যশোরে চৌগাছা সীমান্ত থেকে ৪৩ টি স্বর্ণের বারসহ দুইজন আটক
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আজ সন্ধ্যায় ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত ৮টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক : লে. কর্নেল আহমেদ হাসান জামিল, অধিনায়কবিজিবি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্বর্ণের একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃত আসামিদের স্বর্ণসহ চৌগাছা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কমরেড সাহিদুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের সাবেক চেয়ারম্যান ও খুলনা-৪ আসনের সাবেক সাংসদ কমরেড শেখ সাহিদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আজ ২২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভার শুরুতে প্রয়াত কমরেড সাহিদুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। স্মরণ সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত থাকেন পার্টির কেন্দ্র কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড দীপঙ্কর সাহা দীপু, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড মৃত্যুঞ্জয় সরদার, বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা কমিটির অর্থ সম্পাদক যুবনেতা কৃষ্ণকান্তি ঘোষ, যুব নেতা শাকিব, সোহান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ প্রয়াত কমরেড সাহিদুর রহমানের আদর্শকে ধারণ করেন এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নগর শ্রমিক লীগের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বিভাগীয় শ্রম দপ্তর খুলনা এর শ্রম পরিচালক মো: মিজানুর রহমান’র শশুর মরহুম মো: হাবিবুর রহমান খান (৭৫) কার্ডিও রেস্পিরেটরি এরেষ্ট জনিত কারণে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনায় অসুস্থ থেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২:৪৫ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না ……………….. রাজিউন)। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একম যৌথ বিবৃতি প্রদান করেছেন নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সংঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মো: বাবুল হোসেন, মো: সেলিম হোসেন, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, আলহাজ্ব আলাউদ্দিন মিয়া, মো: আসাদুজজামান মুন্না, মো: শরীফ মোর্ত্তজা আলী, মো: শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান আলী, আলমগীর মল্লিক, মো: মনিরুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, সঞ্জয় কর্মকার, প্রশান্ত কুমার ঘোষ, মো: বায়েজিদ সরদার, মো: শরিফুল ইসলাম শরিফ, খোকন শীল কুটি, মানু সাহা সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ।
অপরদিকে, যুব শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক শেখ আরিফ হোসেন অনিক এর পিতা আলহাজ্ব শেখ আবদুল্লাহ অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করা হয়।
নবাগত ডিএলও-এর সাথে পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
নবাগত খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ শরীফুল ইসলামের সাথে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন : খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ২২ আগস্ট ’২৩ মঙ্গলবার দুপুর ৩টায় নগরীর প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ পুষ্টিকর মুগরীর ডিম, মাংস, দুধ উৎপাদন-চাহিদা-বাজারজাত-অবৈধপথে রাজশাহীর নামে ভারতীয় ডিম খুলনায় অনুপ্রবেশ রোধ, বাজার নিয়ন্ত্রণের নামে জরিমানা ইত্যাদি বিষয়গুলোর সাথে পাইকারী বাজার স্থাপনের সার্বজনীন দাবীটি বার বার উঠে আসে। ডিএলও সাহেব বিষয়গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময়ে জেলা ভেটেনারী অফিসার ডা: এস এম আইয়্বু আলী, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রঞ্জিত চক্রবর্ত্তী, মেট্রো কর্মকর্তা ডাঃ শামছুল আরেফিনসহ অন্যান্য কর্মকর্তারা এবং সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি শেখ রেজানুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিমসহ ডেইরী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির নেতৃবৃন্দ ডিম, মাংস ও দুধের ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে ক্ষুদ্র-মাঝারী খামারী-ব্যবসায়ীদের উৎপাদন সরবরাহ ঠিক রাখতে খাদ্য-বাচ্চা-ঔষুধের বর্ধিতমূল্য কমালেই ডিমের দাম কমে যাবে এবং পাইকারী বাজার স্থাপন করলে উৎপাদন ও ভোক্তা সাধারণের ন্যায্যমূল্য নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভার শুরুতে নবাগত ডিএলও-কে ফুল দিয়ে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
দাকোপে নবযাত্রা প্রকল্পের নিরাপদ খাদ্যমান নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা-২ (ইউএসএআইডি) প্রকল্পের উদ্যোগে ইনপুট আউটপুট মার্কেট এক্টরদের নিয়ে নিরাপদ খাদ্যমান নিশ্চিত করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলা নবযাত্রা প্রকল্প ফিল্ড অফিস কন্ফারেন্স রুমে প্রকল্পের কর্মকর্তা শিল্পী রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ ও সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আলোচক হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহকারী কর্মকর্তা শাপলা অধিকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর নারায়ন রায়, নবযাত্রা প্রকল্পের ইকোনমিক ডেভেলপমেন্ট ও মার্কেট সিস্টেম স্পেশালিষ্ট মোছাঃ লেবনা ইয়াসমিন, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, প্রশিক্ষনে অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও চালনা পৌরসভা থেকে মাংস,মুরগী,ছাগল,ভেড়া,গরু ব্যবসায়ীদের মধ্যে দিপংকর সরকার, কৃষ্ণপদ দাস, কুমারেশ শীল, সুধাংশু মন্ডল, আল-আমিন,বিশ্ব নাথ, মোঃ সাহাদাত হোসেন, বাবু দাস, মোঃ মাসুদ গাজী, অরুন গাইন, মোঃ রাহিদুর, মোশাররফ হোসেন লিমন, চিম্ময় রায়,শাস্ত্রী হালদার, বাবুল গাজী, মনোজ রায় উপস্থিত ছিলেন।
জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ৩ ই সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দেলন বাংলাদেশের সমাবেশ কে সফল করার জন্য জেলা এর আওতাধীন সকল উপজেলার নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, ২২ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোড়স্থ জেলা শাখা কার্যালয়ে জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় তিনি এ আহবান জানান । সভায় অন্যন্যদের মধ্য আরো উপস্থিত ছিলোন জেলা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি আলঃ শেখ জামিল আহমাদ সেক্রেটারি – হাফেজ আসাদুল্লাহ গালিব জয়েন্ট সেক্রেটারি – আলহাজ্ব জাহিদুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি মুফতি আব্দুল জব্বার আজমি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সাত্তার, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক – মুফতি মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক অর্থ ও প্রকাশনা সম্পাদক মো মুহিব্বুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদি,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, আইন ও মানবা-ধিকার বিষয়ক সসম্পাদক মোঃ হায়দার আলী, কৃষি ও শ্রম বিষয়ক সসম্পাদক -শেখ ওলিয়ার রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সসম্পাদক – ক্বারী জামাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ ইউসুফ আলী, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক – শেখ রওশন আলী,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক – মোঃ শফিকুল ইসলাম দাকোপ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক – আলঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, স্বাস্থ্য ও পরিবেশ বিঃ সম্পাদক ডাঃ মোঃ রাকিব হাসান, সহ সাংগঠনিক সম্পাদক – মাওলানা মাহবুবুল আলম, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক – মাওলানা হারুন অর রশিদ, সহ দপ্তর সম্পাদক – এইচ এম এনামুল হাসান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম দবীর, সহ প্রশিক্ষণ সম্পাদক – মুফতি মোঃ সদস্য – মাওঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, মোঃ আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোঃ শামীম হোসেন সেখ,মোঃ নুর ইসলাম, আলহাজ্ব আবু দাউদ, যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মুফতি ফজলুল হক এবং সেক্রেটারি এস কে নাজমুল হাসান প্রমুখ।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশএর রুপসা উপজেলা শাখার র ৫ নং ঘাটভোগ ইউনিয়ন শাখার দায়িত্বশীল মোঃ ইকবাল ও মোঃ মুদাচ্ছির দুই ভই বিদ্যুৎ স্পষ্ট হয়ে ইন্তেকালে জেলা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং মরহুমা দ্বয়ের রুহের মাগফেরাত কামনা করেন।
কেশবপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরও ৩ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। সোমবার রাতে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের জামাল হোসেন (৪৫), আব্দুল আলিম (৫০) ও রবিউল ইসলাম (৪৫)। নিহত কৃষক আব্দুল কুদ্দুস উপজেলার আলতাপোল গ্রামের মৃত খেজের মুন্সির ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলতাপোল এলাকায় চুকনগর দিক থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাস একটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে আরোহী ৩ ব্যক্তি সড়কের উপর ছিটকে পড়েন। মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে পালানোর সময় সামনে থাকা বাইসাইকেল আরোহী কৃষক আব্দুল কুদ্দুসকেও ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে রক্তাক্ত জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোটরসাইকেল আরোহী আহত রবিউল ইসলাম বলেন, খুলনা জেলার কয়রা থানা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে চুকনগর-যশোর সড়ক দিয়ে বাড়ি (ঝিকরগাছায়) ফিরছিলেন। পথিমধ্যে কেশবপুরের আলতাপোলে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তারা আহত হন। বর্তমানে মোটরসাইকেল চালক আব্দুল আলিম খুলনায় ও আরোহী জামাল হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সোমবার রাতে ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর ভেতর ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র স্থানান্তর করা হয়েছিল। তাদের ভেতর আব্দুল কুদ্দুস মারা গেছেন বলে জানতে পেরেছেন।
রামপালের হুড়কা ইউনিয়নে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের রামপাল উপজেলার ৬ নং হুড়কা ইউনিয়নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২২ আগস্ট) মঙ্গলবার বিকাল ৪.০০ টায় হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঝলমূলিয়া দীঘির পাড়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্লোল বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীন দুলাল, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনার বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিলের দাদা মোঃ আব্দুল কাদের শেখ (১১৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২২ আগস্ট) ভোর ৬টায় ডুমুরিয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।#
দর্শনার তিতুদহে গাজাসহ ১ জনকে জেল জরিমানা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪কেজি ৫শ গ্রাম গাজাসহ এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেনের নেতৃত্বে ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন দর্শনা থানাধীন তিতুদহর ৬২ আড়িয়ার গৌউর চন্দ্র সাধু খার ছেলে শ্রী বিকাশ চন্দ্র সাধু খার (৪০)’র বাড়িতে অভিযান চালায়।এসময় তার বসত ঘরের মধ্যে থেকে ৪ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
জলমা স্বেচ্ছাসেবক দলের সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তিদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাকে বিলুপ্ত করা। তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রিয়া বাজার চত্ত্বরে শোক সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জলমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন গাজীর সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য মোঃ লিটনের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি, খুলনা জেলা স্বেচ্ছাসেবক সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, আব্দুল মান্নান শেখ, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, অনুপম মন্ডল, রফিকুল ইসলাম রুবেল, কামরুল হাসান বাপ্পি, জিএম তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, সোহাগ জম্মাদার, অর্জুন সরকার বলয়, কাজী মাহবুব, তরিকুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।#
ডুমুরিয়ার চুকনগর বাজারে এক ব্যবসায়ীর দোকানঘর জবরদখলের চেষ্টা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চুকনগর বাজারে এক ব্যক্তির দোকানঘর জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে শেখ বিল্লাল হোসেন শেখের চুকনগর বাজারের পোস্ট অফিস রোডে মমতা বস্ত্রালয়ের পশ্চিম পাশে পাকা দেওয়ালের কাঠের ২ দরজা বিশিষ্ট একটি দোকান ঘর করে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি দোকানটি তিনি ভাড়া দেওয়ার জন্য একটি ব্যানার টানিয়ে রাখে। কিš‘ গত ১৯ আগস্ট সকাল ১১ টার দিকে তিনি দোকানে গিয়ে দেখতে পান চুকনগর সরদার পাড়া গ্রামের নজির সরদারের ছেলে সম কামাল হোসেন তার অনুপ¯ি’তিতে দোকানের ভিতরে রাখা ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে তার মালামাল উঠিয়ে ব্যবসা পরিচালনা করছে। বিবাদীকে এভাবে তালা ভেঙে বাদীর মালামাল চুরি করে নিয়ে তার মালামাল উঠিয়ে ব্যবসা পরিচালনা করার কারণ জানতে চাইলে তিনি ঘরটি ভাড়া নিয়েছেন বলে জানান এবং ঘরটি ছাড়বে না বলে সাফ জানিয়ে দেন। নিরুপায় হয়ে ঘর মালিক শেখ বিল্লাল হোসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের দোকান ঘর ফিরে পাওয়ার জন্য ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহন করা হবে।
দাকোপে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষন
দাকোপ প্রতিনিধি
দাকোপে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশ গ্রহন প্রকল্পের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২দিন ব্যাপি রিফ্রেশার প্রশিক্ষন শুরু হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীস্টান এইডের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। প্রশিক্ষনে মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়। উপজেলা এডভোকেসি কমিটির সভাপতি সাংবাদিক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রশিক্ষনে অংশ গ্রহন করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, মনোজ কুমার রায়, প্রধান শিক্ষক এস এম হান্নান, শিক্ষক নিরুপম মন্ডল, নিতাই বাছাড়, নারী নেত্রী দানকুমারী, মলিনা রায়, কল্পনা বিশ^াস, ইউপি সদস্য পরিমল মন্ডল, রতন মন্ডল, হাফেজ আবু হুরাইরা, বিপুল মন্ডল, অনিমেষ মন্ডল, কমলা কান্ত দাস, পুলক বৈরাগী, প্রকল্পের ডিভিশনাল অ্যাস্টিন্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ প্রমুখ।
পিবিআইকে তদন্তের নির্দেশ
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে মহিলা আহত: আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার ভিলেজ পাইকগাছায় পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের মারপিটে নাছিমা দম্পত্তি আহতের ঘটনায় আদালতে মামলা হয়েছে। ২১ আগস্ট ভিলেজ পাইকগাছার মৃতঃ মজের গাজীর ছেলে সাজ্জাত গাজী বাদী হয়ে প্রতিপক্ষ একই বাড়ীর শাহজান গাজীর দু’ছেলে মোঃ হান্নান- জাহাঙ্গীর, হানান্ন গাজী দু’ছেলে শাওন-সাগরের বিরুদ্ধে পাইকগাছার ফৌজদারি আদালতে মামলা করেছেন। যার সিআর মামলা নং- ১১১৪। মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে বাদী’র অভিযোগ গত ১৫ আগস্ট রাতে প্রতিপক্ষ হান্নান গংরা পরিকল্পিত ভাবে আমার স্ত্রী নাছিমাকে বেধড়ক পিটিয়ে আহত করলে ঐ রাতে তাকে খুলনা ২৫০ শর্যা হাসপাতালে ভর্তি করি। আহত স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এ সুযোগে সুচতুর হান্নান গাজী বাদী হয়ে আমার ৩ ছেলেসহ আমাকে জড়িয়ে মিথ্যা তথ্যে আদালতে মামলা করে হয়রানীর চেষ্টা করছেন। পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুত্র জানান,হান্নান গাজীর দায়ের করা সিআর মামলটি বিজ্ঞ বিচারক পাইকগাছা থানার ওসিকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধে দু’পক্ষের ,চলাচল পথসহ বসত ঘরে ছাগল উঠা নিয়ে মোঃ,হান্নান গজীর পরিবার ও সাজ্জাত গাজীর পরিবারের মধ্যে বিরোধের জেরে উত্ত্যপ্ত বাক্য বিনিময হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি মিমাংসা উদ্যোগ নিলে কোন কারনে বসাবসি হয়নি। সর্বশেষ ১৫ আগস্ট রাত সাড়ে ১০ টার পর সাজ্জাত-নাছিমা দম্পতি হান্নান গাজীর বাড়ির পিছন দিয়ে তাদের মৎস্য ঘেরে যাচ্ছিল। এ সময প্রতিপক্ষ হান্নান পরিবারের লোকজন অকথ্য গালিগালাজ করতে থাকলে এ দম্পতি প্রতিবাদ করলে দু’পক্ষই তর্কে জড়িয়ে পড়েন। সাজ্জাত গাজীর অভিযোগ কাঁচা রাস্তার উপর ফেলে প্রতিপক্ষ হান্নান গংরা রড- হাঁতুড়ি পিটিয়ে নাছিমাকে মারাত্মক ভাবে আহত করলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলানা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল: কাজী নাবিল আহমেদ এমপি
যশোর অফিস
যশোর সদর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ বলেছেন,বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বিশ্বের উন্নয়ন তম দেশগুলির মধ্যে বাংলাদেশ ৩৩ তম স্থানে অবস্থান করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নত শীল দেশ হিসেবে দাঁড় করানো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে সোনার বাংলা এবং সোনার মানুষদের কাজে লাগিয়ে সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। এখন প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে সবাইকে একযোগে কাজ করে তার হাতকে শক্তিশালী করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যশোর কোতোয়ালি থানা পুলিশ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস ও তাৎপর্য আলোচনা সভায়
বক্তব্যে এমপি নাবিল নাবিল আহমেদ আরো বলেন যশোর জেলা পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এই প্রথম পুলিশ বিভাগের পক্ষ থেকে জাতির জনকের শোক দিবস পালন এবং তাৎপর্য তুলে ধরার সবাই বক্তব্য জন্য।
আজ ২২ আগস্ট বিকাল ৩ টায় যশোর বিডি হলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এমপি নাবিল আহমেদ প্রধান অতীত অতিথি হিসেবে বক্তব্যে এসব কথাগুলি বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে যশোর জেলা পুলিশ সুপার (এসপি)প্রলয় কুমার জোয়ারদার বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সারা জীবন পরিবার এবং নিজের কথা ভাবেননি। বাঙালি জাতির ছিল তার চিন্তা চেতনা ও মনোনে। সারা জীবন দেশবাসীর কথাই ভেবেছেন।
সে কারণেই তিনি তার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন যশোর পৌর মেয়র হায়দার গলি খান পলাশ, মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা রবিউল আলম, যশোর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর সদরের ই এন ও অনুপ দাস, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিত কুমার নাথ, প্রেসক্লাব যশোরের সেক্রেটারি তৌহিদুর রহমান ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পুলিশের উদ্বোধন কর্মকর্তা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইলে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা
মো:তাহের, নড়াইল প্রতিনিধি:
আমার মাটি আামর মা প্রান দেব তবু ছাড়ব না” নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নড়াইল জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ প্রমুখ।
নড়াইলে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি:
আমার মাটি আামর মা প্রান দেব তবু ছাড়ব না” নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নড়াইল জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ প্রমুখ।
সম্মিলিত প্রচেষ্টায় খুবিকে এগিয়ে নিয়ে যেতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং লার্নিং আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক’ শীর্ষক দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ ২২ আগস্ট (মঙ্গলবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, শিক্ষকরা মহান পেশায় নিয়োজিত। এ পেশায় নিজেকে আত্মনিয়োগ করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একক প্রচেষ্টায় সব কিছু করা যায় না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত লক্ষ্যে দিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। এজন্য অল্প সময়ের মধ্যে ওবিই কারিকুলা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আত্মস্থ করতে পেরেছেন, এটাই আমাদের সার্থকতা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন প্রফেসর ড. মো. রায়হান আলী, প্রফেসর ড. সাবিহা হক ও প্রফেসর সেহরীশ খান।
এর আগে সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সালেকুল ইসলাম ও ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) আইকিউএসির পরিচালক ড. রাজিব লোচন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। টেকনিক্যাল সেশন শেষে ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কেসিসির ফেস-আউট সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের তত্ববাধানে পরিচালিত আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের এক ফেস-আউট সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জলবায়ু অভিবাসী, শহরের অতি দরিদ্র জনগোষ্ঠী এবং ইউরোপ ফেরতদের সরকারি সামাজিক সেবাসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং বাস্তবায়নকৃত বিষয়সমূহসহ প্রকল্পের সার্বিক অবস্থা ও প্রকল্প পরবর্তী সময়ে তথ্য নিবন্ধন বুথ ও মাসিক সভা পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সভায় সমন্বিত অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়, যাতে করে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সরকারের এসডিজির লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে।
কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবা অধিদপ্তরের খুলনার বিভাগীয় পরিচালক মো: আব্দুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন একং কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর উপপরিচালক প্রবীর দত্ত। অন্যান্যের মধ্যে শহর সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিন, রাকিবুল ইসলাম তরফদার, সায়েদুজ্জামান ও মানব মন্ডল, জিআইজেড-এর রিজিওনাল এডভাইজার আতিয়ার রহমান। সঞ্চালনা করেন ইসলভ ইন্টারন্যামনাল লিমিটেডের সিটি কোঅর্ডিনেটর মোঃ মঞ্জুরুল হুদা।
উল্লেখ্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্বাবধানে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এবং জিআইজেড-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি খুলনাসহ রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল ও সাতক্ষীরা শহরের ৪৬ টি বস্তিতে জলবায়ু অভিবাসীদের জীবন যাত্রার মনোন্নয়নের লক্ষ্যে কাজ করছে। জলবায়ু অভিবাসী অতি দরিদ্র জনগোষ্ঠীর সরকারি সামাজিক সেবাসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি ও তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।
খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
২২ আগস্ট দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় ‘যুক্তরাষ্ট্রে সাঈদীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস খুলনায় প্রবাসী ছেলের মা সহ গ্রেফতার তিন’ এই শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ সংবাদে পুলিশের বরাত দিয়ে ‘খালিশপুর থানা এলাকার হাজি ফয়েজউদ্দিন সড়কের খুলনা মহানগর জামায়াতের নায়েবে আমির সিদ্দিক হেলালের বাড়িতে অভিযান চালানো হয়’ এই অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নেতবৃন্দ।
মঙ্গলবার (২২) বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এক যৌথ বিবৃতিতে বলেন, খালিশপুর থানা পুলিশের বরাত দিয়ে হাজি ফয়েজউদ্দিন সড়কের বাসিন্দা সিদ্দিক হেলালকে খুলনা মহানগর জামায়াতের নায়েবে আমির পরিচয় দেয়া হয়েছে। প্রকৃত পক্ষে এ তথ্যটি সঠিক নয়। এ ধরনের ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।#
মহেশপুরের শোক সভা ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গতকাল সোমবার বিকালে শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
দাকোপে চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম ডা. মুরারি মোহন মণ্ডল
শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম ডা. মুরারি মোহন মণ্ডল। কেননা দাকোপ উপজেলা ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। যার ৫ টি ইউনিয়ন নিয়ে বাজুয়া বাজার। আর এখানে নেই কোন হাসপাতাল বা ডাঃ মুরারি মোহন মন্ডল ছাড়া অন্য কোন এমবিবিএস ডাক্তার। এলাকা বাসীর কাছ থেকে জানা যায় এই ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের কেউ অসুস্থ হলে ডাঃ মুরারি মোহন মন্ডল হচ্ছে একমাত্র ভরসা যদি ডাক্তার রোগী দেখেন তাহলে সে বাজুয়াতে চিকিৎসা পাবে আর যদি না দেখে তবে তাকে হয় উপজেলা সদর বা খুলনার হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আর কোন উপায় নাই ভুক্তভোগী রোগীদের মধ্য থেকে জানায় ভাগ্য ভালো থাকলে সে রোগী বাঁচবে না হয় পথে মারা যাবে কারণ বাজুয়া থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অনেক সময় লাগে তাই ইমার্জেন্সি রোগী পথেই মারা যায়। বাজুয়ায় ডাঃ মুরারি মোহন মন্ডল ছাড়া অন্য কোন উপায় নাই। তাই তো কবির ভাষায় মন বলে, সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ।” কিছু মানুষের অদৃশ্য অবদান আমাদের সমাজকে প্রতিনিয়ত ঋণী করে চলেছে। কিছু মানুষের কথা মনের ক্যানভাসে অজান্তে ফুটে ওঠে গভীর ভালবাসায়। মানবসেবার নামে যখন স্বার্থনেশীদের আত্মপ্রচারে দাকোপের বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক তখন নিভৃত পল্লীতে প্রচারবিমুখ একজন মানুষ মানবসেবার ব্রত নিয়ে, আত্মউৎসর্গ করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। হ্যাঁ, আজকের গল্প এমনি একজন মহৎ মানুষকে নিয়ে, চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম “মুরারি বাবু (ডা. এম. এম. মণ্ডল)”। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অবিভক্ত বাংলায় সুন্দরবনের কোলঘেসে সদ্য জঙ্গল কেটে আবাদি জমিতে বসতি স্থাপন করেছে কৃষিনির্ভর এক জনপদ। জনশ্রুতিতে জানা যায় যে, এখানকার ঝোপ-জঙ্গল দা দিয়ে কুপিয়ে নির্মূল করা হয়। তাই এখানকার নামকরণ করা হয় দাকুপী। পরবর্তীতে ১৯১৩ সালে দাকুপী নামের কিঞ্ঝিৎ সংশোধন হয়ে দাকোপ নামে থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৫ সালের প্রথম দিকের কথা, দাকোপের ছোট একটি গ্রাম খুটাখালী(বর্তমানে লাউডোব ইউনিয়নের অধীন)। খুটাখালী গ্রামে পিতা সতীশ চন্দ্র মণ্ডল ও মাতা কালীদাসী মণ্ডলের কৃষিনির্ভর অভাব-অনাটনের সংসার। সংসারে চার ভাই ও পাঁচ বোনের মাঝে ষষ্ট মুরারি মোহন মণ্ডল। দু’বিঘা জমি আর একটা ভিটা বাড়ীতে ঘরের চারপাশে কিছু ফলবান গাছ আছে। কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে ছেলেমেয়েদের লেখা পড়ার খরচটা জোগাড় করতেই পিতা সতীশ বাবুকে হিমশিম খেতে হয়। পাঠশালার পড়া শেষ করে মুরারি মোহন ভর্তি হলেন বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (স্থাপিত-১৯২০ সাল)। অভাবের সংসারের টানাপোড়েনের মাঝ থেকে সফলতার সাথে ১৯৭৫ সালে প্রাথমিক শেষ করেন তিনি। অনেক অনিশ্চয়তার মাঝে মাধ্যমিক শুরু করেন উত্তর বানীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি তখন অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল(জুনিয়র স্কুল)। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তিসহ উল্লেখযোগ্য নম্বর নিয়ে তিনি উত্তীর্ণ হন। পরে চলে আসেন এলাকার ঐতিহ্যবাহী প্রাচীনতম স্বনামধণ্য বিদ্যাপীঠ বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে(স্থাপিত-১৯২০ সাল)। ১৯৮০ সালে মাধ্যমিক শেষ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন দক্ষিণ বাংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে(স্থাপিত-১৯৭২ সাল)। ১৯৮২ সালে প্রথম শ্রেণী নিয়ে সফলতার সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন। অভাব অনটনে দিশেহারা বাবার কাছে উচ্চশিক্ষার খরচের আশা না করেই নেমে পড়েন উচ্চ শিক্ষার ভর্তি যুদ্ধে। সফলতা এলো! সফলতা এলো বাবা মায়ের, সফলতা এলো মুরারি মোহন মণ্ডলের, সফলতা এলো দাকোপের। দাকোপের চিকিৎসা অঙ্গনের জন্য এই সফলতা এক নতুন অধ্যায়ের সূচনা করে। একান্ত আলাপচারিতায় তাঁর ভাষ্য-“আমি মেধাবী না, তবে পরিশ্রম করেছি, সফলতা পেয়েছি”। শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে তিনি এমবিবিএস শেষ করে ১৯৮৯ সালে ফিরে আসেন এলাকার মানুষের সেবায়। শুরু হয় তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের। গল্পকথা বা ছোট বেলায় লেখা “অরস রহ খরভব” রচনা নয়। এটা বাস্তবতা, নিজের এলাকা বাজুয়া বাজারে ছোট্ট একটা রুমে তিনি শুরু করলেন চিকিৎসা সেবা। মাত্র ২০ টাকা, পরবর্তীতে এলে মাত্র ১০ টাকার বিনিময়ে তিনি সেবা দিলেন ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল -৩০/২০ টাকা; ২০০১ সাল থেকে ২০০৭ সাল- ৪০/৩০ টাকা; ২০০৮ সাল থেকে ২০১৫ সাল- ১০০/৫০ টাকা এবং ২০১৫ সাল থেকে ১৫০/১০০ টাকার বিনিময়ে তিনি সেবা দিয়ে যাচ্ছেন। এরই মাঝে তিনি হয়ে উঠেছেন দারিদ্র জর্জরিত দাকোপবাসীর ভরসার একটি নাম, “মুরারি বাবু”; কুড়িয়েছেন অনেকের আশীর্বাদ ও ভালবাসা। একমাত্র মেয়ে মৈত্রী মণ্ডল(১৭), ছেলে স্বপ্নিল মণ্ডল (১৫) এবং সহধর্মিণী সঞ্চিতা রায়কে ঘিরে পারিবারিক জীবন। অনেকের কাছে রসকষহীন, এই মানুষটাকে খুব কাছে থেকে যারা না দেখেছে তারা বিশ্বাসই করতে পারবেন না যে তিনি কতটা রসিক। কথায় কথায় উঠে এলো তাঁর জীবনের নানান মজার ঘটনা, নানান আক্ষেপ এবং অনেক মূল্যবান কিছু মতামত। বড় আক্ষেপের জায়গা এলাকার সচেতন শিক্ষিত সমাজের উপর। অনেক উদাহরণ টেনে বললেন, যাদের কাছে সচেতনতা আশাকরি তারাই বেশি ভুল করে, অনিয়ম করে চিকিৎসায়। অথচ গরীব, অশিক্ষিত মানুষকে কিছু বললে তারা তা অক্ষরে অক্ষরে পালন করে। তাঁর মতে, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সমাজে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু দাকোপ নামের এই বদ্বীপে এখনো তৈরি হয়নি কোন ভাল মানের চিকিৎসাকেন্দ্র, নেই উপজেলা সদরের সাথে সরাসরি কোন যোগাযোগ। নদীবেষ্টিত এপারের মানুষের জরুরী সেবার নেই কোন সুব্যবস্থা। এ বিষয়ে সরকারি পর্যায়ের সহযোগিতা কামনা করলেন তিনি।
২০১৬ সালের মে মাসে তিনি হৃদযন্ত্রের বড় অপারেশন করতে পাড়ি দিয়েছিলেন ভারতে। অপারেশন শেষে এখন অনেকটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করছেন, আর দিয়ে যাচ্ছেন চিকিৎসা পরামর্শ, পুরানো সেই চেম্বরে। নিয়ম করে হাঁটছেন সকাল বিকাল। জানতে চেয়েছিলাম এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর মন্তব্য। তিনি বললেন, “আমাদের দেশে প্র্যাকটিক্যাল, লজিক্যাল , টেকনিক্যাল ও সাইনটিফিক বিকাশের উল্লেখযোগ্য কোন সুযোগ নাই। শুধু আছে মুখস্ত বিদ্যা বিকাশের সুযোগ । আর দাকোপের কথা আরো ভিন্ন! এখানে সব শিক্ষকদের ছেলেমেয়েরাই পড়ে হয় শহরে, না হয় মংলা পারের নেভি স্কুলে। তার মানে শিক্ষকদের নিজেদের আত্মবিশ্বাস কম। যদি এই বিশ্বাস থাকত যে নিজের স্কুলে ভাল পড়ালেখা হয় তাহলে সে নিজের সন্তানকে নিজের স্কুলেই দিত। ব্যাপারটা সামগ্রিক, আংশিক নয়। দুইএক জন যে ভাল নেই তা নয়, সামগ্রিকভাবে চিন্তা করলে দাকোপ পারের অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এবং পাঠদানের মান উন্নয়ন তেমন হয়নি। তাই হয়তোবা অনেকে নদী পার হলে আর ফিরতে চান না এপারে। শত প্রতিকূলতার মাঝে কিভাবে সময় কাটে নিজের আপনজনের তা ভেবে দেখার সময়ই হয় না হয়তো অনেকের। নিজের চেম্বরে বসে দেখা যায় পারাপারের মানুষ; দেখেছেন অনেককেই পার হয়ে যেতে নদী, পাড়ি জমাতে শহরে ভাগ্যের সন্ধানে, অনেকে ফিরেছেন সফলতা অথবা ব্যার্থতা নিয়ে, অনেকে ফেরেনি কখোনই। কাজের মাঝে তিনি পরিচিত হয়েছেন দাকোপের সকল শ্রেণীর মানুষের সাথে, সবার জন্য তাঁর একটাই বার্তা– “যদ্দিন শরীর পারবে, মানুষের সেবা দিয়ে যাব।” তাই এলাকাবাসীও সৃষ্টিকর্তার কাছে তার শারীরিক সুস্থতা কামনা করে। তিনি যেন সুস্থ থেকে এলাকাবাসীর সেবা দিয়ে যেতে পারেন।
অচল সেনের বাজার-কালিয়া সড়ক
ইয়াসিন আহমেদ জীবু
খুলনা ও নড়াইল জেলার অন্যতম সংযোগ সড়ক সেনের বাজার-কালিয়া সড়ক। সুদীর্ঘ ১০ বছরেও পরিকল্পিত কোনো সংস্কার হয়নি এ সড়কের। যারফলে চলাচলের অচল হয়ে পড়েছে ৩৬ কিলোমিটারের সড়কটি। জ্বরাজীর্ণ এ সড়ক ব্যবহারে প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনার সম্মুখীন হচ্ছেন পথচারীরা। রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার চেয়ারম্যান-মেম্বারদের বললেও সমাধান পায়নি ভুক্তভোগীরা।
সেনের বাজার-কালিয়া সড়কটি ব্যবহার করে খুলনার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া এবং নড়াইলের কালীয়া উপজেলার লাখো মানুষ। আন্তঃজেলা ও খুলনার অভ্যন্তরিন যোগাযোগে সড়কটির গূরুত্ব অপরিসীম। অথচ চরম অবহেলায় ভুগছে খুলনা-নড়াইলের এই সংযোগ সড়ক। যে রাস্তায় এক সময় বাস চলতো তা আজ একদম পরিত্যাক্ত হওয়ার পথে। একান্ত বাধ্য হয়েই এই রাস্তা এখনো ব্যবহার করে যাচ্ছেন দিঘলিয়া-কালিয়া সংলগ্ন এলাকাবাসী। তবে এখন বাহন হিসেবে তাদের ভরসা লেগুনা, আটো আর ভ্যান।
সরেজমিনে দেখা যায়, খানা-খন্দে ভরপুর সড়কটিতে মাঝিরগাতি থেকে কোলা বাজার এলাকার ৮ কিঃমিঃ অংশের অবস্থা সবথেকে বেহাল। সড়কের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অংশগুলোতে খেজুর গাছের পাতা দিয়ে চিহ্নিত করে রেখেছেন এলাকাবাসীরা। ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে লেগুনা, অটো, ভ্যান আর মোটরসাইকেল। মাঝে মধ্যেই দেখা মেলে যানবহন থেকে যাত্রীদের পড়ে যাওয়ার আশঙ্কা।
স্থানীয়রা জানান, নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি থাকলেও তা প্রকৃতঅর্থে বাস্তবায়ন হয়না। সড়কের বেহাল দশার ফলে ইতিমধ্যে বন্ধ হয়েছে বাস চলাচল। লেগুনা আর অটো নির্ভর চলাচলও হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হচ্ছেন এই সড়ক ব্যবহারকারীরা। রোগীদের এই পথ দিয়ে হাসপাতালে নেওয়াও যেন এক প্রকার আজাব। রাস্তার ঝাঁকিতে আরো মুমূর্ষু হয়ে পড়ে রোগীরা। সেইসাথে অসুস্থ হয়ে পড়ে রোগীর স্বজনরাও। এলাকার চেয়ারম্যান-মেম্বারদের বারবার বলেও কোনো সমাধান পাচ্ছেন না ভুক্তভোগী পথচারীরা।
১ নং গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু বলেন, রাস্তার এই বেহাল দশা ভুক্তভোগী এই ইউনিয়নবাসী। রাস্তার সংস্কারে তার প্রচেষ্টার কোনো কমতি নেই। তবে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বারবার ধন্না দিয়েও মিলছে না সমাধান। এতে করে এলাকাবাসী তার অপর অসন্তুষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। নিজের দিক থেকে যথা সম্ভব চেষ্টা করেও নিশ্চিত করতে পারছেন না নাগরিক সেবা।
দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তাহের সাইফুল কালাম বলেন, ইতিমধ্যে সড়কটির নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বর্ষা মৌসুমের ফলে দেখা দিয়েছে ধির গতি। বর্ষা মৌসুম শেষ হলেই শুরু হবে এই সড়কের মেরামত কাজ।
তবে আর প্রতিশ্রুতি নয় এবার স্বচক্ষে সড়কের উন্নয়ন দেখতে চায় এলাকাবাসী। তাদের আশা এ বছরের শেষ নাগাদ মেরামত হবে গূরুত্বপূর্ণ এ সড়ক। আর পুনরায় চালু হবে বাস চলাচল।
দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি থেকে অপুষ্টি দুর করার সম্ভব্য উপায় নিয়ে আলোচনা সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অপুষ্টি দুর করণে মূল্য আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সুশীলনের প্রোগ্রাম ম্যানজার টিপু সুলতান, সিডিও মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রামার ম্যানেজার তানজিমা আক্তার সহ কমিটির সদস্যগন।
এসময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা। এছাড়া ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় ৫ হাজার শিশুর পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। যার মাধ্যমে শিশুর পুষ্টিগুন নিশ্চিত করার পাশাপাশি উক্ত পরিবারগুলো বিভিন্ন আয়বর্ধনমূলক সেবা পেয়ে তাদের স্বচ্ছলতা ফিরছে।
দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণে আমাদের ভূমিকা ও দেশের প্রচলিত আইন সংক্রান্ত মতবিনিময় সভা ও বিষয়ভিত্তিক ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ মুক্তকরণে আমাদের ভূমিকা ও দেশের প্রচলিত আইন সংক্রান্ত বিষয়ক মূল আলোচনা রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও দেবহাটা থানার এসআই সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু। অন্যান্যদের মধ্যে সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, সিডিও মিজানুর রহমান, মোমেনা খাতুন, ৪টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন, ম্যারেজ রেজিস্টার, ধর্মীয় নেতা, পুরোহিত, সুধীজন উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের প্রয়োগ করার পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া বাল্যবিবাহ সংক্রান্ত বিবাহের দাওয়াত এড়িয়ে যাওয়া এবং বিবাহ বন্ধের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে বলেও জানানো হয়। তাছাড়া ম্যারেজ রেজিস্টার ও ধর্মীম নেতা, পুরোহিতদের বাল্যবিবাহ না পড়ানোর জন্য ভূমিকা পালন করতে হবে বলেও জানানো হয়।
দেবহাটা গাঁজা গাছ সহ মালিক আটক
দেবহাটা প্রতিনিধি
বড় শখ করে বাড়ির উঠানে লাগিয়েছিল ২টি গাঁজা গাছ। কিন্তু শেষ রক্ষা হল না গাছ ও গাছের মালিকের। অবশেষে পুলিশের কাছে ধরা পড়লের গাঁজা চাষ করা ঘড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলী গাজীর ছেলে নাঈম হোসেন (২৯)। গত ২১ আগষ্ট দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে ৮ ফুট ৬ ইঞ্চি এবং ৭ ফুট ১ ইঞ্চিসহ ২টি গাছ জব্দ করে। পরে নাঈম হোসেনকে গ্রেফতার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পরবর্তী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানিয়েছেন।
১৫ মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত, ২৬ জেলে আটক
বাগেরহাট প্রতিনিধি
প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও শিলা কাঁকড়া ধরার অপরাধে ২৬ জন জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। পৃথক অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ফিশিং ট্রলার, চারটি নৌকা, জাল, কাঁকড়া ধরার চাঁইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসব কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন বিভাগ জানায়, মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫ মণ) জ্যান্ত শিলা কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়। এর আগে সকাল ৮টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া খালে মাছধারর সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।
পৃথক দুটি অভিযান পরিচালনাকারী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, প্রজনন মৌসুমের কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষিদ্ধ এ সময়ে জেলে নামধারী অসাধু ব্যক্তিরা গোপনে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে ২৬ জন জেলেকে আটক করতে সক্ষম হই। জেলেদের নৌকা থেকে ১৫ মণ জ্যান্ত শিলা কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত জেলেদের বাড়ি বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়। তবে মোবাইল ফোনে তাদের নাম জানাতে পারেননি এই কর্মকর্তা।
বিয়েবাড়ির খাবার গেল এতিমখানায়, কনের দুই চাচা কারাগারে
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় জন্ম নিবন্ধনের জাল সনদ তৈরি করে দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় দুই চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর বিয়েবাড়ির খাবার গেল এতিমখানায়।
সোমবার বিকালে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দুই চাচা বা অভিভাবকরা হলেন- একই গ্রামের মিজানুর শেখ (৪২) ও হাফিজুর শেখ (৩৭)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন জানান, জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে কিশোরীকে (১৫) বিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে সোমবার বিকালে বিয়েবাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। ওই কিশোরীর পিতা লিবিয়া প্রবাসী হওয়ায় এ বিয়েতে সহযোগিতায় বা অভিভাবকরা ছিলেন তার দুই চাচা। তাই তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে বাল্যবিয়ে উপলক্ষে রান্না করা খাবার পাশের একটি এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
তারিম দম্পতির অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা লেনদেন: মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস
খুলনাঞ্চল রিপোর্ট
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত আরও পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে চক্রের অন্যতম সদস্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডা. ইউনুচ উজ্জামান খান তারিমও রয়েছেন। ডা. তারিম এবং তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এ ছাড়া এই দম্পতির রয়েছে হাসপাতাল, একাধিক ফ্ল্যাট, জমি, মাছের ঘের, হোটেল শেয়ারসহ বিপুল সম্পদ। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে এর আগেও ডা. তারিমের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।
গ্রেপ্তার অপর চার চিকিৎসক হলেন– লুইস সৌরভ সরকার, মুসতাহিন হাসান লামিয়া, শর্মিষ্ঠা মণ্ডল ও নাজিয়া মেহজাবিন তিশা। খুলনার বিভিন্ন স্থান থেকে ডা. তারিমসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে। সিআইডি গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানালেও ডা. তারিম ছাড়া অন্যদের স্বজনের অভিযোগ, গত ১৮ আগস্ট দিনে ও রাতে তাদের তুলে নেওয়া হয়। তবে সিআইডির দাবি, ১৯ আগস্ট রাত থেকে পরদিন ভোর পর্যন্ত চলে গ্রেপ্তার অভিযান।
সিআইডি জানায়, গত ১৩ আগস্ট মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সাত চিকিৎসকসহ চক্রের ১২ জনকে গ্রেপ্তার করে তাদের সাইবার টিম। তাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারদের কাছ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া বিপুলসংখ্যক চেক ও পরীক্ষার প্রবেশপত্র উদ্ধার করা হয়। এ ছাড়া চক্রের হোতা জসীম উদ্দিন ভূঁইয়ার কাছ থেকে একটি গোপন ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেটিতে সারাদেশে ছড়িয়ে থাকা তাঁর চক্রের সদস্যদের নাম পাওয়া যায়। সেসব তথ্য-উপাত্ত অনুসন্ধানের ধারাবাহিকতায় এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি জানায়, ৪০ বছর বয়সী ডা. তারিম খুলনা শহরের আলোচিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরসের মালিক। তিনি নিজেকে চিকিৎসক তৈরির কারিগর হিসেবে পরিচয় দেন। তিনি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধভাবে শত শত শিক্ষার্থীকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। তাঁর সহযোগী লুইস সৌরভ খুমেকের প্রাক্তন শিক্ষার্থী। তিনি থ্রি ডক্টরস কোচিং সেন্টারের শিক্ষক। লুইস বর্তমানে একটি এনজিওতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। চক্রের অপর সদস্য মুসতাহিন হাসান লামিয়া থ্রি ডক্টরসের বিশেষ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তাঁকে বাসায়ও পড়াতেন ডা. তারিম। কম মেধাবী হওয়ার পরও তারিমের কাছ থেকে প্রশ্ন পেয়ে লামিয়া ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেন। তারিমের ঘনিষ্ঠজন ও কোচিংয়ের তৎকালীন তিনজন শিক্ষক লামিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
জানা গেছে, জাতীয় মেধা তালিকায় ১১তম হওয়ার পরও লামিয়া মেডিকেলের চারটি চূড়ান্ত পেশাদারি পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছেন। পরে একাধিকবারের চেষ্টায় তিনি পাস করেন। প্রশ্ন পেয়ে লামিয়ার মেডিকেলে ভর্তির বিষয়টি খুলনার চিকিৎসক মহলে ‘ওপেন সিক্রেট’। লামিয়ার ভর্তির জন্য তাঁর স্বামী শেখ ওসমান গনি প্রায় ১৫ লাখ টাকা ডা. তারিমকে দেন। শর্মিষ্ঠা মণ্ডল ও নাজিয়া মেহজাবিন তিশাও থ্রি ডক্টরস থেকে অর্থের বিনিময়ে ফাঁস করা প্রশ্ন কিনে ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেন। পরে তারা খুমেকে ভর্তি হন। তারিমসহ তাদের পাঁচজনকে মিরপুর থানায় ২০২০ সালের ২০ জুলাই দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হয়েছে।
এর আগে গতকাল দুপুরের দিকে খুলনার বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চার চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ করেন তাদের স্বজনরা। তারা অভিযোগ করেন, ১৮ আগস্ট সকাল ৯টা থেকে রাত ২টার মধ্যে চারজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যান সিআইডি সদস্যরা। অভিযানের সময় সিআইডি বাসার মালপত্র তছনছ করে। আটকের কারণ জানতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানাও দেখাতে পারেননি।
এক প্রশ্নের জবাবে অভিভাবকরা জানান, তাদের সন্তানরা ডা. তারিমের কোচিংয়ে পড়েছে। নিজ নিজ মেধা ও যোগ্যতায় তারা চিকিৎসক হয়েছে। মেডিকেল কলেজে ভর্তির প্রশ্ন ফাঁস নিয়ে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। অবশ্য সিআইডির দায়িত্বশীলরা বলছেন, গ্রেপ্তারের সময় নিয়ে তাদের দাবি সঠিক নয়। আর মামলা ঢাকায় হওয়ায় গ্রেপ্তারের পর তাদের রাজধানীতে আনতেও সময় লেগেছে।
সরকারি চাল ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা
জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ায় এক ডিলারকে তিন হাজার টাকা জরিমানা ও কঠোর সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর খুনকারপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
এ বিষয়ে আমিরুল আরাফাত বলেন, ১৫ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে ডিলার খন্দকার আতিকুল ইসলাম প্রতীককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ডিলারের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য খাদ্য কর্মকর্তাক জানানো হয়ছে বলেও জানান তিনি।
ইবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কামালের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অবৈধ নিয়োগে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ আগস্ট) দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। কার্যালয়ের উপ-পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার ও উপ-পরিচালক আব্দুর রউফ।
অধ্যাপক আব্দুস সাত্তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত থাকাকালীন ইবির সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিনের সঙ্গে পরস্পর যোগসাজশে আব্দুর রউফকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (গ্রেড-১, পরিকল্পনা ও উন্নয়ন) পদে অবৈধভাবে নিয়োগ দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে বলা হয়, ২০০৯ সালে নিয়োগ নীতিমালা অনুযায়ী সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদের জন্য আবেদন করেন আব্দুর রউফসহ ২০ জন প্রার্থী। আবেদনকারীদের মধ্য থেকে যাচাই সাপেক্ষে চারজন প্রার্থীর অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হয়। ওই নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় সংবিধি অনুযায়ী গঠিত তিন সদস্যবিশিষ্ট বাছাই বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন ড. আব্দুস সাত্তার। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খালেদুর রহমান টিটো এবং বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
বাছাই বোর্ড তিনজন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত/শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা হিসেবে আব্দুর রউফের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বাছাই বোর্ড অবৈধভাবে তাকে ওই পদে নিয়োগের জন্য সুপারিশ করে।
এজাহারে আরও বলা হয়, পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় সংবিধি অনুযায়ী ওই নিয়োগের বিষয়টি যবিপ্রবির চতুর্থ রিজেন্ট বোর্ড সভায় উপস্থাপিত হলে অভিজ্ঞতার ঘাটতি থাকায় আব্দুর রউফকে বিজ্ঞাপিত সহকারী পরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) বিপরীতে সেকশন অফিসার গ্রেড-১ (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়। তবে সেকশন অফিসার গ্রেড-১ (পরিকল্পনা ও উন্নয়ন) পদটি বিজ্ঞাপিত না হওয়া সত্ত্বেও ড. আব্দুস সাত্তার বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহীর দায়িত্বে থেকে এবং ওই রিজেন্ট বোর্ডের সভাপতি হয়ে আব্দুর রউফকে ওই পদে নিয়োগের সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে তাকে ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বেতনভাতা বাবদ মোট ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করে আত্মসাত করার সুযোগ করে দিয়ে সরকারের ক্ষতিসাধন করা হয়েছে মামলায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘এটা যেহেতু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়, তাই আমরা কিছু বলতে পারছি না। এক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া আমাদের এখতিয়ারে নেই।’
দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন, প্রাথমিক অভিযোগ পাওয়ার পর গতবছর থেকে দুদক যশোর অফিসের পক্ষ থেকে অনুসন্ধান ও রেকর্ডপত্র যাচাই করা হয়। এসময় এজহারে উল্লেখিত দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেবে।
সাতক্ষীরায় স্বামী-স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ঘরে আগুন দিয়ে আব্দুল কাদের ও তার স্ত্রী শারমিন হত্যা মামলার প্রধান আসামি মো. সবুজ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২০ আগস্ট) ঝিনাইদহের মহেশপুরের মাটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির।
সবুজ যশোরের শার্শা উপজেলার পোড়াবাড়ির আবদুল বারিক মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, হত্যা ঘটনার পর সবুজ ভারত চলে যায়। ভারতের চব্বিশ পরগনা জেলার বনগ্রাম থানার কমলাপুর গ্রামে তার এক সহকারী শাহজাহান মণ্ডলের আশ্রয়ে অবস্থান করে সে।
মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় রবিবার র্যাব-৬ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, সবুজ একজন চোরাকারবারী। সে ভারত সীমান্ত দিয়ে মাদক, গরু এবং অন্যান্য জিনিসপত্র পাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বেনাপোল পোট থানায় হেরোইন পাচারের মামলা রয়েছে। ওই মামলায় সে ১৭ মাস হাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে পলাতক ছিল। পরে তার বিরুদ্ধে গ্রেফতরি পরোয়ানা জারি করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কলারোয়ার চন্দনপুরের সুফিয়া খাতুনের (২৩) সঙ্গে চার বছর আগে সবুজের বিয়ে হয়। সবুজ আগে থেকেই গরু চোরাচালান এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদকাসক্ত হওয়ার কারণে বিয়ের পর থেকেই সুফিয়াকে মারধর করতো সে। এতে গত মার্চে ভাই আব্দুল কাদেরের বাড়িতে চলে আসেন সুফিয়া। বোনকে আশ্রয় দেওয়া এবং অত্যাচারে বাঁধা দেওয়ায় আব্দুল কাদেরকে বারবার প্রাণনাশের হুমকি দিতো সবুজ।
গত ২৮ মে মায়ের সঙ্গে দেখা করার জন্য আব্দুল কাদের বাসা থেকে যশোর যান সুফিয়া। ওই দিন রাত পৌনে ৩টার দিকে মামাত ভাই মো. সোহাগ আলমসহ (২২) অজ্ঞাত তিন-চার জনকে নিয়ে আব্দুল কাদেরের ঘরে আগুর ধরিয়ে দেয় সবুজ। পেট্রোল ঢেলে ঘরে আগুন দিয়ে বাহির থেকে তালা লাগিয়ে দেয় সে। আব্দুল কাদের ও শারমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জানালা ভেঙে আব্দুল কাদের, শারমিন এবং তাদের মেয়ে ফাতিমা খাতুনকে (৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রেফার্ড করেন। এ ঘটনায় ওই দিনই কলারোয়া থানায় একটি মামলা করেন সুফিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন আব্দুল কাদের এবং ১৪ জুন শারমিন খাতুন মারা যান।











































