করোনা রোগীকে যৌন হয়রানির অভিযোগে সেই ওয়ার্ডবয় আটক
স্টাফ রিপোর্টার
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৫ জুন) রাতে ‘খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালের রোগীকে যৌন হয়রানি : ওয়ার্ডবয় চাকরিচ্যুত’ শিরোনামে দৈনিক খুলনাঞ্চলে সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে।
মহিলা ওয়ার্ডে পুরুষকে দায়িত্ব দেওয়া ও ওয়ার্ডবয়কে আটক না করে ছেড়ে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেন। অনেকে মন্তব্য করেন, যেখানে পৃথিবী কেঁপে উঠছে করোনার মতো মহামারিতে সেখানে করোনা রোগীর সেবার নামে এধরনের জঘন্য ও হীন মানসিকতা কী করে মনে আসে, ভাবলে গাঁ শিউরে উঠে! উক্ত ওয়ার্ডবয়কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়।
এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
রেড জোনে সেনা টহল জোরদার করা হচ্ছে : আইএসপিআর
ঢাকা অফিস
করোনাভাইরাস সংক্রমণের মাত্রা অনুসারে সরকার ঘোষিত রেড জোনগুলোতে সেনা টহল জোরদার করা হচ্ছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ‘রেড জোনসমূহে সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশে সেনা টহল জোরদার করা হচ্ছে।’ করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় পাড়া-মহল্লা, ওয়ার্ড ও এলাকাভিত্তিক সারাদেশকে রেড (লাল), ইয়োলো (হলুদ) ও গ্রিন (সবুজ) এই তিন জোনে (অঞ্চল) ভাগ করে পর্যায়ক্রমে লকডাউন করা হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু এলাকা লকডাউন করা হয়েছে। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া রেড জোনেও সেনাবাহিনী টহল দিচ্ছে।
সাতক্ষীরা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, আরও ৬ জনসহ ৮৫ জন করোনা আক্রান্ত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মফিজুল মোড়লের স্ত্রী।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত রোববার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আমেনা বেগম (৩৮) মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম রাতে মারা যান। তিনি আরো জানান, ওই দিনই তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মৃতের লাশ দাফনের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মৃত ওই নারীর বাড়িসহ তার আশোপশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৭৩ জনের। ইতিমধ্যে ১ হাজার ২১ জনের রিপোর্ট সিভিল সার্জন কর্যালয়ে এসে পৌছেছে। এরমধ্যে ৮৫ টি রিপোর্ট পজিটিভ বাকী সব নেগেটিভ এসেছে।
ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরায় যুবক গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা সদর উপজেলার বুলারাটি গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সাতক্ষীরা পৌসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবর রহমান বাদী হয়ে সোহানা পারভিন নামের এক নারী ও অজ্ঞাতনামা আরো একজনসহ মোট দুই জনের বিরুদ্ধে সোমবার রাতে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃত যুবকের নাম কামাল হোসেন ওরফে বাবু (২৫)। সে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোহানা পারভিনের ফেসবুক আইডি থেকে গত ১৩ জুন রাত সাড়ে ১০ টায় একটি আপত্তিকর ষ্ট্যাটাস পোস্ট করেন। তার ফেসবুকে যে ষ্ট্যাটাস দেয়া হয়েছিল তা হুবহু তুলে ধরা হলো, “আজকে দুই উকেট পড়লো, আরো ২/৪ টি পড়ে গেলে এ জাতি হয়তো কিছুটা শান্তি পাবে, এ দেশের মাটি আর পারতেছে না ওই পাপীদের বার সইতে”। উক্ত আসামী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী শহীদ এম মুনছুর আলীর সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ যেদিন মারা যান সেই দিনই তাদের সম্পর্কে উক্ত কটুক্তি মন্তব্য করেন। যা এলাকায় জনরোষের সৃষ্টি হয় । যে কোন সময় উক্ত বিষয় নিয়ে সাংঘর্ষিক ঘটনা ঘটতে পারে। এছাড়া এই ষ্ট্যাটাস বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা তার (ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবর রহমান) দৃষ্টি গোচর হলে তিনি বাধ্য হয়ে সোহানা পারভিনসহ উক্ত দুই জনের নামে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা এস.আই প্রদিপ কুমার সাহা মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ভোররাতে উক্ত যুবককে গ্রেপ্তার করেন।
সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামীর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে সোহানা পারভিন নামের ওই নারীর মোবাইলটি গ্রেপ্তারকৃত আসামীর কাছে থাকায় সে তার আইডি ব্যবহার করে এই ষ্ট্যাাটাসটি দিয়েছে।
খুলনায় গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
প্রস্তাবিত বাজেটে অন্তত ২০ ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা, অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট অনুমোদন দিয়ে গণটেস্টিং ব্যবস্থা করা, শ্রমিক এলাকা ও ঘনবসতিপূর্ণ এলাকায় সঙ্গনিরোধের সুবিধা দিতে, হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা দেয়া, সার্বজনীন স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে সকল নাগরিকের জন্য হেলথ্ কার্ডের ব্যবস্থা করাসহ ৭ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি আন্দোলন, খুলনার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল। সমাবেশে বক্তব্য রাখেনÑখুলনার সদস্য সচিব মারুফ গাজী, সদস্য আল আমিন শেখ, অনীক ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এই করোনা সংক্রমণকালেও চলছে দুর্নীতির মহোৎসব। এ সবের প্রতিকারের কোনো নীতি-পরিকল্পনা ও দিকনির্দেশনা বাজেটে নেই। দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমপক্ষে ২০ ভাগ বরাদ্দ দিতে হবে এবং প্রয়োজনে নীতির বদলাতে হবে।
পাইকগাছা থেকে চুরি হওয়া মিনিবাস মাগুরায় উদ্ধার : আটক ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থেকে চুরি হওয়া মিনিবাস মাগুরা থেকে উদ্ধার। পুলিশ হেলপারকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক হেলপারকে স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, পাইকগাছা থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পাইকগাছা থেকে চুরি হওয়া বাসটি মাগুরা থেকে উদ্ধার ও গাড়ীতে ঘুমিয়ে থাকা অবস্থায় তালা থানার ধুলন্দর গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে ইয়াছিনকে এস,আই অনিশ মন্ডল গ্রেপ্তার করে।
ঘটনায় জড়িত অপার আসামী রাব্বী পলাতক রয়েছে। আটক হেলপার ইয়াছিনকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দির জন্য প্রেরণ করেছে। উল্লেখ্য, গত ১৩ জুন গভীর রাতে পাইকগাছা বাসস্ট্যান্ড থেকে খুলনা-জ-০৫০০৩৫ বাসটি চুরি হয়। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, আদালতে ধৃত ইয়াছিন চুরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।
ড. ইউসুফ মোঃ আবদুল্লাহ’র পক্ষে অনুদান বিতরণ
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালীতে ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কারে খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজির উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ’র পক্ষে অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২০) সকাল ১০টায় দরগাতলাআটি দক্ষিণপাড়াস্থ ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ নির্মানের লক্ষ্যে বালু ক্রয়ের জন্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ’র পক্ষে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মানে বালু ক্রয়ের জন্য নগত অর্থ স্থানীয়দের হাতে তুলে দেন উপাচার্যয়ের জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তফিজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বিতরণ শেষে প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ মুঠোফোনের জানান, সুপার সাইকোন আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ ও অসহায় মানুষের জন্য তিন মাসের একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমার এ প্রকল্পের আওতায় থাকবে, ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ সংস্কার ও ওই এলাকার অসহায় মানুষগুলোর জন্য সহযোগিতার হাত বাড়ানো। এছাড়াও স্থানীয় বিত্তবানদেরকে অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এসময় জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সাবেক ছাত্র নেতা ইকবাল হোসেন, সমাজসেবক মোঃ শফিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
হরিঢালীর প্রধান সড়কটি যেন খাল!
পলাশ কর্মকার, কপিলমুনি
এটা কোন খাল বা নদী নয়, সর্ব সাধারনের যাতায়াতের একটা অন্যতম রাস্তা। পাকা করণের জন্য মাটি কেটে খালের আকৃতি করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। রাস্তা পারাপারের জন্য যেখানে সেখানে বাঁশ বা কাঠ দিয়ে সাঁকো বানানো হয়েছে। বন্ধ হয়েছে যান চলাচল, ফলে জন দুর্ভোগ চরমে পৌছেছে।
রাস্তাটি খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের অতীব জনগুরুত্বপূর্ন। উপজেলার দক্ষিন হরিঢালী থেকে গোয়ালডাঙ্গা বালিয়া খেয়াঘাট পর্যন্ত প্রধান সড়কটির মাটি কেটে খাল আকৃতি করে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, রাস্তাটি পাকা করনের জন্য এই মাটি কাটা হয়। সমস্ত মাটি রাস্তার দু’ধারে জমাট করে রাখা আছে। অনেকগুলো বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এদিকে অতি বর্ষার কারণে পানি জমে আছে রাস্তা জুড়ে। অত্যন্ত ব্যস্ততম সড়কের এ অবস্থার কারনে মাসের পর মাস সকল যান চলাচল বন্ধ রয়েছে, তাই বিঘœ ঘটছে চলাচলে। স্থানীয়রা রাস্তা পারাপারে ব্যবহার করছে বাঁশ বা কাঠের সাকো।
স্থানীয় ইউপি সদস্য শেখ হাববুর রহমান হবি, ‘বলেন ৪ কিলোমিটার রাস্তা ৩/৪ মাস ধরে মাটি খুড়ে রাখার কারণে হাজার হাজার লোক চরম দুর্ভোগে রয়েছে।’
স্থানীয় বাসিন্ধা রুহুল আমিন গাজী জানান, ‘৪/৫ মাস যাবৎ মাটি কেটে রাস্তাটি খাল করে রাখার কারণে আমরা চরম দুর্ভোগে আছি।’
গৃহিনী নারগিস জানান, ‘ছোট ছেলে মেয়েদের নিয়ে খুব অসুবিধার মধ্যে রয়েছি। সরু রাস্তা বা আগান-বাগান দিয়ে চলতে হচ্ছে। অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করে জন দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
স্মরণ সভা ও দোয়া মাহফিলে সিটি মেয়র: তাদের ত্যাগ আর ধৈর্য্যকে সামনে রেখে সকলকে বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়ন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিম-লির সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় নির্বাহী সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান-এর আত্মার মাগফেরাত এবং অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এ সময়ে সভাপতির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ নাসিম, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং বদর উদ্দিন কামরানের ভূমিকা আওয়ামী লীগকে সরকার গঠনে সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার এবং খালেদা জিয়ার অগণতান্ত্রিক রাজনীতি বিরোধী আন্দোলনে তাদের নেতৃত্ব দেশ ও জাতিকে রক্ষা করেছে। এই সকল আন্দোলন করতে গিয়ে পুলিশের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও তারা কখনও জাতির কথা বিবেচনায় রেখে স্বৈরাচারীদের হাত দেশকে রক্ষা করেছে। তিনি আরো বলেন, তাদের ত্যাগ, ধৈর্য্য আর বুদ্ধিমত্তাই প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে নিয়েছে। তাদের এই ত্যাগ আর ধৈর্য্যকে সামনে রেখে সকলকে বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়ন করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের এই দুর্যোগের মূহুর্তে নিজের নিরাপত্তা রেখে দুর্গত মানুষের পাশে দাড়াতে হবে। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নিদের্শিত সকল কার্যক্রমকে সফল করতে সরকারকে সহযোগিতা করতে হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. খন্দকার মজিবর রহমান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কামরুল ইসলাম বাবলু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, ফয়েজুল ইসলাম টিটো, শেখ আব্দুল কাদের, জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, ইয়াছিন আরাফাত, শেখ সাকিব, হিরন হাওলাদার, রুম্মান আহমেদ, ওমর কামাল।
ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদকের ঠাকুর মায়ের মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রির্পোটার এবং খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর কোষাধ্যক্ষ অভিজিৎ কুমার পালের ঠাকুর মা ননী বালা পাল (৮৮) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার সকালে দোলখোলার বাসভবনে বার্ধক্য জনিত কারনে তার মৃত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী তার সকল কার্যক্রম রূপসা মহাশশ্মানে সম্পন্ন করা হয়েছে। অভিজিতের ঠাকুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াত ননী বালা পালের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু। অনুরুপ বিবৃতি দিয়েছেন, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য দিলীপ পালের মা এবং ইউনিয়নের কোষাধ্যক্ষ ও ইন্ডিপেনডেন্ট টিভি’র খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল এর দাদী ননী বালা পাল (৯২) বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর দোলখোলাস্থ ছেলের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে সকল প্রস্তুতি শেষে রূপসা মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।
ফুলতলায় আধাকেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফুলতলা প্রতিনিধি
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কনি মিয়ার নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১০টায় ফুলতলার পায়গ্রামকসবা হাই স্কুলের সামনে থেকে আধাকেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো যশোর অভয়নগরের বিভাগদির সাহিদ সরদারের পুত্র মোঃ হেলাল সরদার (৩০) ও পাচুড়িয়া গ্রামের সায়েব আলী সরদারের পুত্র মোঃ হাদিউজ্জামান সরদার (২৭)। এ ব্যাপারে এসআই রাজীউল আমিন বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন।
খুলনায় মহিলা আইনজীবীকে গুলি করে হত্যার হুমকি : থানায় জিডি
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে জনৈক আবু সিদ্দিকী।
ঘটনাটি ১৪ জুন রাত ১০ টার দিকে নগরীর ৯৬, শের-এ-বাংলা রোডস্থ হাজী বাড়িতে ঘটেছে। এ ঘটনায় এড. রুকু ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তার জন্য খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি সুত্রে জানা যায়, নগরীর ৯৬, শের-এ-বাংলা রোডস্থ হাজী বাড়ির মরহুম শেখ মোহাম্মদ আলীর মেয়ে অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুর পরিবারের শরীকদের সম্পত্তি নিয়ে কোন্দলে আদালতে একাধিক দেওয়ানী মামলা রয়েছে। এ কোন্দলের জেরে এড. রুকু ও তার ভাইদের হত্যার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষরা।
এ বিষয়ে একাধিক জিডি ও মামলা আদালতে চলমান। সম্প্রতি প্রতিবেশী বাগেরহাট জেলা সদরের কান্দাপাড়ার বাসিন্দা মৃত. ছোটন মিয়ার ছেলে আবু সিদ্দিকী তার স্ত্রীর নামে শরীকের একটি বাড়ি কৌশলে দখল করে নেয়। আবুর সঙ্গে প্রতিবেশীর কোন্দলে রুকু পরিবারের ইন্দন আছে এই অজুহাতে প্রায় সে শর্টগান নিয়ে গুলি করতে চড়াও হয় এবং গালিগালাজ করে। এ ঘটনায় রুকুর ছোট ভাই গত ২৩ জানুয়ারি আবুর নামে জিডি করে। পরবর্তীতে অ্যাডভোকেট সেলিম আল আজাদ মিমাংসার জন্য সাবেক এমপি আলহাজ্ব আবুল হোসেনের কাছে দু’পক্ষকে নিয়ে যায়। কিন্তু সেখানেও আবু তাদের শর্টগান দিয়ে গুলি করতে চড়াও হয়। বেশ কিছুদিন যাবত আবুসহ অন্যান্যরা এড. রুকুর ভাই এখলাস আলি মোহনকে মারপিটসহ মিথ্যা মামলা দিয়ে শায়েস্তার ষড়যন্ত্র করায় তাদের বিরুদ্ধে ১ জুন জিডি করা হয়।
সর্বশেষ ১৪ জুন রোববার রাত ১০টার দিকে আবু সিদ্দিকী ফোন করে এড. রুকুকে বাড়ির সামনে আসতে বলে। এড. রুকুকে গেটের বাইরে আসলে জিডি কেন করা হয়েছে বলে শর্টগান দিয়ে গুলি করতে উদ্ধত হয় এবং গালগালাজ করতে থাকে। এ ঘটনায় এড. রুকু ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তার জন্য খুলনা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন যার নং-৬৪৬।
জিডিতে আইনজীবী রুকু আরো উল্লেখ করেন, আবু’র সঙ্গে সুন্দরবনের জলদস্যুদের লেনদেন রয়েছে। সে অস্ত্র ভাড়া দেয়। বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমের জন্য তার নিজ এলাকা বাগেরহাট থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ফলে আবু শের-এ-বাংলা রোডের শশুর বাড়িতে বসবাস করে।
এদিকে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি, এড. গাজী আব্দুল বারী, এড.আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. বজলুর রহমান, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আকরাম হোসেন, এড. এস আর ফারুক, এড. নুরুল হাসান রুবা, এড মোল্লা মাসুম রশিদ, এড. মশিউর রহমান নান্নু, এড. মনিরুজ্জামান মুরাদ, এড. চৌধুরী আব্দুর সবুর, এড. খালিদ হোসেন জলি প্রমুখ।
সংস্পর্শে থাকা দুইজন ও উপসর্গ থাকায় আরো একজন আইসোলেশনে: মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আক্রান্তদের সংস্পর্শে থাকা আরো দুইজন আইসোলেশনে রয়েছেন।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো: সেলিম শেখ জানান, হাউসের সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিন ও রাজস্ব কর্মকর্তা সালমা বেগম করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনার উপসর্গ থাকায় হাউসের শাখা সহকারী আবুল বাশারও আইসোলেশনে রয়েছেন। এদিকে একই গাড়ীতে সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিনের সাথে অপর সহকারী কমিশনার মাধব দেব রায় ও ডেপুটি কমিশনার সেলিম রেজা মোংলা থেকে খুলনায় যাতায়াত করতেন। ফলে ওই দুইজনও আইসোলেশনে রয়েছেন। গত সপ্তাহে প্রথম সালমা বেগম আর চলতি সপ্তাহে তানজিলা ইয়াসমিন করোনা আক্রান্ত হন। কাস্টমস কর্মকর্তা মো: সেলিম শেখ বলেন, এই মুহূর্তে হাউসে লক ডাউন দেয়া না হলেও সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথেই বিপল্প কর্মকর্তা দিয়ে কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখা হয়েছে।
সিপিবি’র উদ্যোগে নগরীতে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরের উদ্যোগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদার এ মাস্ক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসিপিবি নেতা মিজানুর রহমান বাবু, এড. সুব্রত কু-ু, যুব ইউনিয়ন নেতা এড. নিত্যানন্দ ঢালী, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, এড. গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ। মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
উপকূলীয় অঞ্চলে নৌবাহিনী কন্টিনজেন্ট এর জনসচেতনতামূলক টহল অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী নানাবিধ সচেতনতামূলক কার্য পরিচালনা করছে । সরকার নির্ধারিত এলাকাসমূহে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। বিকাল চার ঘটিকার পর সকল দোকানপাট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ব্যবসায়ীদের বোঝানো হয়। বর্তমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা ও পাথরঘাটা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, চাদপাই, আপাবাড়ি, মংলা বাজার, মংলা বন্দও, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ এবং রাস্তা ও যানবাহনে ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের ৬০৩টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ।
শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রনি (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ইজিবাইক চালক, যাত্রী ও নিহত রনির বন্ধু সহ ৫ জন আহত হয়েছে।
নিহত শিক্ষার্থী গোবিন্দুপুর গ্রামের মহসিন হোসেন এর ছেলে ও লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষার্থী রনি বন্ধুর সাথে মোটরসাইকেল ভাড়া করে লাঙ্গলবাধ বাজারে উদ্দেশ্য করে যাচ্ছিল। ঘটনাস্থল কাশিনাথপুর এলাকায় পৌছালে অপরদিক থেকে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী রনি আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতাল ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। রাতে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
করোনা চিকিৎসায় ‘জীবনরক্ষাকারী’ ওষুধের খোঁজ পেলেন ব্রিটিশ বিশেষজ্ঞরা
খুলনাঞ্চল ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া রোগীদের জন্য জীবনরক্ষাকারী একটি ওষুধ খুঁজে পাওয়ার দাবি করেছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের দাবি, ডেক্সামিথাসোন নামের স্টেরয়েড করোনা আক্রান্তদের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দারুণ সাফল্য পাওয়া গেছে। এটি ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যু ঝুঁকি এক তৃতীয়াংশ কমাতে পারে। আর অক্সিজেনে থাকা রোগীদের ক্ষেত্রে এ ওষুধ মৃত্যু ঝুঁকি কমায় এক পঞ্চমাংশ। তাছাড়া ওষুধটি সহজলভ্য ও সাশ্রয়ীও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রতি ২০ জনের মধ্যে ১৯ জনই হাসপাতালে ভর্তি হওয়ার আগে সুস্থ হয়ে যান। হাসপাতালে ভর্তি হওয়াদেরও বেশিরভাগই সুস্থ হন, তবে কারও কারও ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন পড়ে। তাদেরকে ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটিশ গবেষকদের দাবি, এসব রোগীর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে ডেক্সামিথাসোন।
১৯৬০ এর দশক থেকে যুক্তরাজ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অ্যাজমারসহ বিভিন্ন সমস্যায় ডেক্সামিথাসোন প্রয়োগ করে আসা হচ্ছে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে হাসপাতালে থাকা দুই হাজার করোনা রোগীর শরীরে এ ওষুধ প্রয়োগ করে পরীক্ষা চালানো হয়। ডেক্সামিথাসোন প্রয়োগ করা হয়নি এমন ৪ হাজার রোগীর অবস্থার সঙ্গে তাদের অবস্থার তুলনা করা হয়। এতে দেখা যায়, ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যু ঝুঁকি ৪০ শতাংশ থেকে কমে হয়েছে ২৮ শতাংশ । আর অক্সিজেনে থাকা রোগীদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি ২৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হয়েছে।
গবেষকদের দাবি, যুক্তরাজ্যে করোনা মহামারি ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে এ ওষুধ প্রয়োগ করা হলে অন্তত ৫ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো। তুলনামূলকভাবে এর দাম কম হওয়ায় দরিদ্র দেশগুলোও এ ওষুধ ব্যবহার করে অনেক সাফল্য পেতো।
প্রধান পরীক্ষক পিটার হরবি বলেন, ‘এটিই এখন পর্যন্ত একমাত্র ওষুধ যা মৃত্যুহার কমানোর ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। উল্লেখযোগ্য হারেই তা কমেছে। এ এক যুগান্তকারী সাফল্য।’
নেতৃত্বস্থানীয় গবেষক অধ্যাপক ল্যান্ড্রি বলেন, ‘গবেষণায় দেখা গেছে, এ ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে ভেন্টিলেটরে চিকিৎসা নেওয়া প্রতি আটজনের একজন রোগীর জীবন বাঁচানো সম্ভব। আর অক্সিজেন গ্রহণকারী প্রতি ২০-২৫ জন রোগীর শরীরে এ ওষুধ প্রয়োগ করে একজনের জীবন রক্ষা করা যেতে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, যেসব রোগীর মৃদু উপসর্গ রয়েছে এবং যাদের শ্বাস নিতে বাড়তি সরঞ্জামের প্রয়োজন পড়ে না, তাদের ক্ষেত্রে এ ওষুধ খুব একটা কার্যকরী হবে না।
ল্যান্ড্রি মনে করেন করোনা আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলো অনতিবিলম্বে এ ওষুধ প্রয়োগ করতে পারে। তবে রোগীদেরকে নিজে নিজে এ ওষুধ কিনে বাড়িতে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।
জোন ঘোষণার ক্ষমতা কেবল সিভিল সার্জনের
ঢাকা অফিস
জোন ঘোষণার ক্ষমতা আইনানুযায়ী সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় জোনিং কার্যক্রম বাস্তবায়ন করবেন সিভিল সার্জন। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন প্রয়োজন তা করা হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলেও এতে জানানো হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জোন সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট এলাকার কোন অংশে কার্যকর হবে এবং এর পরিধি কী হবে তা স্থানীয় কর্তৃপক্ষ ও কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় কমিটিগুলোকে নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতর এ বিষয়ে একটি বিস্তারিত কৌশল বা গাইড তৈরি করে স্থানীয় কর্তৃপক্ষগুলোর মধ্যে বিতরণ করেছে। এটি স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ফমযং.মড়া.নফ/) পাওয়া যাবে। এছাড়া জোনের সংজ্ঞা ও বাস্তবায়ন কৌশল সময়ে সময়ে পর্যালোচনা করে পরামর্শ দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় কারিগরি গ্রুপ গঠন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জোনিং সিস্টেমের হালনাগাদ সংজ্ঞা ও বাস্তবায়ন কৌশল অনুযায়ী অব্যাহতভাবে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করবে এবং জোনিং সিস্টেম চালু করতে হলে স্বাস্থ্য অধিদফতরের মতামত সাপেক্ষে তা বাস্তবায়ন করবে।
তথ্য বিবরণীতে আরও জানানো হয়, নাগরিক সাধারণের জীবন-জীবিকা নির্বাহের বিষয়কে বিবেচনায় নিয়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক সারাদেশে ঘোষিত ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম চালু করা হয়। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন)-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ১০ জুন কিছু নির্দেশনা জারি করেন। এই নির্দেশনার উদ্দেশ্য কোভিড-১৯ রোগের চলমান ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের যে কোন ছোট বা বড় এলাকাকে লাল, হলুদ বা সবুজ জোন হিসাবে চিহ্নিত করা এবং তা বাস্তবায়ন করা।
বিবরণীতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের পরামর্শক্রমে প্রাথমিকভাবে ৩টি জেলায় (গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজাবাজার (পূর্ব রাজাবাজার) এবং দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারীতে পরীক্ষামূলকভাবে জোনিং সিস্টেম চালু করা হয়েছে। ঢাকার ওয়ারীতে জোনিং সিস্টেম চালুর জন্য সুনির্দিষ্ট এলাকা চিহ্নিতকরণের কাজ চলছে। এই পরীক্ষামূলক জোনিং সিস্টেমের অভিজ্ঞতা দেশের অন্যান্য এলাকায় জোনিং সিস্টেম চালু বা পরিবর্তনের বিষয়ে সহায়ক হবে। দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনও বর্ণিত কৌশল ও গাইড অনুসারে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করছে। তদনুযায়ী তারা প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নপূর্বক স্বাস্থ্য অধিদফতরের মতামত অনুযায়ী জোনিং সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।
বিবরণীতে বলা হয়, কেন্দ্রীয় কারিগরি গ্রুপও অব্যাহতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে এলাকা-ভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করছে এবং অধিকতর বাস্তবমুখী সংজ্ঞা ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তদনুযায়ী ঢাকা সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন এলাকায় সংজ্ঞানুযায়ী যেখানে যখন প্রয়োজন তখন রেড জোন ঘোষণা করা হবে। কাজেই রেড জোন ঘোষণা বা রেড জোন পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন প্রয়োজন তা করা হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে। এই বিষয়ে সবার বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও শনাক্ত
আসাদুজ্জামান ইমন, ঢাকা
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫৩ জন মারা গেছেন। করোনা শনাক্তের ১০১ দিনের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৬২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৮৬২ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। মঙ্গলবার (১৬ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৪০৩টি। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এখন পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
তিনি আরও বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৬ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১-৯০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ২১-৩০ বছরের ৩ জন, ১১-২০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহে একজন এবং বরিশাল বিভাগে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাসায় মারা গেছেন ১৮ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৯ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬ হাজার ১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৩ হাজার ৪২১ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ৭৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২৩৩ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৫৪৬ জন।
ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া বেড়েছে
ঢাকা অফিস
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ তার নিউমোনিয়া বেড়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে দেখে এসে চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এ তথ্য জানান। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের অবস্থা কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় ডা. জাফরুল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান মামুন মোস্তাফি। ডা. জাফরুল্লাহ নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এর আগে, ৯ জুন ডা. জাফরুল্লাহর চিকিৎসায় বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাদের সমন্বয়ে চিকিৎসা চলছে। গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ১৩ জুন তৃতীয় দফায় তার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।
‘শামীমার বাংলাদেশে প্রবেশের অধিকার নেই’
খুলনাঞ্চল ডেস্ক
বাড়ি থেকে পালিয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া যুক্তরাজ্যের সাবেক নাগরিক শামীমা বেগম কখনও বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএসে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। আদালত শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনও বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার কোনও অবকাশ নেই।
যশোরে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা রিমান্ডে
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা থানার এক উপ-পরিদর্শককে তিন কেজি গাঁজাসহ আটকের পর রিমান্ডে নিয়েছে কেশবপুর পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এছাড়া এ ঘটনায় আটক পুলিশ কর্মকর্তার সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৫ জুন) কেশবপুর উপজেলার ভাল্লুকঘর পালপাড়া এলাকা থেকে হাসানুজ্জামান নামে ওই পুলিশ কর্মকর্তা ও তার সহযোগী নাজমুল ইসলামকে আটক করে স্থানীয় ফাঁড়ি পুলিশ। এসময় তার অপর এক সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন আটক ও রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।
আটক এসআই হাসানুজ্জামান সাতক্ষীরার কলারোয়ার উপজেলার সিঙ্গা এলাকার মৃত মোফাজ্জেল সরকারের ছেলে এবং নাজমুল ইসলাম (৩০) যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সোমবার বিকালে ভাল্লুকঘর ক্যাম্প পুলিশ পালপাড়া মোড়ে দু’টি মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেলে চৌগাছা থানার এসআই হাসানুজ্জামান ও তার দুই সহযোগী ছিল। এসময় এক সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়। তবে, হাসানুজ্জামান ও নাজমুল হোসেন নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবারই কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে তিন জনের নামে মামলা করা হয়।
তিনি আরও বলেন, দুপুরে আটক এসআই হাসানুজ্জামান ও তার সহযোগী নাজমুল হোসেনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে হাজির করা হয়। এসময় নাজমুল দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। তবে এসআই হাসানুজ্জামানকে সাতদিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। কেশবপুর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, যশোর পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। অপরাধ করলে পুলিশ সদস্যরাও ছাড় পাবে না। তাকে বা তাদের আইনের মুখোমুখি হতেই হবে।
করোনা হাসপাতালে আরও এক রোগীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনার করোনা হাসপাতালে মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আরও একজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তার নাম রাজিব হাজরা (৩৯)। এনিয়ে খুলনা জেলায় ৯ জনের মৃত্যু হল। এছাড়াও মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফু কর্নারের মুখপাত্র ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজিবকে পজিটিভ অবস্থায় ১৪ জুন ১টা ৫৫ মিনিটে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মহানগরীর বড় মির্জাপুর এলাকার শেখর হাজরার ছেলে।
সাতক্ষীরায় শিক্ষকের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষককে ধরে গণপিটুনি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শিক্ষক জগবন্ধু রায় ও মৌখালী গ্রামের শিক্ষক গোলাম রহমান দুই বন্ধু। সেই সুবাদে একে অপরের বাড়িতে যাতায়াত করেন। আর এই সুযোগেই জগবন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গোলাম রহমান। রোববার (১৪ জুন) রাতে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি খেয়েছেন শিক্ষক গোলাম রহমান। জগবন্ধু রায় ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িয়ালা গ্রামের বাসিন্দা ও গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর গোলাম রহমান মৌখালী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সরদারের ছেলে ও ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায় জানান, গোলাম রহমান বন্ধুত্বের সুযোগে তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। তিনি সকালে স্কুলে চলে যাওয়ার পর গোলাম রহমান স্কুলে না গিয়ে আবার কখনও স্কুলে হাজিরা দিয়ে কালিগঞ্জে শিক্ষা অফিসের নাম করে তার বাসায় আসেন। তারপর আমার বৃদ্ধা মায়ের রুমে তালা দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।
তিনি বলেন, আমি তিন মাস আগে ছুটি নিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউনে দুই মাস আটকে পড়ি। গত এক মাস আগে আমি বাড়িতে ফিরেছি। রোববার রাতে অসুস্থ বোধ করায় বাড়ির দ্বিতীয় তলায় রাত ৯টার দিকে ঘুমিয়ে পড়ি। নিচ তলায় স্ত্রী একা থাকার সুযোগে মোবাইলে তার পরকীয়ার প্রেমিক গোলাম রহমানকে ডেকে নেয়। পরে রাত একটার দিকে ঘরের মধ্যে এলাকার লোকজন তাদের হাতেনাতে আটক করে। এ সময় গোলাম রহমানকে গণধোলাই দেয় এলাকাবাসী।
রাত ৩টার দিকে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী ঘটনাস্থলে এসে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমি একজন শিক্ষক আর আমার সহকর্মী বন্ধু এমন কাজ করতে পারে সেটা ভাবতে অবাক লাগছে।
এ বিষয়ে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী বলেন, জগবন্ধু লোক পাঠিয়ে তার বাড়িতে ডেকে নেন। গিয়ে দেখি গণপিটুনি দিয়ে শিক্ষক গোলামকে বেঁধে রেখেছেন। প্রধান শিক্ষক জগবন্ধুর কথামতো মান-সম্মানের কথা চিন্তা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি আমি থানায় জানাব।
এদিকে ‘এ বিষয়ে সংবাদ করার দরকার নেই’ বলে অনুরোধ করেন অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম রহমান। ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি।
ইজিবাইক চালাচ্ছেন করোনা রোগী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার ইজিবাইক চালক রাজু আহম্মেদ। উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তার। করোনায় আক্রান্ত জেনেও ঘরে না থেকে সাতক্ষীরা শহরে ইজিবাইক চালাচ্ছেন তিনি। তার দাবি, এই রিপোর্ট ভুল। কারণ আমার কোনো উপসর্গ নেই। আমি পুরোপুরি সুস্থ।
রাজু আহম্মেদ শহরের মধ্যকাটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে। করোনা শনাক্ত হওয়া রাজু আহম্মেদ বলেন, ১০ দিন আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম। তারপর ৮ জুন হালকা সর্দি ও জ্বর হয়। ছোট ভাই নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করে। তার কথায় ১০ জুন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসি। তারপর থেকে সর্দি, জ্বর কিছুই নেই। পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছি আামি।
তিনি বলেন, এখন রিপোর্ট এসেছে আমার শরীরে করোনা পজিটিভ। অথচ শরীরে কোনোরকম উপসর্গ নেই। আগের মতোই সুস্থ ও স্বাভাবিক রয়েছি। নমুনা দেয়ার পর শহরের ইজিবাইক চালিয়েছি, চায়ের দোকানে চা খেয়েছি, স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছি আমি। অসুস্থবোধ করছি না। আমি মনে করি, এই রিপোর্ট ভুল এসেছে। আমার শরীরে করোনা নেই।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সালাউদ্দীন বলেন, মধ্যকাটিয়ায় করোনা আক্রান্ত হওয়া ওই ব্যক্তি ইজিবাইক চালক। করোনা পজিটিভ রিপোর্ট আসায় পুলিশের কুইক রেসপন্স টিম তার বাড়ি লকডাউন করে দিয়েছে। এখন থেকে ওই ব্যক্তি বাড়িতে থাকবেন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হতে পারে যে কেউ। আগামী ১৪ দিন পর পুনরায় ইজিবাইক চালক রাজুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। সে যদি দাবি করে রিপোর্ট ভুল তবে আবার পরীক্ষায় সেটি জানা যাবে।
তিনি বলেন, মঙ্গলবার সাতক্ষীরায় নতুন করে পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ২৭ জন।
ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ চীনা সেনাও
খুলনাঞ্চল ডেস্ক
তবে কি যুদ্ধের দামামা বেজে গেল? ভারতশাসিত লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে শুধু যে ভারতীয় সেনার তিন সদস্য প্রাণ হারিয়েছেন তাই নয়। সীমান্তের ওপারেও হয়েছে প্রাণহানি। তবে ভারতের থেকে অনেকটাই বেশি। সংঘর্ষে চীনের পাঁচজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার রাতে ভারত ও চীনা বাহিনীর ‘সংঘর্ষে’ তিনজন ভারতীয় সেনা সদস্য মারা যান। পাশাপাশি চীনের পিপলস লিবারেশন আর্মির পাঁচ সদস্যও প্রাণ হারিয়েছেন। আরো অন্তত ১১ জন চীনা সেনা আহত হয়েছেন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিন টুইট করে বলেছেন, যতদূর আমি জানি, গালওয়ান উপত্যকার সংঘর্ষে চীনের দিকেও প্রাণহানি হয়েছে। আমি ভারতকে বলতে চাই, এত আগ্রাসন ভালো নয়। চীনের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। চীন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, আবার যুদ্ধ করতে ভয়ও পায় না। দুই দেশের সম্পর্কের গত কয়েক দশকের টানাপড়েনের মধ্যেও এত রক্তক্ষয়ী ‘সংঘর্ষ’ কখনও হয়নি। সোমবার রাতের সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি দুই দেশের সেনাই মারণাস্ত্র ব্যবহার করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যের এই উত্তেজনা বিশ্বশান্তির জন্য রীতিমতো অশনি-সংকেত দিচ্ছে। সূত্র : এক্সপ্রেস।
খুশখুশে কাশিসহ আরও ২টি জটিল রোগে দারুণ কাজ করে এই সবজি!
মিলি রহমান
মৌসুমী সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঋতু ভেদে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মৌসুমী সবজি পাওয়া যায়। এসব সবজি খেলে মানবদেহের দৈনিক পুষ্টি ও বিভিন্ন রোগের পথ্যের চাহিদা পূরণ হয়। আসুন জেনে নিই মৌসুমী সবজি কাঁকরোলের পুষ্টিগুণ সম্পর্কে:-
কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন এবং ভিটামিন ‘এ’, ‘সি’। এছাড়া আছে দেহের জন্য উপকারী বিভিন্ন খনিজ পদার্থ।
ওজন কমাতে: ১০০ গ্রাম কাঁকরোলে মাত্র ১৭ ক্যালরি থাকে। তাই ওজন কমাতে অবশ্যই কাঁকরোল খেতে পারেন। হজম শক্তিও বাড়ায় কাঁকরোল। এছাড়া এটি একটি লো ক্যালারির সবজি এবং এতে ফাইবার থাকায় দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখতে সাহায্য করবে এই সবজি।
খুশখুশে কাশি কমাতে: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে ছোট বাচ্চাদেরও কাশির সমস্যা দেখা দেয়। তাই বাচ্চাদের অ্যালার্জি এবং অন্য কোনো সমস্যা দেখা দিলে কাঁকরোল খাওয়ালে অনেক রোগের আক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় সহজেই।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে: কাঁকরোলের রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ। এটি অগ্নাশয়ের বিটাসেলকে সুরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইন্সুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
ক্যানসার প্রতিরোধে: দেহে ফ্রি র্যাডিকেলের সংখ্যা বেড়ে যাওয়া ক্যানসারের প্রধান কারণ। তাজা কাঁকরোলে ভিটামিন ‘সি’ অনেক বেশি থাকে যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। দেহের ফ্রি র্যাডিকেলের সংখ্যা কমাতে সাহায্য করে এবং ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।
ত্বকের তারুণ্য বজায় রাখতে: কাঁকরোলে প্রচুর পরিমানে ভিটামিন ‘এ’ এবং ‘সি’ থাকায় ত্বকের যেকোনো রোগ নিরাময় করতে এর ভূমিকা অনস্বীকার্য। কাঁকরোলে রয়েছে প্রচুর হাইপোগ্লাইসেমিকের গুণাগুণ। এছাড়াও রয়েছে অ্যান্টি অক্সাইড যা বাইরের রোদ ধোঁয়া, ধুলো এবং দূষণের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে।
হজমের সমস্যা দূর করতে: কাঁকরোলে হাইফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজমের গোলমাল এবং কোষ্ঠকাঠিন্য ভালো করতে সাহায্য করে।
আমিও আত্মহত্যা করতে চেয়েছিলাম: পার্নো মিত্র
বিনোদন ডেস্ক
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্রও জানান তিনিও আত্মহত্যা করতে চেয়েছিলেন। তার ভেরিভায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি। মানসিক অবসাদ থেকে তিনি এমনটা করতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে এই অবস্থা থেকে মুক্তি পেতে অবসাগ্রস্তদের অপরের সাহায্য নিতে বলেন পার্নো। পাঠকের জন্য পার্নো মিত্রের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হল:- মানসিক স্বাস্থ্য নিয়ে ভেবেছেন কখনো? ওটা সবচেয়ে জরুরি !!
আমিও আত্মহত্যাপ্রবণ ছিলাম এবং ভেবেওছিলাম কয়েকবার এই মানসিক অবসাদ থেকেইৃকিন্তু ফিরে এসেছি। তা বলে ব্যাথাটা এতটা সহজে চলে যায়না সেই কারণে আমরা আস্তে আস্তে নিজেদের একটা খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলি যেটা সহজে ভেঙে ফেলা যায়না। এবং এটা শুনতে সহজ হলেও সব সময় সবার সাথে মন খুলে কথা শেয়ার করা যায়না তাই অবশেষে এই অবসাদটা এক সময় আমাদেরই অংশ হয়ে ভিতরে থেকে যায়। ৃআমি চাই, যে কেউ এই সমস্যায় ভুগছেন তাঁরা যেন সাহায্য চান। আমি প্রতিদিনই এই লড়াই লড়েছি, লড়ছি। এই লড়াইটা খুব সহজ নয়। কিন্তু আমার পাশে আমার পরিবার, বন্ধুরা সবাই রয়েছে। আমার চিকিৎসকরা আমাকে খুব সাহায্য করেন। দয়া করে মানসিক অবসাদের বিষয়টি একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হিসাবে দেখবেন না। এগিয়ে আসুন ও আপনার ভালবাসার মানুষদের প্রতি সাহায্য পৌঁছে দিন।
উল্লেখ্য, বড়পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর শুরুটা ছিল টেলিভিশন। রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিককের মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছিলেন পার্নো। এরপরে অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটে তার।
খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৬টায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর রাইসা কিনিকের পরিচালক ডা. রাকিব (৫৯) মারা যান। রাকিব উদ্দিন বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সন্ধ্যা ৭টায় বাংলানিউজকে বলেন, নগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪ জুন সিজারের জন্য রাইসা কিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানের চিকিৎসকরাও রোগী রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজে দেখা যায় ১৫ জুন রাতেই এ ঘটনায় সম্ভাব্য হামলাকারী রোগীর স্বজন কুদ্দুস, আরিফ, সবুরসহ কয়েকজন মহিলা। তারা ১৫ জুন রাত সাড়ে ৮টা ৫০ মিনিটের দিকে আমার বড় ভাই ডা. রাকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. রাকিবের দুই ছেলে মেয়ে রয়েছে। মেয়ে এবার এসএসসি পাস করেছে। ছেলে প্রথম শ্রেণিতে পড়ে বলেও জানান তিনি। তিনি অভিযোগ করেন, ঘটনার পর খুলনা সদর থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ নানান তালবাহানা করে আমাদের ঘুরিয়েছে। কিন্তু অভিযোগ নেই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রাকিবের মৃত্যুর খবর শুনে রাইসা কিনিকে গিয়েছি। এখনও চিকিৎসকের মরদেহ আবু নাসের হাসপাতালে রয়েছে। আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী জানান, মাথায় আঘাতের কারণে তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে নেওয়া হয়েছে।
আজ প্রতিবাদ সমাবেশ ও কালোব্যাচ ধারন:
খুলনা বিএমএ’র আজীবন সদস্য বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রকিব খাঁন (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রোগীর স্বজন রুপে সন্ত্রাসীরা তাকে কৌশলে বাহিরে ডেকে নির্মম নির্যাতন করে এবং মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তীতে কিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ নিবিড় পরিচর্চা কেন্দ্র ( আই সি ইউ ) তে ভর্তি করেন । তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় মঙ্গলবার দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্র ( আই সি ইউ ) তে স্থানন্তর করা হয়। সন্ধ্যা আনুমানিক ৬.৩০মিঃ তিনি মৃত্যু বরণ করেন। করোনা মহামারীর এই দূর্যোগে জীবনের ঝুকি নিয়ে কাজ করা একজন চিকিৎসকের উপর এই ধরনের ন্যাক্কার জনক বর্বরোচিত সন্ত্রাসী হামলা করে হত্যার ঘটনায় খুলনা বিএমএ’র তীব্র নিন্দা জ্ঞাপন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবী করেছেন। গতকাল এক খবর বিজ্ঞপ্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে খুলনা বিএমএ’র পক্ষ থেকে বুধবার ১৭ জুন বেলা ১ টায় শহীদ ডা. মিলন চত্ত্বর, সাতরাস্তা মোড়, খুলনায় বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাচ ধারন করার কর্মসূচি ঘোষনা করেন। অপরদিকে বর্বরোচিত সন্ত্রাসী হামলা করে চিকিৎসক হত্যা করার ঘটনায় নিন্দা জ্ঞাপন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা. মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ
বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখার শোক:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল কিনিক এন্ড ডায়াগনাস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার সদস্য প্রতিষ্ঠান রাইসা কিনিক এন্ড ডায়াগনাস্টিক সেন্টারে অফিস সময়কালিন বাদে কর্তবরত চিকিৎসক ডা. মো: আব্দুর রকিব খান রোগীর স্বজনদ্বারা সন্ত্রাসী হামলায় মৃত্যুবরন করায় বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে চিকিৎসক হত্যার বিচারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল কিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা’র সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, ডা. মোল্ল্যা হারুন-অর-রশীদ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক ডা. এম. বি. জামান, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. সৈয়দা জাহানারা বেগম, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, সমাজ কল্যাণ সম্পাদক মো: রুহুল আমিন ও কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দরা হলেন ডা. জগবন্ধু দাস, ডা. এম. আশরাফ আলী, অসীত বরণ বিশ^াস, এ্যাডভোকেট সৈয়দ রফিকুল ইসলাম, বিপ্লব কুমার দাস, শামীম আরা নীলা, মো: হাবিবুর রহমান ও বিধান বিশ^াস প্রমূখ।
পৌরসভা সম্পূর্ন রুপে ডেঙ্গু মুক্ত করতে বাগেরহাটে জীবানুনাশক স্প্রে
মাসুম হাওলাদার, বাগেরহাট
বাগেরহাটে পৌরসভায় ডেঙ্গু মশার বিস্তার রোধে ছিটানো হল জীবানুনাশক স্প্রে মশক নিধন ও ডেঙ্গু মশার বিস্তার রোধে পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবানুনাশক পানি ও স্প্রে। সোমবার দুপুরে বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামীগ যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান এই পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভা ও আশপাশের সলক সড়ক ও ড্রেনে এ জীবাণুনাশক স্প্রে ও পানি ছিটানোর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাগেরহাট জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন.তানিয়া খাতুন,মহিলা কাউন্সিলর আসমা আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের আহবানে পৌরসভার সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার বিস্তার রোধে রাস্তা ও ড্রেনে জীবাণু নাশক স্প্রে ও পানি ছিটানো হয়েছে।আমরা চাই সম্পূর্ন রুপে ডেঙ্গু মুক্ত করতে সকল ওয়ার্ডের মানুষকে ডেঙ্গু সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি প্রতি ওয়ার্ডে সপ্তাহে একবার করে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি পৌর মেয়র খান হাবিবুর রহমান জানান ।এর আগে বাগেরহাটে করোনা পরিস্থিতির বিষয় নিয়ে বাগেরহাট পৌর সভার ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । করোনা পরিস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বাজারের দোকান পাঠ শ্রেনী বিন্যাস করে খোলা ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় স্বাস্থ্য বিধি মেনে সভায় পৌর মেয়র জানাব খান হাবিবুর রহমান সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন সহ পৌর সভার সকল ব্যবসায়িক নেতৃবৃন্দ ।
স্বাস্থ্যকে নিরাপদ রাখতে বাগেরহাটে প্রায় ১২ হাজার কিশোরী শিক্ষার্থীদের মাঝে টয়লেট সামগ্রী বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
স্বাস্থ্যকে নিরাপদ রাখতে বাগেরহাটে প্রায় ১২ হাজার কিশোরীদের মাঝে এ টয়লেট সামগ্রী বিতরণ করবেন উপজেলা পরিষদ। বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসায় পড়া কিশোরীদের বয়:সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্যকে নিরাপদ রাখতে কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী বিতরণ করছে সদর উপজেলা পরিষদ। সোমবার বিকালে সদর উপজেলার শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীদের মাঝে কিশোরী বান্ধব টয়লেট এ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক ও রাজস্ব) মো. কামরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী বিতরণের লক্ষ্য হচ্ছে এটি ব্যবহারে অনুপ্রাণিত করা। কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী বিতরণ কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন করছে নারী উন্নয়ন ফোরাম ও সদর উপজেলা পরিষদ। পর্যায়ক্রমে বাগেরহাট সদর উপজেলার দশটি ইউনিয়নের ৬২টি মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি মহিলা মাদ্রাসার প্রায় ১২ হাজার কিশোরী শিক্ষার্থীদের মাঝে কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী বিতরণ করবে উপজেলার পরিষদ। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন, শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম মোল্লা, সহকারি প্রধান শিক্ষক মহিববুল্লাহ, সহকারি শিক্ষক সুপ্রভা মন্ডল, গীতা রানী মন্ডল ও তনয় কুমার বসু প্রমূখ।বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন বলেন, “নারীর প্রজনন স্বাস্থ্যকে নিরাপদ রাখতে স্যানিটারী ন্যাপকিন ব্যবহারের কোন বিকল্প নেই। কিন্তু এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে কিশোরীরা অনেক সময় বিব্রতবোধ করে। এই কিশোরীরা যাতে তাদের বয়:সন্ধিকালীন সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং নিজেরা সচেতন হবে সেজন্য সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার বৃক্ষরোপোন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বনজ,ফলজসহ বিভিন্ন জাতের চারা গাছ লাগানো হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগনেতা আমিনুল ইসলাম, উজ্বল রায়, তানভির রহমান অপু, বিদ্যুত বিশ্বাস, আনোয়ার হোসেন, উত্তম কুমার মন্ডল, হান্নান শেখ রাজু, আব্দুর রহমান বিদ্যুত, তরুন মন্ডল, খলিল সরদার,রবিউল ইসলাম রুবেল, দিলীপ রায়, রনি বিশ্বাস, ছাত্রনেতা শশাংক রায়, ইন্দ্রজিত রায়, ডাঃ মৃর্নাল রায়, সুরখালী ইউনিয়নের সভাপতি মোঃ রেজোয়ান গোলদার, সাধারণ সম্পাদক অবনিশ ঢালী, অনিমেশ রায়, মনোজিৎ শীল, গংগারামপুর ইউনিয়নের সভাপতি বুলবুল শেখ, সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, হারুন শেখ, লিটু কবিরাজ, বালিয়াডাঙ্গা ইউনিয়নের সভাপতি হেদায়েত মল্লিক, সাধারণ সসম্পাদক এনামুল শেখ এনা, রফিকুল ইসলাম রফিক, আমিরপুর ইউনিয়নের আহবায়ক আলি আহম্মেদ আকুঞ্জি, ভান্ডারকোট ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দীন শান্ত, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জলমার যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
মহেশপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । মঙ্গলবার আরো এক যুবকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন করে আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার নেপা ইউপির সেজিয়া গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।
মহেশপুর হাসপাতালের ইউএচএন্ডএফপিও ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, গত ১২ তারিখে করোনা উপস্বর্গ নিয়ে সে মহেশপুর হাসপাতালের আইসলোয়েশনে চিকিৎসাধীন ছিল এবং ১২ তারিখে করোনা টেস্টের জন্য তার নমুন সংগ্রহ করে ল্যাবে টেস্টে পাঠায়। মঙ্গলবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি আরও বলেন সে ঢাকা থেকে এসেছে। সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় তার বাড়িসহ সংস্পর্শে আশা ব্যাক্তিদের বাড়িও লক ডাউন করার জন্য ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্যঃ ৯ জুন ঝিনাইদহ জেলায় ৪ জনের করোন পজেটিভ রিপোট আসে। এরমধ্যে মহেশপুরে একজন। মহেশপুরে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪ জন চিকিৎসাধীন রয়েছে।
কালীগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যাংকারের ৩ দিন পর করোনা পজেটিভ ॥ নতুন আক্রান্ত-৫
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যাংকার ফয়েজ উদ্দিনের করোনা পজেটিভ এসেছে। মঙ্গলবার দুপুরে যশোর ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, গত ১৩ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান ফয়েজ উদ্দীন। মৃত্যুর একদিন আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তার বাড়িটি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন। এছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ^াসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারী ব্যাংকে চাকরি করতেন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান। বাকি দুই জনের বাড়ী কালীগঞ্জ উপজেলায়। এ নিয়ে জেলায় মোট ১০৬ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেলন দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।
ঝিনাইদহের বিভিন্ন মসজিদে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের বিভিন্ন মসজিদে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসকল সামগ্রী বিতরণ করেন শরিফুল ইসলাম পেট্রোল পাম্পের স্বত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম। তিনি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, পুরাতন কালেক্টরেট জামে মসজিদ, কাঞ্চননগর পাড়া জামে মসজিদ, মহিলা কলেজ পাড়া জামে মসজিদ, কলাবাগান জামে মসজিদ ও সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া চুয়াডাঙা জামে মসজিদ এবং ৯ নং পোড়াহাটি জামে মসজিদে ১ হাজার হ্যান্ডস্যানিটাইজার ও ১৪ বক্স মাস্ক বিতরণ করেন।
মোড়েলগঞ্জে মৎস্য ঘের অধ্যুষত জিউধরা ইউনিয়নকে অশান্ত করে তুলছে একটি মহল
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে মৎস্য ঘের অধ্যুষত জিউধরা ইউনিয়নকে অশান্ত করে তুলছে একটি মহল। দীর্ঘ দিনের শান্ত পরিবেশকে উত্তাপ্ত করার পায়তারায় নেপথ্যে ঘের ব্যবসা।
আধিপাত্য বিস্তার কলহ দন্দ সৃষ্টি করে ঘের মালিকদের করছে হয়রানি। ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের ব্যবসায়ী আওয়ামী লীগ কর্মী মহর আলী গাজীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। আতংকে রয়েছে একাধিক ঘের মালিকরা।
সরেজমিন ঘুরে জানাগেছে, মৎস্য ঘের অধ্যুষত জিউধরা ইউনিয়ন। অতিরিক্ত লবনাক্ততার কারনে আবাদি জমিতে হচ্ছেনা ধান ফসল। একমাত্র উর্পাযনের মাধ্যম মৎস্য ঘের। ইউনিয়নটিতে ছোট বড় প্রায় ৩ হাজার মৎস্য ঘের রয়েছে। এক সময়ে এ মৎস্য ঘেরগুলোতে আধিপাত্য বিস্তার করে প্রভাব খাটিয়ে অন্য জেলা ও উপজেলা থেকে উড়ে এসে জুড়ে বসতো প্রভাবশালীরা।
সেই পট পরিবর্তনের পরপরই দীর্ঘ ১ যুগ ধরে জমি যার ঘের তার সরকারের এ নির্দেশনা মোতাবেক পরিচালিত হচ্ছে এ এলাকার ঘেরগুলো। নিজ নিজ জমির মালিকরা করছে ছোট বড় ঘের। আবার অনেকেই বার্ষরিক হাড়ির টাকা পরিশোধ করে মৎস্য ঘের করছেন ওই এলাকার হাজার হাজার ঘের ব্যবসায়ী। দীর্ঘ দিনের শান্ত পরিবেশকে নতুন করে অসান্ত সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠেছে একটি মহল বলে একাধিক ঘের ব্যবসায়ীরা জানান। আতংক রয়েছে ঘের ব্যবসায়ীদের মধ্যে।
কথা হয় উত্তর ডেউয়াতলা গ্রামের মৃত. গোলাম গফুর গাজীর পুত্র আওয়ামী লীগ কর্মী মহর আলী গাজী বুকে ঝুলানো রয়েছে ডেলিগেট কার্ড এ প্রতিনিধিকে জানান, ২০০১ ও ২০০৬ সালে জোট সরকারের আমলে নিষ্পেশিত হয়েছিলাম। একাধিক মামলায় আসামি হয়ে আদালতের বারান্দায় বারান্দায় জীবনের অর্ধেক বয়স শেষ করেছি। এ মৎস্য ঘের করতে এসে সন্ত্রাসীরা হত্যা করেছিলো ঘেরের পাহারাদার ফুফাতো ভাইয়ের ছেলে ওমর আলী শেখকে। তার পরেও এতো অত্যাচার-নির্যাতন শয়ে ১৯৭৭ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি।
বঙ্গবন্ধুর আদর্শের একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে অন্যায়ের কাছে কখনও মাথানত করিনী। নতুন আওয়ামী লীগ সেজে নেতাদের কাধেঁ ভর করে প্রকৃত আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান মহর আলী গাজী।
সংবাদ কর্মীদের কাছে পেয়ে তিনি কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ভাইরাস ও সরকারিভাবে লোনের বোঝাঁ মাথায় নিয়ে ১৯৮৭ সাল থেকে এ ঘেরটি আগলে রেখেছি। পৈত্তিক ও ক্রয় সূত্রে মালিক হয়ে অন্যদিকে জমির মালিকদের প্রতি বছর হাড়ির টাকা পরিশোধ করে ঘের করে আসছি। নতুন করে এ মৎস্য ঘেরটি নিয়ে তাকে নানাবিধ হয়রানি করে আসছে রিয়াজ হাওলাদার ও তার সহযোগী স্থানীয় জাহিদুল হাওলাদার।
রিয়াজ হাওলাদার ওই মৎস্য ঘেরটির মালিকানা দাবি করে মোড়েলগঞ্জ থানায় মহর গাজীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে বন্ধ করে রেখেছেন ওই ঘেরের মাছধরা। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
এ সর্ম্পকে জাহিদুল হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সঠিক নয়। জিউধরার ঘের সংক্রান্ত কোন বিষয় তিনি সম্পৃক্ত নয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, মহর আলী গাজীর ঘের সংক্রান্ত অভিযোগে উভয় পক্ষের কাগজপত্র দেখা হচ্ছে। আদালতের মামলা থাকার কারনে শান্তিশৃংখলা বজায় রাখতে উভয়কে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মোড়েলগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৫টি ইউনিয়নে ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার এ সব খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা প্রকৌশলী মো.আশিক ইয়ামিন, হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রিপন দাস, চিড়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী আক্কাস বুলু, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজাহান আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খ.ম. লুৎফর রহমান, যুবলীগ নেতা কবির হোসেন প্রমুখ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও সাবান। #
ঝিনাইদহ সদর উপজেলায় তিন দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপ-পরিচালকের কার্যালয়ে প্রশিক্ষন হলরুমে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলার উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হাওলাদার, সদর উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রোকনুজ্জামান ও মুহাম্মদ জুনাইদ হাবীব প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপপরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির আধুনিক প্রযুক্তি জানা ও চর্চা করার কোন বিকল্প নেই। সুতরাং মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তিনি উপস্থিত কৃষক কৃষাণীদের আহবান জানান।
উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম জানান, করোনা পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিবান্ধব সরকার কৃষকদের জন্য বিভিন্ন রকম কৃষক প্রশিক্ষণ, প্রনোদনা ও বিনামূল্যে সার ও বীজ সরবরাহের উদ্যোগ নিয়েছেন। প্রাপ্ত উপকরনাদীর সঠিক ব্যবহার করে কৃষকরা যেন সর্বোচ্চ উৎপাদন করতে পারে সে লক্ষ্যে কৃষকদের আনুষ্ঠানিক প্রশিক্ষনের পাশাপাশি মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসাররা প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে যাচ্ছে।
প্রশিক্ষনে অংশগ্রহনকারী কালা-লক্ষীপুর গ্রামের কৃষানী সাগরিকা খাতুন এবং গান্না গ্রামের কৃষক আনিসুর রহমান প্রতিবেদককে জানান কৃষি বিভাগের এরকম প্রশিক্ষন তাদের জন্য খুবই কার্যকরী, প্রশিক্ষন থেকে লব্ধজ্ঞান তারা নিজেরা তাদের ক্ষেত খামারে কাজে লগিয়ে লাভবান হবে এবং প্রতিবেশী অন্য কৃষকদেরকে অবহিত করবে যেন দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা যায়। উপস্থিত কৃষক কৃষানীরা কৃষি বিভাগের কাজের ভূয়শী প্রশংশা করে আরো বেশি বেশি এধরনের প্রশিক্ষন আয়োজনের দাবি জানান। তিন দিনব্যাপি শুরু হওয়া প্রশিক্ষনে ভিন্ন ভিন্ন দুটি ব্যাচে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মোট ৬০ জন কৃষক কৃষানী অংশগ্রহন করেন। আগামী বৃহস্পতিবার সার্টিফিকেট বিতরনের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হবে।
দেবহাটায় জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাসিক সভা
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ডিআরআরএ’র আয়োজনে অস্টোলিয়ান এইড’র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউপি চেয়ারম্যান আবু বকরের সভাপতিত্বে ইউপি সচিব মহসিন আলী হালদারের পরিচালনায় মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য আজগর আলী, কামরুল ইসলাম, আব্দুল জলিল, শরিফুল ইসলাম মোল্যা, হাবিবুর রহমান, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, ভলেন্টিয়ার রেশমা পারভীন, ডিপিও সদস্য মুজিবর রহমান, আছের আলী, সাবিহা পারভীন প্রমুখ। সভায় ডিআরআরএ’র প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা স¤প্রসার প্রকল্প ফেজ-২ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া প্রতিবন্ধী সানক্ত করতে ওয়ার্ড পর্যায়ে ক্যাম্প, সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়।
পারুলিয়ায় প্রতিবন্ধীদের উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের সভা
দেবহাটা প্রতিনিধি
পারুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ডিআরআরএ’র আয়োজনে অস্টোলিয়ান এইড’র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ইউপি সচিব আব্দুল হাকিমের পরিচালনায় মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, শেখ মোকারম হোসেন, ইয়ামিন আলী, নারগিছ পারভীন, হামিদা পারভীন, ডিআরআরএ’র ভলেন্টিয়ার রেশমা পারভীন, ডিপিও সদস্য মুজিবর রহমান, আছের আলী, সাবিহা পারভীন প্রমুখ। সভায় ডিআরআরএ’র প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা স¤প্রসার প্রকল্প ফেজ-২ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া প্রতিবন্ধীরা যাতে ত্রাণ সামগ্রী সঠিত ভাবে পায় সে জন্য জনপ্রতিনিধিদের খেয়াল রাখার পাশাপাশি করোনা সংক্রামণ রোধে বেশি বেশি সচেতন করার জন্য বলা হয়।
মোড়েলগঞ্জে মৎস্যজীবীদের চাল আটকের ঘটনায় মারপিট আহত ৬
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে কথিত পাঁচার সন্দেহে আটক করা মৎস্যজীবীদের ১৬ বস্তা চাল আটকের ঘটনায় মারপিটে ৫ জন আহত হয়েছেন। রক্তাক্ত জখমী কলেজছাত্র শফিক খানকে(১৮) রাত ৮টার দিকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত হানিফ খান(৫৫), মোশারেফ খান(৪৫), রবিউল খান(২৩) রেজা হাওলাদার(২৩) ও সালমান খলিফাকে(১৭) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৬ টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে বলেন, একটি ট্রলারে ১৬ বস্তা চাল আটকের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে চাল পাঁচার বা চুরির প্রমান পাওয়া যায়নি। পরে সেখানে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে বলে শুনেছি। এ বিষয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মৎস্যজীবীদের চাল নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










































