স্টাফ রিপোর্টার।।
নগরীর জিরোপয়েন্ট মোড়ে অভিযান চালিয়ে একটি চোরাই ব্যাটারী চালিত ভ্যান ও ব্যাটারী চালিত অপর একটি রিক্সার অংশসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছে হরিণটানা থানা পুলিশ। ২৮ আগস্ট বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নগরীর আড়ংঘাটা থানাধিন রাজবাঁধ হ্যাচারী রোডের তফসেল সরদারের ছেলে মো. মামুন সরদার (২০), খুলনা জেলার কয়রা থানার নারানপুর বাজার এলাকার আব্দুর রহিম এর ছেলে মো. ইমরান হোসেন (২০) ও একই গ্রামের মো. বাশার খাঁর ছেলে মো. ইসমাইল (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন জানান, ২৮ আগস্ট বিকেল ৫টার দিকে জিরোপয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম। এসময় যশোর খুলনা মহাসড়কের ট্রাস্ট ট্রেড নামক দোকানের সামনে থেকে ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান ও ব্যাটারী চালিত অপর একটি রিক্সার অংশসমূহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা রুজু করা হয়েছে যার নং-১০।











































