Home আঞ্চলিক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস

34

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। ইন্দোনেশিয়া থেকে ৩১হাজার ৩শ মেট্টিক টন কয়লা নিয়ে শনিবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার-১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়ার ‘মোয়ারা পান্তাই’ বন্দর থেকে ৪৯হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে গত ৪সেপ্টেম্বর এদেশের (বাংলাদেশ) উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। এরপর জাহাজটি ১৭সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভিড়ে সেখানে ১৮হাজার ৪শ মেট্টিক টন কয়লা খালাস করে। সেখানে খালাসকৃত কয়লা লাইটারেজ করে আনা হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। জাহাজটি বাকী কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে আসে ২৩সেপ্টেম্বর। ২৩সেপ্টেম্বর শনিবার দুপুরে কয়লাবাহী এ জাহাজটি মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১২নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। বিকেল থেকেই এ জাহাজটি হতে কয়লা খালাস করে লাইটারেজ করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া শুরু হয়েছে।