Home খেলাধুলা বাবরের সঙ্গে বন্ধুত্ব ‘লাভের চেয়ে ক্ষতিই বেশি করেছে’ উসমানের

বাবরের সঙ্গে বন্ধুত্ব ‘লাভের চেয়ে ক্ষতিই বেশি করেছে’ উসমানের

28

স্পোর্টস ডেস্ক।।

অনূর্ধ্ব-১৫ বাছাই থেকেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে বন্ধুত্ব লেগ স্পিনার উসমান কাদিরের। বাবর অধিনায়ক থাকাকালেই দলে সুযোগ পেয়েছেন উসমান। অনেকেই মনে করেন বাবরের পছন্দের হওয়ার কারণেই দলে ঢুকেছেন এই স্পিনার। তবে উসমান স্পষ্ট করেছেন, ব্যক্তিগত সম্পর্ক নয়, পারফরম্যান্স এবং দক্ষতাই দলে সুযোগ পাওয়ার প্রধান চাবিকাঠি। বাবরের সঙ্গে তার বন্ধুত্ব বরং অনেক ক্ষেত্রে ক্ষতি বয়ে এনেছে।

পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে কিংবদন্তি স্পিনার আবদুল কাদিরের ছেলে উসমান জানিয়েছেন, দলে তার অন্তুর্ভুক্তির পেছনে অবদান রেখেছেন দলটির সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক।

উসমান বলেন, ‘বাবরের সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে নয়, আমরা যখন অনূর্ধ্ব-১৫ বছাইয়ের জন্য যাই তখন থেকে। আমি শুধু দলে সুযোগ পেয়েছি বাবর যখন অধিনায়ক ছিল তখন। তার মানে এই নয় যে, সে আমাকে দলে সুযোগ দিয়েছে। আমাকে দলে যিনি সুযোগ দিয়েছেন তিনি মিসবাহ-উল-হক। আমি আগেও বলেছি, বাবর আমাকে দলে সুযোগ দেয়নি, কেনই বা দিবে? এটা পাকিস্তান দল, তার দল নয়। এমনকি বাবর নিজেও এটা স্বীকার করে।’

 

২৯ বছর বয়সী এই স্পিনার জানান বাবরের সঙ্গে বন্ধুত্ব লাভের চেয়ে মাঝে মাঝে অতিরিক্ত চাপ সৃষ্টি করত। তিনি বলেন, ‘বাবরের সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে সমালোচনা হয়। তাহলে ও অধিনায়ক থাকাকালে আমি দলের বাইরে কেন? বাবরের সঙ্গে বন্ধুত্ব লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি করেছে। কারণ, দুজনের জন্যই এটা সবসময় একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

পাকিস্তানের হযে ২৩ টি-টোয়েন্টি ও ১ ম্যাচে খেলেছেন উসমান। তিনি বিশ্বাস করেন, আরও ভালো পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট ম্যাচ দেওয়া হয়নি তাকি। পাকিস্তানের হয়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি।