Home বিনোদন নতুন লুকে অভিনেত্রী শবনম বুবলী

নতুন লুকে অভিনেত্রী শবনম বুবলী

71

বিনোদন ডেস্ক।।

সোশ্যাল মিডিয়ায় অন্যরকম লুকে দেখা পাওয়া গেল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। তার ব্যাক্তিগত জীবনে যেন গুঞ্জনের শেষ নেই।

 

বিশেষ করে শাকিব খানের সঙ্গে প্রেম। অতপর মা হওয়ার খবর গোপন রাখা। এক পর্যায়ে লাইভে সেই সন্তান শাকিবের বলে দাবিসহ নানানভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন এই অভিনেত্রী।

 

এবার নতুন লুকে আলোচনায় আসেন বুবলী। সোশ্যাল মিডিয়ায় সোনালী রঙের ছোট চুলে ভক্তদের মাঝে ধরা দিলেন এই সুন্দরী। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক।