Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

176

সরকার বিরোধী দলের কণ্ঠস্বর চেপে রাখতে চায়: তুহিন
খবর বিজ্ঞপ্তি।।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় হলে তারেক রহমান দেশে আসবেন এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্ত হবেন উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, নিশিরাতের সরকার বিরোধী দলের কণ্ঠস্বর চেপে রাখতে চায়। তারা আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করছেন। নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে গ্রেফতার নির্যাতন, গুম-খুন বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদি শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই।
সোমবার (২৮ আগস্ট) বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এবং জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কোনো স্বৈরশাসক মানুষ হত্যা করে, জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। গণবিস্ফোরণের মুখে তাবেদার লুটেরা সরকার বিদায় নিতে বাধ্য হবে। তিনি ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়েছেন।
দৌলতপুর থানা বিএনপি: সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা স্থানীয় বিএনপি কার্যালয়ে থানা আহবায়ক আবু মো, মুর্শিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শেখ আনসার আলী, মতলেবুর রহমান মিতুল, নুর ইসলাম বাচ্চু, সাঈদ হাসান লাভলু, আবদুল ওহাব, খবির উদ্দিন, জয়নাল আবেদীন, মাজেদুল হক, পারভেজ ইসলাম, আনোয়ার হোসেন, আজম সরোয়ার, সরদার আরব আলী, রাজাউর রহমান প্রিন্স, মিজানুর রহমান, শেখ নাজিম, মাঈনুল হোসেন, সিরাজুল ইসলাম সানি, আব্দুর রাজ্জাক, রকিবুল ইসলাম মিঠু, হুমায়ুন কবির, শামীম আজাদ মিলু,বিল্লাহ হোসেন, গোলাম নবী, রাসেলুজ্জামান, অমল সরকার, ইকবাল খন্দকার, সিরাজ দেওয়ান, মনিরুল ইসলাম, কবির হোসেন, ইকলাস মোড়ল, জাকির হোসেন, যুবনেতা মোল্লা সোহেল, এম এম জসিম, মাহবুব হোসেন,হায়দার আলী লাবু, রওশন মোস্তাফিজ নয়ন, সেচ্ছাসেবকদল নেতা মহিদুল ইসলাম, আল আমিন রতন, এস এম শফি, ছাত্রনেতা আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, পারভেজ মিজান, এহসানুল ইসলাম শিথিল, শোভন, মহিলাদল নেত্রী সালমা বেগম, মদিনা বেগম, রুমা বেগম, আয়শা বেগম, ফিরোজা খাতুন, হাবিবুর রহমান, রকিবুল ইসলাম, হান্নান মোড়ল, আশরাফুল ইসলাম, নারায়ণ মিশ্র, নাসির হাওলাদার, কবির হোসেন, এনায়েত হোসেন, আজহার শেখ, আলম মহারাজ, আসমা সুলতানা, নাসিফ ইকবাল, মাসুদ মল্লিক, বাহারুল ইসলাম, বিশ্বজিৎ, মহানন্দ বড়ৈ, বেলায়েত হোসেন, আহসান হাবীব, শাহিন আজাদ, মোঃ লাল মিয়া, মোঃ ইসমাইল প্রমুখ। সভায় ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি সকাল ৯ টায় থানা বিএনপি অফিস থেকে বর্নাঢ্য শোভাযাত্রা, দৌলতপুর থানা বিএনপি অফিস এবং ওয়ার্ড বিএনপি অফিস সমুহে আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসুচি গৃহিত হয়।
খালিশপুর আঞ্চলিক শ্রমিকদল: সোমবার বিকাল ৫টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আবু দাউদ দ্বীন মোহাম্মাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমান, বিশেষ বক্তা ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি ছিলেন, স,ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম জাহিদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ শাহিনুল ইসলাম পাখি, মোঃ মোহাম্মাদ হোসেন, মোকছেদুল আলম, আবদুর রাজ্জাক, দুলাল, শেখ আ. কাদের, সৈয়দ আনোয়ার হোসেন, আযম সরোরায়, দেলোয়ার হোসেন, বাবুল গাজী, মোহম্মদ হোসেন, ইসলাম খলিফা, ইব্রাহিম খলিল, মোজাম্মেল শেখ,মিজান, আমিনুল ইসলাম, রাহুল চিশতি, আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও শেখ আবু নাসের সহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে আজ বাদ মাগরীব দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনাকে হত্যা করা হয়েছিল। ঘাতরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ইতিহাসকে হত্যা করতে চেয়েছিল। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন, যা বাস্তবায়নের আগে তিনি দুস্কৃতিকারীদের হাতে নিহত হন। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্ঠায় আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ৫ম বারের মত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে খুলনার সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। কারণ জনগনই সকল ক্ষমতার উৎস।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টানা সাড়ে ১৪ বছর ধরে দেশ পরিচালনার দায়িত্বে থাকার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, দেশ বিরোধী অপশক্তি ৭১ ও ৭৫ এর ঘাতকদের উত্তরসূরীরা অধৈর্য্য হয়ে পরেছে, সেকারণে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানান ষড়যন্ত্র করে দেশের সার্বিক উন্নয়নকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা করছে, শান্ত রাজপথকে আবারও রক্তাক্ত রাজপথে পরিনত করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকারীদের খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এবং খুলনা সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সৈয়দ এমদাদুল হক, সৈয়দ তারিকুল ইসলাম, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, কাজী আঃ ওহাব, মোঃ শাহিন আহম্মেদ, আব্দুর রহিম খান, কিংকর সাহা, মোঃ আলাউদ্দিন, মোঃ জাহিদুর রহমান, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ ফারুক হাসান, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ শাহ আলম শেখ, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, বোরহান হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ কামাল হোসেন, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ ওমর আলী, শেখ আঃ সত্তার, মোঃ আনিছুর রহমান, মোঃ নজরুল খান, মোঃ হায়দার আলী খান, সাইফুদ্দিন রিতা, এস এম নুর মোহাম্মদ টুলু, বিপ্লব কুমার দে, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, খান মোঃ মিথুন রহমান, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বাবুল হোসেন, ইউসুফ সরদার লিটন, মোঃ আজিজ, মোঃ সোহাগ, মোঃ জহির রায়হান, মোঃ সোহাগ, মোঃ ফয়সাল, মোঃ লিটন, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, মোঃ হাই ইসলাম কচি, আঃ জব্বার, ঝুমুর বেগম, মাজেদা বেগম, আখি বেগম, রানী বেগম, সাফিয়া বেগম, মোঃ আঃ মান্নান, মোঃ মহরাজ, মোঃ লাভলু পাটুয়ারী, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ সজল আহম্মেদ আলী, মোঃ সোহেল গাজী, বিপ্লব কুমার রায়, মোঃ সলেমান শিকদার, মোঃ আল আমীন কবির, মোঃ কামাল হোসেন, মোঃ আল আমিন ফরাজী, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সাজু শিকদার, মনিরা বেগম, মোঃ সেলিম, মোঃ শহিদুল প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।

বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা গতকাল সোমবার শিরোমনি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম। সভায় বক্তৃতা করেন গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্ববায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, মোহাম্মদ সরোয়ার হোসেন, মোহাম্মদ নূরুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, মোঃ শরিফুল, মোহাম্মদ গোলাম মোস্তফা, লিমন মোল্লা, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ ইলিয়াস সরদার, মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, শেখ একরাম হোসেন, গাজী নজরুল ইসলাম, মোহাম্মদ আবুল হোসেন, মোঃ বাচ্চু শেখ, সম বাবর আলী, মোঃ আবুল কালাম, মোহাম্মদ রিয়াজ হোসেন, মোহাম্মদ জহির, হুমায়ুন খান, ইব্রাহিম, সাগর হোসেন, ইমামুল হোসেন প্রমূখ।

বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে খাবার বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। তিনি এ জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কিছু কুচক্রীমহল তাকে স্ব-পরিবারে হত্যার মধ্যদিয়ে বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে বিশ্বাস ঘাতক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। আজ আমরা জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বাষিৃকীতে বিনম্্র শ্রদ্ধায় তাঁর এবং তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। গতকাল দুপুর ২ঃ৩০ মিনিটে বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে আহসান আহমেদ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, এ্যাড. আক্তারুন্নেছা তিতাস, শাহিদা ইসলাম নয়ন, রেজাউল ইসলাম রেজা, মোঃ আলামিন এহসান, চঞ্চল রায়, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার সম্রাট, মিনারুল ইসলাম, মোর্শেদ রিয়াদ, রাকিব মাহমুদ, সজিব, ইসমাইল মৃধা ইমন, জাহিদ প্রমুখ।

বটিয়াঘাটায় উত্তরণের ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় উত্তরণের ভূমি কমিটির ত্রৈমাসিক সভা গতকাল রবিবার সকাল ১০ টায় ভূমি কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন’র সভাপতিত্বে স্থানীয় উত্তরণের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উত্তরণ ভূমি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, নারী নেত্রী আশা লতা ঢালী,সারেক ইউপি সদস্যা কানন মলি¬ক, সাংবাদকর্মী মহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, উত্তরণের ম্যানেজার মোখলেছুর রহমান কামাল প্রমুখ ।

 

ইন্টারপোলের এক আসামীর ষড়যন্ত্রে মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে দুইটি পত্রিকায় মানহানীকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার বিকালে জরুরী সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামীলীগের অঙ্গসংগঠন সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ যৌথ ভাবে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ আক্কাচ আলী। সেসময় জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, মঞ্জুর পারভেজ তুষার, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সম্পাদক রানা হামিদ ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রন্তিকর হিসেবে দাবী করে লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের এজেন্টরা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এই কল্পনাপ্রসু সংবাদ পরিবেশন করেছে। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় শ্রমিক লীগ নেতা আক্কাচ আলী অভিযোগ করেন, ইন্টারপোলের আসামী কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার জনপ্রিয়তায় ইশ^ার্নিত হয়ে মিন্টুর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশে সহায়তা করেছেন। তিনি বলেন, কালীগঞ্জের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আনারের শোষন ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাইদুল করিম মিন্টু কালীগঞ্জে প্রতিনিয়ত সেখানে সভা সমাবেশ করছেন। তার সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। সাইদুল করীম মিন্টুর এই জনপ্রিয়তায় এমপি আনারের ক্ষমতা ও বিভিষিকার সম্রাজ্যে ফাটল ধরেছে। সে কারণে এমপি আনারের চক্রান্তে ঢাকার দুইটি পত্রিকা এক নারীর সঙ্গে মিন্টুর এডিট করা ছবি প্রকাশ করেছে। এটা একটা ঘৃন্য ষঢ়যন্ত্র। জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ অভিযোগ করেন, সোমবার প্রথম এমপি আনোয়ারুল আজিম আনারের কথিত পিএস আব্দুর রউফ নিজের ফেসবুকে পোস্ট করেন। এরপর তিনি বিভিন্ন লোকের ম্যাসেঞ্জারে পাঠিয়ে পত্রিকায় প্রকাশিত নিউজ ফিড প্রচার করতে বাধ্য করেন। এমপি আনারের পিএস এক সময় বিএনপি করতো এবং বিএনপির এমপির পিএস ছিল। জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তারা বলেন, সাইদুল করিম মিন্টুকে কালীগঞ্জের মানুষ ভালোবাসেন। এমন মিথ্যা ডিজিটাল খবর প্রকাশ করে মিন্টু ও তার সমর্থকদের দমানো যাবে না। উল্লেখ্য ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা পত্রিকায় সোমবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে এক নারীর অন্তরঙ্গ ছবি দিয়ে “ঝিনাইদহের আতংক মিন্টু” এবং ঢাকা প্রতিদিন পত্রিকায় “ঝিনাইদহে অজ্ঞাত ক্ষমতায় বেজায় দাপুটে মিন্টু” শিরোনামে পৃথক দুইটি সংবাদ প্রকাশ করে। সোমবার বেলা ১১টার দিকে পত্রিকায় কাটিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যক্ষা রোগী সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তিঃ
হ্যাঁ’ আমরা যক্ষা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব খুলনার আয়োজনে যক্ষা রোগী সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ডায়াবেটিস সমিতি খুলনার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডা. মো: সবিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা. শাহানা রাজ্জাক, খুলনা সিভিল সার্জন কার্যালয়ের ডিএসএম ও ডা.সুদীপ্ত সরকার, নাটাবের কমিউনিকেশন অফিসার বিচিত্র চন্দ্র দাস। উপস্থিত ছিলেন নাটাব খুলনার এফএলএস নুসরাত জাহান। মত বিনিময় সভায় খুলনার বিভিন্ন হাই স্কুলের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটাব খুলনার এফ এল এস তরুণ কুমার বিশ্বাস। মতবিনিময় সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডাক্তার সবিজুর রহমান বলেন, যক্ষা রোগ প্রতিরোধ ও রোগী সনাক্তকরণে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সে কারণে তাদের গৃহীত পদক্ষেপ সমাজে ব্যাপক প্রভাব ফেলে। বক্তারা বলেন যক্ষা রোগ নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হসপিটাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যেখানে টিভি স্ক্রিনিং সেন্টার আছে এখন থেকে সে সকল স্থানে যক্ষা রোগ নির্ণয়ে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হচ্ছে এছাড়া শিশু দের যক্ষা রোগ নির্ণয় ও ফুসফুস বহির্ভূত যক্ষা রোগীদের টেস্টের জন্য প্রেরণ করার জন্য সকল শিক্ষকদের অবহিত করেন।

কালীগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারে স্থানীয় আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমানের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসরাইল হোসেন, কেন্দ্রিয় বাস্তহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড-মতিয়ার রহমান মতি, জেলা শ্রম বিষয়ক সম্পাদক কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম,বারোবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এর আগে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে স্মরণ সভা স্থলে আসতে শুরু করে। মুহুর্তের মধ্যে সভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শোকসভায় ওই এলাকার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় সাইদুল করিম মিন্টু বলেন, দেশবিরোধীরা ৭৫’র ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে এদেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাসহ আওয়ামী লীগের নেতাকর্মিদেকে হত্যা করেছে। যে বিভৎস দৃশ্য মনে উঠলে আতকে উঠতে হয়। তিনি বলেন এ বর্বরতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনেছেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। এর ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও আওয়ামী লীগকে জয়ী করতে হবে।

৩ সেপ্টেম্বর সমাবেশ সফলে ইসলামী আন্দোলন খুলনা সদর থানার বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার (২৮ আগষ্ট ) বিকাল ৫ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আযোজিত বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার এক প্রস্তুতি সভা থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী ফেরদৌস সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মুহা. নাসির উদ্দিন, নগর সেক্রেটারী ইমরান হুসাইন, আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম, আব্দুল মান্নান, আবুল কালাম মৃধা, আনোয়ার হোসেন, কারী জামাল, আবুল কাশেম, মুফতী আমানুল্লাহ, আব্দুর রহমান সবুজ, রবিউল ইসলাম, আব্দুল কুদ্দুস, চান মিয়া, মিরাজ মাহাজন, মোহাম্মদ জাবেদ, আফজাল হোসেন, রিয়াজুল ইসলাম, সোহরাব হোসেন, শামসুল হক, সেলিম হাওলাদার, রিপন শেখ, রমজান হাওলাদার, মইনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বখতিয়ার, আল-আমিন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইমন হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা হাবিবুল্লাহ গাজী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩ সেপ্টেম্বর শাযেখে চরমোনাই’র বিশাল সমাবেশ সর্বাত্মক সফলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্মে বাংংলা সাহিত্য নব জাগরণ সৃষ্টি করে ছিলো। তার গান কবিতা বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্ধুদ্ধ করেছিল। তিনি ছিলেন দ্রোহ, প্রেম, সাম্যবাদ ও জাগরনের কবি । তিনি গল্প, কবিতা, সংগীত, উপন্যাস, নাটক ও প্রবন্ধে নিজস্ব স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন। দেশ মাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ ও করেছেন এই সৈনিক কবি। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। নিজের লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন আজীবন আপোসহীন কবি। তৎকালিন ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলনে তার সৃষ্টি, বিদ্রোহী কবিতা দাবানলের মত ছড়িয়ে পড়ায় কবিকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকের দিনে তাই বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের আদর্শকে ভবিষৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহব্বান জানান বক্তরা।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ) মো. জয়নাল আবেদিন, মো. হালিম মোড়ল, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

অভয়নগরে বৃদ্ধ নিবাস গড়ে তোলার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরে বৃদ্ধ নিবাস গড়ে তোলার লক্ষে কেন্দ্র বিন্দ ৮৮ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে কেন্দ্র বিন্দ ৮৮ এর এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আলমগীর সরকার, সাধারন সম্পাদক মতিউল আযম পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মো. আবু জাফর, এনামুল কবির বুলবুল, ওয়াহিদুজ্জামান, শ্যামল কুমার পাল, শাহিনুল ইসলাম, জিয়াউর রহমান মিলন। আলোচনা শেষে বাগদা গ্রামে ক্রয়কৃত জমিতে বৃদ্ধ নিবাস গড়ে তোলার জন্য পরিদর্শন কর হয়।

রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের রামপালে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মানের সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তাঁর পরিবার বর্গের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকাল ৪.০০ টায় উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লা বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আশরাফুল আযম আকুঞ্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান,
ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, সুলতানা পারভীন (ময়না), বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু, ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ নুরুল আমিন, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীন দুলাল, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রর মত্যু
কেশবপুর (যশাের) প্রতিনিধি
যশোরের কেশবপুরের ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দিপু মল্লিক (১৫) সাপের কামড়ে মত্যু বরণ করেছে।
জানা গেছে সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের ছেলে দিপু মল্লিক রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। ঘুমান্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড় ফুক করা হলেও কােন পরিবর্তন না হওয়ায় রােববার সকালে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নেয়ার পথে তার মত্যু হয়। এ ঘটনায় গােটা এলাকায় শােকর ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহের সড়কের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে।
সোমবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের পূর্ব পাশে সরকারি মৎস্যভবন সংলগ্ন এলাকায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এসে অজ্ঞাত(৫০) মহিলার লাশটি উদ্ধার করে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, মৃত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেস্টা করা হচ্ছে।

কালিগঞ্জ নলতায় জলবায়ু ও অভিবাসন নিয়ে ব্রাকের অ্যাডভোকেসি কর্মশালা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে ২৮ আগষ্ট ২০২৩ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা নলতা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের হল রুমে,অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ান পরিষদের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান, এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর (নারী-পুরুষ)ইউ,পি সদস্য-সদস্যা গন, গ্রাম পুলিশ,দফাদার ইমাম ও রির্টানী গন্যমান্য ,শুধু সমাজ, সাংবাদিক, প্রমূখ। জলবায়ু ও নিরাপদ অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোঃ হুমায়ুন রশীদ, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরা।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেসকাতুল আরিফিন, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক। এবং অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড কর্মকর্তা খুকুমণি। প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির কাজকে সময় উপযোগী বলে মনে করেন এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত করেন।।

কয়রায় পানি ট্যাংকি উপহার পেলেন বীর মুক্তিযোদ্ধারা
কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রার মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধরত বীর মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে পানি সংরক্ষণের ট্যাংকি (জলাধার) বিতরণ করা হয়েছে। সোমবার(২৮ আগষ্ট) উপজেলা পরিষদ চত্তরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কয়রার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা, ও নাসিমা আলম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ প্রমুখ। মুক্তিযোদ্ধারা জাতির পিতার জ্যৈষ্ঠ কন্যার দূরদর্শী নেতৃত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেন। স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মেও কাছে তুলে ধরার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় সন্তুষ্ঠি প্রকাশ করেন তারা।

দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সকলকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত: এমপি বাবু

কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ কয়রা-পাইকগাছা সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, দেশের পরিবেশ রক্ষার্থে সকলকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ আমাদের অমূল্য সম্পদ, গাছ আমাদের পরম বন্ধু। পৃথিবীতে কোন গাছ না থাকলে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। সেজন্য আমাদের প্রতিনিয়তই গাছ রোপন করতে হবে।
সোমবার(২৮ আগষ্ট) বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতয়ি কমিশনার মহোদয়ের অনুশাসন: সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির ন্যায় কয়রায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি বাবু বলেন, দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রন করতে হলে বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে। হিমালয়ের বরফ গলে পড়ছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে। যদি এভাবে বাড়তে থাকে তাহলে বাংলাদেশের উপক’ল এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সেজন্য আমাদের পরিবেশবান্ধব গাছ রোপন করতে হবে।গাছ আমাদের যেমন জীবন বাঁচান,তেমনি আমাদের দুঃসময়ে আর্থিকভাবে সহযোগিতা করে।
এমপি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের প্রতিটি কৃষক রক্ত. ঘাম, শ্রম দিয়ে প্রতি ইঞ্চি মাটিতে সোনার ফসল উৎপাদন করছেন। দেশের খাবারের ব্যবস্থা করছেন। আজ যে ভাবে উন্নয়ন হচ্ছে। দেশে নগরয়াণ হচ্ছে। দেশে গাছ কাটা হচ্ছে, প্রাকৃতিক দূর্যোগে নষ্ট হচ্ছে। নতুন করে যদি এখন আমরা গাছ রোপন না করি। তাহলে একসময় দেশে গাছ থাকবে না। সারা বিশে^ যেভাবে তাপমাত্রা বাড়ছে। বিগত বছরে এ তাপমাত্রা মানুষ দেখিনি। এজন্য সবাইকে বেশি বেশি করে গাছ রোপন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যডঃ কমলেস সানা, সদও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার সহ-সভাপতি ও সুন্দরবন মাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, শিক্ষক নুরুল ইসলাম নাহিদ ও আঃ হালিম সহ স্কাউটস ছাত্র ছাত্রীবৃন্দ।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কোলাবাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বাষিকী পালন উপলক্ষে কোলা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কোলা বাজারের হাঁটচাদনীতে এ আয়োজন করে কোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও কোলা ইউনিয়ন পরিষদ। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি, মহিলা ভাইস চেয়াম্যান শাহানাজ পারভীন, সুন্দরপুর দূূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, নিয়ামতপুর ইউপি চেয়ারমম্যান রাজু আহমেদ রনি লস্কার, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিথী রানী ভদ্র প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে স্বপরিবারে হত্যার শিকার সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

কালিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ আগস্ট সোমবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মোলন কক্ষে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও চলাচলন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কালিগঞ্জ সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল খালেক, নায়ক সুবেদার শাহিনুর রহমান, নায়েক সুবেদার মোঃ আবুল কালাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুল্লাহ হাসান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, প্রমুখ। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মোংলা-রামপালে নৌকার নতুন প্রার্থী চায় সম্ভাব্য ৪ মনোনয়ন প্রত্যাশী প্রার্থী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা-রামপাল (বাগেরহাট-০৩আসনে) নৌকার নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সম্ভাব্য চার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। বক্তব্যে তারা বলেন, তাদের ৪জনের মধ্যে একজনকে প্রার্থী দেয়া হলে নৌকা জিতবে। এছাড়া অন্য কেউকে নৌকা দেয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবেনা। তাতে নৌকার ভরা ডুবি হবে। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে।

সোমবার (২৮আগষ্ট) বিকেল ৫টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভার শুরুতে বক্তব্য রাখেন, বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্র নায়ক শাকিল খাঁন। এই চারজন দীর্ঘ দিন ধরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। এদের মধ্যে চিত্র নায়ক শাকিল খাঁন, শেখ আবু সাঈদ, শেখ আবু হানিফের বাড়ী রামপালে আর ইদ্রিস আলী ইজারদারের বাড়ী মোংলায়।

মোংলা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভার এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আব্দুল জলিল শিকদার, মোংলা ও রামপালের ১৬জনের মধ্যে ৮জজন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয়রা।

এদিকে শোকসভার এ আলোচনা সভা ছাপিয়ে যায় নির্বাচনী বিশাল জনসভায়। মোংলা-রামপালের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের সরব উপস্থিতিতে এ সভায় সম্ভাব্য প্রার্থী শেখ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আবু হানিফ ও চিত্র নায়ক শাকিল খাঁন এ সময় বলেন, আগষ্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। তাছাড়া আসছে নির্বাচনে প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবাণ জানান। এ সময় এই আসনের প্রার্থী পরিবর্তনের ডাক দেন তারা। বর্তমান যিনি সংসদ সদস্য আছেন তাকে আবারো মনোনয়ন দেয়া হলে নিশ্চিত পরাজিত হবেন, উল্লেখ করে তাদের মধ্যে একজনকে প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান তারা। এই চার সম্ভাব্য প্রার্থী বিগত নির্বাচনেও প্রার্থী হতে আলাদা আলাদা প্রচারণা চালালেও এবার একই মঞ্চে উঠেছেন।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নড়াইলে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন-স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খালিদ হাসান, অভিভাবক সদস্য তৌহিদ মিনা, নূর নাহারসহ অনেকে। বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ ধংসের দ্বারপ্রান্তে। সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী ভর্তি এবং ছাড়পত্রে ১০০ থেকে ৫০০ করে টাকা নেন তিনি। বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সময় গাইড বই দেখে ছাত্রছাত্রীদের লেখতে দেয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কারসহ ভবনের ভেতর এবং আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করানো হয়। শিক্ষকদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক শেফালী খানম। এছাড়া প্রতিবছর সব শ্রেণির পুরানো বই বিক্রি করে দেন। কোনো সময় শিক্ষার্থীদের একটি বা দু’টি বই হারিয়ে গেলে তাকে আর কোনো বই দেয়া হয় না।
তবে এসব অভিযোগের ব্যাপারে সাংবাদিকরা প্রধান শিক্ষক শেফালী বেগমের কক্ষে গেলে তিনি কথা বলেননি। এ সময় দ্রুতগতিতে নিচতলার অফিস কক্ষ থেকে দ্বিতীয়তলায় শ্রেণিকক্ষে ঢুকে পড়েন তিনি।

ডুমুরিয়ার শোভনায় বিএনপি নেতার মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নে সাবেক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন মোড়ল (৫০) ইন্তেকাল করেছেন। সোমবার বিকাল সাড়ে চারটায় উপজেলার চাকুন্দিয়া গ্রাম¯’ শ্বশুর বাড়িতে চিকিৎসাধীন অব¯’ায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন রাতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়েছে। এদিকে বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শেখ হাফিজুর রহমান, আহম্মদ আলী ফকির, আঃ গফফার শেখ, শেখ আব্দুর রশিদ, আনছার আলী মোল্লা,মৃনাল কান্তি দাস, মিজানুর রহমান মোল্লা,হযরত আলী দফাদার,আব্দুস সালাম, কবির হোসেন, সরদার জাকির হোসেন, মোঃ খোকন, নজরুল ইসলাম সরদার, মহসিন দফাদার, রুহুল আমিন বাওয়ালী, মহসিন শেখ প্রমুখ।

ফকিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অস্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানে সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ প্রমূখ। এদিন সৃজনশীল মেধা অন্বেষণে ১৫জন শিক্ষার্থীকে ২ হাজার করে টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৪ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা সহ ১১জন শিক্ষক এবং ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেষ্ট প্রদান করা হয়। #

স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের ফকিরহাট হাসপাতাল পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক (শৃঙ্খলা) ডা: শামসুজ্জামান সেলিম। সোমবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় তিনি পরিদর্শন করেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (এমআইএস) ডা: তৌফিকুর রহমান, বাগেরহাট সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএসএম মফিদুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডা: শিশির কুমার বসু সহ অন্যন্যারা। #

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সদর বাজার এলাকা সহ টাউন-নওয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য পণ্য বিক্রির তালিকা না থাকায় ৫টি মুদি দোকান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নিউ কানন ফার্মেসী ও সরকারি জায়গা দখল করায় ভাংগাড়ি দোকানের মালিক মো. আব্রাহিমকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সকাল ১০টার দিকে অভিযানে মোট ৭টি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৩’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এ তথ্য নিশ্চিত করে বলেন বিভিন্ন কারনে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অভ্যাহত থাকবে।

ফকিরহাটে ডেঙ্গু উপসর্গ নিয়ে দিনমুজুরের মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা গ্রামের পিয়ার আলী খাঁ (৪০) নামের একজন দিনমুজুর জ্বরে আক্রান্ত হয়ে অর্থ্যাৎ ডেঙ্গু উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলার আট্টাকী গ্রামে তার নিকট আত্মীয়র বাড়িতে মারা যান। তিনি উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের জবেদ আলী খাঁর ছেলে। মৃতের পরিবার জানান, পিয়ার আলী খাঁ কয়েক দিন ধরে জ্বরে ভূগছিলেন। অবস্থা বেশী খারাপ হওয়ায় রোববার (২৭ আগষ্ট) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক রোগীর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন রোগীকে পরিবারের লোকজন ফকিরহাটের আট্টাকী ঝুটোতলা এক নিকট আত্মীয়র বাড়িতে নিয়ে যান। পরের দিন সেখান থেকে তাকে খুলনায় নিয়ে ভর্তির সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। কিন্তু এদিন সকালে তিনি মারা যান। এদিকে, ওই রোগীর ডেঙ্গু পরীক্ষা না করার জন্য বোঝা যাচ্ছে না আসলে সে অতিরিক্ত জ্বরে নাকি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতারা এবার দেশ ছেড়ে পালাচ্ছে– এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে এবার বিএনপির প্রথম সারির রাঘোবোয়াল নেতারা আওয়ামীলীগ সরকারের পতন আন্দোলন ছেড়ে সিঙ্গাপুরে পালাচ্ছেন। তাদের আমলে যে উন্নয়ন হয়েছে তা দেশের মানুষ দেখেছে। তাই আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির নেতারা চোখে সর্ষের ফুল দেখছেন। যার কারনেই নেতাদের ডাকে আর দেশের মানুষ শাড়া দিচ্ছেনা।
তিনি আরো বলেন, এলাকার মানুষ বিএনপি সরকারের আমলে নেতাদের লুটপাটের রাজত্ব দেখেছে। দেশের মানুষ এখন শান্তিতে রাস্তায় চলে ফিরে বেড়াতে পাচ্ছে। তাদের মনে এখন আর কোন ভয় নেই। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন।
গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নেপা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় প্রধান অতিথির বক্তব্য দান কলে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু,উপজেলা আওয়ামীলেিগর সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,উপজেলঅ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

দেবহাটায় সিটিজেন অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় সিটিজেন ভয়েজ অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দেবহাটা সরকারী পাইলট হাইস্কুল ফুটবল মাঠে রাইট টু গ্রো প্রজেক্ট, ইয়ুুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ এবং সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফুলি সরকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ইউপি সদস্য মাধবী রাণী মন্ডল ও জাহিদুর রহমান জুয়েল, শশাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক সিএইসসিপি ইন্দ্রজিত সরকার, দাঁদপুর শিশু ফোরাম সভাপতি হালিমাতুস সাদিয়া, নাজিরেরঘের শিশু ফোরামের সভাপতি সালমান ফারসী, নওয়াপাড়া ইউনিয়ন ফোরামের রেহেনা ইয়াসমিন, দেবহাটা সদর ইউনিয়ন দলের অমিত হাসান সবুজ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, সুশিলনের সহকারী পরিচালক শেখ মনিরুজ্জামান মনির, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার লাভলু খান, রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার তানজিমা আক্তার, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, নীলকান্ত, মোমেনা খাতুন, জোসনা বালা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকের অধীনে সিটিজেন ভয়েজ অ্যাকশন (সিবিএ) পদ্ধতির মাধ্যমে নাগরিকের প্রতি সরকারের সেবারমান বৃদ্ধি পাওয়া নিয়ে কাজ চলমান রয়েছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের সেবা পাওয়া। সরকারের সেবাপ্রদানকারী ও সেবাগ্রহনকারীদের মধ্যে সমন্বয় ও পারস্পারিক সংলাপের মাধ্যমে সরকারী সেবাসমূহের সহজলভ্যতা ও সেবাসমূহের অনতত মানের উন্নয়ন সাধন করার উপর গুরুত্ব আরোপ করা। এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত কমিউনিটি ক্লিনিকের ২২টি মনিটরিং স্টান্ডার্ডের উপর বর্তমান অবস্থার প্রেক্ষিতে সকলের অংশগ্রহনে ক্লিনিকগুলোর উন্নয়নে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচানলা করেন সিবিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য সালাউদ্দিন ও আনোয়ারুল ইসলাম।

সুষ্ঠু ও সুন্দর বুদ্ধিভিত্তিক চর্চা অব্যাহত রাখতে বিতর্কের বিকল্প নেই : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, বিতর্ক হচ্ছে যুক্তির খেলা। যুক্তিতর্কের মাধ্যমে নতুনত্বের সৃষ্টি হয়। যার কাছে যত যুক্তি, সে তত বেশি সমৃদ্ধ। সুষ্ঠু ও সুন্দর বুদ্ধিভিত্তিক চর্চা অব্যাহত রাখতে বিতর্কের কোনো বিকল্প নেই। পরিবেশ বিষয়ে সচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তিতর্ক দিয়ে যথাযথভাবে গড়ে তুলতে এই প্রতিযোগিতা সহায়ক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বগুণ সম্পন্ন যোগ্য মানুষ হিসেবে তৈরি হয়। পরিবেশ শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, আচার-ব্যবহার, চাল-চলন সবকিছুই পরিবেশের অন্তর্ভুক্ত। পৃথিবীতে মানুষই একমাত্র তার পরিবেশকে মোডিফাইড করতে পারে। আমাদের সেই অসীম ক্ষমতা রয়েছে। আমরা কিভাবে পরিবেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে রেখে যাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রকৃতি বিনষ্ট করার কারণে রবিবার পরিবেশ রক্ষার কথা সামনে আসছে। দেরিতে হলেও আমরা পরিবেশের গুরুত্ব বুঝতে পেরেছি। ধরিত্রীকে রক্ষা করা এককভাবে কারো পক্ষেই সম্ভব নয়। বিরূপ প্রতিক্রিয়া থেকে পরিবেশকে রক্ষা করতে গোটা পৃথিবীকে এগিয়ে আসতে হবে। আমাদের উচিত পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের উপযোগী করে রেখে যাওয়া। এজন্য পরিবেশের ক্ষতি করে এমন কাজ আমাদের পরিহার করতে হবে। পরিবেশ বিষয়ে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। যা থেকে বড় ধরনের ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি।
তিনি এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু বিজয়ী দল নয়, শ্রোতারাও যুক্তিতর্কের খেলায় নানা তথ্যের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আজ ২৮ আগস্ট (সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাব এ প্রতিযোগিতা আয়োজন করেছে।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, এ্যাওয়ারনেস ক্লাবের সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহেরীশ খান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ০৫ সেপ্টেম্বর।

রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সৃজনকৃত জ্ঞান বিতরণ হয় : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে জার্নাল আর্টিকেল পাবলিকেশন শীর্ষক শিক্ষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ ২৮ আগস্ট (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সৃজনকৃত জ্ঞানের বিতরণ হয় রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই গবেষণালব্ধ জ্ঞান বিতরণের মাধ্যমে সমাজ বদলে যেতে পারে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। এটি একটি ধারাবাহিক সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কার্যসম্পাদন উপযোগী যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য ও প্রবণতা বৃদ্ধির চেষ্টা করা হয়। ফলে পেশাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত করা হয়।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য ‘রাইটিং আর্টস অব এ সায়েন্টিফিক আর্টিকেল’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। রিসোর্স পারসন হিসেবে দিনের অন্যান্য টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড মো. মোরসালিন বিল্লাহ ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

মহেশপুররে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত মুনছুর আলী মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের নেপাল মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করে। সেই টাকা তার স্বামী চাইলে স্ত্রী দিতে অস্বীকার করে। সেসময় বাকবিতন্ডার এক পর্যায়ে মুনছুর আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

হাসপাতালের বিছানায় বসেই পেলেন অবসরভাতার চিঠি
খবর বিজ্ঞপ্তি
হাসপাতালের বিছানায় বসেই পেলেন অবসরভাতার চিঠি। অনাকাঙ্খিতভাবে চিঠি পেয়ে আবেগে কেঁদে ফেললেন অবসরে যাওয়া সহকারি শিক্ষক হরিদাস রায়। মূহুর্তের মধ্যে পরিবর্তন হলো তাঁর চেহারা। আনন্দ আর উচ্ছাস দেখা দিলো তারমধ্যে। এ সময় উপস্তিত ছিল তাঁকে দেখতে আসা সহকর্মী ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারি ও স্বজনেরা। ঘটনাটি ঘটেছে খুলনার স্থানীয় একটি ক্লিনিকে ।
সোমবার সকাল ১০-১৫ মিনিটে খুলনার স্থানীয় ক্লিনিকে দেখতে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম ও তাঁর সহকর্মীরা। সাথে উপহার হিসাবে নিয়ে আসেন অবসর ভাতার চিঠি। তুলে দেন নানা জটিলতায় পরে অবসরভাতা না পেয়ে হতাশায় পরা সহকারি শিক্ষক হারিদাস রায়ের কাছে। চিঠি পেয়ে হরিদাস রায় বলেন, সত্যিই আজ আমি আনন্দিত। ১৯৮৬ সালে আমি যোগ দেই বটিয়াঘাটা জলমা কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০২২ সালের ২২ জানুয়ারি অবসর প্রস্তুতি ছুটিতে (পিআর এল) যাই। ২০২৩ সালের ২২জানুয়ারি পূর্ণাঙ্গ অবসরে যাই। এরমধ্যেই আমার অবসরভাতা পাওয়ার কথা। কিন্তু আমি অবসরভাতা পাই না। কারণ হিসাবে তৎকালিন জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, যেহেতু এই স্কুলের জমি নামজারিতে সমস্যা রয়েছে তা ঠিক না হওয়া পর্যন্ত অবসরভাতা বন্ধ থাকবে। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক হওয়ায় আমাকে এই সংকটে পরতে হয়েছে । আমি নামজারি করার চেষ্টা করে প্রায় শেষের পথে নিয়ে এসেছি। এরমধ্যে আমি অসুস্থ হয়ে পরেছি। আমার চার মেয়ে ও এক ছেলে। ছেলেটা প্রতিবন্ধী হওয়ায় নগদ আয়ের পথ নেই বললে চলে। ক্লিনিকের বিল পরিশোধ করাও প্রায় কষ্টের কারণ হয়ে দাড়াতে পারে। তারমধ্যে এই উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত।
এ প্রসঙ্গে খুলনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, আমি ২৭ আগস্ট দাকোপে যাচ্ছিলাম। হঠাৎ করে ঠিক করলাম জলমা কচুবুনিয়া স্কুলটি পরিদর্শন করবো। পরিদর্শনকালে প্রধান শিক্ষিকা নির্মলা মন্ডল ঘটনাটি জানান এবং বলেন শিক্ষক হরিদাস রায় হাসপাতালের বিছানায়। আমি তাৎক্ষনিকভাবে ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাই। তার কাছ থেকে শুনে সকল জটিলতা কটিয়ে চিঠি করার জন্য অফিসকে নির্দেশ দেই। সেই চিঠি নিয়েই আজ আমার সহকর্মীদের নিয়ে দিতে এসেছি। দিতে পেরে আমিও আনন্দিত।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর বলেন, স্কুলের নামজারি না হওয়ায় একটু সংকট হয়েছিল। তাঁরপর আমি ২৪ আগস্ট তাঁর অবসরভাতার কাগজটি জেলা শিক্ষা অফিসে পাঠিয়েছি।
প্রধান শিক্ষক সমিতির কো চেয়ারম্যানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই ধরনের ঘটনা ঘটেছে শুনেছি। তবে জেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যতটুকু শুনেছি তিনি যশোরে থাকা কালেও এমন অনেক কাজ করেছেন।
রূপসা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানস রায় বলেন, সারাজীবনের অর্জিত অর্থ পেতে দেরি হলে সংকটে পরতে হয়। হরিদাস রায় তাঁর সংকটময় মূহুর্তে যতটুকু পেল তা বিরল।
হরিদাস রায়ের কন্যা শ্রিপ্রা রায় বলেন, বাবা তাঁর ন্যায্য পাওনা পেয়েছে দেখে আমরা দারুণ খুশী। তবে এমন ভোগান্তিতে আর যেন কেউ না পড়ুক তা দেখার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

কালিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ আগস্ট সোমবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মোলন কক্ষে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও চলাচলন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কালিগঞ্জ সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল খালেক, নায়ক সুবেদার শাহিনুর রহমান, নায়েক সুবেদার মোঃ আবুল কালাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুল্লাহ হাসান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, প্রমুখ। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জেইন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জেইন। সোমবার সকালে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১২নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে এ জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড’র সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, ৮আগষ্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০হাজার ৪৫০মেট্টিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্রগ্রাম বন্দরে এ জাহাজটি হতে ১৯হাজার ৫শ মেট্টিক টন কয়লা খালাস করা হয়। যা লাইটারে করে নেয়া হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। বাকী ৩ হাজার ৯৫০মেট্টিক টন কয়লা নিয়ে সোমবার মোংলা বন্দরে এম,ভি জেইন। সোমবার দুপুর থেকেই জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহণ শুরু হয়েছে। খালাসকৃত কয়লা কার্গো/কোস্টারে পরিবহণ করে সংরক্ষণ করা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে/সেডে।

এর আগে গত ১৩জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১হাজার ৭শত মেট্টিক টন কয়লা নিয়ে এম,ভি বসুন্দরা ইমপ্রেস আসে মোংলা বন্দরে।

বনায়নের গাছ রক্ষার অযুহাতে কৃষকদের সবজি কর্তন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার কোমরপুর এলাকায় ভৈরব নদীর পাড়ের সামাজিক বনায়নের গাছ রক্ষার অযুহাতে শতাধিক কৃষকের বিভিন্ন ধরণের সবজি গাছ কেটে ফেলেছেন প্রতিপক্ষরা। রবিবার (২৭ আগস্ট) বিকেলে জেএমকে সামাজিক বনায়ন সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক ও সদস্য আলতাফ শেখের নেতৃত্বে ৩০-৩৫ জন রামদা ও ছুরি নিয়ে এই গাছ কেটেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষকরা।

কৃষকরা জানান, ভৈরব নদীর পশ্চিম পাশে কোমরপুর এলাকায় নিজ মালিকানা ও সরকারি জমি লিজ নিয়ে মৎস্য ঘের করতেন কাটাখালী গ্রামের শতাধিক কৃষক। কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড ভৈরব নদী খনন করেন। খননের পর থেকে মৎস্য ঘের সংলগ্ন নদীর তীরে কৃষকরা নানা রকম সবজির আবাদ করতেন তারা। ২০২০-২১ অর্থ বছরে সামাজিক বন বিভাগ এই নদীর পাড়ে ২০ হাজার ফলজ ও বনজ গাছ রোপন করে। বনায়নের পরেও সামাজিক বন বিভাগের অনুমতিতে প্রায় ৫ কিলোমিটার বাঁধের উপর স্থানীয় কৃষকরা ঢেড়স, লাউ, করল্লা, ডাটা, বরবটি, লাফা, সিম, ধুন্দলসহ নানা ধরণের সবজি চাষ করেন। কিন্তু জেএমকে সামাজিক বনায়ন সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক ও তার সদস্যরা কৃষকদেরকে গাছ লাগাতে নিষেধ করতেন। তাদের নিষেধ না মানায় সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিকের নেতৃত্বে কৃষকদের সব গাছ কেটে ফেলা হয়েছে। অশোক কুমার ভৌমিকের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন কৃষকরা।

কৃষক শেখ এনায়েত বলেন, বন বিভাগের অনুমতি স্বাপেক্ষে নিজেদের মৎস্য ঘের সংলগ্ন ভৈরব নদীর তীরে ঢেড়স, লাউ, করল্লা, ডাটা, বরবটি, লাফা, সিম, ধুন্দলসহ নানা ধরণের সবজি লাগিয়েছিলাম। কিন্তু গাছ রক্ষার অজুহাতে জেএমকে সামাজিক বনায়ন সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক ও তার লোকজন আমাদের গাছগুলো কেঠে ফেলেছে। আমার ঘেরের চকিঘরও (বাসা) ভেঙ্গে ফেলেছে তারা। মূলত গাছ রক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, আমরা যাতে সবজি এবং ঘেরে মাছ চাষ না করতে পারি এজন্য তারা এটা করেছে। আমরা ক্ষতিপূরণ চাই।

জামিলা বেগম নামের এক নারী কৃষক বলেন, সবজি লাগিয়ে আমরা কিছু আয় করতাম। কিন্তু অশোক কুমার ভৌমিকের তা সহ্য হয়নি। এ কারণেই তারা আমাদের সবজি গাছ কেটে ফেলেছে।

অবসর প্রাপ্ত সেনা সদস্য কৃষক মোঃ কাওছার আলী মোড়ল বলেন, বেশিরভাগ গাছে ফুল এসেছিল, ফলও হয়েছিল কিছু গাছে। কেটে আমাদের শেষ করে দিয়েছে। কৃষকদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শেখ নজরুল ইসলাম নামের এক কৃষক বলেন, ফলন্ত গাছ কাটায় যে কষ্ট পেয়েছি, আমার গলা কেটে ফেললেও এত কষ্ট পেতাম না।

সঞ্জয় নন্দি নামের আরেক কৃষক বলেন, বন বিভাগ লাগিয়েছে ফলজ ও বনজ গাছ। আমাদের সবজি গাছ তাদের গাছের কোন ক্ষতি করেনি। কিন্তু আমাদের গাছ কাটল কেন। তাছাড়া বন বিভাগ তো আমাদেরকে সবজি চাষ করতে নিষেধ করেনি।

ভৈরব নদীর তীরে করা এই বনায়ন পাহাড়া দেওয়ার জন্য সামাজিক বন বিভাগের পক্ষ থেকে রুহুল আমিন ও সোবহান শেখ নামের দুই পাহাড়াদার রয়েছেন। গাছ কাটার বিষয়ে তাদেরকেও কিছু বলা হয়নি বলে জানান রুহুল আমিন। তিনি বলেন, বন বিভাগের পক্ষ থেকে গাছ পাহাড়া দেই। সমিতির লোকজন সবজি গাছ কাটবে এটা আমাকে বলেনি।

বারুইপাড়া ইউনিয়নের ৫ নং (কাটাখালি) ওয়ার্ডের সদস্য আবু সাইদ বলেন, গাছ কাটায় কাটাখালী এলাকার শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বের করে শাস্তি এবং কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি।

সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক বলেন, বন বিভাগের নির্দেশে আমরা সবজি গাছ কেটেছি। গাছ রক্ষার জন্যই এই গাছ কাটা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে বন বিভাগ বলছে, কৃষকদের সবজি ও ফসল কাটতে কাউকে বলা হয়নি। সমিতির সভাপতি নিজের ইচ্ছায় এই গাছ কেটেছে।

সামাজিক বন বিভাগ বাগেরহাটের ষাটগম্বুজ এসএফএনটিসি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু বলেন, কৃষকদের সবজি কাটতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে গাছ কাটার একটি খবর পেয়েছি। দুই পক্ষকে খবর দেওয়া হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান তিনি।

‘বেকার যুবকদের কর্মসংস্থান নইলে বেকার-ভাতা দিতে হবে’
যুব ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ২৮ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠন কার্যালয়ে জেলা সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের পরিচালনায় এক পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রাক্তন যুব ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সভাপতি এস এ রশীদ, মহানগর সভাপতি মিজারনুর রহমান বাবু, জেলা সাধারণ সম্পাদক এড. প্রীতিশ মণ্ডল, যুবনেতা শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, রঙ্গলাল মৃধা, শেখ আব্দুল হালিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সহ-সভাপতি শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, প্লাবন পাল বাঁধন, অর্থ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, প্রচার সম্পাদক রাজিবুর রহমান রাজিব, যুবনেতা মোঃ জামাল হোসেন, মোঃ ফেরদৌস সানা, ছাত্র নেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, নাহিদ হাসান প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান দেশে একদলীয় ফেসিবাদী স্বৈরতান্ত্রিক দুঃশাসন বিদ্যমান। মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার ভূলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হচ্ছে অমেধাবিরা আর বাদ পড়ছে মেধাবিরা। দেশের মানুষ কোনো কথা বলতে পারছে না, কারণ সরকার ডিজিটাল আইন করে কণ্ঠ চেপে ধরেছে। প্রতি বছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। পাচারকারীরা ঐ টাকা বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে আর দেশের কোটি কোটি যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো নইলে বেকার ভাতা দিতে হবে।

দাকোপে শোল মাছ চাষে সফল দেবাশীষ, পেল সম্মাননা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
দিন যত যাচ্ছে ততই বাড়ছে মানুষের অভাব ও বেকারত্ব, শিক্ষিত, অশিক্ষিত সকলেই হচ্ছেন এর নির্মম শিকার। চরম দরিদ্র অবস্থা সাথে লাগামহীন বাজার দর মানুষকে যখন দিশেহারা করে দিচ্ছে তখন নতুন কোনো উপায়ে বাঁচার চেষ্টা করছেন বৃদ্ধ থেকে যুবরা। ঠিক তেমনই একটা পরিস্থিতি থেকে উঠে আশা একজন সফল উদ্যোক্তার উজ্জ্বল দৃষ্টান্ত দেবাশীষ সরদার। সরেজমিনে ঘুরে দেখা যায়, খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খোনা গ্রামের প্রান্তিক চাষি নারায়ণ চন্দ্র সরদারের পুত্র দেবাশীষ সরদার(৪৫)। নারায়ণ চন্দ্র সরদারের এক সময় ধান ও অন্য ফসল লাগানোর উপযুক্ত ১৬ বিঘে জমি ছিল। তখন তাঁদেরআর্থিক অবস্থাও ছিল মেটামুটি ভালো। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাড়ির ঠিক দক্ষিণ পার্শে প্রমত্তা ঢাকি নদীর ভাঙ্গনে ভাঙতে ভাঙতে তার বসতভিটাসহ ৮ বিঘা জমি নদী ভাঙ্গনে চলে যায়। কালো মেঘের মত আস্তে আস্তে সংসারে অভাব অনটন প্রবেশ করতে থাকে। কে কি করবে ভেবে উঠতে পারে না। দেবাশীষও বাড়ির কাজের ফাঁকে ভাবতে থাকে বাড়তি আয়ের জন্য আর কি কাজ করা যায়। তার শ্বশুর বাড়ি হলো পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নের গজালিয়া গ্রামে। তিনি শ্বশুর বাড়িতে একদিন এসে দেখেন তার শ্বশুর মাত্র ৩ কাঠা জায়গায় ১২২০ টি শোলমাছ বড় করেছেন যার ওজন ৬’শ থেকে ৭’শ গ্রাম। মাছগুলো বিক্রয় হয়েছিল সেদিন ৩ লক্ষ ৭০ হাজার টাকায়। সেগুলোর চাষ করতে তাঁদের ব্যায় ছিল ৮০ হাজার টাকা। শ্বশুর বাড়িতে শোলমাছের লাভজনক ঘের দেখে দেবাশীষ উদ্বুদ্ধ হন এবং সেখান থেকে এই মাছ চাষের অভিজ্ঞতা নেন। তারপর বাড়িতে ফিরে দেবাশীষ তাঁর স্ত্রী সুপ্রিয়া সরদারের সাথে পরামর্শ করে একমত হন যে শোল মাছের ঘের করা হবে।তারপর বৈশাখে ৫০ হাজার টাকা ব্যায় করে ৮ কাঠা জমিতে একটি মাছের ঘের শোলমাছ চাষের জন্য প্রস্তুত করেন। জৈষ্ঠ্যমাসের শেষ সপ্তাহে তিনি ৪ হাজার ৫০টি শোলমাছের পোনা ঘেরে ছেড়ে দেন এবং নিয়মিত খাবার দিতে থাকেন। মাছগুলোর ক্রয়মূল্য ছিল ৮ হাজার টাকা।মাছের পরিচর্যা হিসেবে,ঘেরের পানি পরিস্কার রাখার জন্য মাঝেমধ্যে পানি সরা-ভরা করানো হয়। মাছ সুস্থ ও নিরোগ রাখতে প্রতি ১৫ দিন অন্তর পুকুরে ঔষধ ছিটানো হয়। বর্তমানে মাছের বয়স ২ মাস ৯ দিন। মাছের ওজন হয়েছে ২৫০ থেকে ৩৫০ গ্রাম। খাদ্য হিসেবে দৈনিক এখন ৪০ কেজি তেলাপিয়া টুকরো টুকরো করে দুইবার দেওয়া হচ্ছে। যার কারনে দৈনিক খরচ হচ্ছে ২ হাজার টাকা। দেবাশীষের মাছের খামারটি দেখতে প্রতিদিন অনেকে এসে ভীড় জমায়। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ সালের সফল মৎস্য চাষি হিসেবে দেবাশীষ সরদারকে উপজেলা মৎস্য দপ্তর থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শোলমাছ চাষের এ নতুন উদ্যোক্তা এ প্রতিবেদককে বলেন, মাছগুলো কার্তীক মাসে যখন বিক্রয় করবো তখন এর ওজন ৬ থেকে ৭শত গ্রাম করে হবে। এর বিক্রয় মূল্য হবে ১২ থেকে ১৩ লক্ষ টাকা। ততদিন আমার ব্যয় হবে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। মাত্র ৫ মাসে শোল মাছের চাষ করে এটা সম্ভব।
এখন থেকে আশার আলো দেখতে শুরু করেছেন দেবাশীষ সরদার। আর তাঁর মাছের ঘের দেখে মিষ্টি পানিতে শোল মাছ চাষের স্বপ্ন দেখছেন অনেকেই।

 

 

কারাগার থেকে পরীক্ষা দিচ্ছেন তামিম ইকবাল
স্টাফ রিপোর্টার
খুলনায় কারাগার থেকে মাদ্রাসা বোর্ডের অধীনে কামিল পরীক্ষায় অংশ নিয়েছেন তামিম ইকবাল ও আহমেদ মূসা নামে দুই শিক্ষার্থী। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারাগারের অভ্যন্তরে একটি কক্ষে মাদ্রাসার পরিদর্শক তাদের পরীক্ষা নিয়েছেন।
বিষয়টি জানিয়েছেন খুলনা জেলা কারাগারের জেলার এনামুল কবির। পরীক্ষার্থী দুইজনই কয়েদি।

আরও জানা যায়, তামিম ইকবাল খুলনা নেছারিয়া মাদ্রাসা এবং আহমেদ মূসা খুলনা কামিল মাদ্রাসার শিক্ষার্থী। গত ২১ আগস্ট নাশকতা মামলায় তামিম এবং ১৭ আগস্ট মাদক মামলায় মূসা কারাগারে আসেন। রোববার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলার এনামুল কবির আরও জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অসুস্থ মাকে দেখতে পিকে হালদারের জামিন আবেদন
খুলনাঞ্চল ডেস্ক
অসুস্থ মাকে দেখতে কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন পিকে হালদার ও তার ভাই প্রাণেশ হালদার। তবে আদালত জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। সোমবার এ আবেদন জানানো হয়।

শ্বাসকষ্টসহ বার্ধক্য জনিত কারণে পিকে হালদারের মা লীলাবতী হালদার (৭৯) বর্তমানে কলকাতার বাগুইহাটির ভিএআইপি অ্যাপেক্স মেডিকেল সেন্টারে ভর্তি।

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে নগর দায়রা আদালতে (ব্যাংকশাল) এর স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয়। এসময় পিকে হালদার ও প্রাণেশ কুমার হালদারের জামিনের আবেদন জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি করেন আইনজীবী শ্যামল ঘোষ। এসময় আইনজীবী জানান, লীলা দেবী বর্তমানে হাসপাতালে ভর্তি, তিনি তার ছেলেদের দেখতে চেয়েছেন।

জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। তিনি বলেন, পিকে হালদার কয়েক হাজার কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। বাইরে এলে তথ্য লোপাট হওয়ার সম্ভাবনা আছে। এমনকি বিদেশে পালিয়েও যেতে পারেন।

একই সঙ্গে এ মামলায় আরেক অভিযুক্ত আমানা সুলতানা ওরফে শর্মী হালদারের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিনের আবেদন করা হয়। তার জামিনেরও বিরোধিতা করেন অরিজিৎ চক্রবর্তী।

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, ১৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

নির্বাচনী সহিংসতার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আওয়ামী লীগ কর্মী দবির আলি হত্যা মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ ওরফে বিপুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে দবির হত্যা মামলার ধার্য তারিখ ছিল। এদিন নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ ওরফে বিপুল স্থায়ী জামিনের জন্য আদালতে আসেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহুরা খাতুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) একরামুল হোসাইন ২৫ জনকে অভিযুক্ত করে ২০২৩ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বেশিরভাগ আসামি জামিনে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ১১ মার্চ রাতে নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে আলমডাঙ্গা জহুরুলনগর গ্রামের পূর্বপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দবির আলিসহ বেশ কয়েকজন আহত হন। দবির আলি বেশ কিছুদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর খোকন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মারামারির মামলা দায়ের করেন। দবির আলি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক অপারেশন্স ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদসহ বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভারতের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা ও ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধির অংশ নেন।
এ কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম জোরদার, উভয় দেশের মধ্যে সৌহাদ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে আলোচনা হয়েছে।
এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানবপাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করণীয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এ বৈঠক দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

দুই মাস ধরে অচল বেনাপোল চেকপোস্টের স্ক্যানার মেশিন
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টের বহির্গমন প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত স্ক্যানার মেশিনটি দুই মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের ব্যাগেজে চোরাচালানের শঙ্কা বাড়ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, স্ক্যানার মেশিনটি সচলের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২৮ আগস্ট) সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার মেশিন অচলের এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বেনাপোল দিয়ে ভারতে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকেন। চেকপোস্ট কাস্টমস ভবনে চোরাচালান প্রতিরোধে রয়েছে দুটি স্ক্যানার মেশিন। এর একটি দিয়ে বহির্গমন যাত্রীদের জন্য বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত যাওয়ার পথে ব্যাগেজ স্ক্যানিং করা হয়ে থাকে। আর অন্যটি ব্যবহার করা হয় আগমনী যাত্রীদের ব্যাগেজ চেকিংয়ের জন্য। ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজে ব্যবহৃত কাস্টমসের স্ক্যানার মেশিনটি সচল রয়েছে। এতে তল্লাশি কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলছে। তবে বহির্গমনে থাকা মেশিনটি অচল থাকায় যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি তল্লাশি কার্যক্রম ব্যাহত হওয়ায় চোরাচালানের শঙ্কা বাড়ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, অচল স্ক্যানার মেশিনটি সচলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চীন থেকে যন্ত্রপাতি আসছে। খুব দ্রুত সচল হবে। আপাতত ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ হাত দিয়ে তল্লাশি করা হচ্ছে।

মাছ ধরার নামে ইজিবাইক ভাড়া, নদীতে মিললো চালকের মরদেহ
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে শাওন হাওলাদার বাবু (২৬) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) মরদেহ উদ্ধার করা হয়।
শাওন হাওলাদার বাবু খুলনা মহানগরীর খালিশপুর এলাকার সেলিম হাওলাদারের ছেলে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবীর এ তথ্য জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাছ ধরার নাম করে কয়েকজন লোক শনিবার রাত ৮টার দিকে বাবুর ইজিবাইক ভাড়া নিয়ে পানখালি এলাকায় যান। এরপর রাত দশটার পর থেকে বাবুর মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। তবে সকালে তার ব্যবহৃত ফেসবুক আইডি অনলাইনে অ্যাকটিভ পাওয়া গেলে স্বজনদের সন্দেহ হয়। এরপর তারা বাবুর খোঁজ শুরু করেন।

ওসি মো. শওকত কবীর বলেন, রোববার নদীতে মাছ ধরতে এসে চরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। এরপর নৌপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।