স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে লড়ছে ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করে ভারত। তবে ৪ ওভার ২ বল খেলা হতেই নামে বৃষ্টি, ভারতের রান তখন বিনা উইকেটে ১৫।
বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়েছে। তবে কোনো ওভার কাটা যায়নি। ভেজা পিচে খেলতে নেমেই শাহীন আফ্রিদির তোপের মুখে পড়েছে ভারত। তার আগুনে বোলিংয়ে উইকেটে টিকতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং দলের সেরা ব্যাটার বিরাট কোহলি।
পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় শাহীনের দুর্দান্ত বলে সরাসরি বোল্ড হন রোহিত। সপ্তম ওভারে এসে আবারও শাহীনের আঘাত। ২৭ রানের মাথায় কোহলিকেও বোল্ড করেন শাহীন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেট হরিয়ে ৩০ রান ভারতের। উইকেটে আছেন শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার।
শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘এ’ গ্রুপের এই ম্যাচ। পাকিস্তানের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে তারা হারিয়েছে নেপালকে। অন্যদিকে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে রোহিত শর্মার দল।











































