Home আঞ্চলিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি: মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি: মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

11

মোড়েলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের নব্বইরশি বাসষ্ট্যান্ডে শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে রাসেল শেখ ও দুলাল শেখের মোটর যন্ত্রপাতির দোকান, লাল মিয়ার দোকান, আব্দুল আজিজের মাছের ডিপো, নান্না হাওলাদারের গ্যারেজ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রন্থ দোকান মালিক রাসেল শেখের পিতা মাহাবুব শেখ জানান, অগ্নিকান্ডে তা ছেলের দোকানের ৬-৭ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

মোড়েলগঞ্জে হেলথ্ কমপ্লেক্সে ভিডিও ডর্ক্টস কল বুথ স্থাপনের উদ্বোধন

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ :

বাগেরহাটের মোড়েলগঞ্জে হেলথ্ কমপ্লেক্স-এ একটি ভিডিও ডর্ক্টস কল বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

ওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যঅত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি) প্রকল্প।

ভিডিও ডর্ক্টস কল বুথের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) ইএইচডি প্রকল্পের রুরাল হেল্থ কোঅর্ডিনেটর, হারুন অর রশিদ মজুমদার ও আরবান হেল্থ কোঅর্ডিনেটর মোঃ মহিউদ্দিন।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াই এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট ৩ টি জেলায় এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে। ইএইচডি প্রকল্পের সংস্থা ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন-এর কারিগরী সহায়তায় উক্ত ভিডিও ডর্ক্টস কল বুথের মাধ্যমে সকলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনা খরচে অভিজ্ঞ চিকিৎসকের পরার্মশ ও স্বাস্থ্য সেবা নিতে পারবেন।