মোটর সাইকেল দুর্ঘটনায় আহত শাহীনের বাসায় বিএনপি নেতৃবৃন্দ
।। খবর বিজ্ঞপ্তি।।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনকে খেতে তার বাসায় যান মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (২১ আগস্ট) দুপুরে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে নেতৃবৃন্দ শাহিনের ইকবালনগর বাসায় গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেয় এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় দৌলতপুর থানা বিএনপির আহবায়ক আবু মো. মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য রবিবার রাতে একটি দ্রুতগামী মোটর সাইকেল এসে শাহীনের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে শাহিন আহত হন।
বিএনপি নেতাকে মারপিট করে ভিডিও ভাইরাল: চারজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
স্টাফ রিপোর্টার।।
মাছের ঘের দখলে বাধা দেয়ায় ওয়ার্ড বিএনপি নেতাকে মারপিট, দড়ি দিয়ে বেধে চুরির অপবাদ দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় খুলনা সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছে ভুক্তভোগী। খুলনা সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নং ৭৮/২৩ এ বাদী ৪জনকে আসামী করেছেন। আসামীরা হলেন লিটন রায় (৪২), সুমন (৪০), ফারুক মীর (৪০) ও মিলন গাজী (৪৩)। মামলার এজাহারে ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক, মৎস্য ও ইট বালু ব্যবসায়ী শেখ খাইরুল ইসলাম হিরু উল্লেখ করেন ২০২০ সালের ১৭ মে তারিখে ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৩ বছর মেয়াদী লীজ ঘের চুক্তিপত্র করে বটিয়াঘাটার শৈলমারী মৌজায় শাহ আলমের জমিতে মৎস্য চাষ শুরু করেন। ২০২১ ও ২০২২ সালে কোনরূপ ঝুট-ঝামেলা ছাড়াই বাদী মাছ চাষ শুরু করেন। ২০২৩ সালের প্রথম দিকে ঘেরে মাছ চুরি হওয়ার কারনে বাদী তাহার মা ও বোনকে নিয়ে উক্ত ঘেরে একটি টিনসেড ঘরে অবস্থান করছেন। চলতি বছর জানুয়ারীর প্রথম দিকে ২নং আসামী সুমন বাদীকে হুমকি দিয়ে বলেন “এই ঘেরের লিজের মেয়াদ শেষ হলে তুই ঘের ছেড়ে দিবি। যেহেতু এই ঘেরের সাথে আমার নিজের জমি আছে, এই ঘেরের ডিডের মেয়াদ শেষে আমি ঘের করব।” তখন বাদী জানায় “ঘেরের জমির মালিক যাকে ঘের দেবে সে করবে।” দু-এক কথায় বাদী ও আসামী সুমনের সহিত বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় আসামী সুমন তাহার সঙ্গীয় সন্ত্রাসী লোকজনকে সাথে নিয়ে বাদীর মা ও বোনকে ঘের ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে আসছেন। আসামী সুমন সহ স্থানীয় সন্ত্রাসীরা ঘেরের জমির মালিক স্বাক্ষী শাহ আলমকেও বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করায় বাদীকে নতুন করে ডিড নবায়ন করতে জমির মালিক অস্বীকৃতি জানায়। তবে ঘেরের রক্ষিত মাছ না ওঠা পর্যন্ত ১৭ মে তারিখ চুক্তির মেয়াদ শেষ হইলেও মৌখিকভাবে আরো ২/৩ মাস বাদীকে সময় প্রদান করেন। উক্ত সময় শেষ হওয়ায় গত ইং ২৪ জুলাই বাদী জেলেদের সাথে নিয়ে তাহার ঘেরের মাছ ধরার জন্য রাত্র অনুমান ৯টা মাছ ধরতে থাকে। রাত্র অনুমান ১২টার দিকে আসামীগণ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন রামদা, শাবল, বাশের লাঠি ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হইয়া ঘের ঘিরে ফেলে এবং গালিগালাজ করে পটকা ফুটাইয়া জেলের মারপিট করে তাড়াইয়া দেয় এবং ঘের হইতে সংগৃহীত অনুমান ৫০০ পিস ভেটকি মাছ যাহার মূল্য অনুমান ৩লক্ষ টাকা ভ্যানে করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায়। বাদী বাধ:া দিলে আসামী সুমন তাহাকে তাড়া করে ঘেরের পাড়ে কাদার মধ্যে ফেলে পাড়িয়ে ধরে। আসামী ফারুক মীর, মিলন কাজী বাশের লাঠি দ্বারা বাদীকে নির্দয়ভাবে পিটাইয়া অর্ধমৃত অবস্থায় ঘেরের পাড়ে বেল গাছের গোড়ায় পিঠ মুড়া দিয়া চোরের মত বেধে ফেলে। ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেয়। বাদী পক্ষের আইনজীবী এড. তৌহিদুর রহমান তুষার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (২) ও ২৯(২) ধারায় খুলনা সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত মামলা গ্রহন পুর্বক পিবিআইকে তদন্তভার দিয়েছেন।
সোনাপোতা টু জিরোপয়েন্ট রোড ডিভাইডার বিউটিফিকেশনের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসী স্বারক লিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
নগরীর সৌন্ধর্য্য বর্ধনের লক্ষে সোনাপোতা মোড় হতে জিরোপয়েন্ট পর্যন্ত রোড ডিভাইডারকে বিউটিফিকেশন করার দাবিতে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ এর নিকট বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ হতে স্বারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুর ২টায় সড়ক ও জনপথ বিভাগ জেলখানা ঘাটস্থ নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে এ স্বারক লিপি প্রদান করা হয়।
স্বারক লিপিতে আরো উল্লেখ করে বলা হয়, উল্লেখিত সড়ক ডিভাইডারের অনেক স্থানে বড় বড় গাছসহ সমস্ত আগছা অপসারেন ও দাবি জানানো হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী নেতৃবৃন্দের কথা ধর্য্যসহ কারে শোনেন। তিনি নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, রোড ডিভাইডারে কেহ যাতে গাছ না লাগায় তার জন্য সচেতনতামুলক ব্যবস্থা গ্রহন করা হবে। দ্রুতই রোড ডিভাইডারের মধ্যে থাকা সব ধরণের গাছ ও আগাছা অপসারন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঐ সড়কের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পাটোয়ারি, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, নাজমুল তারেক তুষার, মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার প্রমূখ।।
সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের ( রেজি: নং ১৩৮/কে )আয়োজনে এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এর সহযোগিতায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকালে ডুমুরিয়াস্থ টিপনার ভিলেজ সুপার মার্কেটে উক্ত প্রোগ্রামের আয়োজন করা হয়।
সমবায় সমিতির সভাপতি ইসহাক আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২২ সালের আয়-ব্যয়, লাভ-ক্ষতি ও শেয়ারের লভ্যাংশ ঘোষণাসহ সমিতির উল্লেখযোগ্য অগ্রগতি সমূহ উপস্থাপন, সদস্য ভর্তি, শেয়ার ও সঞ্চয় সংগ্রহ কৌশল, সমিতি ও ব্যবসা পরিচালনায় চ্যালেঞ্জ সমূহ এবং ২০২৩-২০২৪ এর কর্মপরিকল্পনা উপস্থাপন, সমবায় সমিতি টেকসই করার কৌশল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমিতিকে লাভজনক করতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ডুমুরিয়ার উপজেলা সমবায় অফিসার জনাব জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমিতির সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। প্রধান অতিথি তার বক্তব্যে সমিতির সাফল্য কামনা করেন এবং সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সবিতা রানী দাস, যুগ্ম সম্পাদক সুমিতা কর, উত্তরণ’র ওয়াটার ক্লাস্টার অফিসার শুক্লা মন্ডল ও প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন, মনিরামপুর সমবায় সমিতির সভাপতি দিপংকর বসু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র ম্যানেজার ড. উৎপল কুমার, হেড অফ সাপ্লাই চেইন মো: মজিবল হক, চিফ অপারেশন অফিসার শাকিল আনোয়ার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষণ রায় প্রমূখ। সভা সঞ্চালনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার তৈয়বুর রহমান।
কালীগঞ্জে শোক ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে আ.লীগের স্মরণ সভা
বিশেষ প্রতিনিধি-
ব্যাপক আয়োজনে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালন ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, কেন্দ্রীয় বাস্তুহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, আমিনুর রহমান তপু ও আওয়ামী লীগ নেতা আনোয়ার পারভেজ সাগর। এরপর দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের মাঝে কাঙ্গালী ভোজের তাবারক বিতরণ করা হয়।
এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মী আসতে থাকে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্মরণ সভা স্থল। স্মরণ সভায় আওয়ামী লীগসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়নে হিংসা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুজব ছড়াচ্ছে। তারা আবার নাশকতা করার পরিকল্পনা করছে। আওয়ামী লীগে কোন মাদক ব্যবসায়ী, রাজাকারের সন্তান ও দলের নাম ভাঙিয়ে চলা সুবিধাবাদীরা কোন স্থান পাবে না। জেলা কমিটির সভায় না গিয়ে যারা নেতাকর্মীদের মাঝে বিভেদ ছড়াচ্ছে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জালিয়াতির ঘটনায় পাঁচ কর্মকর্তাসহ ৬ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে
বেনাপোল অফিস
বেনাপোল স্থলবন্দরের ওয়েব্রিজের ওজন স্লিপ জালিয়াতির ঘটনায় পাঁচ কর্মকর্তাসহ ৬ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের গঠিত ৫ সদস্যর তদন্ত টিমের সুপারিশের ভিত্তিতে এ বদলি করা হয়। এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত ৮জন সিঅ্যান্ডএফ এজেন্টকে শনাক্ত করেছে।
তবে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকির অভিযোগে রিয়াদ এজেন্সি, সোনালী সিঅ্যান্ডএফ এজেন্ট ও রহমত ইন্টারন্যাশনাল নামে ৩টি লাইসেন্স বাতিল করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপসচিব আতিকুর রহমানের সই করা এক অফিস আদেশে তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন উপ-পরিচালককে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বদলি করা বেনাপোল বন্দরের কর্মকর্তারা হলেন, উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সহকারী পরিচালক (প্রশাসন) রাশেদুল নজিব নাজির, সহকারী পরিচালক (ট্রাফিক) সাইফুর রহমান ভুঁইয়া, ট্রাফিক পরিদর্শক রোকনুজ্জামান আবেদীন ও অফিস সহায়ক রবিউল ইসলাম।
কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি করা বিভিন্ন পন্য চালানগুলো বেনাপোল বন্দরে প্রবেশের আগে স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েব্রিজ স্কেলে ট্রাকসহ পণ্যের গ্রোস ওজন নিশ্চিত করা হয়।
পণ্য আনলোড হওয়ার পর আবার খালি ট্রাক ওজন করে পণ্যের ওজন নিশ্চিত করে ওজন স্লিপ দেয় বন্দর কর্তৃপক্ষ। স্কেলের দায়িত্বে থাকা বন্দরের ২ জন কর্মকর্তা অর্থের বিনিময়ে পন্যের ২ রকম ওজন সরবরাহ করতো কাস্টমস কতৃপক্ষকে।বন্দর কতৃপক্ষের দেওয়া ওজন স্লিপের ওজন কমিয়ে ডুপ্লিকেট ওজন স্লিপ সংযুক্ত করে পণ্য খালাস নেয়া হতো।
ওজন স্লিপ কমানোর কারণে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ সই করা একটি পত্র বেনাপোল স্থলবন্দর পরিচালককে প্রেরন করা হয়।
কিন্তু বন্দর কর্তৃপক্ষ ওজন স্লিপের সত্যতা যাচাই না করে ওই পত্রের বিপরীতে কাস্টমস কমিশনার বরাবর অপর একটি সাধারন পত্র দেয়। যা কাস্টমস এর পত্রের চাহিদার সাথে কোন মিল নয়। বন্দর কতৃপক্ষের ওজন জালিয়াতির বিষয়ে কাস্টমসকে কোন সহযোগীতা করেনি তারা। ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের ফাকি রোধ করতে সমস্যায় পড়ে কাস্টমস কতৃপক্ষ।
কাস্টমস কমিশনার আব্দুল হাকিম ওজন শ্লিপ জালিয়াতির বিষয়টি অবহিত করে পত্র দেন বন্দরের চেয়ারম্যান, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন দফতরে। পত্র দেয়ার পর একটি বন্দরের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিলের সই করা কাস্টমসে দেওয়া পত্রে বলা হয়, বেনাপোল স্থলবন্দরের ওয়েব্রিজ নম্বর ৪ ও ৫ এ কাস্টম হাউস, ওয়েব্রিজ স্কেলে সহকারী রাজস্ব কর্মকর্তা স্ব-শরীরে উপস্থিতি থাকলে ভারতীয় সব ট্রাকের ওজন স্লিপে সই করা প্রয়োজন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অন্যান্য স্থলবন্দরের ওয়েব্রিজ সমূহের প্রতিটি পণ্যচালানের ওজন স্লিপে স্থলবন্দরের প্রতিনিধির সই সম্পাদিত হয়। বেনাপোল স্থলবন্দরের অটোমেশন কার্যক্রম সফটওয়্যারের আপগ্রেডেশন কার্যক্রম চলমান রয়েছে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, কয়েক মাস ধরে বেনাপোলের কয়েকটি সিএন্ডএফ এজেন্ট বন্দরের দেওয়া ওজন স্লিপে নকল ওজন স্লিপ সংযুক্ত করে পণ্যের ওজন কম দেখিয়ে পন্য খ্লাাস করেছে। এই ধরনের ৭-৮টি প্রতিষ্ঠান আমরা শনাক্ত করেছি। যাদের কাছ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব আদায় করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আমাদের পাঁচ কর্মকর্তা ও একজন অফিস সহায়ককে প্রধান কার্যালয় বদলি করেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে বদলি করা কর্মকর্তারা ওজন স্কেলের জালিয়াতির সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পণ্য পরীক্ষণের সময় তো কাস্টমস কর্মকর্তারা ডিজিটাল স্কেলে ওজন করে ওজন নিশ্চিত করে থাকেন বলে তিনি জানান।
কমরেড শান্তিরাম দত্তের মৃত্যুতে বটিয়াঘাটা পানি ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে নাগরিক শোক সভা
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা পানি ব্যবস্থাপনা কমিটি’র সাবেক সভাপতি কমরেড শান্তিরাম দত্তের মৃত্যুতে ২১ আগস্ট ’২৩ সোমবার বিকেল ৩টায় জলমার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানি ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। এড. প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে নাগরিক শোকসভায় সংগঠনের সভাপতি কামাল হোসেন জোয়ার্দ্দার বলেন, ভূমিহীন কৃষকের অধিকার রক্ষায় কমরেড শান্তিরাম দত্ত নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান অত্র এলাকার কৃষকরা কৃতজ্ঞতা সাথে স্মরণ করেন। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনসার আলী, সহ-সভাপতি অনাদি বিশ্বাস, সদস্য মিজানুর রহমান, দিপংকর বিশ্বাস, খোকন বিশ্বাস, শান্তা বিশ্বাস, মৌসুমি দত্ত, প্রীতিশ কুমার মণ্ডল, সুব্রত কুমার মিস্ত্রী, বলাই দত্ত, পার্থ দত্ত, স্বপন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে দিঘলিয়ায় প্রতিবাদ সভা
দিঘলিয়া প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২১ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার পথেরবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি তার বক্তব্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলার ঘটনা মনে পড়লে আজো আমাদের কাঁদায়। তিনি বিভীষিকাময় ২১ শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতকারীদের পিছনের কুশিলব যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরয়ে এনে শাস্তি কার্যকরের দাবি করেন।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান ও মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, সংগঠনিক সম্পাদক জলিল তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক শেখ রায়হান উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খান আনিসুর রহমান, সদস্য কে এম আসাদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইকতার হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, নাসরিন আক্তার হিরা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার খাঁ, তবিবুর, আল-আমিন, চঞ্চল প্রমুখ।
দাকোপে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউয়িন ও খ্রীস্টান এইডের অর্থায়নে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষণ রুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিতর ক্ষমতায়ান উপজেলা এডভোকেসি নের্টওয়ার্ক কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী, প্রধান শিক্ষক এস এম হান্নান, শিক্ষক নিরুপম মন্ডল, নিতাই বাছাড়, নারী নেত্রী দানকুমারী, মলিনা রায়, কল্পনা বিশ^াস, প্রকল্পের ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দিন, ডিভিশনাল অ্যাস্টিন্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ, এডভোকেসি নের্টওয়ার্ক কমিটির সদস্য বিপুল মন্ডল,অনিমেষ মন্ডল,কমলা কান্ত দাস,পুলক বৈরাগী প্রমুখ।
বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকায় জাতীয় শোক দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়েনের ২নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে গতকাল সোমবার বিকালে স্থানীয় কৈয়া বাজার এলাকায় সকল অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠনের সমন্বয়ে ২১ শে আগস্ট এবং শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নিত্যানন্দ বৈরাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন, সুনীল বৈরাগী, হরিচাঁদ ঢাকইদার, প্রীতিশ মন্ডল, অমল মন্ডল, জিন্নাত সরদার, কমলেশ মল্লিক, পলাশ বিশ্বাস, আজহারুল ইসলাম, মনিরুল ইসলাম রিংকু,রেজাউল ইসলাম, মামুন গোলদার, রিয়াদ, সাংবাদিক ইয়াছিন রেজা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়কের দ্বায়িত্ব পালন করেন জলমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান হাওলাদার।
বটিয়াঘাটায় জাতির জনক’র শাহাদাৎ বার্ষিকী পালন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার বিকাল ৪ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুশিবর রহমান সেখ এর সভাপতিত্বে ও মুক্তার হোসেনে এবং ইমরান হোসেন সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, চেয়ারম্যান আসাবুর রহমান আসাব, জি এম মিলন, অনুপ গোলদার, অরিন্দম গোলদার, তরিকুল ইসলাম সুমন, কেসমত আলি, হুমায়ুন কবির, মিজানুর রহমান, কামরুল ইসলাম, বেনজির হোসেন, সওকাত হোসেন, সামাদ সর্দার, বায়েজিদ সেখ, ইকরাম সেখ, আবু আজম, বাবুল, বিল্লাল সেখ, রিকাউন, ওহাব মাতব্বর, এনামুল হক, শফিল, প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও তাবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাঃ মাঃ সাহিদুল ইসলাম
“গ্রেনেড হামলার প্রতিবাদে”
ফকিরহাট উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সোমবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে গোল চত্তরে এক প্রতিবাদ সভা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কাওসার আলী ফকিরের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সমরেশ রায় চৌধুরী, আলহাজ¦ সিদ্দিক আলী, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, জেলা পরিষদের মহিলা সদস্যা সোমা ভট্টাচার্য, আ’লীগ নেতা আনন্দ কুমার দাশ, প্রভাষক অঞ্জন কুমার দে, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ইমরুল হাসান, শ্রমীকলীগ নেতা সিরাজুল ইসলাম, শেখ আছাবুর রহমান ও ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার দাস প্রমুখ। এর আগে ৮টি ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে সভা স্থলে এসে হাজির হলে সভাস্থল যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে। ##
খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক
শেখ আনিছুর রহমানের মাতা আঞ্জুমানারা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ৪নং ওয়ার্ডের নূরানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের মাতা মোছা. আঞ্জুমানারা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ২১ আগস্ট সোমবার সকাল ৯টায মরহুমার বাসভবন সংলগ্ন ঈদগাহে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সির্টি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক ও মরহুমার ছেলে থানা আওয়মী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।
এছাড়াও জানাযায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, কুয়েটের প্রধান প্রকৌশলী ইঞ্জি. এ বি এম মামুনুর রশীদ পিইঞ, আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক কুয়েট পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর আ’লীগ নেতা ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আবিদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম,যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, খুলনা জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বাবু, দিঘলিয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান আলী রেজা বাচা, থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, থানা আ’লীগ নেতা মাষ্টার শাহজাহান আলী হাওলাদার, সুরুজ্জামান হানিফ, কামাল আহমেদ, মনির শিকদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড সভাপতি(ভারপ্রাপ্ত) কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী, মুফতি হুমাউন কবির বাচ্চু, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি মাওলানা শাকুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবুর রহমান, শাকিল আহমেদ, মাষ্টার মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এমলাক ঢালী, মোকছেদ ফকির, ইউপি সদস্য জি এম এনামুল কবির, ইউপি সদস্য মো. শাহ হাফিজুর রহমান,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ফয়সাল আহমেদ, আরিফুল ইসলাম রাসেল, মহানগর কৃষকলীগ নেতা আবু নাঈম, বিএনপি নেতা মীর মনিরুল ইসলাম, সাবেক ভিপি মো. মহিউদ্দিন, ওয়ার্ড আ’লীগ নেতা আলামিন ফকির, এস এম ইসহাক হোসেন, গোলাম রব্বানী, মঈনুল ইসলাম বাবলু কাজী, লিয়াকত মুন্সি, যুবলীগ নেতা জাহিদ আল মামুন, আলহেলা মাদরাসার শিক্ষক মো. রেজাউল ইসলাম, জয়নুল আবেদীন, মাষ্টার শাওন, সেলিম সরদার, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদারসহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন ফুলবাড়ীগেট বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. হাফিজুর রহমান হাফিজী। জানাযা শেষে মরহুমাকে খালিশপুর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পদক শেখ আনিছুর রহমানের মাতা আঞ্জুমানারা বেগম গত ২০ আগস্ট দুপুর পৌনে ১টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা
খবর বিজ্ঞপ্তি
বাঙালির সাহিত্য সাংস্কৃতিক ভাবমূর্তিকে সমুন্নত করার লক্ষ্যে জাতীয় সংস্কৃতির উন্নতি ও বিকাশ সাধনে শিল্পচর্চার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করার লক্ষ্যে সৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ ভাবনা শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৫ আগস্ট খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল সন্ধ্যা ৬.০০টায় খুলনার বিজয়-৭১ সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠক, বেতার ব্যক্তিত্ব ও সৃজন সাংস্কৃতিক সংহতির আহবায়ক এস এম হুসাইন বিল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব কবি শেখ অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন জাতীয় কবিতা পরিষদ, খুলনার সাবেক সভাপতি কবি বিমল কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি, নির্বাহী সদস্য সুভাষ রায়, ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর পরিমল মল্লিক, অগ্নিবীণা বিভাগীয় সংসদের সভাপতি এম এম তৈয়াবুর রহমান, ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের অরবিন্দ মৃধা, বিজয়-৭১’র সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, সাধারণ সম্পাদক সেলিম মাহবুব, তারক চন্দ্র মন্ডল, রাইটার্স ক্লাব খুলনার সহ-সভাপতি বেনজির আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক শেখ হিরা, সুরঞ্জন রায়, মুক্তির আহবানের সভাপতি প্রশান্ত হালদার, গীতিচক্র সংগীত একাডেমীর সমরেশ রায়, রংতুলি আর্ট স্কুলের পরিচালক এস এম মিজানুর রহমান ও সাংস্কৃতিক সংগঠক ও বাচিক শিল্পী সাইফুল ইসলাম মল্লিক।
কয়রায় ভয়াবহ ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয় ও আলোচনা সভা
কয়রা (খুলনা)প্রতিনিধি
২০২৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার সময় আওয়ামীলীগের নেতা আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহতদের স্মরনে কয়রা উপজেলা আওয়ামীলীগ আলোচনা সভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে। সোমবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
এসময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ও গ্রেনেড হামলায় নিহত মহিলালীগের ক্দ্রেীয় নেত্রী আইভী রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, কোষাধাক্য ইঞ্জিঃ মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার কফিল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, ও এ্যাডঃ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান, আছের আলী মোড়ল, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আওয়ামীলীগ নেতা জিয়াদ আলী, খায়রুল আলম, নির্মল কুমার, আলমগীর হোসেন খোকন, সমরেস মন্ডল, দেবদাস মন্ডল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন ইমদাদুল হক টিটু সহ আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে নিহতদেও আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
দাকোপের বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ ই আগস্ট স্বাধীনতার মহান স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ শে আগস্ট সোমবার বিকাল ৪ টায় বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যো করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। মান্যবর অতিথি হিসাবে বক্তব্য করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সনত কুমার বিশ্বাস, খুলনা জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবী লীগের আহবায়ক জি এম রেজা, আওয়ামীলীগ নেতা সরোজিত রায় কুঞ্জ, আজগর হোসেন ছাব্বির, তুষার রায়, জীতেন্দ্রনাথ দাশ, রবীন্দ্রনাথ মন্ডল, সজল মন্ডল, প্রিন্স বিশ্বাস, জন অশোক মন্ডল, রঞ্জিত কুমার মন্ডল, অচিন্ত রায় ছোট্ট, বংশিনাল রায়, অসীম রায়, নুরুল ইসলাম শেখ, রবিনা খান, কাঞ্চন বিশ্বাস, যুবনেতা রতন কুমার মন্ডল, অনুষ্ঠান পরিচালনা করেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী রাজনৈতিক নেতাবৃন্দ।
পাঁচ হাজার পরিবার পেলো ব্র্যাকের লবণ-সহিষ্ণু ফলজ গাছ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচীর আওতায় এবার মোংলায় ফলজ গাছ পেলো পাঁচ হাজার পরিবার। সোমবার (২১আগষ্ট) বিকেলে উপজেলার চিলা ইউনিয়নের প্রতি পরিবারে নারিকেল, কদবেল ও সফেদার তিনটি গাছের চারা বিতারণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে পাঁচ হাজার পরিবারে এই ফলজ গাছ বিতারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ উপস্থিত থেকে পরিবারগুলোর মধ্যে এই গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচী’র মোংলা প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদার, মোঃ শাহবুদ্দিনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।
ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন বলেন, ২০১৯ সাল থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় কাজ করে আসছেন ব্র্যাক। তারই ধারাবাহিকতায় মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নে ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার পরিবারে তিনটি করে নারিকেল, কদবেল ও সফেদাসহ ১৫হাজার গাছের চাঁরা বিতরণ করছেন। নারিকেল, কদবেল ও সফেদা গাছ লবণ-সহিষ্ণু এবং এই এলাকার জন্য উপযোগী। এজন্য এসব ফলজ গাছ বিতরণ করা হয়। এদিকে গাছের চারা পেয়ে সাধারণ জনগণ তাদের সন্তুিষ্ট ও কৃতঙ্গতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচী ২০১৯ সাল থেকে মোংলা উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ৫৪৭৫টি পরিবারকে সরাসরি খানা ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি ও কমিউনিটি ভিত্তিক ২৬টি প্রতিষ্ঠানে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি প্রদাণ করেছেন।
পাইকগাছায় এমপি ও এলজিইডি কর্তৃপক্ষের প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরো দুটি সেতু। বাস্তবায়িত হতে যাচ্ছে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান(২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউনিয়নে গুনাখালী ও নড়া নদীর উপর দুটি সেতু। প্রস্তাবিত এ দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হলে নির্বাচনী এলাকা পাইকগাছার দুর্গম জনপদ খ্যাত দ্বীপবেষ্টিত লতা ইউনিয়ন যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এদিকে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান(২য় পর্যায়) প্রকল্পের আওতায় লতার গুনাখালি ও নড়া নদীর উপর সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র নেতৃত্বে এলজিইডি কর্তৃপক্ষের কর্মকর্তারা সোমবার (২১আগস্ট) সকালে ২টি এলাকা পরিদর্শন করেন। যার মধ্যে উপজেলার দ্বীপবেষ্টিত লতা ইউনিয়নের গুনাখালি ও নড়া নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণ এলাকা। এরপর এদিন দুপুরে কর্মকর্তারা উপজেলার কপিলমুনির কপোতাক্ষ নদীতে দীর্ঘ ২০বছর পূর্বে শুরু হয়ে বন্ধ হওয়া কপিলমুনি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) প্রভাস চন্দ্র বিশ্বাস, এলজিইডি’র প্রকল্প পরিচালক শেখ মোঃ আবু জাকির সেকেন্দার, এলজিইডি’র নির্বাহী(সেতু ডিজাইন) প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী,এলজিইডি’র সেতু ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরী,এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,সহকারী প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু,পুলকেশ মন্ডল(ভারপ্রাপ্ত), উপজেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল,আকরামুল ইসলাম,গৌতম রায় প্রমুখ।
খুবিতে টিচিং লার্নিং আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিক্ষকদের আন্তরিকতায় দ্রুত সময়ের মধ্যে একাডেমিক অগ্রগতি অর্জন সম্ভব : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং লার্নিং আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক প্রশিক্ষণ ২১ আগস্ট (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অল্প সময়ের মধ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) এর সাথে খাপ খাইয়ে নিয়েছে। ইতোমধ্যে একটি সেমিস্টারের ক্লাস শেষে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। এই অর্জন ইতোমধ্যে দেশজুড়ে প্রশংসিত হয়েছে। এটা অত্যন্ত আনন্দের খবর। এই অর্জনের জন্য শিক্ষকদের অবদান অনেক। এখন যথাযথভাবে এই ওবিই কারিকুলার প্রতিটি ধাপ আমাদের অনুসরণ করা উচিত। তিনি আরও বলেন, নতুন কিছু এলে তার সাথে মানিয়ে নিতে সময় লাগে। এজন্য নিজেদের মোটিভেট করতে হবে।
উপাচার্য বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে কেমন পাঠদান করছেন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি তা জানতে ইতোমধ্যে স্টুডেন্ট ফিডব্যাক ফরম চালু হয়েছে। যা থেকে শিক্ষকরা তাদের ডেভেলপমেন্ট অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। এটি কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পরে। এটি সকলের অনুসরণ করা উচিত। তিনি বলেন, উপাচার্য হিসেবে আমি উদ্যোগ নিতে পারি; কিন্তু বাস্তবায়ন করতে হবে শিক্ষকদের। তবেই অল্প সময়ের মধ্যে একাডেমিক ক্ষেত্রে আরও অগ্রগতি সাধিত করা সম্ভব হবে। এতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। তিনি এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) আইকিউএসির পরিচালক ড. রাজিব লোচন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, আইইউবিএটির আইকিউএসির পরিচালক ড. রাজিব লোচন দাস ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সালেকুল ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
মহেশপুরে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সস্তা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গতকাল বিকালে শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জাতীয় শ্রমিকলীগের সভাপতি ব্যাংকার হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন,আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান, শ্রমিকলীগ সভাপতি মীর সাহেব আলী,ইউপি সদস্য জাকির হোসেন,জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ শান্তি প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
মহেশপুরে ছাগল ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ নারীকে পিটিয়ে আহত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর দাসপাড়া গ্রামে বাড়ী থেকে ছাগল ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় মন্দিরের সামনে বৃদ্ধ নারী ফুলমতি দাসকে (৬৫) পিটিয়ে আহত করা হয়েছে। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে মহেশপুর পৌর এলাকার গোপালপুর দাসপাড়া গ্রামে মন্দিরের সামনে।
এ ঘটনায় আহত ফুলমতি দাসের ছেলে বিপুল দাস বাদি হয়ে নির্মল দাস ও রাজেন দাসকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপালপুর গ্রামের বিল্পব দাস জোর পুর্বক বিপুল দাসের বাড়ী থেকে ৮টি ছাগল ধরে নিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় ভাবে এক সালিশ বসে। সালিশ চলা অবস্থায় বিপুল দাসের বৃদ্ধ মা ফুলমতি দাসকে মন্দিরের সামনে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, অভিযোগের তদন্ত চলছে। তবে এ ঘটনায় এলাকায় সালিশ বসবে বলে সোনা যাচ্ছে।
মহেশপুরে ভিক্ষুক পুনর্বাসনে অটোভ্যান ও মুদি দোকান বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে অটো ভ্যান,চা-মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ বাস্তবায়নে ৫ জন ভিক্ষুককে অটোভ্যান, ৪জনকে চা-মুদি দোকান ও একজনকে পাঠা ও বোকরি ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৈয়দ শারিয়ার আকাশ,সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,মহিলা বিষয়ক কর্মকতা উম্মে সালমা আক্তার মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানে ফেরাতে ভিক্ষুকদের মাঝে ভ্যান, মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে। প্রায় চার লাখ টাকা ব্যয়ে দেওয়া এসব ভ্যান, দোকান ও ছাগলের প্রতি সপ্তাহে একবার করে তদারকি করা হবে।
ইন্দুরকানীতে ডেঙ্গু প্রতিরোধে সভা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতাবৃদ্ধিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতি বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, আরএমও ডাঃ নুরুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিদুল হক, শিক্ষা অফিসার মীর আবুল খায়ের, মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, আঃলীগ নেতা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সিকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, এসএম মনিরুজ্জামান প্রমুখ। বক্তরা যার যার অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।
নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর ঘটনায় খুলনা অঞ্চল জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতৃবন্দ।
বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুছ, সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সোমবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে, খালিশপুর থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে একজন নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে। অপরদিকে খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে বাগেরহাট জেলার কচুয়া থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম রোববার সন্ধ্যা ৭টায় কারাগারে আটক জামায়াত কর্মী আরাফাতের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে কচুয়া থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম নিজের বাড়িতে আটকীয়ে রেখে পুলিশের হাতে তুলে দেয়। সাইফুল ইসলাম কারারুদ্ধ আরাফাতের চাচা। একই বাড়িতে পাশাপাশি বসবাস করে। বাড়ির মেহমানকে অপমান অপদস্ত করে আটকিয়ে রেখে পুলিশে দেয়া এ ঘটনাটি খুবই দু:খজনক। প্রতিদিন খুলনা মহানগরী, খুলনা জেলা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে। এ সময় পুলিশ তল্লাশীর নামে নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার ও হয়রানী করছে। এ ধরনে অমানবিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ সংশ্লিষ্টদেরকে এমন অমানবিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর ইন্তিকালে গোটা দেশের মানুষ যখন শোকে-দুঃখে মুহ্যমান। ঠিক তখনই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা করেছে। একদলীয় কর্তৃত্ববাদী জালেম সরকারের এহেন গর্হিত কর্মকান্ড ‘মরার উপর খাড়ার ঘা’-এর শামিল। সরকারের এহেন গর্হিত আচরণের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। বর্তমান সরকারের মতো এত জুলুম-নির্যাতন অতীতে এদেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি।
নেতৃবন্দ জুলুম, নির্যাতন, গ্রেফতার ও মিথ্যাচার বন্ধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, ড. শফিকুল ইসলাম মাসুদ ও মাসুদ বিন সাঈদীসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাধারণ জনগণসহ সকল রাজবন্দীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে মাঠে থাকছেন জাপা প্রার্থী মাহফুজ
ঝিনাইদহ প্রতিনিধি-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে মাঠে থাকছেন জাপা প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান। তিনি স্বেচ্ছায় সামরিক কর্মজীবন হতে অবসর গ্রহণের পর ২০১৯ সালে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। বর্তমানে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। অতি সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং বিরোধী দলীয় সংসদ উপনেতা তার ব্যক্তিগত বাসভবনে একান্ত সাক্ষাৎ কালে মেজর অবসরপ্রাপ্ত মাহফুজকে ঝিনাইদহ-২ সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এছাড়াও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করে দেশ এবং জাতীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান একটি উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কাঁচেরকোল গ্রামের অত্যন্ত স্বনামধন্য শিক্ষক মরহুম মোখলেসুর রহমানের নাতি ছেলে এবং তার পিতা আমিনুর রহমান স্বপন মৎস্য বিভাগে চাকুরী শেষে অবসর গ্রহণ করেন। মাহফুজ বাবার চাকুরীর সুবাদে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, যশোর এবং ফরিদপুরে অবস্থান করেন। তিনি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক কোরে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে সম্মান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল হতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। দীর্ঘ সামরিক চাকরি জীবনে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স, মিলিটারি পুলিশ ইউনিট, জাতিসংঘ শান্তি মিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তরে সুনামের সঙ্গে কর্মজীবন সমাপ্ত করেন।
তিনি আমদানি রপ্তানি মুখি ব্যবসা প্রতিষ্ঠান কারবারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে চলেছেন। শৈলকুপা এলাকায় তার বাবা মায়ের নামে স্থাপিত শেফালী আমিন ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
রামপালে ওয়ার্ল্ড ভিশনের পুষ্টি সমন্বয় কমিটির সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, ওয়ার্ল্ড ভিশন রামপাল এর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ।
সভায় রামপাল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এপি অত্র এলাকার শিশু কল্যাণ নিশ্চিত করার লক্ষে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্যপক কাজ করছে। এ কার্যক্রম গতিশীল করার লক্ষে রামপাল এপি’র পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন সংস্থার প্রধান ফুলি সরকার।
বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর ক্ষমা নাই, রেহাই নাই: এমপি আলী আজগার টগর
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ-এ বর্বোরোচিত গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা -২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগার টগর এমপি বলেন,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ-এ বর্বোরোচিত গ্রেনেড হামলায় জড়িত বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর ক্ষমা নাই, রেহাই নাই।তারা আজ বিচরণ করে বেড়াচ্ছে।ফেজবুক খুললে সেইসব খুনিদের দেখা যায়।তাদের বিচার এই বাংলার মাটিতেই সমাপ্তি হবে।তারা যতই ষড়যন্ত্র করুক, আমাদের নেতা কর্মীরা জেগে উঠলে তারা পালানোর পথ খুজে পাবেনা। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট প্রমুখ।
এসডিজির গোল-৩: স্বাস্থ্য ও কল্যাণ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতির তথ্য সংগ্রহের প্রশিক্ষণ শুরু
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
ওয়ার্ল্ড হেল্থ সার্ভে প্লাস বাংলাদেশ-২০২৩ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র স্বাস্থ্য ও কল্যাণ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতির তথ্য সংগ্রহের প্রশিক্ষণ শুরু হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের সহযোগীতায় সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ৯ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার ১ম দিনে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। উদ্বোধনী বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ্যাডভাইজার (রির্সাচ এন্ড পাবলিকেশন) ডা. এম মোস্তফা জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট (রির্সাচ এন্ড পাবলিকেশন) ডা. ফেরদৌস হাকিম, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গীর আলম, হেল্পএইজ ইন্টারন্যাশনাল মায়ানমারের হেল্থ প্রোগ্রাম কো-অর্ডিনেটর পপি ওয়ালটন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ের প্রতিনিধি নির্মলা নাইডো।
প্রশিক্ষনে বাংলাদেশের ৮টি বিভাগে ৬ হাজার পরিবার থেকে তথ্য সংগ্রহের জন্য ৯৪ জন প্রশিক্ষনার্থী ৯ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ-সমাবেশ ও দোয়া
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ-সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত এ বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। বিক্ষোভ-সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদার, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান সিদ্দিকী ও কৃষকলীগ নেতা ইদ্রিস ইমনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় বক্তরা বলেন, তারেক রহমানের ইন্ধনে ২০০৪সালের গ্রেনেড হামলা হয়েছিলো। তাই তারেক রহমানসহ এ বর্বরোচিত গ্রেনেড হামলার সাথে জড়িতদের গ্রেফতারসহ ফাঁসির দাবী জানান বক্তারা। পরে গ্রেনেড হামলায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। #
বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা চালিয়েছিলো: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা চালিয়েছিলো। ২০০৪ সালের ২১ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার এবং সন্ত্রাস জঙ্গীবাদের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ-এর সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায়। এই গ্রেনেড হামলার মুল পরিকল্পনাকারী খালেদা, তারেক, বাবর, নাসিরউদ্দিন পিন্টু, হুজি প্রধান মুফতি হান্নান, তাজউদ্দিনরা আইএসের যোগসাজসে পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এনেছিলো। সেদিনের ঘটনার সাথে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলো বিধায় এ ধরনের লোমহর্ষক বর্বরোচিত ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিলো। এই হামলায় আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী নিহত হয়। পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেনেডের স্প্রিন্টার দেহে বহন করে এখনও যন্ত্রণা ভোগ করছে। এই স্প্রিন্টারের কারণেই সাবেক মেয়র হানিফ এবং আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই ছিলো বঙ্গবন্ধুর শেষ রক্ত মুছে দিয়ে বাংলার স্বাধীনতাকামী মানুষকে পেছনের দিকে নিয়ে যাওয়া। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনাসহ দেশের সংবিধান, গণতন্ত্র রক্ষা পেয়েছিলো। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ২০০৯ সালে পিলখানার ঘটনার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলো। তারা সব সময়ই দেশে সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষকে অশান্ত করে রাখতে চায়। তারা এদেশের উন্নয়ন চায়না। তাদের সাথে এদেশের মানুষের কোন সম্পর্ক নেই। এদেশের মানুষ বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বুঝতে পেরে আজ তাদের মিথ্যাচারে সাড়া দিচ্ছে না। এদেশের মানুষ আজ উন্নয়ন চায়। পেটপুরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। তারা কোন সন্ত্রাস জঙ্গিবাদ চায়না। সে কারনেই এদেশের মানুষ শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী করার অঙ্গিকার করেছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের এই ইচ্ছার বাস্তবায়ন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড মাহমুদ ডন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরিনা রহমান বিউটি, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মোজাম্মেল হক হাওলাদার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ দাউদ হায়দার, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, বাবুল সরদার বাদল, চ. ম. মুজিবর রহমান, এ্যাড. মো. ফারুক হোসেন, শেখ জাহিদুল হক, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, শেখ এশারুল হক, মুন্সি মো. সেলিম, মো. জাকির হোসেন, এ্যাড. শামীম মোশাররফ মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর রোজী ইসলাম নদী, নুর জাহান রুমি, এ্যাড. কে এম ইকবাল হোসেন, মল্লিক নওশের আলী, নাছরিন ইসলাম তন্দ্রা, হাবিবুর রহমান দুলাল, আকবর আলী মাতুব্বর, কবির পাঠান, আব্দুল ওহাব, শওকাত হোসেন, মো আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, রেখা খানম, মাকসুদা খানম পাখি, খাদিজাতুল কবির তুলি, দিপ্তী রায়, কবিতা খানম, রেওয়ানা প্রধান, রোকেয়া রহমান, সাবিহা ইসলাম আঙ্গুর, কিংকর সাহা, ইলিয়াছ হোসেন লাবু, শেখ জিহাদ, জব্বার আলী হীরা, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, সৈয়দ সালমান জামান, বায়েজীদ সিনা, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, সংকর কুন্ডুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম। এর আগে সভার শুরুতে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আইভি রহমানের মৃত্যুতে মহানগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সাঈদীর জানাজায় অংশগ্রহণ করায় ১০নং ওয়ার্ডের ইলিয়াছ ও শাহ আলম বহিষ্কার
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরিপন্থী কাজে যুক্ত হওয়ায় এবং কুখ্যাত যুদ্ধাপরাধী দন্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় অংশগ্রহণ করায় ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ খন্দকার ইলিয়াছুর রহমান এবং সদস্য শাহ আলমকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার ওয়ার্ডের সভাপতি কাজী সাফায়াত হোসেন প্যারেট ও সাধারণ সম্পাদক ইমরুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়েছে। বহিস্কৃত ইলিয়াছ ও শাহ আলমের সাথে কোন ধরণের সম্পর্ক না রাখার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদেরকে দলের কোন কর্মসূচীতে অংশগ্রহণ না করার জন্য বলা হয়েছে।
দামুড়হুদা থানা পুলিশের হাতে গাজাগাছসহ চাষী আটক
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদা মডেল থানা পুলিশ ২টি গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করেছে।
রবিবার রাত সাড়ে১১টায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর কবীরসহ এসআই (নিঃ) ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স ডুগডুগি কলোনি পাড়ার ওয়াব আলীর ছেলে জব্বার আলী(৫৫)’র নিজ আবাদি জমির নেপিয়ার গাঁজার গাছ পরিচর্যা করাকালে ৪ ফিট লম্বা ছোট-বড় ২টি গাজাঁগাছ সহ গ্রেফতার করে।মঙ্গলবার সকালে আসামীর বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা থানায় মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোরিকসার ২শ্রমিকের মৃত্যু, আহত ৬
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী দু’ শ্রমিকের মৃত্যু হয়েছে।এসময় ৬ জন মারাত্নক জখম হয়েছে। আলমডাঙ্গার থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকাল ৭ টায় আলমডাঙ্গার শিবপুর গ্রাম থেকে ৮ শ্রমিক কাজের জন্য মেহেরপুর গাংনী ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৮ শ্রমিকই গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে শিবপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সাজিবুল (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল (৪০)’ মৃত্যু হয়।অন্যদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানান, ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ী ফেলে পালিয়ে গেছে।পুলিশ ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে গেছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে।
দাকোপে চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম ডা. মুরারি মোহন মণ্ডল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম ডা. মুরারি মোহন মণ্ডল। কেননা দাকোপ উপজেলা ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। যার ৫ টি ইউনিয়ন নিয়ে বাজুয়া বাজার। আর এখানে নেই কোন হাসপাতাল বা ডাঃ মুরারি মোহন মন্ডল ছাড়া অন্য কোন এমবিবিএস ডাক্তার। এলাকা বাসীর কাছ থেকে জানা যায় এই ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের কেউ অসুস্থ হলে ডাঃ মুরারি মোহন মন্ডল হচ্ছে একমাত্র ভরসা যদি ডাক্তার রোগী দেখেন তাহলে সে বাজুয়াতে চিকিৎসা পাবে আর যদি না দেখে তবে তাকে হয় উপজেলা সদর বা খুলনার হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আর কোন উপায় নাই ভুক্তভোগী রোগীদের মধ্য থেকে জানায় ভাগ্য ভালো থাকলে সে রোগী বাঁচবে না হয় পথে মারা যাবে কারণ বাজুয়া থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অনেক সময় লাগে তাই ইমার্জেন্সি রোগী পথেই মারা যায়। বাজুয়ায় ডাঃ মুরারি মোহন মন্ডল ছাড়া অন্য কোন উপায় নাই। তাই তো কবির ভাষায় মন বলে, সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ।” কিছু মানুষের অদৃশ্য অবদান আমাদের সমাজকে প্রতিনিয়ত ঋণী করে চলেছে। কিছু মানুষের কথা মনের ক্যানভাসে অজান্তে ফুটে ওঠে গভীর ভালবাসায়। মানবসেবার নামে যখন স্বার্থনেশীদের আত্মপ্রচারে দাকোপের বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক তখন নিভৃত পল্লীতে প্রচারবিমুখ একজন মানুষ মানবসেবার ব্রত নিয়ে, আত্মউৎসর্গ করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। হ্যাঁ, আজকের গল্প এমনি একজন মহৎ মানুষকে নিয়ে, চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম “মুরারি বাবু (ডা. এম. এম. মণ্ডল)”। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অবিভক্ত বাংলায় সুন্দরবনের কোলঘেসে সদ্য জঙ্গল কেটে আবাদি জমিতে বসতি স্থাপন করেছে কৃষিনির্ভর এক জনপদ। জনশ্রুতিতে জানা যায় যে, এখানকার ঝোপ-জঙ্গল দা দিয়ে কুপিয়ে নির্মূল করা হয়। তাই এখানকার নামকরণ করা হয় দাকুপী। পরবর্তীতে ১৯১৩ সালে দাকুপী নামের কিঞ্ঝিৎ সংশোধন হয়ে দাকোপ নামে থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৫ সালের প্রথম দিকের কথা, দাকোপের ছোট একটি গ্রাম খুটাখালী(বর্তমানে লাউডোব ইউনিয়নের অধীন)। খুটাখালী গ্রামে পিতা সতীশ চন্দ্র মণ্ডল ও মাতা কালীদাসী মণ্ডলের কৃষিনির্ভর অভাব-অনাটনের সংসার। সংসারে চার ভাই ও পাঁচ বোনের মাঝে ষষ্ট মুরারি মোহন মণ্ডল। দু’বিঘা জমি আর একটা ভিটা বাড়ীতে ঘরের চারপাশে কিছু ফলবান গাছ আছে। কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে ছেলেমেয়েদের লেখা পড়ার খরচটা জোগাড় করতেই পিতা সতীশ বাবুকে হিমশিম খেতে হয়। পাঠশালার পড়া শেষ করে মুরারি মোহন ভর্তি হলেন বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (স্থাপিত-১৯২০ সাল)। অভাবের সংসারের টানাপোড়েনের মাঝ থেকে সফলতার সাথে ১৯৭৫ সালে প্রাথমিক শেষ করেন তিনি। অনেক অনিশ্চয়তার মাঝে মাধ্যমিক শুরু করেন উত্তর বানীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি তখন অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল(জুনিয়র স্কুল)। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তিসহ উল্লেখযোগ্য নম্বর নিয়ে তিনি উত্তীর্ণ হন। পরে চলে আসেন এলাকার ঐতিহ্যবাহী প্রাচীনতম স্বনামধণ্য বিদ্যাপীঠ বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে(স্থাপিত-১৯২০ সাল)। ১৯৮০ সালে মাধ্যমিক শেষ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন দক্ষিণ বাংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে(স্থাপিত-১৯৭২ সাল)। ১৯৮২ সালে প্রথম শ্রেণী নিয়ে সফলতার সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন। অভাব অনটনে দিশেহারা বাবার কাছে উচ্চশিক্ষার খরচের আশা না করেই নেমে পড়েন উচ্চ শিক্ষার ভর্তি যুদ্ধে। সফলতা এলো! সফলতা এলো বাবা মায়ের, সফলতা এলো মুরারি মোহন মণ্ডলের, সফলতা এলো দাকোপের। দাকোপের চিকিৎসা অঙ্গনের জন্য এই সফলতা এক নতুন অধ্যায়ের সূচনা করে। একান্ত আলাপচারিতায় তাঁর ভাষ্য-“আমি মেধাবী না, তবে পরিশ্রম করেছি, সফলতা পেয়েছি”। শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে তিনি এমবিবিএস শেষ করে ১৯৮৯ সালে ফিরে আসেন এলাকার মানুষের সেবায়। শুরু হয় তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের। গল্পকথা বা ছোট বেলায় লেখা “অরস রহ খরভব” রচনা নয়। এটা বাস্তবতা, নিজের এলাকা বাজুয়া বাজারে ছোট্ট একটা রুমে তিনি শুরু করলেন চিকিৎসা সেবা। মাত্র ২০ টাকা, পরবর্তীতে এলে মাত্র ১০ টাকার বিনিময়ে তিনি সেবা দিলেন ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল -৩০/২০ টাকা; ২০০১ সাল থেকে ২০০৭ সাল- ৪০/৩০ টাকা; ২০০৮ সাল থেকে ২০১৫ সাল- ১০০/৫০ টাকা এবং ২০১৫ সাল থেকে ১৫০/১০০ টাকার বিনিময়ে তিনি সেবা দিয়ে যাচ্ছেন। এরই মাঝে তিনি হয়ে উঠেছেন দারিদ্র জর্জরিত দাকোপবাসীর ভরসার একটি নাম, “মুরারি বাবু”; কুড়িয়েছেন অনেকের আশীর্বাদ ও ভালবাসা। একমাত্র মেয়ে মৈত্রী মণ্ডল(১৭), ছেলে স্বপ্নিল মণ্ডল (১৫) এবং সহধর্মিণী সঞ্চিতা রায়কে ঘিরে পারিবারিক জীবন। অনেকের কাছে রসকষহীন, এই মানুষটাকে খুব কাছে থেকে যারা না দেখেছে তারা বিশ্বাসই করতে পারবেন না যে তিনি কতটা রসিক। কথায় কথায় উঠে এলো তাঁর জীবনের নানান মজার ঘটনা, নানান আক্ষেপ এবং অনেক মূল্যবান কিছু মতামত। বড় আক্ষেপের জায়গা এলাকার সচেতন শিক্ষিত সমাজের উপর। অনেক উদাহরণ টেনে বললেন, যাদের কাছে সচেতনতা আশাকরি তারাই বেশি ভুল করে, অনিয়ম করে চিকিৎসায়। অথচ গরীব, অশিক্ষিত মানুষকে কিছু বললে তারা তা অক্ষরে অক্ষরে পালন করে। তাঁর মতে, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সমাজে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু দাকোপ নামের এই বদ্বীপে এখনো তৈরি হয়নি কোন ভাল মানের চিকিৎসাকেন্দ্র, নেই উপজেলা সদরের সাথে সরাসরি কোন যোগাযোগ। নদীবেষ্টিত এপারের মানুষের জরুরী সেবার নেই কোন সুব্যবস্থা। এ বিষয়ে সরকারি পর্যায়ের সহযোগিতা কামনা করলেন তিনি।
২০১৬ সালের মে মাসে তিনি হৃদযন্ত্রের বড় অপারেশন করতে পাড়ি দিয়েছিলেন ভারতে। অপারেশন শেষে এখন অনেকটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করছেন, আর দিয়ে যাচ্ছেন চিকিৎসা পরামর্শ, পুরানো সেই চেম্বরে। নিয়ম করে হাঁটছেন সকাল বিকাল। জানতে চেয়েছিলাম এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর মন্তব্য। তিনি বললেন, “আমাদের দেশে প্র্যাকটিক্যাল, লজিক্যাল , টেকনিক্যাল ও সাইনটিফিক বিকাশের উল্লেখযোগ্য কোন সুযোগ নাই। শুধু আছে মুখস্ত বিদ্যা বিকাশের সুযোগ । আর দাকোপের কথা আরো ভিন্ন! এখানে সব শিক্ষকদের ছেলেমেয়েরাই পড়ে হয় শহরে, না হয় মংলা পারের নেভি স্কুলে। তার মানে শিক্ষকদের নিজেদের আত্মবিশ্বাস কম। যদি এই বিশ্বাস থাকত যে নিজের স্কুলে ভাল পড়ালেখা হয় তাহলে সে নিজের সন্তানকে নিজের স্কুলেই দিত। ব্যাপারটা সামগ্রিক, আংশিক নয়। দুইএক জন যে ভাল নেই তা নয়, সামগ্রিকভাবে চিন্তা করলে দাকোপ পারের অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এবং পাঠদানের মান উন্নয়ন তেমন হয়নি। তাই হয়তোবা অনেকে নদী পার হলে আর ফিরতে চান না এপারে। শত প্রতিকূলতার মাঝে কিভাবে সময় কাটে নিজের আপনজনের তা ভেবে দেখার সময়ই হয় না হয়তো অনেকের। নিজের চেম্বরে বসে দেখা যায় পারাপারের মানুষ; দেখেছেন অনেককেই পার হয়ে যেতে নদী, পাড়ি জমাতে শহরে ভাগ্যের সন্ধানে, অনেকে ফিরেছেন সফলতা অথবা ব্যার্থতা নিয়ে, অনেকে ফেরেনি কখোনই। কাজের মাঝে তিনি পরিচিত হয়েছেন দাকোপের সকল শ্রেণীর মানুষের সাথে, সবার জন্য তাঁর একটাই বার্তা– “যদ্দিন শরীর পারবে, মানুষের সেবা দিয়ে যাব।” তাই এলাকাবাসীও সৃষ্টিকর্তার কাছে তার শারীরিক সুস্থতা কামনা করে। তিনি যেন সুস্থ থেকে এলাকাবাসীর সেবা দিয়ে যেতে পারেন।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর নির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিক্রয়, দাখিল, খসড়া প্রার্থী তালিকা ও চূড়ান্ত প্রার্থী তালিকায় নির্বাহী পরিষদের ৯টি পদে ৯ জন প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় এবং মনোনয়ন বৈধ হওয়ায় ৯ জনের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. কুদরত-ই-খুদার এবং সদস্য প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন আজ ২০ আগস্ট ’২৩ রবিবার বিকেল ৪টায় হাজী মহসীন রোডস্থ টোয়াসের নিজস্ব কার্যালয়ে। নির্বাচিত কর্মকর্তারা হলেনÑসভাপতি মোঃ মইনুল ইসলাম জমাদ্দার, সহ-সভাপতি মোঃ আল-আমিন লিটন, সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কচি, কোষাধ্যক্ষ আবুল ফয়সাল মোঃ সায়েম বাবু, সাংগঠনিক সম্পাদক শাহ জামান খান পপুল, প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ শাহেদ ইসলাম রকি, দপ্তর সম্পাদক সাহেদ মোঃ ইমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। নির্বাচিত কর্মকর্তাদর নাম ঘোষণার পূর্বে নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
যেভাবে ৯ বছর বয়স কমালেন বন বিভাগের নৈশপ্রহরী সিরাজুল!
স্টাফ রিপোর্টার
জালিয়াতির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে পাশের মিথ্যা সনদ এবং মিথ্যা জন্ম তারিখ দেখিয়ে খুলনার আওতাধীন সুন্দরবন পশ্চিম বন বিভাগে ভ্রমণ সহকারীর দপ্তরে চাকুরী নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ সিরাজুল ইসলাম নামের এক নৈশপ্রহরীর বিরুদ্ধে। চাকরিতে যোগদানকালে তার প্রকৃত বয়স ৩১ হলেও জালিয়াতির মাধ্যমে তিনি ৯ বছর কমিয়ে বয়স দেখিয়েছেন ২২ বছর। উল্লিখিত অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে ১৬ আগষ্ট সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে প্রধান বন সংরক্ষক, বন সংরক্ষক (খুলনা সার্কেল) এবং দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগের অনুলিপিও প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সিরাজুল ইসলাম রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের ইব্রাহিম সেখের পুত্র।
অভিযোগে জানা গেছে, খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে ভ্রমণ সহকারীর দপ্তরে মোঃ সিরাজুল ইসলাম সেন্ট্রি ডিউটি করছেন। সরকারি চাকুরিতে প্রবেশ করার সময় তিনি বয়স দেখিয়েছিলেন ২২ বছর, কিন্তু প্রকৃতপক্ষে তার বয়স ছিল ৩১। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স না থাকায় দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়ে বয়স কম দেখান মোঃ সিরাজুল ইসলাম। এমনকি বন বিভাগে চাকুরিতে প্রবেশের সময় মোঃ সিরাজুল ইসলাম মোরেলগঞ্জের মল্লিকের বেড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পাসের যে সনদ জমা দিয়েছিলেন বাস্তবে সে স্কুল সার্টিফিকেটও ভূয়া বলে প্রমাণিত হয়।
নৈশ প্রহরী পদে নিয়োগের পর থেকে মোঃ সিরাজুল ইসলাম নগরীর হাজী মহসিন রোডস্থ ফরেস্ট কোয়ার্টারে নাইটগার্ড হিসাবে ডিউটি করেলেও বর্তমানে অবৈধ প্রভাব ও ক্ষমতার জোরে অপর দুর্নীতিবাজ বন প্রহরী মোঃ নজরুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় রাত্রি কালীন পাহারার পরিবর্তে বিভাগীয় বন কর্মকর্তার বাসভবনের গেটে দিনে ৬ ঘন্টা করে সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত থাকেন। যার প্রমান বাংলো গেটের ডিউটি রেজিস্ট্রার।
অভিযোগ আছে, এর আগেও দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বাগেরহাট পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি নেয়ার অভিযোগও পাওয়া যায় বন বিভাগের নৈশ প্রহরী মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
নৈশ প্রহরী সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা জন্ম তারিখ ও ৮ ম শ্রেণি পাসের মিথ্যা সনদ জমা দিয়ে চাকুরি নেওয়ার ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত এক অভিযোগে উল্লেখ করা হয়, সুন্দরবন পশ্চিম বন বিভাগে ভ্রমণ সহকারীর দপ্তরে নৈশ প্রহরী পদে নিয়োজিত মোঃ সিরাজুল ইসলাম নিয়োগ কালীন সময়ে জালিয়াতির মাধ্যমে প্রকৃত জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে ভূয়া স্কুল সার্টিফিকেট দিয়ে নৈশ প্রহরী পদে চাকরিতে যোগদান করেন। প্রকৃত বয়স হতে ৯ বছর বয়স কম দেখিয়ে নৈশ প্রহরী পদে কর্মরত মোঃ সিরাজুল ইসলাম ভ্রমণ সহকারীর দপ্তরে সেন্ট্রি ডিউটি করছেন।
আরও উল্লেখ করা হয়, চাকুরিতে প্রবেশ করার সময় তিনি বয়স দেখিয়েছেন ২২ বছর। ওই সময় প্রকৃতপক্ষে তার বয়স ছিল ৩১ বছর। অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তার প্রকৃত জন্ম তারিখ ২৬/০৯/১৯৭০, কিন্তু চাকুরিতে দেখিয়েছেন ০৭/০২/১৯৭৯। তিনি চাকুরিতে প্রবেশের জন্য ৯ ম শ্রেনির ছাত্র দেখালেও প্রকৃত পক্ষে ওই সময় তিনি এইচএসসি পাস ছিলেন। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স না থাকায় দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়ে বয়স কম দেখান।
অভিযোগে উল্লেখ করা হয়, বন বিভাগে চাকুরিতে প্রবেশের সময় মোঃ সিরাজুল ইসলাম মল্লিকেরবেড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পাশের যে সনদ জমা দেন বাস্তবে ঐ নামে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। অথচ সনদে উল্লেখ করা হয়, সে ৯ম শ্রেণির একজন ছাত্র ছিল। তবে কত সালে সে ৮ম শ্রেণি পাস করে ৯ ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল এবং তার রোল নম্বর কত ছিল তা কিছুই ওই সনদে উল্লেখ নেই। যার প্রমাণ মেলে মল্লিকেরবেড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রকিষ্ঠানে সংরক্ষিত নথিপত্র মোতাবেক মোঃ সিরাজুল ইসলাম, পিতাঃ মোঃ ইব্রাহিম সেখ নামে কোন ছাত্রের হদিস পাননি মর্মে দেওয়া প্রত্যায়ন পত্রে। মূলত: জালিয়াতির মাধ্যমে সে ভূয়া স্কুল সার্টিফিকেট তৈরি করেছিলেন, যার কপি সংরক্ষিত রয়েছে। এছাড়া ইতিপূর্বে মোঃ সিরাজুল ইসলাম এস.এস.সি পাশের সার্টিফিকেট দিয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি নেয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রশ্ন, নৈশ প্রহরী সিরাজুল ইসলাম যদি ০৭/০২/১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন তাহলে কিভাবে ১৯৮৭ সালে মাত্র ৮ বছর বয়সে এসএসসি পাস করেছেন এবং মাত্র ১১ বছর বয়সে ১৯৯০ সালে এইচএসসি কম্পার্টমেন্টাল পাস করেছেন?। যেটি বাস্তবসম্মত নয়।
এ অবস্থায় আইন অনুযায়ী দুর্নীতি, জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগে নৈশ প্রহরী মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে সরকারি চাকুরি বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান এবং তার গ্রহণকৃত সমুদয় সরকারি অর্থ আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে নৈশ প্রহরী সিরাজুল ইসলাম বলেন, ‘এক জায়গায় যদি ই হয়ে যায়, তো অনেকেই তো আবার রেজিস্ট্রেশনও করে বা ভর্তিও হয়। প্রশ্ন করা হয়, এসএসসি পাশ করে কেউ কি আবার নবম শ্রেণিতে পড়বে- জবাবে তিনি বলেন, তার যদি চাকরির বয়স না থাকে তাহলে সে তো আবার ভর্তি হবে। এভাবে তিনি নিজের জালিয়াতি, তথ্য গোপন ও মিথ্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে নিহত ও আহতদের উদ্দেশ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিএনপি-জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী কর্তৃক গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২১ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ জাতীয় শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মল্লিক নওশের আলী, বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম শেখ, জেলা অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, জেলা নির্বাহী সদস্য শেখ আঃ সাত্তার, এস এম নূরমোহাম্মদ টুলু, মোঃ হায়দার আলী খান, মহানগর শ্রমিক লীগ নেতা মোঃ নূর ইসলাম, যুব শ্রমিক লীগের সভাপতি এমডি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার, সহ-সভাপতি প্রশান্ত ঘোষ, শ্রমিক নেতা খোকন শীল কুটি, অসীম পাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বাবুল হোসেন, দেলোয়ার মাতব্বর, কালাম পিটার, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
ইবিতে ছাত্রী নির্যাতন: জড়িত ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
সোমবার ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিকেল ৪টায় ভিসির বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জড়িত পাঁচ ছাত্রীকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে আচারণবিধির দ্বিতীয় অধ্যায়ের ৮ ধারা অনুযায়ী জড়িতদের এক বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। পরে গত ২৬ জুলাই এই শাস্তি ‘যথোপযুক্ত নয়’ উল্লেখ করে পুনরায় শাস্তি নির্ধারণে ভিসিকে নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট আদালতে এসংক্রান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ (সোমবার) জরুরি সিন্ডিকেট সভা ডাকে কর্তৃপক্ষ। ভিসির নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফুলপরীকে নির্যাতনের ঘটনায় রিটকারী আইনজীবী গাজী মো. মহসিন বলেন, বিশ্ববিদ্যালয়ে যে আইন রয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কারের বিধান রয়েছে। বিচারপতি কোড অব কন্ডাক্টের বিধি প্রথম ভাগের ৪, ৫, ৭ এবং দ্বিতীয় ভাগের ৮ অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এক নবীন ছাত্রীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ভুক্তভোগী ফুলপরী খাতুন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা তাকে নির্যাতন করেন বলে জানায় ভুক্তভোগী।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ই ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হলে হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। এ ঘটনায় গত ৪ মার্চ হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙখলা কমিটির সভায় অন্তরাসহ পাঁচ ছাত্রীকে শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। এছাড়াও তাদের সকলকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর গত ১২ই জুন অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙ্খলা কমিটি। একইদিনে ভুক্তভোগী ফুলপরী খাতুনকেও ডাকা হয়। এসব বিবেচনা শেষে গত ১৫ জুলাই ছাত্র-শৃঙখলা কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পাঁচজনকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ
খুলনাঞ্চল ডেস্ক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালে দেয়া ২০ কোটি মার্কিন ডলার ঋণের ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা।
সোমবার (২১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
তিনি বলেন, শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার ঋণের মধ্যে ৫ কোটি ডলারের একটি কিস্তি আমরা পেয়েছি। চলতি মাসের শেষের দিকে আরও একটি কিস্তি দেয়ার কথা রয়েছে। আমরা আশা করছি এ বছরের মধ্যে ঋণের পুরো অর্থ তারা পরিশোধ করবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রথম দফায় ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার দেওয়া হয় ওই বছরের ৩০ অক্টোবর। এরপর ৫ কোটি ডলার দেয়া হয় নভেম্বরে। বিদ্যমান চুক্তির আওতায় গত বছরের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ ফেরত দিতে ব্যর্থ হয় দেশটি।
ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সেই সুদ নিয়মিত পরিশোধ করছে শ্রীলঙ্কা।
মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস: আরও ৫ ডাক্তার গ্রেপ্তার
ঢাকা অফিস
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আরও পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম (৪০), ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৫), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)।
খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেক বই ও ডেবিট এবং ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।
সিআইডি বলছে, গত ১৩ আগস্ট মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সাতজন ডাক্তারসহ প্রশ্নফাঁসকারী চক্রের ১২ জনকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার টিম। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন তাদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের দেয়া বিপুল সংখ্যক ব্যাংকের চেক এবং এডমিট কার্ড উদ্ধার করা হয়।
এছাড়াও চক্রের মাস্টারমাইন্ড জসীম উদ্দিন ভূইয়ার কাছ থেকে একটি গোপন ডায়রী উদ্ধার করা হয়, যেখানে সারাদেশে ছড়িয়ে থাকা তার চক্রের অন্যান্য সদস্যদের নাম পাওয়া যায়। এই সংক্রান্তে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলন করেন এবং প্রশ্ন ফাঁস চক্রের মূল উৎপাটনে ও অবৈধ উপায়ে চিকিৎসকের মত মহান পেশায় ভর্তি হওয়া ডাক্তারদের সন্ধানপূর্বক আইনের আওতায় আনার জন্যে সিআইডির কার্যক্রম চলমান রাখার ঘোষণা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় খুলনার বিভিন্ন স্থান থেকে চক্রের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। খুলনা শহরের আলোচিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরসের মালিক। ডাক্তারি পেশা বাদ দিয়ে জড়ান কোচিং ব্যবসায়। প্রতিষ্ঠা করেন থ্রি ডক্টরস কোচিং খুলনা। তিনি নিজেকে ডাক্তার তৈরীর কারিগর হিসেবে পরিচয় দেন। মেডিকেল প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধভাবে শত শত শিক্ষার্থীকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। মেডিকেল প্রশ্নফাঁসের গুরুত্বপূর্ণ এই সদস্য শত শত শিক্ষার্থীকে এভাবে ভর্তি করিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। তার এবং তার স্ত্রীর একাউন্টে প্রায় ২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। হাসপাতাল, ফ্লাট, জমি, মাছের ঘের, হোটেল শেয়ারসহ গড়েছেন বিপুল সম্পদ। ডা. তারিমের বিরুদ্ধে একাধিক গোয়েন্দ প্রতিবেদনে এর আগেও প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।
ডা. লুইস সৌরভ সরকার খুলনা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। খুলনা শহরের আলোচিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরস এর শিক্ষক। বর্তমানে একটি বেসরকারি এনজিওতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
ডা. মুসতাহিন হাসান লামিয়া ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ১১তম স্থান অর্জন করেন। তিনি খুলনা থ্রি ডক্টরস কোচিং সেন্টারের পরিচালক ডা. ইউনুসুজ্জামান খান তারিমের স্পেশাল ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তাকে বাসায়ও পড়াতেন তারিম। কম মেধাবী হওয়ার পরও তারিমের কাছ থেকে প্রশ্ন পেয়ে তিনি মেডিকেলে ভর্তি হয়েছেন। তারিমের ঘনিষ্ঠজন ও তৎকালীন কোচিংয়ের তিনজন শিক্ষক তার বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন।
জাতীয় মেধায় ১১তম হওয়ার পরও ৪টি ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের সব সাবজেক্টেই ফেইল করেছেন। পরে একাধিকবারের চেষ্টায় পাশ করেন। লামিয়ার প্রশ্ন পেয়ে চান্স পাওয়ার বিষয়টি খুলনার চিকিৎসক মহলে ওপেন সিক্রেট। লামিয়ার ভর্তি জন্য তার স্বামী শেখ ওসমান গনি ও ডা. তারিমের মাঝে প্রায় ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে বলে জানার কথা জানিয়েছে সিআইডি।
এছাড়া ডা. শর্মিষ্ঠা মন্ডল ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা উভয়েই ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমের (মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরসের মালিক) কাছ থেকে অর্থের বিনিময়ে ফাঁসকৃত প্রশ্নপত্র ক্রয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হয়।
গ্রেপ্তারকৃতদের মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছে সিআইডি।
নিখোঁজ ৪ চিকিৎসকের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো পরিবার
ঢাকা অফিস
খুলনার তিন নারী চিকিৎসকসহ চার চিকিৎসক নিখোঁজের প্রায় ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও তাদের বিষয়ে মুখ খুলছে না পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা বিএমএ মিলনায়তনে ডা. লুইস সরকার সৌরভের বাবা বাদল সরকার, ডা. নাজিয়া মহজাবিন তিশার মা নিলুফার ইয়াসমিন, ডা. শর্মিষ্ঠা মন্ডলের বাবা ডা. দীনবন্ধু মন্ডল এবং ডা. মুসতাহিন হাসান লামিয়ার মা ফেরদৌসী আক্তার সংবাদ সম্মেলন করে সন্তানদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনের চিকিৎসকদের পরিবারের সদস্যরা জানান, ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টার ভেতরে তিন চিকিৎসককে নিজ নিজ বাড়ি থেকে সিআইডি সদস্যরা তুলে নিয়ে যান। এর মধ্যে ডা. লুইসকে তুলে নিয়ে যায় রাত ৩টার দিকে। অভিযানের সময় সিআইডি সদস্যরা বাসার মালামাল তছনছ করে গেছে। আটকের কারণ জানতে চাইলে তারা দুর্ব্যবহার করেন। এ সময় তারা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমার মোবাইল নম্বর দিয়ে যান। কিন্তু সেই নম্বরে ফোন করা হলেও তারা কোনো সাড়া পাননি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ জনের পরিবারের সদস্যরা ঢাকায় সিআইডি সদর দপ্তরে গিয়েছেন। বিভিন্ন সূত্রে তারা নিশ্চিত হয়েছেন সদর দপ্তরেই তাদের সন্তানদের আটকে রাখা হয়েছে। কিন্তু কেন তাদের আটক করা হয়েছে-এ ব্যাপারে সিআইডির পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও পরিবারের কোনো সদস্যদের সঙ্গে চিকিৎসকদের দেখা করতে দেওয়া হয়নি। মাকে না পেয়ে চিকিৎসকদের ছোট সন্তানরা কাঁদছে। তারা দ্রুত সন্তানদের বিষয়ে তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পরিবার অভিযোগ করে বলেন, সাদা পোশাকধারী ব্যক্তিরা তাদের কোনো কথা বলার সুযোগ দেননি। তারা বাসায় তল্লাশির নামে ব্যক্তিগত কাগজপত্র ও ব্যবহার্য ইলেকনট্রিক ডিভাইস তছনছ করে। কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি তারা। এক কাপড়ে পৃথকভাবে নিয়ে গেছেন। একটি যোগাযোগের মোবাইল নম্বর দিলেও সেটি কেউ ধরছেন না।
চিকিৎসকদের অভিভাবকরা বলেন, সন্তানরা অপরাধী হলেও কী অপরাধ করছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে- আইন অনুযায়ী তা আমাদের জানার অধিকার রয়েছে। আমরা সন্তানদের সন্ধান চাই।
এক প্রশ্নের জবাবে অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এক সময়ে খুলনার আলোচিত ডা. তারিমের থ্রি ডক্টর কোচিংয়ে পড়াশোনা করেছে। কোচিংয়ের নিয়ম অনুযায়ী ফি পরিশোধ করেছে। নিজ নিজ মেধা ও যোগ্যতায় তারা চিকিৎসক হয়েছেন। তাই মেডিক্যাল প্রশ্ন ফাঁস নিয়ে যা বলা হচ্ছে- তা সঠিক নয়।
এর আগে, বিএমএ খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, চিকিৎসকদের কেউ ৭২ ঘণ্টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না। এর মধ্যে নারী চিকিৎসকদের দুগ্ধপোষ্য শিশু রয়েছে। ৩ দিন ধরে মাকে না পেয়ে বাচ্চাগুলো কাঁদছে, তাদের খাওয়া-দাওয়া বন্ধ।
তিনি বলেন, কেউ যদি অপরাধ করে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। কিন্তু এখানে কী হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। এ অবস্থায় পরিবার এবং অন্য চিকিৎসকরা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত তাদের সন্ধান দাবি করেন তিনি।
চিকিৎসকদের সংগঠন বিএমএ’র মাধ্যমে চার চিকিৎসকের সন্ধান চেয়ে খুলনার পুলিশ কমিশনার বরাবর গতকাল রোববার রাতে আবেদন করেছে পরিবারগুলো।
এমটিএফই প্রতারণা : ১০ কোটি টাকা হারিয়েছেন খুলনার দেড় হাজার গ্রাহক
স্টাফ রিপোর্টার
অ্যাপসের মাধ্যমে এমএলএম কোম্পানি (এমটিএফই)তে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন খুলনার কমপক্ষে দেড় হাজার গ্রাহক। তারা হারিয়েছেন প্রায় ১০ কোটি টাকা।
নগরীর নিউ মার্কেট এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, পরিচিত কয়েকজনের কাছ থেকে এই অ্যাপসের কথা শুনে ২/৩ মাস আগে তিনি প্রায় আড়াই লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। প্রথম দিকে অনেক দিন লাভও হয়েছে। লাভের সেই টাকা তুলে নিয়েছেন। পরবর্তীতে প্রায় ৮/৯ দিন ধরে অ্যাপস থেকে কোনো টাকা তোলা যাচ্ছিল না। একপর্যায়ে ৩/৪ দিন আগে অ্যাপসে যে ডলার ছিল, তা এখন মাইনাস দেখাচ্ছে। কোনো ডলার নেই। তার মতো আরও অনেকে এভাবে প্রতারিত হয়েছেন।
এমটিএফই’র গ্রাহকরা জানান, এই অ্যাপসে শনিবার ও রোববার বাদে সপ্তাহের অন্য ৫ দিন ট্রেডিং হতো। ২৫ হাজার টাকার সমপরিমাণ ডলার ঢুকালে সপ্তাহে ৫ দিনের প্রতিদিন ৫ ডলার করে লাভ দেয়া হতো। ৬০ হাজার টাকা ঢুকালে সপ্তাহে ৫ দিনের প্রতিদিন ১৩ ডলার করে লাভ দেয়া হতো। অবশ্য মাসে ২/৩ দিন কিছুটা লোকসানও হতো।
তারা জানান, প্রতি সপ্তাহের ট্রেডিং শুরু হতো সোমবার। ওইদিন অ্যাপসে ঢুকে শুধু একটি জায়গায় ক্লিক করতে হতো। এ ছাড়া বিনিয়োগকারীদের আর তেমন কোনো কাজ ছিল না। অল্প বিনিয়োগে অধিক লাভ এবং তেমন কোনো সময় দিতে না হওয়ায় অনেকেই হুমড়ি খেয়ে বিনিয়োগ করেন।
নগরীর বয়রা এলাকার বাসিন্দা সুজন আহমেদ জানান, বাড়তি লাভের আশায় তিনি প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এই টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তার পরিবারের একাধিক সদস্য এবং পরিচিত অনেকেই বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। দুবাই থেকে কুমিল্লার বাসিন্দা মাসুদ নামে একজন এই অ্যাপস পরিচালনা করে বলে জানান তিনি।
আরেক গ্রাহক রিয়াজুল ইসলাম জানান, গত ২ সপ্তাহ করে অ্যাপসে দেখাচ্ছিল যে, সার্ভার আপগ্রেড করা হচ্ছে। তখন অ্যাপস থেকে টাকা তোলা যাচ্ছিল না। গত ৩/৪ দিন আগে তিনি বুঝতে পারেন যে, তার টাকা ওই কোম্পানির লোকজন আত্মসাৎ করেছে। তিনি জানান, তিনি প্রায় সাড়ে ৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না।
গ্রাহক অমিত বসু জানান, প্রথম দফায় তিনি ২৫ হাজার টাকার মতো বিনিয়োগ করেছিলেন। লাভের মুখ দেখার আগেই সেই টাকা খুইয়েছেন।
এ ব্যাপারে খুলনা থানার ওসি মো. হাসান আল মামুন জানান, এ সংক্রান্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নগরী ও জেলার ১৭টি থানায় এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি।
নগরীতে কেএমপি’র অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ও এ টি মোটর সাইকেলসহ
দু’মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর হরিণটানা থানাধিন দক্ষিণ রাজবাঁধ এলাকার হানিফ চৌধুরীর ছেলে মেহেদী হাসান চৌধুরী ওরফে শাওন (২৪) ও মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড় এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. ইয়াছিন ঘরামী (২৫)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগরীর লবণচরা ও দৌলতপুর থানা এলাকা হতে মেহেদী হাসান চৌধুরী ওরফে শাওন ও ইয়াছিন ঘরামীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট হতে ১৪৫ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।
নগরীতে ডিবির অভিযানে জামায়াত নেতা গাজী মোরশেদ মামুন
স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার এলাকায় অভিযান চালিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে খানজাহান আলী থানার জামায়াতের সেক্রেটারী গাজী মোরশেদ মামুনকে গ্রেপ্তার করেছে
নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খানজাহান আলী থানাধীন পথের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় খানজাহান আলী থানার জামায়াতের সেক্রেটারী গাজী মোরশেদ মামুনকে গ্রেপ্তার করা হয়। সে খানজাহান আলী থানার পাড়িয়ারডাঙ্গা গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজ করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং নম্বর-২৭।
ঝিনাইদহে র্যাবের অভিযানে কলারোয়ায় ঘরে আগুন দিয়ে দু’জনকে পুড়িয়ে মারার আসামি সবুজ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদাহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় চাঞ্চল্যকর ঘওে পেট্রোল ঢেলে আগুন দিয়ে “শ্যালক আব্দুল কাদের ও তার স্ত্রী শারমিন”হত্যা মামলার প্রধান আসামী মো. সবুজ হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২০ আগস্ট বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।











































