খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির দুই দিনের কর্মসূচির শেষ দিনে আজ রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ক্রোড়পত্র “প্রথম বাংলাদেশ” এর মোড়ক উম্মোচন করা হবে।
আলেঅচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খাঁন। আলোচক থাকবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাড. লতিফুর রহমান লাবু, এ্যাড. আক্তার জাহান রুকু, সাংবাদিক ড. জাকির হোসেন ও সাংবাদিক আবু তৈয়ব মুন্সী। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা।
আলোচনা সভা সঞ্চলনা করবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।











































