এনেছিল। যেহেতু নিষেধ নেই তাই আমরা কাজ চালাচ্ছি।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জমির বিষয়টি নিয়ে বিবাদী পক্ষকে কাজ বিরত রাখতে বলা হয়েছে। এটি আদালতে বিচারাধীন। বিষয়টিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির বরিশাল বিভাগীয় রোডমার্চ সমাপ্তি সমাবেশ
তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না-নজরুল ইসলাম খান
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশ গ্রহন করব। আমাদের এ লড়াই গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। শনিবার বিকালে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সরকারের পদ ত্যাগের এক দফা দাবীতে বরিশাল বিভাগীয় বিএনপির রোড়মার্চ সমাপ্তি সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথীর বক্তব্যে একথা বলেন।
শনিবার বিকালে বরিশাল বিভাগীয় রোডমার্চ সমাপ্তি সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় শনিবার বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা নহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব সরোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় রোডমার্চ প্রধান সমন্বয়কারী ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “ এই সরকার আগে ছিল ভোট চোর আর এখন ভোট ডাকাতির জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। শেখ হাসিনা আগে বলেছে এত কষ্ট করে আমেরিকা যাবার কি দরকার । আর এখন তিনি নিজেই আমেরিকা গেছেন।
তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য সরকার পতন আন্দোলনের এক দফা দাবীতে বরিশাল বিভাগীয় বিএনপির রোড়মার্চ পটুয়াখালী থেকে সকাল ১০ টায় পটুয়াখালীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হাজার হাজার নেতাকর্মী সারিবদ্ধভাবে রোডমার্চে অংশগ্রহন করে। রোডমার্চটি পটুয়াখালী থেকে ৮০ কিলোমিটার পথ পার হয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রোডমার্চটি যাত্রা পথে বরিশালের রূপাতলী, ঝালকাঠীর সাইটপাইক্যা ও রাজাপুরে পথসভা করবে। সবশেষ বিকাল ৩টায় পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
“খুলনা বিভাগীয় রোড মার্চ” সফল করার লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২৬ সেপ্টেম্বর বিএনপির “খুলনা বিভাগীয় রোড মার্চ” কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্Íুতি সভা ২৩ সেপ্টেম্বর,শনিবার বেলা ১১-৩০টায় স্থানীয় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয়ে সংগঠনের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নগর স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম মল্লিক, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, আলামিন সরদার রতন, এমদাদ মোড়ল, সিরাজুল ইসলাম, এম এম শফি, মঞ্জুর শাহীন রুবেল, মনিরুজ্জামান মিন্টু, রিপন সিকদার, মিজান সরদার, মেহেদী হাসান মামুন, শফিকুল ইসলাম সজল, আবুল কালাম কালু, স্বপন তালুকদার, মোঃ মাসুম বিল্লাহ, হুমায়ুন আহমেদ, এজাজ মোল্লা, জামাল হোসেন ভূট্টো, ফিরোজ হাওলাদার, জাফর হাওলাদার, মোঃ ডালিম, মোঃ বাবু কাজী, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান শিমুল, রুবেল, খন্দকার, এস এম কবির হোসেন, সাদ্দাম হোসেন, রিপন হোসেন, আলী আকবর, আল ইমরান বাবু, আলাউদ্দিন জমাদ্দার, নুর ইসলাম হাওলাদার, রাজু হাওলাদার, কালু মোল্লা, জাফর হোসেন, মোঃ আলমগীর হোসেন, শেখ আসাদুজ্জামান রাজু, জাহিদুল ইসলাম, নুরুল হক, জাহাঙ্গীর আলম, সোনা সরদার, জামাল গাজী, সুমন, এম এম জয়, প্রমূখ।
সভা থেকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ¬বী আহবায়ক সাবেক ছাত্রনেতা খায়রুজ্জামান সজীব সহ কারারুদ্ধ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।
সভা থেকে আগামী ২৬শে সেপ্টেম্বর খুলনা “বিভাগীয় রোড মার্চ” সফল করার লক্ষ্যে খুলনা মহানগরী এবং মহানগরীর অন্তর্গত থানা ও ওয়ার্ড/ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মী গনকে সঙ্গবদ্ধভাবে সক্রিয় অংশগ্রহন করার জন্য উদাত্ত আহবান জানানো হয়।
“খুলনা বিভাগীয় রোড মার্চ”-এ ব্যাপক জন-সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত সকল ইউনিটকে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সভা থেকে বিশেষভাবে আহবান জানানো হয়।
এছাড়া গুরুতর অসুস্থ্য বিএনপির মাননীয় চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আগামী ২৪শে সেপ্টম্বর রবিবার বিকাল ৩-০০টায় খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্য্যালয়ের সম্মূখে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকল নেতা-কর্মীর প্রতি সভা থেকে আহবান জানানো হয়
শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান
খবর বিজ্ঞপ্তি
শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকাল ১১ টায় খুলনা জেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা বিশ^বিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি রোটাঃ এস এম শাহ্নওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. ওয়ালিউল হাসানাত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খুলনার উচ্চ শিক্ষাঙ্গনের ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আজ এক একটি দ্বীপ শিখা প্রজ্জ্বলন করা হলো – যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার সুদক্ষ কারিগর। একই সাথে প্রধান অতিথি ব্যক্তি পর্যায়ে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- ফাউন্ডেশনের উপদেষ্টা এম এম এ সালাম, এ্যাড শেখ গোলাম রসুল এবং মোঃ সিরাজুল ইসলাম, এ্যাড শেখ আব্দুল আজিজ, এ্যাড জি এম গোলাম রসুল, অধ্যাপক শেখ দিদারুল আলম, এ্যাড মোঃ মজিবর রহমান, শিবদাস মিত্র, শাহ মামুনুর রহমান তুহিন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আঞ্জুমান আরা ময়না। এছাড়াও অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড লতিফুর রহমান লাবু, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, এ্যাড হারুন উর রশীদ, এ্যাড অশোক সাহা, এ্যাড দিবানন্দ হুই চৌধুরী, আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোঃ দিদারুল আলম বাবুল, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ আবুল কাশেম, মোঃ আব্দুর রাশেদ, বদিউজ্জামান লাবলু, মোঃ মিজানুর রহমান, এম হানিফ হোসেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি অহেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর বাসার, অর্থ সম্পাদক শেখ সাইদুর রহমান সাইদ, নির্বাহী সদস্য জান্নাতুননেছা নাজিলা এবং এস এম রায়হান সাদিক আভাস, তাহমিনা সুলতানা মুনা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এম এম মান্নান বাবলু।
কপিলমুনি ও বাড়ুলী ইউনিয়নে ইসলামী আন্দোলনের দাওয়াতি সভা
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন পাইকগাছা উপজেলার কপিলমুনি এবং বাড়ুলী ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ভিন্ন ভিন্ন দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাড়ুলি ইউনিয়নঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলার লাড়ুলি ইউনিয়ন শাখার উদ্যোগে শাখা সভাপতি আলহাজ্ব মোহাঃ আব্দুল মজিদ সরদার এর সভাপতিতে এবং মোহাঃ সাজিদুর রহমান এর পরিচালনায় ইউনিয়নের ৩ ও ২ নং ওয়ার্ডে পৃথক পৃথক ২ টি দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়
কপিলমুনী ইউনিয়নঃ
উপজেলার কপিলমুনি ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখা সভাপতি মোহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে ৫ ওয়ার্ডে ভিন্ন ভিন্ন ৩ টি দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক অনুষ্ঠিত দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি আহমদ আলী ও বাংলাদেশ মুজাহিদ কমিটি
পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক
মোঃ আব্দুল বারী,ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। ইন্দোনেশিয়া থেকে ৩১হাজার ৩শ মেট্টিক টন কয়লা নিয়ে শনিবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার-১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়ার ‘মোয়ারা পান্তাই’ বন্দর থেকে ৪৯হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে গত ৪সেপ্টেম্বর এদেশের (বাংলাদেশ) উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। এরপর জাহাজটি ১৭সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভিড়ে সেখানে ১৮হাজার ৪শ মেট্টিক টন কয়লা খালাস করে। সেখানে খালাসকৃত কয়লা লাইটারেজ করে আনা হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। জাহাজটি বাকী কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে আসে ২৩সেপ্টেম্বর। ২৩সেপ্টেম্বর শনিবার দুপুরে কয়লাবাহী এ জাহাজটি মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১২নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। বিকেল থেকেই এ জাহাজটি হতে কয়লা খালাস করে লাইটারেজ করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া শুরু হয়েছে।
দাকোপে প্রতিমা তৈরীতে নির্ঘুম রাত কাটছে মৃৎশিল্পীদের
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের নির্মল নীল আকাশ, প্রকৃতির সবুজের সমরোহে সাদা কাশফুল, শিউলির মনভোলানো সুগন্ধ, ঢাকের বাদ্য আর প্রতিমা তৈরিতে কারিগর ব্যস্ততা জানান দিচ্ছে দেবী দূর্গার আগমনী বার্তা। আগামী ২০ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারদীয় দূর্গাপূজা। সারাদেশের মত প্রতিমার কাজ শুরু করেছেন দাকোপ উপজেলার মৃৎশিল্পীরা। এ উৎসবকে ঘিরে দেবী দুর্গাকে বরণ করে নিতে পাশাপাশি চলছে মন্ডপ সাজানোর কাজ। এখন শারদীয় মেতে উঠার অপেক্ষায় হিন্দু সম্প্রাদায়েরা। সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে এবার দেবীদুর্গা ঘোটকে আগমন করে পালকিতে চড়ে কৈলাশে ফিরে যাবেন। আর এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন প্রতিমা। পূজার দিন ঘনিয়ে না আসলেও, ব্যস্ত হয়ে পড়ছেন প্রতিমা তৈরিকারী শিল্পীরা। দাকোপ উপজেলার বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায়, মন্ডপে মন্ডপে চলছে ব্যাপক প্রস্ততি আর প্রতিমা তৈরির কাজ। প্রথম পযার্য়ে প্রস্তুতি হিসেবে মন্ডপ গুলোতে দূর্গা প্রতিমার মাটির কাজ শুরু করেছে। শেষ পর্যায়ে মূর্তিতে রং তুলির আঁচড়ের কাজ চলবে। অন্য দিকে সাজসজ্জা, আলোকসজ্জা,প্যান্ডেল তৈরি ও ডেকারেশনসহ অন্যান্য কাজগুলি ধীরে ধীরে এগিয়ে চলছে। দুর্গা প্রতিমা ছাড়াও মন্ডপের জন্য তৈরি করা হচ্ছে লক্ষ্ণী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্পসহ প্রায় ১২টি প্রতিমা। দাকোপের বাজুয়া বাজারে দুর্গা প্রতিমা তৈরীর কাজ করছেন, লাউডোব ইউনিয়নের খুটাখালি গ্রামের ছেলে বিভাষ গাইন তিনি বলেন, ‘আমি ৮ বছর ধরে প্রতিমা ব্যানার কাজ করছি। এ বছর ৫টি প্রতিমার অর্ডার পেয়েছি। এখন দ্বিমাটির ফিনিশিংয়ের কাজ করছি এরপর রংয়ের কাজ করব। যদিও এখনো সময় আছে শারদীয় দূর্গাপূজা শুরু হতে। সময় ঘনিয়ে আসলে আমাদের কাজের চাপ অনেকটাই বেড়ে যাবে, যার কারনে সারাদিন কাজ করছি। আমি প্রতিমা তৈরির প্রকার ভেদে ২০ হাজার থেকে ৪০ হজার টাকা মজুরি পাই। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি হওয়ার প্রতিমা তৈরিতেও খরচ বৃদ্ধি পেয়েছে। এতে তেমন একটা লাভ হবেনা।
কথা হয় শ্রী নিমাই দাস তিনি যশোরের বাসিন্দা এলাকার বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরী করেন তিনি। প্রতিমা তৈরীর কারিগর শ্রী নিমাই দাস ও তার সন্তান প্রতাব দাস জানান, এ বছর এলাকা ও বাহীরের মোট ১৫টি পূজা মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করছি,বংশীয়ভাবে এই কাজ করে আসছি আমার দাদা তার দাদা এবং আমরা সকলে এই পেশার সাথে যুক্ত। পূজা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার সভাপতি অসিত বরণ সাহা সাধারণ সম্পাদক সঞ্চয় মোড়ল। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা সভাপতি জানান, দুর্গা পূজার বিষয়ে উপজেলা গুলোকে ডেকে আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। যাতে কোন প্রকার বিশৃঙ্খলনা সৃষ্টি না হয়। প্রশাসন ও যতেষ্ঠ তৎপরতা রয়েছে যাতে করে সুন্দর ভাবে সকলে মিলে-মিশে শারদীয় দুর্গা উৎসবকে উপভোগ করতে পারে। ইতো মধ্যে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সকল মন্দিরের সভাপতি / সম্পাদক, রাজনৈতিক নেত্রী বৃন্দ, ইউপি চেয়ারম্যান ও পূজা উৎযাপন কমিটির নেত্রীবৃন্দকে নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক সভা- সমাবেশ করেছেন শারদীয় দুর্গা উৎসবকে প্রানবন্ত করে তুলতে। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন দুর্গাপূজা শুরু হতে এখনও কয়েক দিন বাকি। পূজায় যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করেছি। যেহেতু প্রতিটা পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে তাই আমরা নজরদারি বৃদ্ধি সহ সতর্ক অবস্থানে আছি। দাকোপ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা বলেন উপজেলার সকল মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে প্রতিমা তৈরিতে সকলে ব্যস্ত সময় পার করছে। আশা করি খুব সুন্দর ভাবেই আমরা সকলে মিলেমিশে শারদীয় উৎসবের আনন্দ উপভোগ করবো।
রামপালে পৃথক অভিযানে ২ মাদককারবারী আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারীকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতদের শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার বারুইডাঙ্গা গ্রামের শেখ আ. জব্বারের পুত্র শেখ জাহিদ হোসেন (৩৮) ও ফকিরহাট উপজেলার তেকাটিয়া গ্রামের সমর চন্দ্র দে’র পুত্র শাওন চন্দ্র দে ওরফে শয়ন চন্দ্র দে (২১)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টায় উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে অভিযান পরিচালনা করেন এসআই দেলোয়ার হোসেন। ওই সময় জাহিদ হোসেনকে ৫১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে এসআই ইসমাইল হোসেন শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনীর সামনে অভিযান চালান। ওই সময় আসামী শাওনকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
আসামীদের আটক ও বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।
দামুড়হুদায় মাছের পোনা অবমুক্তকরণ
মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদার ভৈরব মরা নদীতে ২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় উপজেলা মৎস বিভাগের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনসুর বাবু,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আঃ করিম, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম প্রমুখ।
রামপালে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত ঢাকার কেরাণীগন্জ থানার ১৪ (৩) ১৫ নং মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। আটককৃত আসামী মো. আজিজুল হাওলাদার (৫০) কে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আজিজুল উপজেলার কালিকাবাড়ী গ্রামের আ. কাদের হাওলাদারের পুত্র।
শুক্রবার রাত ৯ টায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের নেতৃত্বে এএসআই বুলবুল অধিকারীসহ সঙ্গীয় ফোর্স বাগেরহাট সদরের মুক্ষাইট এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় আজিজুলকে আটক করা হয়। আজিজুল দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে ফেরারি ছিলেন। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন
উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরি
তথ্য বিবরণী
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়জনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়।
ফোরামের সহসভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম মনির, কৃষি বিষয়ক সম্পাদক কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আজাদুল হক, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য এস কে হাছিব, সদস্য শেখ আজমল হোসেন প্রমুখ।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ । বাংলাদেশের দক্ষিন- পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিন- পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার দরকার। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিন- পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়।
এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনা সমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।
ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে দূর্বৃত্তের হানা, নগদার্থ সহ ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে পরিবারের সকলকে জিম্মি করে নগদার্থ সহ ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তের হামলায় গৃহবধূ নাসরিন নাহার (৩২) গুরতর আহত হয়ে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,ঘটনার দিন দিবাগত রাত ১ টার দিকে অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্তের দল বরাতিয়া গ্রামের আবুল সরদারের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির মালিকের ছেলে ব্যবসায়ী রায়হান সরদার (৩০) বাজার থেকে বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করার সময় কোন কিছু বুঝে উঠার আগেই তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে পাশের বাড়ির শাহাবাজুলকে ফোন করে আসতে বলে। এরপর শাহাবাজুল আসামাত্র তাকেও একই কায়দায় বেঁধে মারপিট করে। এ সময় পরিবারের সকল সদস্যদের দড়ি দিয়ে বেঁধে জিম্মি করে এবং রায়হানের দেড় বছর বয়সী শিশু তাহমিনা খাতুনের গলায় দেশীয় অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে বলে যাকিছু আছে তাড়াতাড়ি সবকিছু দিয়ে দে বলে হুমকি দেয়। এরপর ঘরের দরজা ভেঙে শোকেজ ও আলমারিতে রাখা দুই পরিবারের প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ২৭ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন লুট করে নেয়।
ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী বলেন, এ খবর জানার পর আমরা ঘটনা¯’ল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবার কে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
ডুমুরিয়ার জহির সরদার নূরানী মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া জহির সরদার নূরানী মডেল স্কুল এন্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা কক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সরদার আবুল কাশেম।
সমাজসেবক মোঃ ফিরোজ জোয়ার্দারের সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন আলহাজ্ব মিজানুর রহমান, বায়েজিদ বিন নুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাফেজ শেখ আছাবুর রহমান,অলিয়ার রহমান সবুজ, মাওলানা জাহিদুল ইসলাম, শিক্ষক জাহিদুল হাসান, শেখ সুলতান আহমেদ, শেখ আকবর আলী, মফিজুর রহমান প্রমুখ। অভিভাবক সমাবেশে মায়েদের উপ¯ি’তি ছিল চোখে পড়ার মতো।
আউশের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের মাঠে মাঠে সোনালি পাকা ধানের হাতছানি, আশার ফসল কাটতে ব্যস্ত নড়াইলের কৃষকেরা। নৌকা বোঝাই করে কাটা ধান নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন তারা। কৃষকের আউশ ধান ঘরে তোলা নিয়ে শরতের প্রকৃতিতে এই নৈসর্গিক দৃশ্য এখন নড়াইলজুড়ে। নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন বিলে গিয়ে দেখা গেছে, বর্তমানে ধান কাটার ভরা মৌসুম চলছে। দিগন্তজোড়া ফসলের মাঠে আউশ ধানে পাক ধরায় ফসল কাটতে ব্যস্ত রয়েছেন কৃষকেরা। কোমর পর্যন্ত পানিতে নেমে হাসির সঙ্গে নানা আলাপচারিতায় চলছে এ ধান কাটা। একদিকে চলছে ধান কাটা, অন্য দিকে ডিঙিবোঝাই করে ধান নেওয়া হচ্ছে বাড়িতে। দক্ষ চাষির লগির সুনিপুণ খোঁচায় ধানের ডিঙির সঙ্গে তরতরিয়ে অভিষ্ট গন্তব্যে বাধাহীন এগিয়ে চলে চাষিদের সুখস্বপ্ন। চাষিরা জানান, মাটি, আবহাওয়াসহ চাষের অনুকূল নানা পারিপার্শ্বিকতায় জেলার অপেক্ষাকৃত নিম্নাঞ্চলবর্তী বিলগুলোতে তারা আউশ ধানের আবাদ করে থাকেন। আউশের নানা দেশি জাতের মধ্যে রাতুল ধান অন্যতম। আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ক্রমাগত ফলন বিপর্যয়ের কবলে নড়াইলের ঐতিহ্যবাহী এ জাতটি হারিয়ে যেতে বসেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চাষের অনুকূল পরিবেশের ফলে জনপ্রিয় এ ধান পুনরায় চাষে ফেরাতে পেরে খুশি চাষিরা। দেশি আউশ চাষে ব্যাপক লাভের মুখ দেখছেন কৃষক। লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের কৃষক আলাউদ্দিন মোড়ল জানান, চলতি মৌসুমে ৬৫ শতক জমিতে আউশ ধানের আবাদ করেছেন তিনি। কৃষি বিভাগ বীজ বপন, চারা রোপণ থেকে শুরু করে কাঁটা পর্যন্ত সব তদারকি করছে। ফলন বেশ ভালো হয়েছে। আশা করছেন দামও ভালো পাবেন। কালিয়া উপজেলার বিষ্ণপুর গ্রামের চাষি ওয়াদুদ মিয়া জানান, বোনা রাতুল আউশ ধান আবাদে বিঘাপ্রতি ২ হাজার টাকা খরচে প্রায় ২০ মণ ফলন পাওয়া যায়। দাম ভাল পাওয়া গেলে এই জাতের ধান চাষে অনেকেই আগ্রহ প্রকাশ করবে। লোহাগড়া উপজেলাধীন লক্ষ্মীপাশা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মানছুরুল হক সুমন বলেন, রাতুল আউশ প্রাকৃতিক সেচেই ফলানো সম্ভব। বাড়তি সার-কীটনাশকের প্রয়োজন হয় না বললেই চলে। এছাড়া অন্যান্য ধান কেটে পরবর্তী ফসলের জন্য জমি পরিষ্কারে ব্যাপক খরচ গুনতে হলেও রাতুলের গোড়া পচে জমিতে মিশে গিয়ে জমি উর্বর করে তোলে। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, এবার জেলায় মোট ৯ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। এর মধ্যে রাতুলসহ স্থানীয় জাতের আউশের আবাদ হয়েছে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে। ফলন ভাল হয়েছে। কৃষক ভাল দাম পাবেন বলে তিনি আশাবাদী।
দীর্ঘ ২০ বছর পর দিগরাজ ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
জজল্পনা কল্পনজর অবসান ঘঠিয়ে দীর্ঘ ২০ বছর পর মনিরুজ্জামান মুন্নাকে আহ্বায়ক ও মো শফিকুল সর্দার কে সদস্য সচিব করে দিগরাজ ডিগ্রি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ই সেপ্টেম্বর) বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন ছাত্রদলের প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।দীর্ঘদিন কমিটি না থাকায় কেন্দ্র থেকে বারবার কমিটি দেওয়ার নির্দেশ দিলে ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মতপার্থক্যের কারণে কমিটি করতে ব্যার্থ হয়। অবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশে কমিটির সিদ্ধান্ত অনুমোদন করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ।কমিটির অন্য সদস্যরা হলো সাগর মোল্লা,ইমাম নাশায়,নাঈমুল ইসলাম,মেহেদী হাসান তামিম,সাব্বির তালুকদার, রাসেল শেখ,মোঃহাবিবুল্লাহ।
কামাল শেখ রাতুল খান মোঃ মারুফ,মুজাহিদুল ইসলাম ফাহিম, স্বাধীন মণ্ডল, মোঃরিয়াজ গাজী, মোঃহাসিব, সিরাজুল ইসলাম,মোঃরাকিব, মোঃসালমান খান রামু, মোঃবিল্লাল ফকির,ও মোঃরাসেল খান ।
কুয়েটে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগের আয়োজনে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে দিরব্যাপী সেমিনারটির ৪র্থ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রদান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “বাংলাদেশের লেদার শিল্পের বিকাশে কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করছে। এই ধরণের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীরা আরো উন্নত ধারনা পাবে। লেদার সেক্টরের এক্সপার্টদের কাছ থেকে বিভিন্ন জ্ঞান শিক্ষার্থীদের সম্মৃদ্ধ করবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম ও এপেক্স ফুটওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাছিম মঞ্জুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবুল হাসেম এবং স্বাগত বক্তৃতা করেন সহকারী অধ্যাপক জিয়া উদ্দীন মোঃ চৌধুরী।
সেমিনারে টেকনিক্যাল পেপার উপস্থাপন করেন এপেক্স ফুটওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাছিম মঞ্জুর, লোটো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট সোসাইটির সভাপতি এ, কে, এম, মোশফিকুর রহমান মাসুদ, পুমা বাংলাদেশ এর প্রেডাকশন এন্ড কেয়ালিটি ম্যানেজার কাজী মাহাদী হাসান, গোল্ডেন ফ্রগ লেদার প্রডাক্টস লিঃ এর স্বত্বাধিকারী মোস্তাক সাম বিল্লাহ, ভেনচুরি লেদার ম্যানুঃ (বিডি) লিঃ এর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপক সৈয়দ আতিকুল ইসলাম ও মারসন্স ট্যানারী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম খান।
দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ওঝার ঝাঁড়ফুঁকে সাপে কামড়ানো ১ যুবকের মৃত্যু
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় ওঝার ঝাঁড়ফুঁকে সময় নষ্ঠ করার কারণে সাপে কামড়ানো ১ যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে সোহাগ আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ ওই দিন বিকালে কয়েক বন্ধু পাশ্ববর্তী চারুলিয়া গ্রামে যাচ্ছিল।এসময় পথে একটি বিষধর সাপ সোহাগের বাম পায়ে কামড় দেয়।পরিবারের সদস্যরা পাশেই সীমান্তের ওপার ভারতে নিমাই ওঝার বাড়িতে নিয়ে যায়।সেখানে কয়েক ঘন্টা ঝাপান ও ঝাঁড়ফুঁক করার পর অবস্থার অবনতি হলে সীমান্ত পেরিয়ে এপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ আল ইমরান জুয়েল তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে দর্শনা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুন্দরবনের নৌযান বহরে যুক্ত হলো অত্যাধুনিক আরো ৬টি নতুন জলযান হস্তান্তর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিদেশী পর্যটক ও রাষ্ট্রীয় অতিথিদের ভ্রমণের জন্য এবার সুন্দরবনের নৌযান বহরে যুক্ত হয়েছে ৬টি অত্যাধুনিক জলযান। এরমধ্যে রয়েছে আবাসন সুযোগ সুবিধা সম্পন্ন দুইটি লঞ্চও। সুন্দরবন পূর্ব বনবিভাগের জন্য এম,ভি বন বিহারিনী আর সুন্দরবন পশ্চিম বনবিভাগের জন্য এম,ভি বন মালা লঞ্চ দুইটি হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ লঞ্চ দুইটির উদ্ধোধনও করা হয়। শনিবার (২৩সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলার ফুয়েল জেটিতে লঞ্চ দুইটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর ও এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
এছাড়া সুন্দরবনের সকল ধরণের অপরাধ দমনে বনবিভাগের’স্মার্ট পেট্রোলিং টিমের জন্য দুইটি ফাইবার বডি ট্রলার ও দুটি ওপেন টাইপ স্পীডবোট হস্তান্তর করেন উপমন্ত্রী হাবিবুন নাহার। সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় তৈরি করা হয় এসব জলযান।
জলযান হস্তান্তর ও উদ্বোধনকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সুন্দরবন সুরক্ষা ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা প্রদাণে সরকার নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সুন্দরবনকে অনেক ভালবাসেন। আমি এ মন্ত্রণালয়ে শপথ নেয়ার পর থেকে প্রধানমন্ত্রী আমাকে বনের রানী বলে ডাকেন। তাই তার এই অনুপ্রেরণায় সুন্দরবন শব্দটা আমার কানে আসলেই সাথে সাথে ছুটে যাই সেখানে। আমার নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি সুন্দরবন সুরক্ষা ও বন অপরাধ দমনে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছি। তিনি আরো বলেন, ২০১১সাল থেকে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বনের অবকাঠামোগত উন্নয়ন, বিদেশী পর্যটকদের ভ্রমণের জন্য আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও বনপ্রহরীদের জন্য আধুনিক জলযান তৈরি করা হয়েছে।
পরে উপমন্ত্রী সুন্দরবনে যুক্ত হওয়া নতুন লঞ্চ ‘বন বিহারিনীতে’ করে বনের করমজল ও ঢাংমারী যান। সে সময় উপমন্ত্রী বনের অভ্যন্তরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায় শীর্ষক কারিগরি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম এবং করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবিরসহ অন্যান্যরা। #
জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগের
পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, যুবলীগ নেতা হারুন অর রশিদ, দিঘলীয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক গবিন্দ ঘোষ ও যুবলীগ নেতা জিয়াদুল ইসলাম জিয়া।
সভাপতির বক্তৃতায় জেলা যুবলীগের সভাপতি বলেন, সাবেক ছাত্রলীগের ত্যাগী ও দুঃসময়ে কর্মীদের প্রাধান্য দেয়া হবে। ৯টি উপজেলায় কর্মীসভার মাধ্যমে মুজিব আদর্শের যুবলীগের কর্মীদের দলের প্রাথমিক সদস্য করা হবে। যুবলীগের সক্রিয় কর্মীদেরকে এখানে প্রাধান্য দেয়া হবে।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা থানা মহিলা আ’লীগের কর্মী সভায় সিটি মেয়র
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজয় করছেন এ দেশের নারীরা। পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও সমভাবে অবদান রেখে চলেছে। দেশের মোট জনশক্তির অর্ধেকই নারী। এ নারীরা যদি উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত না হতো, উৎপাদনের চালিকাশক্তি না হতো তাহলে দেশ এগিয়ে যেত না। নারীর অগ্রগতি, নারীর ক্ষমতায়নের বিষয়টি উপলব্ধি করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারীর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। নারীরা আজ তাদের স্ব স্ব যোগ্যতায়, মেধায়, মননে এগিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তিরূপে নারী ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নারী-পুরুষ সমান অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশের সব গুরুত্বপূর্ণ খাতে নারীদের অংশগ্রহণ রয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আগামীতে নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হবে। তাই আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন ও নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।
গতকাল শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সংসদের সদস্য অধ্যা. রুনু ইকবাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন ইলিয়াস ও সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি । এ সময়ে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের বলাকা রায়, জেসমিন সুলতানা সম্পাদক, মনোয়ারা বেগম, জাহানারা সিরাজ, লুৎফুন নাহার লিলি, কোহিনুর রাজ্জাক, কবিতা ওসিরন, শাহানা ভানু, শাহানারা বেগম, রেশমা বেগম, লাকি আক্তার, কবিতা আহমেদ, আছমা বেগম, সৈয়দা হেনা বেগম, সাবিনা ইসলাম আঙ্গুর, তামান্না ইসলাম, রাশিদা হক মুক্তা, এড রোজিনা, এড রেহানা, রানা চৌধুরী, টুকু মিত্র, খাদিজা বেগম, রেহানা পারভীন সহ সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: শেখ হেলাল
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বিএনপি-জামায়াতসহ দেশ বিদেশিদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন।
শুক্রবার সন্ধ্যায় চিতলমারীতে জেলা পরিষদের ডাকবাংলোর হলরুমে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
শেখ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে একটা অবস্থান করে নিয়েছে, যখন দেশ একের পর এক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সবাই মিলে তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শেখ হেলাল উদ্দীনের সহধর্মিণী রুপা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দীন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলান কুমার ব্যানার্জি, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দীন, যুগ্ম- সম্পাদক যথাক্রমে শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এসএম মাহাতাবুজ্জামান, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারণ সম্পাদক রবীন হিরাসহ ৭ ইউপি চেয়ারম্যান ও সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এর পূর্বে চিতলমারী স্মার্ট কর্নার উদ্বোধন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৫ জন অসচ্ছল পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন শেখ হেলাল উদ্দীন এমপি।
ভুল চিকিৎসায় নার্সের মৃত্যুর অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের রমেশ ক্লিনিকে ভুল চিকিৎসায় স্বর্ণালী খাতুন নামে এক নার্সের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে অ্যাম্বুলেন্সে তাঁকে সিরাজগঞ্জ আনোয়ারা হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে।
স্বর্ণালী রমেশ ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তাঁর দুলাভাই লিখন আলী ও পরিবারের লোকজনের অভিযোগ, অ্যানেস্থেশিয়ার সময় মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের কারণে স্বর্ণালীর আর জ্ঞান ফেরেনি। বিষয়টি ধামাচাপা দিতে তাদের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।
রমেশ ক্লিনিকে দায়িত্ব পালনকালে গত বৃহস্পতিবার বিকেলের দিকে স্বর্ণালীর পেটে ব্যথা শুরু হয়। এ সময় ঢাকা থেকে আসা ক্লিনিকের চিকিৎসক জাহিদ হাসান বিপু তাঁর পরীক্ষা-নিরীক্ষা করে জানান, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে এবং এটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। এক্ষুনি অপারেশন করতে হবে। সন্ধ্যায় স্বর্ণালীর পরিবারকে কিছু না জানিয়েই তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের আগে অবেদনবিদকে না ডেকে হাসপাতালের ম্যানেজার শহিদুল ইসলাম ফোনে অবেদনবিদের পরামর্শ নিয়ে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন। এর পর অপারেশন শেষে তাঁর জ্ঞান না ফিরলে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।
তবে হাসপাতালের ম্যানেজার শহিদুলের দাবি, অবেদনবিদ মেহেদি হাসান নিজে অ্যানেস্থেশিয়া দিয়েছেন। স্বর্ণালীর মৃত্যুর সংবাদ মেহেরপুরে পৌঁছালে ক্লিনিকটি ভেতর থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করায় পরিবেশ শান্ত রাখতে মেহেরপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলামে বলেন, তিনি অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেননি। এ ছাড়া আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান বলেন, স্বর্ণালীর পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরের সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত বোর্ড গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।
ভেজাল মৎস্য ওষুধ ও খাদ্য তৈরি করায় কারাদণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় বাসা ভাড়া নিয়ে ভেজাল মৎস্য ওষুধ ও খাদ্য তৈরি করায় বিউটি খাতুন নামে এক নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল মৎস্য খাদ্য ও ওষুধ তৈরির সামগ্রী। আজ শনিবার শহরের চাঁদপুর মহল্লায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, বিউটি খাতুন ও তাঁর স্বামী ইদ্রীস আলী সিমেন্টের চুলা ব্যবসায়ী পরিচয়ে শহরের হাসান মাস্টারের ফ্ল্যাট ভাড়া নেন। পরে ভেজাল ওষুধ ও খাদ্য তৈরি করে গ্রামাঞ্চলে সরবরাহ শুরু করেন। শনিবার প্রতিবেশীর চুরি যাওয়া শাড়ি ও কাপড় খুঁজতে গিয়ে বাসাটিতে পান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, স্থানীয় কাউন্সিলর মিলন হোসেনসহ এলাকাবাসী কারখানার সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। পরে মৎস্য ও কৃষি অধিদপ্তর ভেজাল খাদ্য তৈরির কারখানা শনাক্ত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিউটিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জরিমানার টাকা অনাদায়ে নারীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইদ্রীস আলী পলাতক বলে জানা গেছে।
৯২ টাকার স্যালাইন ২৩০ টাকা
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
কবির হোসেন ঝিনাইদহের শৈলকুপার চর আউশিয়া গ্রামের বাসিন্দা। শনিবার সকাল ১০টার দিকে অপারেশনের জন্য একটি বেসরকারি হাসপাতালে রোগী রেখে ওষুধ কিনতে এসেছেন ফার্মেসিতে। ওষুধ জরুরি হওয়ায় তখন তিনি দাম মেলাতে পারেননি। পরে দেখেন তাঁর কাছ থেকে ৯২ টাকার আইভি স্যালাইনের জন্য নেওয়া হয়েছে ২৩০ টাকা।
এ ঘটনায় দোকান মালিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন কবির হোসেন। ঘটনাটি উপজেলার পৌর এলাকার কবিরপুরে জোয়ার্দার ফার্মেসিতে।
কবির হোসেন বলেন, তিনি এক স্বজনের অপারেশনের জন্য কবিরপুরে সাহিদা প্রাইভেট হাসপাতালের জোয়ার্দার ফার্মেসিতে ওষুধ কিনতে যান। তাঁর কাছ থেকে ৯২ টাকার স্যালাইন ২৩০ টাকা নেন ব্যবসায়ী। ফার্মেসি মালিক মাহাবুব হোসেন তাঁকে জানান, বেশি দামে বাইরে থেকে তাঁকে স্যালাইন কিনতে হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থ্য নেওয়ার দাবি জানান।
ফার্মেসির মালিক মিলন হোসেনকে পাওয়া না গেলেও তাঁর কর্মচারী মাহাবুব হোসেনের দাবি, হাটফাজিলপুর থেকে বেশি দামে কিনেছেন, এ কারণে বেশি দামে বিক্রি করেছেন তারা।
উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহরের বাবুল ফার্মেসির মালিক বাকীবিল্লাহ বলেন, এক মাস ধরে স্যালাইনের তীব্র সংকট চলছে। এ সংকটকে পুঁজি করে বেশি দামে স্যালাইন বিক্রির সুযোগ নেই। এটা অপরাধ।
অপসো স্যালাইন কোম্পানির শৈলকুপার সিনিয়র প্রোমশন অফিসার আনিচুর রহমান জানান, গত বছরের তুলনায় এবার তাদের কোম্পানি ১৩২ ভাগ স্যালাইন বেশি দিচ্ছে। তারপরও সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনের সংকট নেই। বাইরে স্যালাইন সংকট ও বেশি দামে বিক্রির কথা তিনি শুনেছেন।
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ক্রেতা উপযুক্ত তথ্যপ্রমাণসহ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
দুপুরে তালাক, সন্ধ্যায় গৃহবধূর আত্মহত্যা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বিয়েবিচ্ছেদ মেনে নিতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে কাজি বাড়িতে দু’পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের পর সন্ধ্যায় বাবার বাড়িতে ফিরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
গৃহবধূ আরিফা খাতুন (২৩) শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী গ্রামের দিনমজুর আতাউর রহমানের মেয়ে। পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ মোল্যাপাড়ার নেছার আলীর ছেলে ইয়াছিন আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। আফরিন সুলতানা নামের তিন বছর বয়সী মেয়ে রয়েছে তাদের।
বনিবনা না হওয়ায় উভয়ের সম্মতিতে বিচ্ছেদ হলেও পরে বিষয়টি মেনে নিতে না পেরে আরিফা আত্মহত্যা করেন বলে স্বজনদের দাবি।
আরিফার বাবা আতাউর রহমান জানান, স্বামীর অনাদর, অযত্ন আর অবহেলায় বিরক্ত ছিল তাঁর মেয়ে। এছাড়া জনসমক্ষে প্রায়ই নিজ স্ত্রীকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন ইয়াছিন। এসব ঘটনার জেরে কোরবানির ঈদের সময় বাবার বাড়িতে আসা আরিফা সংসারে ফিরতে অস্বীকৃতি জানান। বারবার অনুরোধ করলেও স্বামী আরিফাকে সংসারে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেননি। বাধ্য হয়ে গত মঙ্গলবার উভয় পক্ষের সম্মতিতে কাজি বাড়িতে তাদের তালাক সম্পন্ন হয়। জিনিসপত্র ও দেনমোহরের টাকা নিয়ে বাড়িতে ফিরে আসার দুই ঘণ্টা পর সন্ধ্যার আগে আত্মহত্যার ঘটনা ঘটে।
প্রতিবেশী হাসিনা বেগম জানান, মুখে মুখে সম্মত হলেও বিচ্ছেদে মত ছিল না আরিফার। তালাকনামায় স্বামীর স্বাক্ষরের পর মানসিকভাবে আঘাত পাওয়ার কথা বাড়িতে ফিরে আরিফা তাঁকে জানান বলেও দাবি তাঁর।
আরিফার মা শাহানারা বেগম জানান, বিচ্ছেদের দু’দিন আগে স্বামীর খোঁজে আরিফা শ্বশুরবাড়ির দিকে যান। পথে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ইয়াছিন তাঁকে ছেড়ে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি নতুন শ্বশুরবাড়ি থেকে নেওয়া যৌতুকের টাকায় তাঁর দেনমোহরসহ খোরপোষ পরিশোধ হবে। এসব বিষয় জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়া আরিফা বাড়িতে ফিরে বিচ্ছেদে তাঁর সম্মতির কথা জানিয়ে দেন। মেয়ের মৃত্যুর পর ইয়াছিন আলীর বাড়ির কেউ আসেনি বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
বিচ্ছেদ সম্পন্নের দায়িত্বে থাকা কাজি ইয়াছিন নুরী জানান, দু’পক্ষ সম্মত হওয়ায় তিনি তাদের মধ্যে তালাক করিয়ে দেন। এ সময় আরিফার বাবা ও তাঁর স্বামী ইয়াছিনের চাচা-মামার উপস্থিতিতে ৪৫ হাজার টাকাসহ বিয়ের সময়কার যাবতীয় মালপত্র মেয়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলেও তিনি জানান।
ইয়াছিন আলী জানান, আরিফা তাঁর সঙ্গে থাকতে না চাওয়ায় তিনি বিচ্ছেদে সম্মত হয়েছিলেন। মৃত্যুর দু’তিন দিন আগে আরিফার বাবা-মা তাদের বাড়িতে গেলেও আরিফা যাননি বলেও দাবি তাঁর।
জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান শাহানা হামিদ জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ কাজি সাহেব ও বিচ্ছেদের সঙ্গে জড়িতরা দু’পক্ষকে বুঝিয়ে সময় নিতে পারতেন। স্বামীর সঙ্গে জেদের বশে মেয়েটি তালাকের বিষয়ে রাজি হলেও মন থেকে তিনি বিচ্ছেদ না চাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন।











































