Home আঞ্চলিক আজিজুল হাসান দুলুর প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

আজিজুল হাসান দুলুর প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

13

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১৯ সেপ্টেম্বর)। ২০২২ সালের এই দিনের বেলা সাড়ে ১১ টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রয়াত বিএনপির নেতা আজিজুল হাসান দুলুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছেন, আজ বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে মরহুম আজিজুল হাসান দুলুর রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসুচিতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতা কর্মিদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

উল্লেখ্য, গতবছর ২০ আগস্ট সকালে দুলু অসুস্থ অনুভব করলে প্রথমে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।