Home আন্তর্জাতিক তাইওয়ানে গলফ বল কারখানায় আগুনে নিহত ৬, শতাধিক আহত

তাইওয়ানে গলফ বল কারখানায় আগুনে নিহত ৬, শতাধিক আহত

57

অনলাইন ডেস্ক
তাইওয়ানে গলফের বল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন দমকলকর্মীসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি, তাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। খবর এনডিটিভি’র।

পিংতুং কাউন্টি সরকার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে বেশ কিছু মানুষ ভেতরে আটকা পড়েছিল।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মর্গে যান। হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেন, কারখানার ভিতরে সংরক্ষিত রাসায়নিক একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।