Home আঞ্চলিক নগরঘাট ফেরির দুর্নীতি ঠেকাতে পুনরায় সড়ক বিভাগের তদন্ত টিম গঠন

নগরঘাট ফেরির দুর্নীতি ঠেকাতে পুনরায় সড়ক বিভাগের তদন্ত টিম গঠন

29

দিঘলিয়া প্রতিনিধি।।
অবৈধ চাঁদাবাজি বন্ধে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ এর বেঁধে দেওয়া ০৭ (সাত) দিনের সময় শেষ হওয়ার পর ও রেলিগেট-নগরঘাট খেয়াঘাটের রেলিগেট পাড়ে ফেরির ইজারাদার ফিরোজ মোল্লার অবৈধ চাঁদাবাজি ও ফেরিতে রশিদ ছাড়া অতিরিক্ত টোল উত্তোলন চলছে। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে সড়কের নির্বাহী প্রকৌশলী চাঁদাবাজি বন্ধ করে ফেরির টোল ফেরিতে উত্তোলনের নির্দেশ দেন এবং খেয়াঘাটের রেলিগেট পাড়ের জায়গা সড়ক বিভাগের নয় বলে জানিয়েদেন ইজারাদারের ম্যানেজার মিঠুন সাহাকে। কিন্ত অবৈধ চাঁদাবাজি ও ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলন চালিয়ে যেতে কোন নির্দেশনাই মানতে রাজি নন ফেরির ইজারাদার ফিরোজ মোল্লা। ইজারা প্রদান কারি সংশ্লিষ্ট দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এর প্রেক্ষিতে খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পুনরায় ০৭ দিন পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত টিম গঠন করেছে।

উল্লেখ্য, জেলা পরিষদের মালিকানাধীন রেলিগেট-নগরঘাট খেয়াঘাটের রেলিগেট পাড়ে ফেরির ইজারাদার ফিরোজ মোল্লার অবৈধ চাঁদাবাজি বন্ধে ও গত রবিবার ১৩ই আগস্ট জেলা আইন-শৃঙ্খলার মাসিক সভায় ফেরির অনিয়ম ও অতিরিক্ত টোল উত্তোলনের বিষয়টি উত্থাপিত হওয়ায় এবং সড়ক বিভাগের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে ফেরিঘাটের বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ সরেজমিনে গিয়ে ইজারাদারকে সকল অনিয়ম বন্ধের জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়ে মৌখিকভাবে সতর্ক করেন। এ নিয়ে দ্বিতীয় বার সরেজমিন পরিদর্শন করে ফেরির ইজারাদারকে সর্তক্য করেন ।

সরেজমিনে ফেরিঘাটে গিয়ে দেখাযায়, ইজারা প্রাপ্তির পর থেকে ইজারাদার ফিরোজ মোল্লা নগরঘাট খেয়াঘাটের রেলিগেট পাড়ে অবৈধভাবে চাঁদা উত্তোলন, ফেরিতে রশিদ ছাড়া জোর পূর্বক ভাবে অতিরিক্ত টোল আদায় করছে। পারাপারকৃত যানবাহন থেকে জোর পূর্বক অতিরিক্ত টোল আদায় করছে, টোলের রশিদ চাইলে হুমকি-ধামকি প্রদান করেন। শুধু অতিরিক্ত ফেরীর টোল উত্তলন নয় তার নিয়োজিত সিদ্দিক মুন্সী, দেলোয়ার ও গনি মিয়া অবৈধ ভাবে নগরঘাটের রেলিগেট পাড়ে ফেরী ও নৌকায় পারাপার কৃত মালামালের গাড়ি থেকে জোর করে পুনরায় টোল উত্তলন করছে ফেরীর ইজারাদার ফিরোজ মোল্লার নির্দেশে, যা এখনও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন , জেলা পরিষদের মালিকানাধীন নগরঘাট খেয়াঘাটের রেলিগেট পাড়ে ফেরির ইজারাদার টোল উত্তোলন করছে এমন অভিযোগ পেয়ে ও উপ- বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল কে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার প্রতিবেদন হাতে পেয়েছি সেখানে নগরঘাটা ফেরিঘাটের বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে এসেছে, এ কারণে আমি গত রবিবার ও বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ইজারাদারকে মৌখিকভাবে সতর্ক করেছিলাম এবং ফেরির টোল সঠিক ভাবে ফেরিতে উত্তোলনের নির্দেশ দিয়েছিলাম। ইজারাদার মৌখিক নির্দেশনা না মেনে পূর্বের অনিয়ম বহাল রেখেছেন এ কারণে পুনরায় ০৭ দিন পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিম আগামী ২৭ তারিখ থেকে সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর কঠোর নির্দেশনা রয়েছে অতিরিক্ত টোল সহ সকল অনিয়ম বন্ধের।

ভুক্তভোগীদের প্রশ্ন নগর ঘাটা ফেরিঘাটের ইজারাদার মোঃ ফিরোজ মোল্লার দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার লিখিত অভিযোগ এর পর, সে অভিযোগের প্রমাণ থাকার পর ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছেনা কেন? অনিয়মের প্রমাণ পাওয়ার পরও আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় কতৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা বার বার তদন্ত টিম গঠন করা কে কতৃপক্ষ সময়ক্ষেপন করছে বলে মনে করে। দ্রুত ফেরীতে পারাপারকৃত মালামালের গাড়ি ও যানবাহন থেকে অতিরিক্ত টোল উত্তলন বন্ধ ও ইজারা বাতিলসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা।