Home Uncategorized খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

258

স্টাফ রিপোর্টার।।
মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও দৈনিক খুলনা টাইমস এর সাংবাদিক মুজতবা নজরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে খালিশপুর আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে জানা গেছে, ১২নং ওয়ার্ডের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে এ ঘটনা ঘটিয়েছে। দৈনিক যায়যায়দিনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান খুলনা মেডিকেল কলেজ থেকে জানান, মুজতবা নজরের অবস্থা আশংকাজনক। খুমেক হাসপাতালের ওটিতে চিকিৎসা চলছে। প্রচুর রক্ত ক্ষরনের কারনে ঝুকিতে আছেন আহত নজর।