Home আঞ্চলিক কেশবপুর প্রেসক্লাবের নবাগত সদস্যদের চিঠি প্রদান

কেশবপুর প্রেসক্লাবের নবাগত সদস্যদের চিঠি প্রদান

7

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুর প্রেসক্লাব এর নবাগত ১২ জন সাংবাদিককে সদস্য পদের চিঠি প্রদান করা হয়েছে। তারা হলেন- রমেশ চন্দ্র দত্ত, কামরুজ্জামান রাজু, মিলন কুমার দে, পরেশ চন্দ্র দেবনাথ, শহিদুল ইসলাম, উদয় শংকর সিংহ, মেহেদী হাসান জাহিদ, সুশান্ত কুমার মল্লিক, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, অলিয়ার রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ১৩ জুন (শনিবার) সন্ধ্যায় নবাগত সাংবাদিকদের হাতে সদস্য পদের চিঠি তুলে দেন কেশবপুর প্রেসক্লাব এর সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।

এসময় কেশবপুর প্রেসক্লাব এর সভাপতি আশরাফ-উজ-জামান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামসুর রহমান, সাংবাদিক উৎপল দে, নতুন সদস্য পদ প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন রমেশ চন্দ্র দত্ত, উদয় শংকর সিংহ ও কামরুজ্জামান রাজু।

উল্লেখ্য, কেশবপুর প্রেসক্লাবে সদস্য পদের আবেদনের পেক্ষিতে সংগঠনের নির্বাহী কমিটির ১২ জুন অনুষ্ঠিত ১১নং সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়েছে। নবাগত সদস্যদের গঠনতন্ত্রের ধারাসমূহ মেনে সুনাম বৃদ্ধি ও পেশাদারিত্ব বজায় রাখতে বলেছেন কেশবপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ।

এর আগে গত ১ মার্চ প্রথম দফায় ৫ জন এবং ১২ জুন দ্বিতীয় দফায় ১২ জনকে সদস্য করা হয়। কেশবপুর প্রেসক্লাব ১৯৭৮ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে।