Home আঞ্চলিক যশোরে চৌগাছা সীমান্ত থেকে ৪৩ টি স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোরে চৌগাছা সীমান্ত থেকে ৪৩ টি স্বর্ণের বারসহ দুইজন আটক

204

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আজ সন্ধ্যায় ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত ৮টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক : লে. কর্নেল আহমেদ হাসান জামিল, অধিনায়কবিজিবি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্বর্ণের একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামিদের স্বর্ণসহ চৌগাছা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।