Home খেলাধুলা ফিটনেস ধরে রাখতে সাবিনাদের উঠান ব্যবহারের পরামর্শ

ফিটনেস ধরে রাখতে সাবিনাদের উঠান ব্যবহারের পরামর্শ

24

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের সর্বশেষ অনুশীলন হয়েছে ১৭ মার্চ। করোনাভাইরাসের কারণে এরপর থেকে সব বন্ধ। ছেলেদের লিগ বাতিল হয়েছে, মেয়েদের লিগও বন্ধ। বাফুফেও কোজ করে দিয়েছে মেয়েদের আবাসিক ক্যাম্প।
সাবিনা, কৃষ্ণা, মারিয়া, মৌসুমীরা ফিরে যান যে যার বাড়িতে। ফলে নারী ফুটবলাররা বাড়িতে এখন অলস সময় কাটাচ্ছেন। অনুশীলনবিহীন থাকা মেয়েরা যাতে ফিটনেস পুরোপুরি হারিয়ে না ফেলে সে জন্য তাদের প্রধান কোচ এবং কোচিং স্টাফের অন্য সদস্যরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং ফিটনেস ধরে রাখার পদ্ধতি বাতলে দিচ্ছেন। নারী ফুটবল দলের প্রধান কোচ গোলার রব্বানী ছোটন গতকাল রবিবার এক ভিডিও বার্তায় মেয়েদের কিছু উপদেশ দিয়েছেন। ছোটন বলেছেন, ‘মেয়েদের আমি শেষ অনুশীলন করিয়েছি ১৭ মার্চ। এরপর সবাই বাড়ি চলে যায়। তবে আমরা নিয়মিত সবার সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের ফিটনেস ধরে রাখতে নানা উপদেশ দিচ্ছি। ফিজিক্যালি তারা ক্যাম্পে নেই। তবে ভার্চুয়ালি আমরা যোগাযোগের মধ্যেই আছি।’ মাঠের অনুশীলন আর ঘরে বসে ব্যয়াম এক কথা নয়। অতীতে দেখা গেছে মেয়েরা কয়েকদিন ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরলেই তাদের ফিটনেস লেভেল নেমে যেতো। সেটা উল্লেখ করে কোচ ছোটন বলেন, ‘বাড়িতে ১৫ দিন থাকলেই সবার ফিটনেস লেভেল কমে যায়। সেখানে তিন মাস হতে চললো মেয়েরা অনুশীলনে নেই। ফিটনেস তো অবশ্যই কমেছে তাদের; কিন্তু করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি। সবাই এ নিয়ে আতঙ্কে। আমরাও মানসিকভাবে আতঙ্কে আছি। তবে এর নেতিবাচক প্রভাব যাতে মেয়েদের মধ্যে না পড়ে সে জন্য তাদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
মেয়েদের যাদের বাড়িতে যতটুকু সুযোগ আছে শরীরচর্চার সেটুকু কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন কোচ। ‘আমি সবাইকে বলছি, বাড়ির যে উঠান আছে সেখানে ওয়ার্মআপ করতে, রানিং করতে এবং ব্যয়াম করতে। তাতে ফিটনেস লেভেল একটু ভালো থাকবে। আশা করছি, এ সমস্যা কেটে যাবে। সেপ্টেম্বরের পর আবার মেয়েরা খেলায় ফিরতে পারবে। তারপর আমাদের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ আছে। যদিও সেটা নিশ্চিত নয় যে সিডিউল অনুযায়ী হবে।

মায়োর্কার জালে মেসিদের চার গোল

ক্রীড়া প্রতিবেদক
মৌসুমে নতুন করে শুরুটা এর চেয়ে আর ভালো হতে পারতো না বার্সেলোনার। রিয়াল মায়োর্কার জালে ৪ গোল। নিজেদের জাল অক্ষত। শনিবার রাতের দর্শকশূন্য স্টেডিয়ামে কৃত্রিম দর্শক-কোলাহলের মধ্যে জব ওয়েল ডান।
সবকিছু ঠিকঠাক কখন হয় বার্সেলোনার, সে সম্পর্কে সবারই ধারণা আছে। যখন লিওনেল মেসি উজ্জ্বল আভা ছড়ান! মেসি যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার প্রথম গোলটি পেলেন। এর আগে করিয়েছেন দুটি গোল। দুই সংখ্যাটা বসেছে জর্ডি আলবার নামের পাশেও। মেসির পাস থেকে বার্সেলোর তৃতীয় গোলটা করেছেন ৭৯ মিনিটে। আর দুই মিনিটের মধ্যেই ভিদালের গোলটি বানিয়ে দিয়েছেন বার্সেলোনার লেফটব্যাক। তাহলে চ্যাম্পিয়নদের হয়ে আরেকটি গোল করেছেন কে? এখানেই চমক। গোল করেছেন ব্রাথওয়েট। চোটের কাছে সুয়ারেজেকে হারিয়ে ফেলার পর লেগানেস থেকে যাকে আনা হয়েছিল আপৎকালীন উদ্ধার হিসেবে। ৬৫সেকেন্ডেই গোলের খাতা খুলে ফেলে বার্সেলোনা। যেটি হতে পারতো ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের আত্মঘাতী গোল, সেখান থেকেই জর্ডি আলবার ক্রসে আর্তুরো ভিদালের হেডে গোল। তারপর ৩৭ মিনিটে লিওনেল মেসির হেডে দেওয়া পাসে বার্সার হয়ে প্রথম গোল করলেন ব্রাথওয়েট। ২-০গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। খুবই স্বস্তির ব্যাপার। কিন্তু কাতালান দলটিকে এমৌসুমে যে সমস্যা প্রতিপক্ষের মাঠে ভোগাচ্ছে, সেই রক্ষণ দুর্বলতা ফুটে ওঠে দ্বিতীয়ার্ধে। বারকয়েক হড়বড় করে সেটি অবশ্য কাটিয়ে ওঠে তারা। দ্বিতীয়ার্ধের অর্ধেকটা যেতে মেসির সৌজন্যেই আবার নিজেদের গুছিয়ে নেয় বার্সেলোনা। ঠিক তিনমাস আগে যেখানে শেষ করেছিল, তার চেয়ে অনেক বেশি ধারালো লেগেছে মেসির দলকে। বিশেষ করে মেসিকে। ফেসবুক লাইভে যে মন্তব্যের মন্তাজ ভেসে আসছিল, তাতে অনেকেই বলেছেন মেসি যেনসেই ২০০৯ সালের মতো চনমনে। বেশি সজীব। তিনমাসে বাসায় তাহলে ফিটনেস নিয়ে এতটাই কাজ করেছিলেন আর্জেন্টাইন চ্যাম্পিয়ন! সারা মাঠ দৌড়ে খেলছিলেন। বার দুই খুব কাছে গিয়েও গোল পাননি। তখন মনে হচ্ছিল, মেসির গোল না পাওয়াটা বড় অন্যায়। আর ঠিক তখনই লুইস সুয়ারেজের পাসে দুর্দান্ত গোল, যা লা লিগার সর্বোচ্চ গোলদাতার ২০তম।

পরিবার নিয়ে ক্রিকেটারদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক
সাধারণত বিদেশ সফরে অনেক খেলোয়াড়ই পরিবার সঙ্গে নিয়ে যায়। আর এ সুযোগের অসৎ ব্যবহার ও করেন অনেক ক্রিকেটার। আর তাই ভবিষ্যতে কোনো ক্রিকেটার তার পরিবারকে সঙ্গে নিয়ে কোনো সিরিজ খেলতে যেতে পারবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটবোর্ড (বিসিবি)।
গতকাল রবিবার বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালানা বিভাগের প্রধান আকরাম খান। তিনি জানিয়েছেন সংক্ষিপ্ত সিরিজ হলে পরিবারকে সঙ্গে রাখতে পারবে না ক্রিকেটারা। তবে সিরিজ ল্মবা সময়ের জন্য হলে সে সময় কিছু ছাড়পেতে পারে ক্রিকেটাররা। আকরাম খান বলেন, ‘কোনো সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পরিবার সঙ্গে নেয়ার অনুমতি এখন থেকে আর দেয়া হবে না। এটা শুধু করোনা পরিস্থিতির জন্য না, পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদেশ সফরে ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিতে পারবে না।

করোনায় ফুটবলার মানিকের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসই কেড়ে নিয়েছে সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের কোচ নুরুল হক মানিকের জীবন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে নিশ্চিত করা হয়েছে যে, শ্বাসকষ্ট থাকায় শনিবার মানিক করোনাভাইরাস টেস্ট করিয়েছিলেন। রিপোর্ট এসেছে পজিটিভ।
মানিক গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার ধানমন্ডিস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মানিক মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৃণমূল পর্যায়ের কোচ হিসেবে কর্মরত ছিলেন।

মুখ খুললেন সৌরভ

ক্রীড়া প্রতিবেদক
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মাত্র ৮ মাস হলো। নিয়মানুসারে এখনও ২ বছর ৪ মাস বাকি তার এই পদে থাকার মেয়াদ। যদিও সুপ্রিম কোর্টের বাধ্যবাধকতার কারণে, একটা ঝামেলার সামনে রয়েছেন। তবে, এরই মধ্যে চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেছে, সৌরভ গাঙ্গুলির আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়া নিয়ে।
এ নিয়ে চারদিকে আলোচনা চললেও, এতদিন নিজে থেকে কোনো কথাই বলেননি সৌরভ। এবার সে ব্যাপারে মুখ খুলেছেন এবং বিষয়টা নিয়ে তিনি মানসিকভাবে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হলেও, সেই পদে ক্রিকেটীয় মানসিকতাই সঙ্গী সৌরভ গাঙ্গুলির। এমনকি ভবিষ্যতে আইসিসি চেয়ারম্যান হয়ে গেলেও, সেই একই মানসিকতাই সঙ্গী থাকবে বলে জানিয়েছেন কলকাতার মহারাজ।

ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ নাপোলি

ক্রীড়া প্রতিবেদক
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতেই মাঠের খেলা ফিরেছে ঘরোয়া লিগ দিয়ে। ব্যতিক্রম কেবল ইতালি। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর কোপা ইতালিয়া টুর্নামেন্টের মাধ্যমে শুরু হয়েছে ইতালির ফুটবল। যেখানে বাকি ছিল মাত্র ৩টি ম্যাচ।
শুক্রবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এসি মিলানের সঙ্গে ১-০ গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের। তখন থেকেই অপেক্ষা ছিল ফাইনালে কাদের পায় তুরিনের বুড়িরা। শনিবার রাতে জানা গেল সেটিও। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ১-১গোলে ড্র করেছে নাপোলি। তবে প্রথম লেগের ম্যাচে ১-০গোলে জয় থাকার সুবাদে ২-১গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট পেয়েছে নাপোলি। আগামী ১৭ জুন রোমে কোপা ইতালিয়ার ফাইনালে মুখোমুখি হবে জুভেন্টাস ও নাপোলি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।

ফেরার ম্যাচে মেসির দুর্দান্ত রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
অনুশীলনে ফিরে ঊরুর ইনজুরিতে পড়ায় অনিশ্চয়তা ছিল তার মাঠে নামা নিয়ে। ম্যাচের আগেরদিন অভয় দেন কোচ কিকে সেতিয়েন, জানান পূর্ণাঙ্গ ফিট লিওনেল মেসিকে নিয়েই খেলতে নামবে বার্সেলোনা। আর ফুল ফিট মেসি কী করতে পারেন, তা আরেকবার দেখল ফুটবল বিশ্ব।
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর শনিবার রাতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বার্সেলোনা। মায়োর্কার মাঠ থেকে ফিরেছে ৪-০গোলের বড় জয় নিয়েই। একই দলের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে বার্সার জয় ছিল ৫-২গোলের। সেদিন মেসি করেছিলেন হ্যাটট্রিক। শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও সম্পৃক্ত রইলেন দলের তিনটি গোলে। যার মাধ্যমে দারুণ এক রেকর্ডও গড়ে ফেলেছেন মেসি। ম্যাচের ৩৬ মিনিটে মার্টিন ব্রাথওয়েট এবং ৭৯ মিনিটে জর্দি আলবার গোলে এসিস্ট করেছিলেন তিনি। তখনও পর্যন্ত গোল করতে পারেননি তিনি। অবশেষে ম্যাচের ৯৩ মিনিটের সময় লুইস সুয়ারেজের এসিস্টে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। চলতি লিগে বার্সেলোনা অধিনায়কের এটি ২০তম গোল। বলাবাহুল্য, তিনিই চলতি লা লিগার সর্বোচ্চ গোলদাতা। শুধু তাই নয়, লা লিগার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২মৌসুমে ২০ বার তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ও হলেন মেসি। এ কৃতিত্ব দেখাতে পারেননি লা লিগায় খেলা অন্য কোন ফুটবলার।

একটি জয়ের অপেক্ষায় বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক
অবনমন অঞ্চলে থাকা ভেরডার ব্রেমেনকে মঙ্গলবার হারাতে পারলেই আবারও শিরোপা হবে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগার রেকর্ড ৩০তম আর টানা অষ্টম শিরোপা জয়ের দিকে এগিয়ে চলা বায়ার্ন শনিবার ২-১গোলে হারিয়েছেন বরুসিয়া মনশেন গ্লাডবাখকে।
দিনের প্রথম ম্যাচে ডুসেলডর্ফকে আর্লিং হালান্ডের দেওয়া একমাত্র গোলে হারিয়ে বায়ার্নকে বেশে চাপে ফেলে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। এ ম্যাচটা ড্র হয়ে গেলে প্রধান প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড পাঁচ পয়েন্ট ব্যবধান নিয়ে এসে পড়তো ঘাড়ের ওপর। শিরোপা লড়াইটা তখন পৌঁছে যেতো রোমাঞ্চকর জায়গায়। সেটি হতে দেননি লিওন গোরেৎস্কা। শেষ বাঁশির চার মিনিট আগে গোরেৎস্কার গোলেই ঘরের মাঠে জয়ের আনন্দে ভেসেছে বায়ার্ন।

নোটিশ পেলো ৫ ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক
নিজেদের অবস্থান তথ্য জানাতে ব্যর্থ হওয়ায় চুক্তিতে থাকা ৫ ভারতীয় ক্রিকেটারকে নোটিশ দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। এদের মধ্যে চেতশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল অন্যতম। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোলবোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘পাসওয়ার্ড বিভ্রাটে’র জন্য এমনটি হয়েছে। এই ৫জনের মধ্যে অন্য দুই ক্রিকেটার হলেন নারী দলের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও অলরাউন্ডার দীপ্তি শর্মা।
করোনা ভাইরাসের কারণে ভারতে এখন লকডডাউন চলছে। কিন্তু দেশটির ক্রিকেটারদের গত তিন মাসের অবস্থান জানানো ছিল বাধ্যতামূলক। তবে তিনবার তা করতে ব্যর্থ হওয়া একবার অ্যান্টি ডোপিং আইন ভাঙার সমান অপরাধ। সেক্ষেত্রে শুনানির পর সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে। এদিকে ভারতীয় বোর্ডের ব্যাখ্যা নিয়ে আলোচনার পর ওয়াডা সিদ্ধান্ত নেবে, তাদের দেখানো কারণ গ্রহণ করা হবে নাকি ব্যর্থতা হিসেবে দেখা হবে।

শেষ মুহূর্তের গোলে জিতল ডর্টমুন্ড

ক্রীড়া প্রতিবেদক
মূল একাদশে ছিলেন না আর্লিং ব্রট অর্লান্দ। তবে যখন প্রয়োজন হলো তখনই দলকে জয় এনে দিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচের ৬১তম মিনিটে অ্যাক্সেল উইটেসেলের পরিবর্তে মাঠে নামেন এই নরওয়েজিয়ান তারকা। তখনও প্রতিপক্ষের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের স্কোর গোলশূন্য।
ম্যাচ রেফারি যখন তার শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন তখনই জ্বলে ওঠলেন অর্লান্দ। নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে দুর্দান্ত এক হেড থেকে ফরচুনা ডুসেলডর্ফের জালে বল জড়িয়ে দেন তিনি। অবশেষে ১-০গোলের জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে লুসিয়ান ফাভরের দল। এই নিয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ১১গোল করলেন অর্লান্দ। জয় পেলেও অবশ্য চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বায়ার্ন। তিনে থাকা লিপজিগের পয়েন্ট ৬৬। ৫৬ পয়েন্ট নিযে চারে মনশেডগ্লাডবাচ।

কোয়ারেন্টাইনে যাচ্ছেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক
সফর স্থগিতাদেশ শিথিল করায়, আগামী সপ্তাহে ফ্রান্সে ফিরছেন নেইমার। তবে নিজ কাব পিএসজিতে যোগ দেয়ার আগে ফরাসি সরকারের নির্দেশে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
ফরাসি সরকারের সফর স্থগিতাদেশ তুলে নেয়ার ঘোষণায়, সেদেশে যেতে আর বাধা নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তবে, কাব পিএসজিতে এখনই যোগ দিতে পারবেন না তিনি। ফ্রান্সে ফিরে বাধ্যতামূলক ১৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। চ্যাম্পিয়ন্স লিগের জন্য শিগগিরই অনুশীলন শুরু করবে পিএসজি। পরিকল্পনা ছিলো, ২১ জুন ফ্রান্সে পৌঁছে পরদিনই যোগ দেবেন কাবে। কিন্তু,ফ্রেঞ্চ সরকারের কড়া নিয়মের মাঝে তা কিছুটা বিলম্বিতই হবে।

পিএসজি ছাড়ছেন কাভানি ও সিলভা

ক্রীড়া প্রতিবেদক
ফরাসি লিগের সবচেয়ে সফল দল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার হলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তিনি এখন পর্যন্ত পিএসজির হয়ে ৩০১ ম্যাচ খেলে একমাত্র ফুটবলার হিসেবে ২০০গোলের মাইলফলক ছুঁয়েছেন। এদিকে পিএসজির হয়ে সবচেয়ে বেশি সময় ধরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা। ২০১২থেকে এখন পর্যন্ত ২৮৭ ম্যাচে পিএসজিকে নেতৃত্ব দিয়ে গেছেন সিলভা।
তবে কাবের দুই সফল ফুটবলারকে চলতি মৌসুম শেষেছেড়ে দিতে চলছে পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যমলে জার্নালদো দিমাঞ্চেকে এমন তথ্য জানিয়েছেন কাবটির পরিচালক লিওনার্দো আরাউজো। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক কঠিন এক সিদ্ধান্ত। তারা কাবের ইতিহাসকে অনেক সমৃদ্ধ করেছে। কাবের সাথে তাদের গল্পগুলো অনেক সুন্দর। কিন্তু সবকিছুর একটা শেষ আছে।’ এই দুই তারকার চলতি জুন পর্যন্তই কাবের সঙ্গে চুক্তি ছিল। এদিকে করোনার কারণে চলতি ফরাসি লিগ বাতিল হয়ে যায়। কাবও এজন্য আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই দুই তারকার চুক্তির মেয়াদ না বাড়িয়ে আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা কমাতে চাইছে পিএসজি।

শ্রীলঙ্কায় সংপ্তি আকারে আইপিএল চান গাভাস্কার

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি আইপিএল? এ নিয়ে এখন বিভক্তি আইসিসিতে। ভারত যেভাবেই হোক আইপিএল আয়োজন করতে চায়। প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিয়ে হলেও। কিন্তু আইসিসি আবার এ নিয়ে রয়েছে দ্বিধা-দ্বন্দ্বে। ভারতের চাপের মুখে তারা বিশ্বকাপ নিয়েই সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
ভারতের ইচ্ছা আগামী অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করার। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণে, আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করলেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান সুনিল গাভাস্কার। তার মতে, অক্টোবর মাসে ভারতে আইপিএল আয়োজন করা কঠিন হবে। বরং সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবা যেতে পারে। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের সঙ্গে সাাৎকারে এ কথা জানান সাবেক এই ভারতীয় অধিনায়ক।