Home খেলাধুলা বিশ্বকাপের মাসকট উন্মোচন

বিশ্বকাপের মাসকট উন্মোচন

19

স্পোর্টস ডেস্ক।।

আসন্ন বিশ্বকাপ উপলক্ষে মাসকট উন্মোচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছেলে এবং মেয়ে দুইটি মাসকট উন্মোচন করা হয়েছে। যদিও এখনো ঠিক করা হয়নি মাসকট দুইটির নাম।

মাসকট দুটির নাম রাখতে অবদানের সুযোগ থাকছে ক্রিকেটভক্তদের সামনে। সেজন্য আগামী ২৭ আগস্টের মধ্যে নিজেদের পছন্দের নাম পাঠাতে হবে। যে কেউ আইসিসির ওয়েবসাইট থেকে পছন্দের নাম পাঠাতে পারবেন।

আজ ভারতের গুরুগ্রামে একটি অনুষ্ঠানে মাসকট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বশেষ নারী ও পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক শেফালি ভার্মা ও ইয়াশ ধুল। মাসকট দুইটি লিঙ্গ সমতা এবং বৈচিত্র্য প্রকাশ করে।

 

মাসকটের উন্মোচন অনুষ্ঠানে আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেছেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে মাসকট দুইটি উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। (মাসকটের) চরিত্রগুলো সীমানা অতিক্রম করে ক্রিকেটের সর্বজনীন আবেদনকে বোঝায়। মাসকটগুলি ঐক্য এবং আবেগের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। (নারী ও পুরুষ) উভয় লিঙ্গের প্রতিনিধিত্ব রেখে গতিশীল বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বও বোঝায় এই মাসকট।’