খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর সহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম, ২৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি কে এম বেলাল হোসেন,২১ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি’র মুক্তির দাবিতে সদর থানা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নগরীর রেলস্টেশন হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। নগর যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির ও মহানগরের শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবদলের মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, মোঃ সাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পি, মন্জুরুল আলম সৌরভ, আলতাফ হোসেন,আব্দুল আজিজ সুমন,এবিএম জাকির হোসেন, খান ইমরান আহমেদ, গাজী সালাউদ্দীন, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম বকশি,শফিকুল ইসলাম শাহীন, ডালিম গাজী,মাহবুবুর রহমান,খোরশেদ জাহান রানা, মোহাম্মাদ আলমগির কবির খান,মিজানুর রহমান বাবু,শরিফুল ইসলাম অসীম, এ্যাড. জুলকার নাইন, রাজীব তালুকদার, হাসান আলী বাবু,
শেখ শহিদুল ইসলাম,আসাদুজ্জামান মুন্না, মিয়া আতিয়ার রহমান বাবু, হানিফ মাহমুদ, তৌহিদুর রহমান,কামরুজ্জামান টুকু, রুবেল জমাদ্দার, সাহারুজ্জামান মুকুল, সোহেল হাসান মুরাদ, নজরুল ইসলাম সবুজ, রফিকুল ইসলাম, আশিকুর রহমান সেলিম, আসাদুজ্জামান মাসুম,ইয়াকুব আলী পাটোয়ারী, এইচএম জুলহাস,খন্দকার মহসিন, সাব্বির আহমেদ মিলন, রাফিউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।











































