Home আঞ্চলিক গ্রেফতার ডা. তারিমকে স্বাচিপ থেকে অব্যাহতির সুপারিশ

গ্রেফতার ডা. তারিমকে স্বাচিপ থেকে অব্যাহতির সুপারিশ

127

স্টাফ রিপোর্টার।।
মেডিক্যাল কলেজে ভর্তির প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া খুলনার ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকালে এ সুপারিশ সংগঠনটির কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

স্বাচিপ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিআইডির হাতে গ্রেফতার হওয়ার কারণে ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতির সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৮ আগস্ট সিআইডি খুলনা থেকে ডা. তারিমসহ পাঁচ চিকিৎসককে গ্রেফতার করে। ২১ আগস্ট তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায়।