স্পোর্টস ডেস্ক।।
দলগত খেলা ক্রিকেট। ১১ জন খেলোয়াড় একটি দল হিসেবে খেলে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনে। খেলোয়াড়রা মাঝে মাঝে নিজেদের মধ্যের এই বন্ধনকে মাঠের বাইরেও নিয়ে আসে। যার সাম্প্রতিক উদাহরণ শাদাব খান ও হাসান আলী। যখন এক ভক্ত ইংরেজিতে পোস্ট দিতে না পারার কারণে হাসানকে খোঁচা দেন তখন বন্ধু হাসানের পাশেই শুধু দাড়াননি দিয়েছেন কড়া জবাব।
এসব শুরু হয়েছিল গত শুক্রবার শাদাব যখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নায়কোচিত ভঙ্গিতে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মডেলিং দক্ষতা ভালো? আমার সতীর্থদের থেকে শিখছি।’
উর্দুতে সেই পোস্ট শেয়ার করে শাদাবের প্রশংসা করেন হাসান। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একজন ক্রিকেট সমর্থক হাসানকে মেনশন করে লেখেন, ‘সৃষ্টিকর্তার দোহাই, আপনি একজন আন্তর্জাতিক ক্রিকেটার!’ এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মেনশন করে তিনি লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করতে হয়, তাদের (ক্রিকেটারদের) সেই শিক্ষাটা অন্তত দিন।’
হাসানকে নিয়ে ওই ক্রিকেটভক্তের ট্রলের কড়া জবাব দেন মেসি। এ সময় মেসির ইংলিশ না পারা নিয়ে তারা কেন কথা বলেন না সেই প্রসঙ্গটিও টেনে আনেন।
এক্সে শাদাব লেখেন, ‘মেসি ইংরেজি পারে না, সেটি ঠিক। বিদেশি খেলোয়াড়রা যখন একই কথা ইংরেজিতে বলে সেটা ঠিক। কিন্তু আমরা যা, সেরকম থাকতে পারব না। আমাদের নকল ব্যক্তিত্ব দেখাতে হবে। আমি আমার সংস্কৃতিতে কোনো লজ্জা অনুভব করি না বা এতে মজার কিছু দেখি না।’











































