Home আন্তর্জাতিক বিপজ্জনক পর্যায়ে যুদ্ধ, আরও সেনা সমাবেশ রাশিয়ার

বিপজ্জনক পর্যায়ে যুদ্ধ, আরও সেনা সমাবেশ রাশিয়ার

70

আন্তর্জাতিক ডেস্ক।।

দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গড়ে তোলা দুর্ভেদ্য প্রতিরক্ষাব্যূহের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে ইউক্রেনের বাহিনী- তাতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, জাপোরিশার দক্ষিণে গত ৭২ ঘণ্টার যুদ্ধে এসব অগ্রগতি অর্জিত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সিএনএনকে বলেছেন, কিয়েভের বাহিনী সামনে এগুচ্ছে কিন্তু এর জন্য কঠিন লড়াই করতে হচ্ছে।

অন্যদিকে রাশিয়া দাবি করছে তারা উত্তর-পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মালভূমি দখল করেছে। তবে এসব দাবির কোনটিই নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি।

কারবি বলেছেন, রাশিয়ার রক্ষণব্যূহের দ্বিতীয় স্তরটির বিরুদ্ধে ইউক্রেন কিছু সাফল্য পেয়েছে। এর আগের সপ্তাহে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা জাপোরিশা অঞ্চলের রবোটাইন গ্রামটি পুনর্দখল করেছে।

 

অন্যদিকে উত্তর-পূর্বে খারকিভের পূর্ব দিকে ইউক্রেন যেসব এলাকা মুক্ত করেছিল- সেগুলো আবার দখল করার জন্য রাশিয়া সৈন্য সমাবেশ করছে। বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধ ইতিমধ্যে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।

 

গতকাল শুক্রবার রাশিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা সারমত নামে নতুন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রেখেছে। একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি অনুষ্ঠানে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় প্রমাণ করে যে এই জাতি অপরাজেয়।