Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

99

ছাত্র মৈত্রীর নেতার ওপর হামলা ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি।।
২৯ আগস্ট ’২৩ বেলা ১২টায় খুলনা বিএল কলেজের মেইন গেটস্থ দৌলতপুর শহীদ মিনারের সামনে দাঁড়ানো অবস্থায় বাংলাদেশ ছাত্র মৈত্রী’র খুলনা বিএল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর মণ্ডলের উপর কতিপয় (৪/৫ জন) সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও মারাত্মক আহত হন। এই অপ্রত্যাশিত অনাকাক্সিক্ষত ঘটনার আকস্মিতায় তিনি বিস্মিত হতবাক এবং মারাত্মক শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পরই দৌলতপুর থানায় যথারীতি ডায়েরী করা হয়েছে।
অপরদিকে এহেন জঘণ্য ন্যাক্করজনক ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি ও সহ-সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী, খুলনা জেলা কমিটি ও বিএল কলেজ শাখার কমিটির নেতৃবৃন্দ।

কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট, আমি দেখবো: প্রধানমন্ত্রী
ঢাকা অফিস
দেশে সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিন্ডিকেট ভাঙা যাবে না এটা কোনো কথা নয়। কে কত বড় শক্তিশালী আমি দেখবো। সিন্ডিকেট ভাঙা যাবে না এমন কিছু বাণিজ্যমন্ত্রী বললে তাকে আমি ধরবো।
মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান যে সিন্ডিকেটে হাত দেয়া যাবে না এমন কথা কে বলেছেন। জবাবে জানানো হয় বাণিজ্যমন্ত্রী ওই কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেন, ‘ঠিক আছে আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব।’

সরকারপ্রধান বলেন, বাংলাদেশে একটা শ্রেণি আছে তারা সবসময় ব্যবসা আছে। তারা যখন আর্টিফিসিয়ালি দাম বাড়ায়, তখন আমরা সাথে সাথে ব্যবস্থা নেই। আমরা বিকল্প ব্যবস্থা নেই। তারা বাধ্য দাম কমাতে।

প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা কোনো কথা হতে পারে না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট, আমি জানি না। কিন্তু আমি দেখব যে কী ব্যবস্থা নেয়া যায়।

‘আমাদের দেশে একটা নিয়ম আছে যুগ যুগ ধরে। আমরা ছোটবেলায় দেখেছি শীতকালে যখন বাজারে শিম ওঠে কে কত বেশি দামে কিনতে পারে এটার একটা প্রতিযোগিতা চলত। দুইদিন পর দাম কমে যেত। আবার বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়ে। বিকল্প ব্যবস্থা হিসেবে কাঁচামরিচ শুকনা করে রেখে দেয়া যায়। পেঁয়াজ শুকিয়ে রেখে দেয়া যায়। যেটার উৎপাদন বেশি হবে সেটা শুকিয়ে রেখে দিলে ব্যবহার করা যাবে। জীবনে কেউ কখনো ভেবেছে যে বর্ষাকালে শিম, লাউ, কপি গাজর, টমেটো খাবে। ভবিষ্যতে এগুলো রাখা, প্রসেস করা, চিলিং সিস্টেমে সংরক্ষণ করার বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এখান থেকে চাল কিনতে চান। আমি বলেছি আমাদের ১৭ কোটি মানুষের খাবার দিতে হয় আগে, দেখব যদি উদ্বৃত্ত থাকে অবশ্যই আমরা দেব। আমাদের দেশ থেকে এখন অনেকেই তরকারি কিনতে চাচ্ছে, আমরা দিচ্ছি। এখন তো সুইজারল্যান্ডেও যাচ্ছে।

তিনি বলেন, এজন্য আমি সবাইকে বলছি নিজেরা উৎপাদন করেন। প্রত্যেকে যদি কিছু উৎপাদন করতে পারে, তখন বাজারে ওপর নির্ভরশীলতা থাকে না। নির্ভরশীলতা এমনিতেই ভেঙে যাবে।

‘কাঁচামরিচ গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাওয়ার আলাদা একটা টেস্ট আছে। ডিম যখন বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে। নষ্ট হবে না। সবকিছুর বিকল্প আছে। আমরা রাখি খাই। এগুলো নিজে থেকে শেখা,’ যোগ করেন সরকারপ্রধান।

এছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্ভাবনার একটা নতুন দুয়ার খুলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্যাংশন ও কাউন্টার স্যাংশনের এ যুগে এ সফরের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণসহ বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেছে।

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক দক্ষিণের অবস্থানকারী দেশসমূহের উপর আরোপিত কৃত্রিম সিদ্ধান্ত এবং বিভাজনের নীতিকে না বলার এখন উপযুক্ত সময়। সর্বজনীন নিয়ম ও মূল্যবোধকে অস্ত্রে পরিণত করার প্রচেষ্টাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আমাদের নিষেধাজ্ঞা ও পাল্টা- নিষেধাজ্ঞার চক্র বন্ধ করতে হবে।

তিনি বলেন, সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে আমার সরকারের নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি। একই সঙ্গে আমরা রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক সস্প্রদায়কে অবহিত করেছি।

তিনি আরও বলেন, দক্ষিণের দেশগুলোর ওপর আরোপিত কৃত্রিম সিদ্ধান্তের কারণে আমরা আর ক্ষতিগ্রস্ত হতে রাজি নই। সর্বজনীন নিয়মের নামে আমাদের ওপর চাপিয়ে দেয়া অসমনীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমি দক্ষিণের দেশগুলোকে আহ্বান জানিয়েছি।

সরকারপ্রধান বলেন, আমাদের সকল হুমকি, উসকানি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ অপচয় না করে বিশ্বব্যাপী জনসাধারণের জন্য পণ্য ও পরিষেবা প্রদানে অর্থ সংস্থান করার জন্য আহ্বান জানাই। বিশ্বজুড়ে শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতার জন্য সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।

শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করবে সরকার
ঢাকা অফিস
বেসরকারি স্কুল-কলেজগুলো ইচ্ছেমতো টিউশন ফি নিয়ে থাকে। এক্ষেত্রে অভিভাবকদের অভিযোগ রয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিমাত্রায় টিউশন ফি আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।

নীতিমালাটি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে একটি সভা অনুষ্ঠিত হবে।

অভিযোগ থেকে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য টিউশন ফি নির্ধারণে পৃথক কোনো নীতিমালা না থাকায় অতিরিক্ত অর্থ আদায় করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক হারে টিউশন ফি আদায় করা হয়ে থাকে। শিক্ষার্থী ভর্তি নীতিমালায় ভর্তি ফি নির্ধারিত হওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সেই ফি টিউশন ফির সঙ্গে ভাগ করে নিয়ে থাকে। আবার পুনঃভর্তি ফি বাতিল করা হলেও বিভিন্ন নামে এই ফি আদায় করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এভাবে শিশুদের শিক্ষা ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে চাপে পড়ছেন অভিভাবকরা।

জানা যায়, টিউশন ফি নীতমালা পর্যালোচনার সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম। সভায় উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড-ঢাকার কর্মকর্তাসহ মাউশির ঢাকা আঞ্চলিক উপপরিচালক।

ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৯১
ঢাকা অফিস
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৯১ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৩৩ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরআগে সোমবার দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ২ জনের ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৩১ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৮৪২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯১৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

ড. ইউনূসের পক্ষে খোলা চিঠি, আদালতে নতুন মামলা
ঢাকা অফিস
বাংলাদেশের শ্রম আদালতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে আরো ১৮টি মামলা দায়ের করা হয়েছে।
যেদিন এ মামলা দায়ের হয়, সেদিনই অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে বিশ্বের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেয়ার খবর প্রকাশিত হয়।

২৮শে আগস্ট প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলাগুলোর বিষয়ে তারা শঙ্কিত এবং এর মাধ্যমে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে তারা মনে করেন। চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস ‘ধারাবাহিক বিচারিক হয়রানির শিকার হয়েছেন’।

খোলা চিঠিতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে কয়েকজন হলেন – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, আয়াল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন ও ইরানের শিরিন এবাদি।

নতুন মামলা:

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এসব মামলা দায়ের করেছেন গ্রামীণ টেলিকমের ১৮ জন কর্মচারী, যারা ২০০৬ সালের আগে নিয়োগ পেয়েছিলেন। আইনজীবীরা বলছেন, ১৮ ব্যক্তি আলাদা মামলা দায়ের করলেও সেগুলোর ধরণ একই রকম। যেখানে বলা হয়েছে – শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলছে তখন এ সংক্রান্ত আরো ১৮টি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। মামলার বাদী ১৮ জন শ্রমিকের মধ্যে ১৭ জন অবসরে গেছেন এবং একজন কর্মরত আছেন।

বাদীপক্ষের ১৮ জনের আইনজীবী হেলাল উদ্দিন বলেন, এই মামলায় শ্রমিকরা প্রায় ২২ কোটি টাকা দাবি করছেন গ্রামীণ টেলিকমের কাছে। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশের পাঁচ শতাংশ টাকা শ্রমিকদের পাওয়ার কথা। কিন্তু সেটি তারা পায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

“২০০৬ সাল থেকে হিসেব করে বাৎসরিক মুনাফার পাঁচ শতাংশ টাকা ১৮ জনের জন্য প্রায় ২২ কোটি টাকা হয়। সে টাকা তারা দাবি করেছেন,” বলেন হেলাল উদ্দিন।

এই মামলার বাদী শ্রমিকের মধ্যে অনেকই অবসরে গেছেন চার-পাঁচ বছর আগে। তাহলে এতদিন পরে তারা কেন এই মামলা করেছে?

এমন প্রশ্নে বাদীপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন বলেন, “সেই ব্যাখ্যা আমার কাছে নাই।”

আরো যত মামলা:

অধ্যাপক ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমানে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা একটি মামলা রয়েছে এবং সেটির শুনানি চলছে। এই মামলাটি দায়ের করা হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে।

এছাড়া অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলা রয়েছে বলে জানান আইনজীবী আবদুল্লাহ আল মামুন। এসব মামলাকে ‘হয়রানিমূলক’ হিসেবে বর্ণনা করছেন অধ্যাপক ইউনূসের আইনজীবী।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন মানি লন্ডারিং-এর অভিযোগে এই মামলাটি চলতি বছরের মে মাসে দায়ের করা হয় এবং এখনো কোন চার্জশিট দেয়া হয়নি।

অধ্যাপক ইউনূসকে নিয়ে নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন সেটি দেশের বিচার বিভাগের উপর ‘হস্তক্ষেপ’ বলে মনে করেন খুরশিদ আলম।

এছাড়াও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের কর্মচারীরা (বর্তমান ও সাবেক) আলাদা-আলাদাভাবে মামলা দায়ের করেছেন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে।

আন্তর্জাতিক উদ্বেগ:

২৮শে অগাস্ট পৃথিবীর ১৬০ জন সুপরিচিত ব্যক্তি ও নেতা অধ্যাপক ইউনূসের পক্ষে একটি খোলা চিঠি দিয়েছেন। এই চিঠি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সিজিয়ন পিআর নিউজওয়্যার-এর ওয়েবসাইটে। বিবৃতি-দাতাদের মধ্যে একশ’র বেশি নোবেল বিজয়ী রয়েছেন। অধ্যাপক ইউনূসের কারাদণ্ড হতে পারে এমন আশংকা ব্যক্ত করা হয়েছে সে চিঠিতে।

অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম অবিলম্বে স্থগিত করার আহবান জানানো হয়েছে। তার বিরুদ্ধে মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো বাংলাদেশের ভেতরে নিরপেক্ষ বিচারক ও দেশের বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে পর্যালোচনার আহবান জানানো হয়েছে।

“আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ওনার বিরুদ্ধে দুর্নীতি ও শ্রম আইন লঙ্ঘনের যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন,” বিবৃতিতে বলা হয়।

এর আগে গত মে মাসে বিশ্বের ৪০জন রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একই ধরণের খোলা চিঠি দিয়েছিলেন। সে ধারাবাহিকতায় এবার ১৬০জনের বিবৃতি আসলো। সূত্র: বিবিসি বাংলা

বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়: এ্যাড. সাইফুল
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ছিলেন রাজনীতির রোল মডেল, আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চির ভাস্বর হয়ে থাকবে। আপন কর্ম-মহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কান্ডারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকল সংকট মোকাবিলা করে বাংলাদেশ কাক্সিক্ষত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে। ‘৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়। আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রম করে ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন। শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে আবার ও আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকালে খুলনায় অবস্থানরত ডুমুরিয়া উপজেলা’র বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, হিমাংশু বিশ্বাস, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. কে এম ইকবাল হোসেন, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মো. শিহাব উদ্দিন, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. শেখ আব্দুল জলিল, রাম প্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, মো ইউসুফ আলী, মো. শরিফুল ইসলাম লিটু, অমল মেম্বার, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. আখতারুন নেছা তিতাস, এ্যাড. সাহারা ইরানি পিয়া, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. শেখর ঢালী, এ্যাড. মোশাররফ হোসেন, মো. মেহেদী হাসান, এ্যাড. সুমনা হাসান শম্পা, এ্যাড. আব্দুল কুদ্দুস, এ্যাড. খোরশেদ আলম, এ্যা. রোমানা তানহা, এ্যাড. নিউটন মন্ডল, এ্যাড. শামীম হোসেন, মো. শরিফুল ইসলাম মুন্না, ওয়াহিদুজ্জামান গোলাপ, মো. রিয়াজ হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, মো. আবুল হোসেন, শেখ আলমগীর হোসেন, এ্যাড. পামেলি কাদের, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. মজিব হোসেন, এ্যাড. শিউলি সেরিনিয়াত, মো. রবিউল ইসলাম, আফরোজা খানম মিতা প্রমূখ।

সিটি কলেজে রি-ইউনিয়নের নামে প্রহসন বন্ধের দাবি সাবেক ১১ ভিপি-জিএস’র
খবর বিজ্ঞপ্তি।।
ঐতিহ্যবাহী খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে রি-ইউনিয়নের নামে প্রহসন, দলীয়করনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনিত সাবেক ছাত্রসংসদ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন মজিদ মেমোরিয়াল সিটি কলেজ আমাদের সকলের আবেগের জায়গা। সেখানে রি-ইউনিয়ন হবে অথচ আমরা জানবোনা তা মোটেই কাম্য নয়। রি-ইউনিয়নে সাবেক ভিপি, জিএস, এজিএসসহ সম্পাদকমন্ডলীর সদস্যদের বাদ দিয়ে একটি মনগড়া, একপেশে কমিটি করা হয়েছে। কলেজের সাবেক ছাত্রছাত্রীদের একটি বৃহৎ অংশ রি-ইউনিয়নের খবর জানেন না। অথচ রি-ইউনিয়নের দিন ক্ষন নির্ধারন করা হয়েছে যা রীতিমত হাস্যকর। কলেজ কর্তৃপক্ষকে পুনরায় সকলকে নিয়ে কমিটি গঠন করে রি-ইউনিয়নের তারিখ নির্ধারণের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি হুমায়ুন কবির, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক ভিপি কেএম হুমায়ুন কবীর, সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ভিপি জি এম তারেক, সাবেক জিএস আজিজুর রহমান আজিজ, মীজা মাহমুদ, রবিউল ইসলাম রবি, মফিজুর রহমান মুক্ত, মশিউর রহমান যাদু।

জিয়াই বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মূল নায়ক: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সদ্য স্বাধীন দেশকে পুনরায় পাকিস্তানী ভাবধারায় নিয়ে গোলামের রাষ্ট্রে পরিণত করার জঘণ্য চক্রান্ত করেছিলো। সে কারণেই ঘাতকচক্র ১৫ আগস্টের মতো বর্বরোচিত হত্যাকান্ডের মতো ঘটনা ঘটিয়েছিলো। জাতির পিতার হত্যার নেপথ্যের নায়ক জিয়া মোস্তাককে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজে সাধু সাজার চেষ্টা করেছিলো। কিন্তু ইতিহাসের নির্মম সত্য আজ মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। দেশের মানুষ এখন প্রকৃত ইতিহাস থেকে জেনেছে যে, “জিয়াই বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মূল নায়ক”। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে মোস্তাক ক্ষমতায় বসে ইনডেমনিটি অধ্যাদেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার রহিত করে। সেই সাথে খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে। বঙ্গবন্ধু হত্যার পরে মোস্তাক তার ৮৩ দিনের ক্ষমতার মধ্যে আব্দুস সামাদ আজাদসহ জাতীয় ৪ নেতাকে গ্রেফতার করে। এবং কারাভ্যন্তরে জাতীয় চার নেতাকে কাপুরোষচিত ভাবে হত্যা করে। এভাবেই দেশে রাষ্ট্রীয় তান্ডব চালিয়ে সাধারণ মানুষের বাকস্বাধীনতাকে স্তব্ধ করার অপচেষ্টা করেছিলো। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে দেশে আসেন। সেই থেকেই সকল অত্যাচার নির্যাতন জেল জুলুম সহ্য করে দেশকে একটি স্থিতিশীল মর্যাদায় জায়গায় পৌঁছে দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘৭১ এর পরাজিত শত্রু আর ৭৫ এর ঘাতকদের উত্তরসূরিরা আজ আবার সক্রিয় হয়েছে। এদের দেশ বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ছাত্রলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, মিনহাজ সুজন, জহির আব্বাস, মোঃ হেলাল হোসেন, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, দিদারুল আলম, মোঃ সুমন শেখ, মেহেদী হাসান, মাহামুদুল হাসান সুজন, রিপন মোড়ল,শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, সোহান হোসেন শাওন, রেজোয়ান মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, ইবনুল হাসান, আব্দুল কাদের সৈকত, ফারহান অভি, এমএ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, মোঃ সুমন শেখ, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শংকর কুন্ড, ইমরান হোসেন বাবু, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, মোঃ গালিব হোসেন, শিকদার শাওন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, সাইফুল ইসলাম শুভ, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদী, শফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহাগ, রাকিব মোড়ল, রাশেদুল ইসলাম রাশেদ, জনি বসু, মামুনুর রহমান, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সোহাগ, হাসান শেখ, আবু হামজা অনিক, সাজ্জাদ সাজু, রায়হান শিকদার, রাহুল শাহরিয়ার প্রমুখ।
সভা শেষে ১৫ আগস্টসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বিকেল ৩টায় আলোচনা সভা, দোয়া এবং দোয়া শেষে বর্নাঢ্য র্যালী সফল করার লক্ষে খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ মাগরিব খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ফজলে হালিম লিটন এর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, কাজী শফিকুল ইসলাম শফি, এইচ এম আবু সালেক, আশরাফ হোসেন, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান খোকন, ইসমাইল হোসেন, কাজী ফজলুল কবির টিটো, আবুল কালাম, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, জাফর হাওলাদার, আবু হোসেন বাবু, তসির উদ্দন, মো. মজিবর রহমান, সফিকুল আজম, মো. ফিরোজ, মো. রফিক, আশিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ, মো. সেলিম, মিলন প্রমুখ। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে খালিশপুর থানা বিএনপির সকল পর্যায়ের সাবেক নেতাকর্মিদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

এসডিজির গোল-৩ লক্ষমাত্রা অর্জনে ওয়ার্ল্ড হেল্থ সার্ভে প্লাস সহায়ক ভূমিকা রাখবে
খবর বিজ্ঞপ্তি
আগামী ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজির গোল-৩ এর লক্ষমাত্রা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব নিলুফার নাজনীন। ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের সহযোগীতায় মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড হেল্থ সার্ভে প্লাস বাংলাদেশ-২০২৩ টেকশই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি)’র সুস্বাস্থ্য ও কল্যাণ লক্ষমাত্রা অর্জনের অগ্রগতির তথ্য সংগ্রহের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এসডিজির এই ৩ নাম্বার গোল সারা বাংলাদেশের একটি ছবি। আর আগামী ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজির গোল-৩ এর লক্ষমাত্রা অর্জন করতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য তিনি আরোও বলেন আপনাদের হেল্থ সার্ভের মাধ্যমে আমরা এসডিজির টার্গেটে কতটা পৌঁছাতে পারলাম তার চিত্র ফুটে উঠবে। তাই আপনার দায়িত্বশীতার পরিচয় দিয়ে সারা দেশে ঘরে ঘরে গিয়ে সঠিত তথ্য তুলে আনবেন। এসময় তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ের প্রতিনিধি নির্মলা নাইডো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা. জেম্স জস, হেল্পএইজ ইন্টারন্যাশনাল মায়ানমারের হেল্থ প্রোগ্রাম কো-অর্ডিনেটর পপি ওয়ালটন, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গীর আলম এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়ার্ল্ড হেল্থ সার্ভে প্লাসের কনসালটেন্ট ড. মোহাম্মদ হায়াতুন নবীসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
গত সোমবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া ৯ দিনের এই প্রশিক্ষণে বাংলাদেশের ৮টি বিভাগে ৬ হাজার পরিবার থেকে তথ্য সংগ্রহের জন্য ৮৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তেরখাদায় সরকারের উন্নয়ন প্রচরণায় জেলা আ’লীগ নেতা মোঃ কামরুজ্জামান জামাল।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে
খবর বিজ্ঞপ্তিঃ
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের আমুল পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলেছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে। গতকাল মঙ্গলবার তেরখাদা উপজেলার কাটেংগা, জয়সেনা, তেরখাদা বাজারসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি হাজী সাইফুল খান, সরদার জাকির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এফ এম মফিজুর রহমান, যুবনেতা বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, এস এম ওবায়দুল্লাহ বাবু, আরিফ চৌধুরী, জাহিদ মোল্যা, শেখ শামীম হাসান, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার সম্রাট, এ্যাড. জাহিদ ইসলাম, মাহামুদুল হাসান গালিব, স্বাধীন গাজী, জাহিদ শিকদার, সুজ্জল শেখ, লিংকন মিনা, মঞ্জুর সরদার, সাকির হোসেন খোকন, রাসেল রানা, মোঃ মিরাজ, দ্বীন ইসলাম, আহসান আহমেদ পাভেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ হোসাইন আহমেদ, ইসমাইল মৃধা ইমন, সজিব, আজবার রাজ, মেহেদী হাসান আকিব, রাজিব শেখ, ইসমাইল হোসেন, রাজিব হাসান, মিল্টন লস্কর, এফ এম আবির, মোঃ সাকিব প্রমুখ।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে
আজ খুলনায় মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করবে বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ (বুধবার) মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করবে খুলনা বিএনপি। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকাল ৪টায় বিএনপি কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেধে এ মৌন মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রয়েল মোড়ে গিয়ে শেষ করবে।
মৌন মিছিল সফল করতে মহানগর ও জেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে
১৯, ২০, ২৭ ও ৩১নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে মহানগরীর ২০, ২৭ ও ৩১নং ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে ও সন্ধ্যায় এসব সভা অনুষ্ঠিত হয়।
১৯নং ওয়ার্ড বিএনপি: সন্ধ্যা ৭টায় ১৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জালাল শাহ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি, বিশেষ অতিথি সাজ্জাদ আহসান পরাগ। বক্তব্য রাখেন, কাজী মোঃ মিজানুর রহমান, এস এম মনি, হাফিজুর রহমান হাফিজ, মোঃ কাওছার, সৈয়দ নাদিম আশফাক, দেলোয়ার হোসেন খান, নিজাম উদ্দিন মানিক, রফিকুল ইসলাম শান্ত, আব্দুল্লাহ ইবনে পার্থ, মোঃ আকতার হোসেন, মোঃ জাহাঙ্গীর, মোঃ রিয়াজ, মো সোহেল, কাজী ওয়াইজ উদ্দিন আহমেদ ( সান্টু) প্রমুখ।
২০ নং ওয়ার্ড বিএনপি: বিকাল ৫ টায় সংগীতার মোড়ে ওয়ার্ড বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি, বিশেষ অতিথি সাজ্জাদ আহসান পরাগ। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শেখ হাবিবুর রহমান, আবুল ওয়ারা, মীর মোসলেহউদ্দীন বাবর, মোঃ এনামুল কবির, মোঃ শফিকুল ইসলাম, আবু বক্কার মীর, মোঃ আবুল কালাম, মোল্লা মিজানুর রহমান, কাজী নুর ইসলাম নুরু, আমীন হোসেন মিঠু, আতিয়ার রমান, মাসুদ পারভেজ বাবু, শেখ ফিরোজ, জসিম উদদীন ডেভিড, মোঃ ইয়াসিন আরাফাত, শাহাদাত হোসেন চৌধুরী, রিপন শিকদার, মোঃ খলিলুর রহমান, জাহিদুর রহমান ছট্টু, মোঃ গাউস হাওলাদার, নুরে আলম রিপন, গাজী আতিকুর রহমান, আরিফুর রহমান টুকু, গোলাম রসুল রনি, মোঃ রিয়াদ, মোঃ জাহিদ, মিঠু মল্লিক, আঃ সালাম, মোঃ রাশেদ, মোঃ আরমান শেখ, মোঃ মাসুম, নুরু, শাহাবুদ্দিন, সাইদুল, মোঃ সোহল, ইমরান, ফারুক মজুমদার, প্রমুখ।
২৭ নং ওয়ার্ড বিএনপির: সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ার্ড বিএনপির আহবায়ক মাহবুব উল্লাহ শামীমেন সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন ঢালি, মেশকাত আলী, সাঈদ, দিপু প্রধান, জাহিদ, গোলকি সাঈদ, ডা: লাভলু, হানিফ মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, আবুল কালাম, রফিকুল ইসলাম, মাসুদ খান, শামসুর রহমান, আকিব আহসান, তরিকুল ইসলাম বুলু প্রমূখ।
৩১নং ওয়ার্ড বিএনপি: বিকাল সাড়ে ৫টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে ওয়ার্ড বিএনপির আহবায়ক শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আফসার উদ্দিন মাস্টার, হুমায়ূন কবীর চৌধুরী, আসলাম হোসেন, বাবুল রানা, নাজমুল হাসান নাসিম, মিজানুর রহমান, মোখলেসুর রহমান, আবদুল কুদ্দুস, রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম কিরন, জাহাঙ্গীর মোল্লা, মো: রফিক, হান্নান হাওলাদার, এবাদুল ইসলাম, গোলজার হোসেন, মেহেদী হাসান, কামরুজ্জামান টুকু, এজাজ মোল্লা, আতাউর রহমান, ইয়াকুব পাটোয়ারী, মো: আলী হোসেন প্রমূখ। সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে কর্মসুচি গ্রহন করা হয়।

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর মোহাম্মদনগর এলাকার মৃত. আলমগীর হোসেনের ছেলে মো. সুমন হোসেন রহমত (২১) ও ডুমুরিয়া থানার রাজাপুর উত্তরপাড়া গ্রামের শরিফুল শেখের ছেলে মো. আব্দুর রহমান (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা হতে ৩০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রজু করা হয়েছে।

নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৫জন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আরামবাগ দিরাজের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ। ২৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানাধীন আরামবাগ এলাকার মো. রুহুল আমিন হাওলাদার এর ছেলে মো. সালাউদ্দিন (৩০), শহিদুল গাজীর ছেলে দিরাজ গাজী (৩৫), ইয়াহিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৩), আশরাফ আলী শেখের ছেলে কামরুল ইসলাম (৩৭) ও মৃত. নওশেদ বিশ্বাসের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন জানান, ২৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে আরামবাগ দিরাজের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করেসোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এসময় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় ওই ৫জনকে গ্রেপ্তার করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

বঙ্গবন্ধুর হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ বিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে: এমপি বাবু
শাহজাহান কয়রা
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও মানুষের মন থেকে তাঁকে মুছে ফেলতে পারিনি। বাঙালী জাতি যত দিন বেঁচে থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত দিন মানুষের মনে বেঁচে থাকবে। তাঁকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ ও দেশের উন্নয়ন বিরোধী সকল অপশক্তিতে রুখে দিতে হবে। তিনি বলেন, দলীয় প্রতিদ্বন্দীকে শায়েস্তা করতে গিয়ে এতদিন যারা জামায়াত শিবির নামক কালশাপকে দুধ কলা দিয়ে পুষেছেন তারা সতক্য হোন, জামায়াত বিএনপির এই সাম্প্রদায়িক শক্তি সব সময় সুযোগ খোঁজে তাদেও বিষদাত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেও ছোবল দিতে। জামাত বিএনপির সাম্প্রদায়িক শক্তির হামলা থেকে দেশকে আং আওয়ামীলীগকে রক্ষা করতে হলে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধহতে হবে। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল ৫ টায় কয়রা উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে কয়রা প্রেস ক্লাবের নিচে( তিন রাস্তার মোড়ে) শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শোকের মাস আগষ্ঠে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ খুলনা জেলার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনও আদর্শ এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কয়রায় পালিত হয় এসব অনুষ্ঠান। অনুষ্ঠানে এমপি বাবু আরও বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই বিদেশী ষড়যন্ত্রকারীদের ইশারায় জাতির জনককে স্বপরিবারে হত্যা করেছে। তারা ভেবেছিল বঙ্গবন্ধু মরে গেলে বাংলাদেশ থেমে যাবে কিন্তু তাদের সেই ষড়যন্ত্র নৎসাত করে দিয়ে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের হাল ধরেছেন এবং বর্তমান বাংলাদেশ কে বিশে^র মধ্যে একটি অন্যতম উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিএনপি ও স্বাধীনতা বিরোধরা এই উন্নয়নে ঈর্ষানিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা তাদের সেই পুরোনো বিদেশী মিত্রদের সঙ্গে নিয়ে আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। এই শোকের মাসে আমাদের শপথ নিতে হবে, সম্মিলিতভাবে আমরা রাজপশে থেকে ওই অপশক্তিকে মোকাবিলা করবো এবং তাদের সকল যষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ।
উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্রমুক্ত, সুখি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘাতকের নির্মম বুলেট সে স্বপ্ন কে রক্তে লাল করে দিল। জাতির পিতার সূযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমরা সবাই মিলে মাঠে কাজ করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমাতায় আনবো, তাহলে দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলে শিক্ষিত বেকার ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে ও আবার বিজয়ী করে আনতে হবে আমাদের। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, জেলা স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ,দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্তৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, জিয়াদ আলী, খায়রুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন ও আজিজুল হাকিম, জেলা সেচ্ছাসেবলীগের সহসভাপতি এসএম আছাদুজ্জামান নুর, দপ্তর সম্পাদক আবু সাইদ খান, প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য সম্পাদক আল আমিন ফরহাদ, সমাজ কল্যাণ সম্পাদক, জাহাঙ্গীর হোসেন, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক হেলাল বাবু, বন পরিবেশ সম্পাদক অনুপম মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ নুর মোহাম্মাদ, গনসংযোগ সম্পাদক তৈয়েবুর রহমান, জেলা সদস্য ইমরান হোনে জ্যাকি, ইমদাদুল হক টিটু, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, আকতারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ সকল স্তরের হাজার হাজার নেতৃবৃন্দ।

মহেশপুরে মান্দারতলা থেকে মতিলালপুর পর্যন্ত রাস্তার পিচ করণ কাজের উদ্বোধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা থেকে মতিলালপুর রাস্তার পিচ করণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ রাস্তার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল শিক্ষার্থীদের মাঝে এ চেক সবিতরণ করেন।
নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, আওয়ামীলীগ নেতা ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান প্রমুখ।

মহেশপুরে ভুমিহীন-গৃহহীন,অতিদরিদ্র দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে সুবিধা বঞ্চিত (ভুমিহীন-গৃহহীন,অতিদরিদ্র দুস্থ-এতিম) শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় চত্তরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল শিক্ষার্থীদের মাঝে এ চেক সবিতরণ করেন।
মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মীর সুলতানুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান প্রমুখ।

খুমেক হাসপাতালকে ১০০০ বেডে উর্নীতসহ ১৭ দফা দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর স্বারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
দক্ষিন পশ্চিমাঞ্চলের সব চেয়ে বড় চিকিৎসা সেবাদানকারি প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতেই এই হাসপাতালটি ২৫০ শর্য্যার সেই তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারি দিয়ে চিকিৎসা সেবা চলায় একদিকে চিকিৎসক নার্সকে অনেক ক্ষেত্রে হীমশিম খেতে হয়। আবার কারো কাংক্ষিত সেবায় ত্রুটি হলে রোগী ও তার স্বজন মিলে ক্ষোভ প্রকাশ করেন। অন্য দিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে হাসপাতালে রোগীর চাপে বারান্দা, কড়ি ডোর, ফ্লোরে, যেখানে সেখানে রোগী আর রোগীও তার স্বজনরা। তিল ধারনের জায়গা নেই বললে চলে। এমন অবস্থা পাবলিক চলাচল তো দুরের কথা, ডাক্তার ও নার্স চলাচল করতে অসুবিধা দেখা যায়। যদিও হাসপাতালটি ৫০০ শত বেড হিসেবে চালু হলেও রোগী থাকে ধারণ ক্ষমতার ৩/৪গুন বেশী কমপক্ষে ১৬০০/১৭০০ শত। তার উপর আবার ডেঙ্গু রুগি অতীতের সকল রেকর্ড ভংগ করায় ভয়ানক আকার ধারন করায় হীমশিম খেতে হচ্ছে রোগী ডাক্তার ও নার্স সকলকে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বৃহত্তর আমরা খুলনা বাসীর উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে বিভিন্ন দাবি উল্লেখ করা হয়।
দাবিগুলো হচ্ছে- খুমেক হাসপাতালকে আরো ১০০০ বেডে উর্নীত করা। রুগিদের জন্য আরো উন্নত মানের খাবারের ব্যবস্থা করা। হাসপালের বার্থ রুমসহ সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন থাকা। মাঝে মধ্যে দালাল মুক্তর অভিযান চললেও কার্যকর ভাবে দালাল নির্মুল করা। সরকারি ঔষধ বাইরে পাচারকারিদের চিহিৃত করে তাদের শাস্তির দেয়া। দুর্নীতিবাজ কর্মকর্তা / কর্মচারিদের চিহিৃত করে তাদের শাস্তির আওতায় আনা। হার্টের রোগ নির্নয় নষ্ট ইকো মেশিনটি দ্রুত সংস্কার করা। রোগিদের দ্রুত পরিবহনের সার্থে নষ্ট তিনটি এ্যামব্যুলেন্স মেরামত এবং নতুন এ্যামব্যুলেন্স এর ব্যবস্থা করা । এ্যামব্যুলেন্স সিন্ডিকেড সদস্যদের চিহিৃত করে তাদের শাস্তির ব্যবস্থা। ক্যান্সার নির্নয় রোগের জন্য আনিত মেশিন দশ বছরের উপরে রক্ষিত দশ কোটি টাকা মুল্যের লিনিয়র আ্যকসিলেটর মেশিনটি রোগীদের জন্য দ্রুত স্থাপন করা। খুমেক হাসপাতালের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। খুমেক হাসপাতালে সার্বক্ষনিক পুলিশী পাহারার ব্যবস্থা করা। ডাক্তাররদর টেষ্ট কমিশন বানিজ্য বন্ধ করা। ডাক্তারদেও লেখা প্রেসক্রিপশন স্পষ্ট হওয়া। খুমেক হাসপাতালে কর্মরত যে সকল ডাক্তারগন বাইরে প্রাক্টিস করেন তাদের ফি ৪০০ টাকা করা। যে সকল আয়া/ বুয়া বা যে কেউ রোগী/ রোগীর স্বজনের নিকট বকশিস নামে জুলুম করে তা বন্ধ করা। মুক্তিযোদ্ধাদের সন্মার্থে, বীর মুক্তিযোদ্ধা লেখা চেয়ার থাকা। যে সকল ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীগন সৎ, আদর্শবান, ন্যায়নীতি পরায়ন তাদেরকে চিহিৃত করে দ্রুত পদায়ন করা।
স্বারক লিপি প্রদানকালে খুমেক ভারপ্রাপ্ত পরিচালক নেতৃবৃন্দের কথা অত্যান্ত মনোযোগ সহকারে শোনেন এবং নেতৃব্ন্দৃকে আশস্ব করে বলেন, সাধারন রোগীদের খুলনাবাসীর স্বার্থে খুমেক হাসপাতালের যে দাবি গুলি দিয়েছেন তা দ্রুতই সমাধানের লক্ষে কাজ করবেন। এবং আরো যে এক হাজার বেড চেয়েছেন। এ দাবির কথা মন্ত্রনালয় নিকট পেস করার কথা ব্যক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দিন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মো. আ. সালাম, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, সাইফুল্লাহ বাবু, সিরাজুল ইসলাম হিরাসহ প্রমুখ।

 

নওয়াপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার-
নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষের উদ্দ্যেগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ও নওয়াপাড়া মডেল স্কুল রাস্তুার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অভয়নগরের সহকারি কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সিও) থান্দার কামরুজ্জামান।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সহকারি কমশিনার (ভূমি) ও পৌর প্রশাসনিক কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার ধারে গড়ে উঠা দোকান ও স্বাধীনতা চত্তর থেকে প্রফেসার মোড় পর্যন্ত পৌরসভার নির্মিত ড্রেনের উপরে যে সকল অবৈধ স্থাপনা ছিলো তা উচ্ছেদ করা হয়েছে এবং বাকিদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হবে। এখানে বেশ কিছু বড় ধরনের স্থাপনা রয়েছে যা উচ্ছেদ করবার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার তা আমাদের কাছে নেই এ জন্য অভিযান শেষ করতে হয়েছে।
তিনি আরোও বলেন, নওয়াপাড়া বাজারের ভেতর কার রাস্তায় যে সকল অবৈধ দোকান পাট আছে তা আগামী সপ্তাহে উচ্ছেদ করা হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচন সভায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি ও বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম বার,পিপিএম বার।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বেনাপোল পৌরসভার মেয়র ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন যশোর জেলা পুলিশের এএসপি বেলাল হোসেন।

দোকান মালিকের চাবি দাবি: পাইকগাছার চাঁদখালী বাজারের রহমান সু-স্টোরে দীর্ঘদিন তালাবদ্ধ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছার চাঁদখালী বাজারের তালাবদ্ধ রহমান সু-স্টোরের দখল নিয়ে যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংঙ্কা করা হচ্ছে। এদিকে চাবি নিয়ে চাঁদখালী ইউপি’ চেয়ারম্যান রয়েছেন অস্বস্থিতিতে।
সর্বশেষ থানায় সালিশী সভার শেষ পর্যায়ে ইউপি চেয়ারম্যানের কথার প্রেক্ষিতে ওসি দোকান মালিকের কাছে চাবি দেওয়ার কথা বললেও চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস জানান,যেমন দু’পক্ষের লেখাপড়ার মাধ্যমে আমি চাবি’র দায়িত্ব নিয়েছিলাম, তেমনি লেখাপড়া’ ছাড়া চাঁবি হস্তান্তর করলে আমি বিতর্কিত হয়ে পড়বো।
অনুসন্ধানে জানাগেজে, চাদঁখালী বাজারে দোতলা বিশিষ্ট মের্সাস রহমান সু-ষ্টোর নামে একটি দোকানে দীর্ঘদিন ধরে কাটাবুনিয়ার সাজ্জাত গাজীর ছেলে রহমান গাজী ব্যবসা করে আসছিল। কিন্তু এক সময় এ দোকানের মালিকানা স্বত্ত্ব নিয়ে রহমানের সাথে চাদখালীর চককাওয়ালীর সবুর গাজীর সাথে বিরোধ দেখা দেয়। সবুর গাজীর অভিযোগ আমার কাছ থেকে ভাড়া চুক্তিপত্রে ঘর ভাড়া নিয়ে রহমান এখন মালিক হবার চেষ্টা করছেন। অন্যদিকে রহমান এ অভিযোগ অস্বীকার করে জানান, সবুর গাজী ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বিগত ২০০৯ সালে স্টামে লেখাপড়া করে আমার কাছে দোকান ঘর বিক্রয় করলে সেই থেকে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করে আসছিলাম। জানাগেছে, গত ইদুল ফিতরের পুর্বে সবুর গাজী বহিরাগত লোকজন নিয়ে দোকান দখলের চেষ্টা করে ভাংচুর করে। এতে বাঁধা দিলে দু’পক্ষের মারপিটে দোকান কর্মচারীসহ দোকান মালিক ইমরান তার ছোটভাই ও ইদ্রিস ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য মশিউর রাজুসহ প্রতিপক্ষ সবুর গাজী ও তার ছেলে আহত হযে হাসপাতালে ভর্তি হয়। মারপিট ও ভ্ংাচুরের পর স্থানীয় এক শিক্ষকের মাধ্যমে দু’পক্ষের সম্মতিতে ইউপি চেয়ারম্যানের কাছে দোকানের চাঁবি জমা রাখা হয়। পরবর্তীতে গত ২৫ মার্চ থানায় বসাবসি হলে শর্ত সাপেক্ষে ঈদে কেনা-কাটার বিষয়টি মাথায় রেখে দু’পক্ষের লেখাপড়ার মাধ্যমে ২ মাসের জন্য ব্যবসা করার জন্য রহমানের কাছে দোকানের চাবি হস্তান্তর করেন চেয়ারম্যান। শর্ত অনুযায়ী রহমান গত ২৫ মে ইউপি চেয়ারম্যানের কাছে দোকানের চাঁবি হস্তান্তর করেন। এদিকে বিরোধপূর্ণ দোকান ঘরের জমি নিয়ে আদালত পর্যন্ত গড়ালে কাগজপত্র পর্যালোচনা করে আদালত বিবাদমান কোন পক্ষের স্বত্ত্ব নয় বলে চুড়ান্ত রায় দিলে দু’ পক্ষক্ষই পড়েন বে-কায়দায। এ পরিস্থিতিতে দোকান মালিক রহমান গাজী গত ১৮-৬-২৩ তারিখে প্রকৃত জমির মালিক কাওয়লীর মৃতঃ শেখ সাহেবজানের ছেলে শেখ আঃ মজিদ গংদের কাছ থেকে ১৯২৬ /২৩ নং দলিলে তার দখলীয় দোকানের ১শতক জমি ক্রয করেন। যার তপশীল এসএ ৪৯ খতিঃও দাগ নং-৭০ ও বিআরএস জরিপে ২৮ খতিয়ানের ৩২ নং দাগ। জানাগেছে, সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস দু’পক্ষকে নোটিশ করে ২৬ আগস্ট থানায় বসাবসি হয়। দু’পক্ষের কাগজপত্র পর্যালোচনার এক পর্যায়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,আমি দোকানের ব্যবসা বন্ধ করার পক্ষে নই। তিনি কয়েকটি শর্তে দু”পক্ষকে সমাধানের পরামর্শ দিয়ে আরোও বলেন,এ মুহুর্তে প্রকৃত মালিকদের কাছ থেকে জমি ক্রয় করে রহমান এখন বৈধ মালিক। শালিশী সভায় রহমান ও তার পরিবার চেয়ারম্যানের কাছে দোকানের চাবি দাবি করলে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন,যেমন দু’পক্ষের লেখাপড়ার মাধ্যমে চাঁবি নিয়েছিলাম,তেমনি লেখাপড়া ছাড়া আমার পক্ষে চাঁবি হস্তান্তর করা সম্ভব নয়।

জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই: মোংলায় কেসিসি মেয়র
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বলতে বাংলাদেশের সংবিধানে কোন আইন নেই। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবী নিয়ে যারা লাফালাফি করছেন তাতে কোন কাজ হবেনা। খালেদা জিয়া যখন সরকার প্রধান ছিলেন, তখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবী নিয়ে আন্দোলন করেছিলাম। কিন্তু সেই সময় খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কোন লোক নাই। এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। কোন তত্ত্বাবধায়ক সরকার হবেনা, যে দল আসুক আর না আসুক, সময় মত অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে ৫ম বারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর সামনের এ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা-রামপালে (বাগেরহাট-০৩আসন) যাকে মনোনয়ন দিবেন তিনি হবেন আমাদের প্রার্থী।

তিনি আরো বলেন, বিএনপিকে বলতে চাই, এবার নির্বাচন না করলে দুনিয়া থেকে ক্রাশ হয়ে যাবেন। বিদেশে থাকা দন্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে এসে স্যালেন্ডার করে জেল থেকে বের হয়ে তারপর নির্বাচনে আসেন। আর আন্দোলন করেন, কিন্তু কোন ভাংচুর ও অশান্তি সৃষ্টি করলে ছাড় দেয়া হবেনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মোংলার চিলা ইউনিয়ন আয়োজিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হেসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার।

পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহুের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হেসেন।

শ্যামনগরে স্থানীয় চিংড়ি খামার মালিকদের সাথে অধিপরামর্শ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
২৯ জুলাই (মঙ্গলবার) ২০২৩ সকাল ১০ টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরীর হলরুমে লিডার্স এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি খামারে সমকাজে সমমজুরী নিশ্চিতকল্পে ¯’ানীয় চিংড়ি খামার মালিকদের সাথে অধিপরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে লিডার্স এর বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের ¯’ানীয় সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মোঃ আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর উপজেলা পরিষদ। কর্মশালার শুরুতে শুভে”ছা বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মানবেন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক, আতরজান মহিলা মহাবিদ্যালয় ও নির্বাহী সদস্য, লিডার্স, জাহিদ সুমন, সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, আনিস সুমন, সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, রেখা রানী মৃধা, সভাপতি, শাপলা নারী চিংড়ী শ্রমিক উন্নয়ন সংগঠন। দেবব্রত কুমার গাইনের সঞ্চালনায় কর্মশালায় সহায়তা প্রদান করেন শওকৎ হোসেন, মাঠ সমন্বয়কারী, লিডার্স। কর্মশালায় আরো উপ¯ি’ত ছিলেন মোঃ আলীম আল-রাজী, প্রোগ্রাম ম্যানেজার, তমালিকা মল্লিক, এ্যাডভোকেসি অফিসার, লিডার্স। কর্মশালায় শ্যামনগর এর চিংড়ি খামার মালিক ২০ জন ও নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোটের ১১ জনসহ মোট ৩১ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। কর্মশালায় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী চিংড়ি খামার মালিকগণ নারী শ্রমিকদের নিরাপদ খাবার পানি, টয়লেট সুবিধা প্রদানসহ মজুরী বৃদ্ধির জন্য আশ^াস প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “চিংড়ি খামারে নারী শ্রমিকরা নায্য মজুরী প্্রাপ্তিতে বঞ্চনার স্বীকার হয়। বর্তমান সময়ে বাজার দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয় বিবেচনা করে তাদের মজুরী বৃদ্ধির জন্য চিংড়ি খামার মালিকদের প্রতি আহবান জানান। পাশাপাশি তিনি নারী শ্রমিকদের টয়লেট সুবিধা প্রদানসহ প্রচন্ড রৌদ্রে নারী শ্রমিকরা যাতে সাময়িকভাবে বিশ্রাম নিতে পারেন সেজন্য শেড তৈরির প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

উপকুলীয় সুন্দরবন অঞ্চলে নারী চিংড়ি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য তাদের ন্যায্য মজুরী প্রদান করা এখন একটি যৌক্তিক দাবী। এইরুপ কর্মশালার মাধ্যমে তাদের দাবীগুলি নীতি নির্ধারনী মহলে দৃষ্টি আকর্ষণ করবে বলে আমাদের বিশ^াস।

 

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ডুমুরিয়া ইউনিট শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) ডুমুরিয়া ইউনিট শাখার সভাপতি আব্দুল খবির শেখ কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল ২৯ আগষ্ট মঙ্গলবার খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলা শাখার সভাপতি আব্দুল খবির শেখ পদে থেকে সংগঠন পরিপš’ী, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনিয়মের অভিযোগে তাকে একাধিক বার নোটিশ দিয়েও তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এ কারণে তাকে অব্যাহতি ও সংগঠনের সাধারণ সদস্য পদও ¯’গিত করা হয়েছে।

কালিগঞ্জ চম্পাফুল ইউনিয়ন পরিষদে ব্রাক এর অ্যাডভোকেসি কর্মশালা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে ২৯ আগষ্ট ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার ৩নং চম্পাফুল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, উক্ত ইউনিয়ন পরিষদের হল রুমে,অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের সচিব মোঃ সাইদুর রহমান ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ৩নং চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর (নারী-পুরুষ)ইউ,পি সদস্য-সদস্যা গন, গ্রাম পুলিশ,দফাদার,শুধু সমাজ, সাংবাদিক, প্রমূখ,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেসকাতুল আরিফিন , সেক্টর স্পেশালিষ্ট- ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরা। প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত করেন।

কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুলে ১৫-ই আগস্ট উপলক্ষে আলোচনা সভা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের প্রতিবন্ধী স্কুলে ১৫-ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯আগস্ট মঙ্গলবার বেলা ১২:০০টায় কালিগঞ্জ পাউখালী অবস্থিত প্রতিবন্ধী স্কুলের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী শারু খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পল্লী-বিদ্যুৎ অফিসের (উ.এ.গ) মোঃ আব্দুর রহমান ও (অ.এ.গ-পড়স)মোঃ মিজানুর রহমান,যুবলীগ নেতা (সেলিম) এছাড়াও উক্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা,সাংবাদিক সুধী ব্যক্তি প্রমূখ।উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যকালে প্রতিষ্ঠান প্রধান কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এমন সুন্দর একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য এবং তারা সর্বক্ষণ প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।।

দর্শনা পুলিশের হাতে চোরাই মালসহ গ্রেফতার ২
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা থানা পুলিশের ঝটিকা অভিযানে চুরি হওয়ার ৬ ঘন্টার মাথায় চোরাই মালামাল (মুদি দোকানের সামগ্রী) সহ দুজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সুজন আলী সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন গড়াইটুপি গ্রামের মোঃ জহুরুল ইসলামের বসতবাড়ীর পিছনে টয়লেটের পাশে মাটির নিচে গর্তের মধ্যে হতে মুদি দোকানের বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করে। এসময় চোরাই মালামালসহ গড়াইটুপি গ্রামের বিশারত আলীর ছেলে হালিম(৪০)ও আরশেদ আলীর ছেলে জহুরুল(৩৫) গ্রেফতার করে। উল্লেখ্য রবিবার রাতে দর্শনা থানাধীন গড়াইটুপি গ্রামের আয়ুব আলী ব্যাপারীর ছেলে মোঃ হানিফা ব্যাপারী হানু সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ীতে চলে যায়। মঙ্গলবার ভোরে দোকান খোলার জন্য এসে দেখে দোকানের টিন কেটে দোকানের ভিতরে চোর চক্র প্রবেশ করে দোকানের মুদি মালামাল চুরি করে।গ্রেফতার দুজনকে দর্শনা থানায় সোপার্দ শেষে মামলা দায়ের হয়েছে।

চাকরি কয়রায় হলেও পাইকগাছায় সরকারি কোয়াটার দখল করে বসবাস
শেখ সেকেন্দার আলী, কপিলমুনি (খুলনা)
চাকরি কয়রায় হলেও পাইকগাছার সরকারি কোয়ার্টার দখল করে বসবাস। রোগীর স্বজনদের মারধর করার অপরাধে বদলি হওয়ার পরেও পাইকগাছার কপিলমুনির আগরঘাটা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সরকারী কোয়াটার দখল করে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। দখল করে তিনি ডাক্তার না হয়েও ডাক্তারের সাইনবোর্ড টানিয়ে রোগী দেখছেন নিয়মিত।

জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্মরত থাকা কালীন সময়ে একাধিক রোগী ও রোগীর স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ,রোগীদের মারপিট।

ইতিপূর্বে পাইকগাছার ৪ সাংবাদিকদের লাঞ্চিত ও মারপিট এবং তাদের নামে মিথ্যা মামলাও করেন তিনি।
বারবার সংবাদের শিরোনাম হওয়ায় কর্তৃপক্ষ তাকে গত ৬ আগষ্ট কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করে। সেখানে যোগদান করলেও তিনি পূর্বের কর্মস্থলের কোয়াটার না ছেড়ে দখল করে স্বপরিবারে বসবাস করছে। বসবাসের পাশাপাশি নিয়মিত চেম্বার খুলে রোগীও দেখছেন।
সোমবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় কপিলমুনি ইউপির সিলেমানপুর গ্ৰামের দুর্ঘটনায় আহত প্রতিবন্ধী মইন বিশ্বাস (১৩) কে চিকিৎসা দেওয়ার জন্য আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দাদা আফসার বিশ্বাস। এসময় আহত শিশুকে দ্রুত চিকিৎসা দিতে বলার অপরাধে তার দাদাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলে জানান শিশুটির দাদা আফসার বিশ্বাস। এসময় সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুনের এহেন কর্মকাণ্ডে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

উল্লেখ্য: গত ২০ জুলাই পাইকগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসার সময় চারজনকে কলম দিয়ে খুঁচিয়ে আহত করার ঘটনায় এক আদেশে বহুল আলোচিত পাইকগাছার কপিলমুনির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের পর কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়।

রোগীদের সাথে অসৌজন্যমুল আচারণের ব্যাপারে জানতে আব্দুল্লাহ আল মামুনকে একাধিক বার ফোন করলেও রিসিভ করেননি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সে তো বদলী হয়ে কয়রায় চলে গেছে। গত দিনের ঘটনাটি জানার পর আমি তাকে ফোন করেছিলাম। সে আমার কাছে কোয়াটার ছাড়ার জন্য এক মাসের সময় চেয়েছে। তবে সেখানে সে কোন চিকিৎসা সেবা দিতে পারবেননা।

খুলনা সিভিল সার্জন ডা: সজিবুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প.প. কর্মকর্তা ডা. নিতিষ চন্দ্র গোলদার ভালো বলতে পারবেন।

কুয়েটে ০১ সেপ্টেম্বর উদ্্যাপিত হবে বিশ^বিদ্যালয় দিবস ২০২৩
খবর বিজ্ঞপ্তি
আগামী ০১ সেপ্টেম্বর শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে উদ্্যাপিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রতিষ্ঠা বার্ষিকী “বিশ^বিদ্যালয় দিবস ২০২৩”। বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন ও বিশ^বিদ্যালয় দিবস উদ্বোধন, আনন্দ র্যালি, পোস্টার ও প্রজেক্ট প্রেজেন্টেশন, কুয়েটের অর্জন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং টেকনিক্যাল প্রেজেন্টেশন, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচী ও মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ, প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহ্্ফলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং ০১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ^বিদ্যালয় হিসেবে ২০তম বর্ষপূর্তি উদ্যাপন করবে কুয়েট। বিশ^বিদ্যালয় দিবস উদ্্যাপন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়গণ বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা এবং বিশ^বিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

কুষ্টিয়ায় ৮টি ইজিবাইক উদ্ধার সহ গ্রেফতার -১২
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা হতে বিভিন্ন সময়ে চুরি যাওয়া, অজ্ঞানকরে নেওয়া এবং ছিনতাই হওয়াসহ লাশ গুমের ঘটনায় সর্বমোট ১২ জন আসামী গ্রেফতারসহ ০৮টি ইজিবাইক উদ্ধার
কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভার ১৯ নং ওয়ার্ডের জগতি এলাকার মোঃ নাজির আহম্মেদ হিরু (৪৮), পিতা-মোঃ বশির আহম্মেদ ইজিবাইক নিয়ে গত ইং ০৩/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময়নিজ বাড়ী থেকে বের হয়ে ইজিবাইকসহ নিখোঁজ হয়। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানার জিডি নং-২৯১,তাং-০৪/০৮/২০২৩ খ্রিঃ অনুসন্ধানকালে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১। মোঃ জনি হোসেন (২৮),পিতা-নজরুল ইসলাম, সাং-বারখাদা, ২। তুষার (২২), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-বাড়াদী,উভয় থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়কে ইং২৪/০৮/২০২৩ তারিখে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করা হয়।এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ইং ২৪/০৮/২০২৩ তারিখ অনুমান ১৬:৩৫ ঘটিকায়কুষ্টিয়া মডেল থানাধীন চৌড়হাস এলাকার জনৈক এজাজুল হকের বাউন্ডারি দেওয়া জমির মধ্যেপুতে রাখাঅবস্থায় ভিকটিম মোঃ নাজির আহম্মেদ হিরু’র অর্ধ গলিতলাশ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৬১, তাং-২৪/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। উক্ত ঘটনায় জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), মাননীয় পুলিশ সুপার,কুষ্টিয়া মহোদয়ের সার্বিক সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখাও কুষ্টিয়া মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ নাজির আহম্মেদ হিরু’রচোরাই যাওয়া ইজিবাইকটি আসামী ১। মোঃ আনন্দ মোল্লা (২৭), পিতা- মোস্তফ মোল্লা, সাং-রামেশ^রপুর,২। মোঃ রঞ্জু (৪৫), পিতা- রজব আলী শেখ, সাং- পাটকিয়াবাড়ী, উভয় থানা ও জেলা- পাবনাদ্বয়ের হেফাজত হতে ইং ২৯/০৮/২০২৩ তরিখ উদ্ধার করা হয় এবং তাদের কে আটক করা হয়। উল্লেখ্য যে,কুষ্টিয়া জেলা হতে বিভিন্ন সময়ে চুরি যাওয়া, অজ্ঞান করে নেওয়া এবং ছিনতাই হওয়া আরো০৭টি সহ সর্বমোট ০৮টি ইজিবাইক উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন সময়ে আসামী গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত (১) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৬১, তাং-২৪/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪পেনাল কোড ১৮৬০, (২) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪৯, তাং-২০/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯পেনাল কোড ১৮৬০, (৩) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪৮, তাং-২০/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯পেনাল কোড ১৮৬০ এবং (৪) মিরপুর থানার মামলা নং-১৯, তাং-১২/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯পেনাল কোড ১৮৬০, (৫) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৩২, তাং-১৩/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৩পেনাল কোড ১৮৬০, (৬) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪১, তাং-১৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩পেনাল কোড ১৮৬০ রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নামও ঠিকানাঃ ১. মোঃ জনি হোসেন (২৮), পিতা- নজরুল ইসলাম, সাং-বারখাদা, থানা ও জেলা-কুষ্টিয়া। ২. তুষার(২২), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-বাড়াদী কানাবিল মুরগি ফার্ম মোড়, থানা ও জেলা-কুষ্টিয়াম ৩. মোঃ আনন্দ মোল্লা (২৭), পিতা- মোস্তফ মোল্লা, সাং-রামেশ^রপুর, থানা ও জেলা- পাবনা। ৪. মোঃ রঞ্জু (৪৫), পিতা- রজব আলী শেখ, সাং-পাটকিয়াবাড়ী, থানা ও জেলা- পাবনা। ৫. মোঃ দিপু (২২), পিতা-আদুহুজুর, সাং-বাড়াদী, থানা ও জেলা-কুষ্টিয়া। ৬. ইমরান(২৫), পিতা- কামাল হোসেন, সাং- মঙ্গলবাড়ীয়া, থানা ও জেলা-কুষ্টিয়া। ৭. মোঃ ইকবাল হোসেন (৩৯), পিতা- মৃত জামাল সর্দ্দার, সাং- তালবাড়ীয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া। ৮. মোঃমাহাবুব আলী @ বিদ্যা (৫৫), পিতা- মৃতমকসেদ আলী, সাং-আড়ুয়াপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়া।৯. মোঃরেজাউল ইসলাম @ রিয়াজ (৫০), পিতা- মৃত আহম্মদ মালিথা, সাং-হরিপুর, থানা ও জেলা-কুষ্টিয়া।১০. মোঃমকবুল হোসেন (৫২), পিতা- মৃত হাছানআলী, সাং-গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। ১১. মোঃমাহাতাব (৪০), পিতা- মৃত রিয়াজউদ্দিন, সাং- দহকুলা বাগান পাড়া, এ/পিসাং-একে এম খায়রুলবাশার @ লাভলু (৫৫), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-বটতৈল উত্তর পাড়া এর বাড়ীর ভাড়াটিয়া,থানা ও জেলা-কুষ্টিয়া।১২. মোঃআবু কালাম (২৭), পিতা-মৃত ছামাদ মন্ডল, সাং-কবুরহাট, থানা ও জেলা-কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা হতে বিভিন্ন সময়ে চুরি যাওয়া, অজ্ঞানকরে নেওয়া এবং ছিনতাই হওয়াসহ লাশ গুমের ঘটনায় উপরোক্ত আসামীদের কুষ্টিয়া ও পাবনা জেলাহতে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। বিষয়টি অদ্য ২৯/০৮/২০২৩তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশন), কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।

এজলাস কক্ষে হট্টগোল দুর্ভাগ্যজনক: অ্যাটর্নি জেনারেল
ঢাকা অফিস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়ার সময় এজলাস কক্ষে বিএনপিপন্থি আইনজীবীর কজলিস্ট ছুড়ে মারার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। মঙ্গলবার নিজ কার্যলয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এদিকে এজলাস কক্ষে হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারা ঘটনা প্রধান বিচারপতিকে জানিয়েছেন দুই বিচারপতি। এরা হচ্ছেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম। মঙ্গলবার প্রধান বিচারপতির কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত অনুমতি না দিলে আপনি আদালতে কথা বলতে পারবেন না। বিচারাধীন কোনো মামলার একটি পক্ষে ওকালতনামা জমা দিলে কথা বলতে পারবেন। আমার জানামতে তারা (বিএনপিপন্থি আইনজীবীরা) কোনো ওকালতনামা জমা দেননি। ওকালতনামা জমা না দিলে কথা বলার অধিকার থাকে না। আদালত যদি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন তাহলে কথা বলতে পারবেন।

তিনি আরও বলেন, ওনাদের (বিএনপিপন্থি আইনজীবী) বক্তব্য রাখারই অধিকার নেই। অথচ ওনারা কথা বলছেন। একজন জুনিয়র আইনজীবী নাকি কজলিস্ট ছুড়ে মেরেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ওই আইনজীবী যেটা করেছেন এটা আদালতের প্রতি অসম্মান।

এদিকে আপিল বিভাগের দুইজন বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কলোপতাকা মিছিল করেছে বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

মঙ্গলবার ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত কলোপতাকা মিছিলে শতাধিক আইনজীবী অংশ নিয়ে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’বলা বিচারকদের রাজনীতিবিদদের কাতারে আসার আহ্বান জানান। তারা বলেন, আপনারা বিচারপতি হিসেবে থাকার আইনি ও নৈতিক যোগ্যতা হারিয়েছেন। রাজনীতি করতে মন চাইলে এখনই পদত্যাগ করুন। বিচারপতি পদে থেকে রাজনীতি করলে এদেশের জনগণ তার বিচার করবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যারা নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’হিসেবে নিজেদের বিবেচনা করেন তারা রাজনীতিবিদদের কাতারে আসেন। বিচারপতিদের রাজনীতিবিদ হিসেবে আইনজীবীরা দেখতে চায় না।

অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু: হাইকোর্টের আদেশে অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।

ব্যারিস্টার খোন্দকার রেজা ই রাকিব বলেন, হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে রিমুভ করার নির্দেশ দিয়েছেন। আমরা ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণের কাজ শুরু করেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।

স্কুলের দোকান ভাড়ার বকেয়া টাকা ফেরত দিলেন এমপি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় নির্মিত ২০টি দোকান ভাড়ার ৪ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। পে-অর্ডারের মাধ্যমে এ টাকা স্কুল কর্তৃপক্ষকে প্রদান করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন। ১৮ আগস্ট যুগান্তরে ‘স্কুলের দোকান ভাড়ার টাকা যায় এমপির অ্যাকাউন্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্কুলের পাওনা বকেয়া টাকা প্রদান করা হয়।
২০১৬ সালে স্কুলটি জাতীয়করণের আগে ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন স্থানীয় সংসদ-সদস্য আনোয়ারুল আজীম আনার। সভাপতি থাকাকালীন স্কুলের ২০টি দোকানের ভাড়ার টাকা কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের অধীনে জমা নেওয়া হবে বলে রেজুলেশন করা হয়। প্রতিমাসে দোকান প্রতি ৪০০ টাকা স্কুলকে প্রদান করার কথা থাকলেও নিয়মিত পরিশোধ করেননি। তিনি একই সঙ্গে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি। ব্যাংকের একটি হিসাব নম্বরে ভাড়া ও চুক্তিমূল্য পরিশোধ করেন দোকান মালিকরা। হিসাব নম্বরটির গ্রাহকের নাম অরিন এন্টার প্রাইজ। অরিন এন্টার প্রাইজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যবসা প্রতিষ্ঠান।

স্কুলটির প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, পে-অর্ডারের মাধ্যমে ৪ লাখ টাকা পেয়েছি। অজিৎ ভট্টাচার্য ও জামির হোসেনের যৌথ স্বাক্ষরে পে-অর্ডারটি পাঠানো হয়। সেটি ২০ আগস্ট ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এ পর্যন্ত পাঁচ লাখ টাকা পেয়েছি। এখনো অল্প কিছু টাকা বাকি আছে।

 

রড বহনের সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেলো শ্রমিকের
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাসুম বিল্লাহ রিংকু (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুর রহিম নামের এক শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শহরের আরাপপুর এলাকার এ ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ শহরের জামতলা সড়ক এলাকার আমিরুল ইসলামের ছেলে। আহত আব্দুর রহিমকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, দুপুরে আরাপপুর গাবতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল মাসুম বিল্লাহ রিংকু ও আব্দুর রহিমসহ কয়েকজন শ্রমিক। সেসময় তারা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলায় রড বহন করছিল। সিঁড়ি দিয়ে রড তোলার সময় কিছু অংশ জানালা দিয়ে বের করে ঘুরাতে যায় তারা। এতে রডের বাইরের অংশ বাড়ির পাশের বিদ্যুতের মেইন তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে রিংকুর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আসার আগেই রিংকুর মৃত্যু হয়। তবে আহত একজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ড্রাগন চাষে জীবন বদলেছে চম্পা বেগমের
যশোর অফিস
‘টাকার জন্য যখন ছেলের চিকিৎসা ঠিকমতো করাতে পারিনি; তখন বুঝেছি অভাব কী! এখন খাওয়া, পরা এবং ছেলের চিকিৎসা; কোনো কিছুর জন্যই কারো কাছে হাত পাতা লাগে না। ড্রাগন ক্ষেত আমার জীবন বদলে দিয়েছে।’ এভাবেই জীবন বদলের গল্প বললেন সংগ্রামী নারী উদ্যোক্তা চম্পা বেগম।

সফল নারী উদ্যোক্তা চম্পা বেগম যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বানিয়ালী গ্রামের এনামুল হোসেনের স্ত্রী। নারী উদ্যোক্তা হিসেবে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। এখন তিনি ১ বিঘা জমিতে (৩৩ শতক) ড্রাগন চাষ করছেন।
সংগ্রামী জীবনের গল্প শোনাতে গিয়ে চম্পা বেগম তুলে ধরেন অতীত ইতিহাস। কয়েক বছর আগে স্বামী এনামুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরিশ্রম করার ক্ষমতা হারান। সংসারের ভার এসে পড়ে চম্পা বেগমের কাঁধে। সংসার চালাতে গরু পালন, বেগুন ও শিম চাষসহ কৃষি কাজ শুরু করেন। তাতেও খুব একটা সুবিধা হচ্ছিল না। স্বামী অসুস্থ; তার ওপর একমাত্র ছেলে ইয়াসিনও (১৮) অসুস্থ। নিয়মিত তাকে রক্তের প্লাজমা দিতে হয়। স্বামী, সন্তানের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খেতে হয়। এভাবেই খেয়ে-না খেয়ে চলছিল চম্পার সংসার।
২০২০ সালের কথা। ছেলের জন্য বাজারে ড্রাগন ফল কিনতে যান চম্পা। ৫০০ টাকা কেজি দাম শুনে মনে ভাবনার উদয় হয়, ‘এ ফল চাষ করলে কেমন হয়?’ সেই ভাবনা থেকে দুটি চারা সংগ্রহ করে বাড়িতে লাগান। গাছ বড় হচ্ছে দেখে যশোরের হর্টিকালচার সেন্টার থেকে আরও ২০টি চারা সংগ্রহ করে রোপণ করেন। এরপর দৃঢ় সংকল্প নিয়ে ১৬ শতক জমিতে ড্রাগন চাষ করার পরিকল্পনা করেন। কালীগঞ্জ থেকে চারা সংগ্রহ করে ক্ষেত গড়ে তোলেন। পরিবার ও এলাকাবাসীর বিরূপ মনোভাবের মধ্যেই কঠোর পরিশ্রমে ক্ষেত পরিচর্যা শুরু করেন তিনি।
চম্পা বেগম জানান, প্রথমে ১৬ শতক জমিতে ড্রাগন ক্ষেত তৈরি করতে পিলার, রড, টায়ার, চারা ইত্যাদি মিলে লক্ষাধিক টাকা ব্যয় হয়। কোনোরকম রাসায়নিক সার ব্যবহার ছাড়াই জৈব পদ্ধতিতে শুরু করেন বাগান পরিচর্যা। পরিচর্যা করে গাছ বড় করার পর প্রথম বছরে অল্প কিছু ফল ধরে। এরপর গত বছর ক্ষেত থেকে আড়াই লক্ষাধিক টাকার ড্রাগন বিক্রি করেছেন। খরচ উঠে লাভের মুখ দেখতে শুরু করেন। এবছরও লক্ষাধিক টাকার ফল বিক্রি করেছেন। একই পরিমাণ ফল ক্ষেতে আছে। এছাড়া নতুন ফুল ও ফল ধরেছে। গত বছর লাভের মুখ দেখার পর আরও ১৭ শতক জমিতে নতুন করে ড্রাগন ক্ষেত করছেন চম্পা বেগম।
ড্রাগন চাষে সাফল্য পাওয়ায় আশপাশের এলাকা থেকে লোকজন ক্ষেত দেখতে আসেন। অনেকে উদ্বুদ্ধ হন এ ফল চাষে। এদের মধ্যে বানিয়ালী গ্রামের ফুলিমা বেগম একজন। তিনি বলেন, ‘চম্পা আপা যদি পারেন, আমি কেন পারবো না? আপাকে দেখে আমিও ড্রাগনের চাষ শুরু করেছি। আমি ২০০ চারা রোপণ করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি ফল পাবো।’
কৃষি বিভাগ জানায়, যশোরের মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী। এটি ক্যাকটাস জাতীয় মেক্সিকান ফল। এ ফল বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী। এটি খুব শৌখিন একটি ফসল; তাই দেশে এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। একটি গাছ পরিপক্ব হতে এক-দুই বছর সময় লাগে। পরিপক্ব একটি গাছে ২৫-৩০টি ড্রাগন ফল ধরে। প্রতি বছর জুন-নভেম্বর মাস ফল পাওয়া যায়। প্রতি কেজি স্বাভাবিক ফলের বর্তমান বাজারমূল্য ২০০-৩০০ টাকা। অর্গানিক পদ্ধতির ফলের দাম ৩০০-৪০০ টাকা।
চম্পা বেগমের ড্রাগন ক্ষেত অনেক বার পরিদর্শন করেছেন হৈবতপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাসান আতার। তিনি বলেন, ‘চম্পা বেগম একজন সংগ্রামী নারী। তিনি এ এলাকায় প্রথম ড্রাগন ক্ষেত করে সবাইকে চমকে দিয়েছেন। এ ফল দিয়েই তার ভাগ্যবদল হয়েছে। আশপাশের এলাকার অনেকেই তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন।’

ওষুধ সেবনের জন্য বকা দেওয়ায় প্রাণ দিলেন তরুণী
স্টাফ রিপোর্টার
নিয়মিত ওষুধ সেবন না করায় বকা দেওয়ায় বোন ও দুলাভাইয়ের ওপর অভিমান করে মধুমিতা মণ্ডল (২৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৮ আগস্ট) রাত ৮টা থেকে ১২টার মধ্যে হরিণটানা থানাধীন দক্ষিণ রাজবাঁধ গ্রামে হংসপতি মন্ডলের বসতঘরে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত সোনালী সেন জানান, মধুমিতা পাঁচ বছর আগে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। তারা তিন বোন। তার বাবা চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। নিজেও অসুস্থ ছিলেন।

তিনি বলেন, যথাসময়ে ওষুধ খেতো না। যে কারণে তার ছোট বোন মিতা ও বোনের স্বামী খগেন্দ্রনাথ মন্ডল রাগারাগি করেন। তাদের ওপর অভিমান করে বসতঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে রাতে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে হরিণটানা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ বসতঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।