Home আঞ্চলিক রূপসায় বিদুৎস্পৃষ্ঠে দুই সহোদরের মৃত্যু

রূপসায় বিদুৎস্পৃষ্ঠে দুই সহোদরের মৃত্যু

23

রূপসা প্রতিনিধি।।
রূপসায় সবজি ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার আনন্দনগর ছোটঝিলে এলাকার মৃত সরোয়ার শেখের পুত্র মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)। এঘটনার পর থেকে নিহতের দুই পরিবারের শোকের মাতম থামছেনা।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ আগস্ট বিকেল ৫ টায় ইকবাল হোসেন তার মাছের ঘের থেকে কাজ করে ফেরার সময় পার্শ্ববর্তী ঘের মালিকের ভেড়ির সবজি ক্ষেতের গুনার তারে দেওয়া বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃৃত্যুবরন করেন। পরবর্তীতে ইকবালের
বাড়ি ফিরতে দেরি দেখে তার বড় ভাই মোদাচ্ছের শেখ ও তার স্ত্রী রূমা বেগম ইকবালকে খুঁজতে পুটিমারী বিলে যায়। তারা মোদাচ্ছের জের আলীর ঘেরে পৌঁছালে মোদাচ্ছের শেখও বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনা প্রতাক্ষ করে মোদাচ্ছেরের স্ত্রী রূমা বেগম দৌড়ে গিয়ে বিদ্যুৎ এর মেইন স্লুইচ অফ করে দিলেও মোদাচ্ছেরকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে রূপসা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, রূপসার আনন্দনগরে একটি সবজি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের সংযোগ (ক্যাবল) দেওয়া ছিল। নিহত দুই ভাই যাতায়াতের সময় তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।