Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

115
ফুলের নাম ‘দাঁতরাঙা’। গুল্মজাতীয় গাছের সবুজ পাতার মাঝে পাপড়ি মেলে উঁকি দেওয়া বেগুনিরঙা এই ফুলের দেখা মেলে পাহাড়-টিলার মেঠো পথে। ফুলের মাঝে হলুদরঙা কেশর সৌন্দর্য বাড়িয়ে দেয় এই বুনো ফুলের। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটার উপযুক্ত সময়। বর্ষাকালে বৃষ্টির ফোঁটায় আরও মায়াবী রূপ ধারণ করে। দাঁতরাঙার হাসি চওড়া হলেও এ ফুলে কোনো গন্ধ নেই। সিলেট অঞ্চলের পাহাড়-টিলার চা-বাগান এলাকায় ঝোপঝাড়ে দেখা মেলা এই ফুলের রয়েছে হরেক নাম। এলাকাভেদে এ নাম লুটকি, ফুটকি বা ফুটুল। তবে বেগুনি ‘দাঁতরাঙা’ নামে বেশি পরিচিত। গাছের পাতা দেখতে তেজপাতার মতো হওয়ায় অনেকের কাছে এর নাম ‘বন তেজপাতা’।—আনিস মাহমুদ

ডেঙ্গুতে রেকর্ড ১৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪১৬

ঢাকা অফিস

সারা দেশে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জনে। একই দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৮০ জন। সোমবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৪ হাজার ২২৬ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ২০৭ এবং ঢাকার বাইরে ৩৮ হাজার ৮৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

 

অভয়নগরে মন্দিরে মন্দিরে আর্থিক সহায়তায় প্রদান জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে

স্টাফ রিপোর্টার

জাতির জনকের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অভয়নগর উপজেলার মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলা আ.লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এ উপলক্ষে উপজেলার ৩০টি মন্দিরে অর্থ প্রদান করেছেন। ১৪ আগস্ট সোমবার বিকালে তিনি তার বাড়ির আঙ্গিনায় অর্থ প্রদান অনুষ্ঠানে অভয়নগর উপজেলার ২৯টি ও বসুন্দিয়া ইউনিয়নের একটি মন্দির কমিটির সভাপতির হাতে তিনি নগদ ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা মহিতোষ কুমার বিশ^াসের সভাপিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আরশাদ পারভেজ বলেন, ‘আওয়ামীলীগ ধর্ম নিরপেক্ষ একটি দল। হিন্দু ভাইয়েরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা ও প্রসাদ বিতরণ করতে পারেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নের্তৃত্বকে কেন্দ্র করে দলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্ণিমানে সকলকে এক যোগে কাজ করতে হবে।’

এ ছাড়া ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কমনা করে উপজেলার ১৫শ ইমামকে একটি জায়নামাজ, একটি টুপি ও একটি কোরআন শরিফ দান করবেন।

 

 

 

শতাধিক গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা এনজিও

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুমারখালীতে ‘নীড় ফাউন্ডেশন’ নামে এনজিওর প্রতারণার ফাঁদে পরেছেন শতাধিক ব্যক্তি। ঋণের বিমা বাবদ তাদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে এনজিওটি লাপাত্তা হয়েছে। ৬ জুলাই ঋণ প্রদানের তারিখে ভুক্তভোগীরা এসে এনজিও অফিস (ভাড়া করা বাড়ি) তালাবদ্ধ দেখতে পান। এ নিয়ে রোববার বাড়ির মালিক লাভলীকে জিজ্ঞেস করতে গেলে তিনি ভুক্তভোগীদের তাড়িয়ে দেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, এনজিওতে বিনিয়োগের জন্য বাড়ির মালিক লাভলী তাদের উদ্ধুদ্ধ করেছেন। ভুক্তভোগী বিপুল, ইউপি সদস্য মমিন, জিয়া, আমিরুলসহ একাধিক ব্যক্তি জানান, কুমারখালী দুর্গাপুর কাজীপাড়া এলাকায় মৃত ডাক্তার আব্দুল বারিকের মেয়ে লাভলীর বাড়িতে ‘নীড় ফাউন্ডেশন’ নামে এনজিও কার্যক্রম শুরু করে। বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর ম্যানেজার হাবিবুর রহমান ও মাসুদ নামের ব্যক্তি সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে তাদের অফিসে আসতে বলেন। তারা এনজিওর অফিসে এলে বাড়ির মালিক লাভলী তাদের আশ্বস্ত করেন যে, এই এনজিওতে বিনিয়োগ করলে কোনো সমস্যা হবে না। এই আশ্বাসের ভিত্তিতে ১০ হাজার টাকায় ১ লাখ টাকা ঋণ; এভাবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার আশায় তারা এই এনজিওতে বিভিন্ন অঙ্কের টাকা জমা করেন। গত জুলাই ঋণ প্রদানের দিন এসে তারা অফিস তালাবদ্ধ দেখতে পান। এ সময় তারা বাড়ির মালিক লাভলীর কাছে এনজিও সম্পর্কে জানতে গেলে তিনি তাদের সঙ্গে খারাপ আচরণ করে তাড়িয়ে দেন। এমনকি লাভলী এনজিওর ফার্নিচার ভুক্তভোগীরা লুট করে নিয়ে যেতে পারেন মর্মে থানায় অভিযোগ দেন। বাড়ির মালিক লাভলীর এমন আচরণে ভুক্তভোগীরা হতাশ হয়ে পড়েন। তাদের মধ্যে রহমত ও আকাশ নামে দুজন এনজিওর ম্যানেজারের সঙ্গে টাকা লেনদেনের ভিডিও ফুটেজ আছে বলে জানিয়েছেন।

 

টাকা ফেরত পেতে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমারখালী থানা, র‌্যাব-১২ কুষ্টিয়াসহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ দিয়েছেন।

 

বিষয়টি জানতে বাড়ির মালিক লাভলীর বাড়িতে গিয়ে প্রধান দরজায় তালাবদ্ধ দেখে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ওসি আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

দামুড়হুদায়  নদীতে ডুবে যাওয়ার দু’দিন পর দর্শনায় ব্রীজের পিলার হতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) শফিউল আলম জানান, দামুড়হুদা উপজেলার বাস্তপুর গ্রামের মৃত জুবান আলির স্ত্রী জায়েদা বেগম(৭০) শনিবার স্থানীয় রঘুনাথপুর ঘাটে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি।রোববার  দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ হওয়া ঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উপজেলার  দর্শনার পারকৃষ্ণপুর ব্রিজের পিলারে মরদেহটি আটকে ছিল।এলাকাবাসি মরদেহ দেখে সকালে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

 

দেবহাটায় জাতীয় শোক দিবস উপলক্ষে আইডিয়ালের চারা বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় জাতীয় শোক দিবস উপলক্ষে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ই আগষ্ট) বে-সরকারী সংস্থা “আইডিয়াল” এর পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে এ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর জিলহাজ আহম্মেদ জুয়েল। অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়াল সংস্থার পরিচালক ডা. মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়কারী (মাইক্রোফাইন্যান্স) আবুল কালাম আজাদ ও প্রোগ্রাম সমন্বয়কারী এসএম মিজানুর রহমান।

 উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের উদ্যেশ্যে বলেন, সন্তান বেইমানি করলেও গাছ কখনই বেইমানি করেনা। আমাদের সকলের উচিৎ বেশি বেশি চারা গাছ রোপন করা এবং তার পরিচর্যা করা। গাছের গুরুত্ব বুঝিয়ে এবং বেশি বেশি গাছ রোপন করার কথা বলে গাছ বিতরণের মাধ্যমে তিনি গাছ বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় বিভিন্ন এলাকার ১০০ দরিদ্র সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে আমারে চারা চারা বিতরণ করা হয়।

 

 

১৯ অগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী লক্ষ্যে নগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

খবর বিজ্ঞপ্তি

 

আগামী ১৯ অগস্ট’২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল কর্তৃক গৃহীত দুন দিনব্যাপী কর্মসূচী সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার প্রস্তুতি সভা ১৪ অগস্ট রবিবার সকাল ১১ টায় স্থানীয় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  ১৯ অগস্ট’২০২৩ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য ভাবে উদযাপনের লক্ষ্যে ১৯ অগস্ট’২০২৩ শনিবার সূর্যদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ঐদিন বিকাল তিনটায় বর্নাঢ্য র‌্যালি ও গণজমায়েত এবং ২১ অগস্ট বৃক্ষ রোপন সহ দুই দিনের  কর্মসুচি সিদ্ধান্ত গৃহিত হয় । সভায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি শফিকুল ইসলাম শাহীন, কেএম মাহবুবুল আলম, মুন্তাসির আল মামুন, নাসির উদ্দিন, হেলাল ফরাজি,সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম,মোঃ ইয়াসির শেখ, কামরুল ইসলাম, খায়রুজ্জামান সজীব, জাহিদুল ইসলাম বাচ্চু, এম এম শফি, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, বিল্লাল হোসেন, আল আমিন সরদার রতন, মন্জুর শাহীন রুবেল, এমদাদ মোড়ল, ওয়াহিদুজ্জামান রনি, রিপন শিকদার, মিজান সরদার প্রমুখ।

 

খুলনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খালিশপুর ৭,৮,১০,১১,১২,১৩ ও ১৫নং ওয়ার্ডে নিম্ন-মধ্যবিত্ত ১৭০০ পরিবারের মাঝে  সকালে খুলনা রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর (সিএসআর) কার্যক্রমের আওতায় কোম্পানির খুলনা ২২৫ মেঃ ওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ও রূপসা ৮০০ মেঃ ওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র  তালুকদার আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত কে এম এম রেসালাত রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম,তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর সিদ্দিকী,ব্যবস্থাপক প্রশাসন মোঃ জয়নুল আবেদীন, উপ-ব্যবস্থাপক প্রশাসন মোঃ ফারুক হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, সভাপতি মোঃ শফিউল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ আসলাম,১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, সভাপতি এস এম মোরশেদ আহমেদ মনি, সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন, সংরক্ষিত কাউন্সিলর পারভিন আক্তার,৭নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স,সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম,৮নং ওয়ার্ড কাউন্সিলর এস এম ডালিম হাওলাদার, ১১নং ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলী আহমেদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনি, সংরক্ষিত কাউন্সিলর রাফিজা খানম মিরা প্রমূখ।

 

দাকোপ উপজেলা জাতীয় পার্টির বিবৃতি

দাকোপ প্রতিনিধি

চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজী ব্রেনস্টোক জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশুরোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন দাকোপ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্ল্যা, চালনা পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, জাপানেতা মনোজ কুৃমার রায়,গাজী আব্দুল বারিক,শ্যামাপ্রসাদ গাইন, জাপানেতা দূর্গাপদ মন্ডল, ডাঃ শহিদুল ইসলাম, লুৎফর রহমান সানা, বিমল কবিরাজ, সোহরাব হোসেন, লিংকন হোসেন, সুচিত্র গোলদার, গাজী আনোয়ারুল ইসলাম, অমল বর্মন, জিয়ারুল ইসলাম জিয়া, হুমায়ুন কবির হিরা, মোঃ আমীরুল গাজী, মজনু ফকির,অসিম সানা, মিল্টন গোলদার,হাবিবুর রহমান খান, জিহাদ হাওলাদার, নওশের ভূঁইয়া, রবিউল ইসলাম,আব্দুল হাই শেখ,শাহাদাৎ হোসেন মোড়ল, খোকন সরদার, শেখ বিপ্লব হোসেন, ইমরুল ইসলাম, কালিপদ রায়, মোশারেফ হোসেন লিমন, মোঃ আলম শেখ, সুমন রায়, আসাকুর সরদার, আবুল হোসেন শেখ, শিকদার মনিরুল ইসলাম, মহাসিন ফরাজী, জাকির চৌধুরী, নুর ইসলাম গাজী, তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

ডুমুরিয়ায় ৬ দিনেও শিশু তানিসা জখমে মামলা হয়নি

ডুমুরিয়া প্রতিনিধি

৬ দিনেও ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের ৬ বছরের শিশু তানিসাকে কুপিয়ে জখমকারী  আপন চাচা আবু মুছা গাজী (৩৫)কে আটক করেনি পুলিশ। গ্রহন করেনি মামলা। স্থানীয় পুলিশের ভ’মিকায় ক্ষুব্ধ এলাকাবাসী।

সরেজমিন যেয়ে  ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, পারিবারিক কলহে আবু মুছা গাজী গত ৯ আগষ্ট সন্ধ্যায় তার আপন ভাই ও পাইপোদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। তার ভয়ে সকলে দিকবিদিক ছোটাছুটি শুরু করলে হাতের কাছে তার আপন ভাই আল আমিন গাজীর ৬ বছরের শিশু তানিসাকে পেয়ে উপর্জিপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময়ে সুচতুর মুছা গাজী চেচুড়িঁ ফাড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীরকে ডেকে এনে তাকে বেধেঁ রেখে মারপিট করার নাটক করে। এলাকাবাসী তার নাটকের কথা উপস্থাপন করতে গেলে এস আই জাহাঙ্গীর আলম তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় আল আমিন গাজী ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার পরের দিন। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আজও ডুমুরিয়া থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এদিকে শিশু তানিসার ওপর এ অমানবিক নির্যাতনের পরেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সালাম বলেন, মুছা এলাকায় প্রতারক হিসেবে পরিচিত। প্রায় অনৈতিক কর্মকান্ড করে। এবার তার আপন ভাইজীকে কুপিয়ে জখম করেছে। অথচ পুলিশ অদৃশ্য কারণে নিরব। সাবেক চেয়ারম্যান রেজোয়ান মোল্লা, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, আলহাজ্ব সালাম ফকিরসহ এলাকার অধিকাংশের দাবি ঘটনাটি ন্যাক্কারজনক। অথচ পুলিশ এখনও কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে চেচুড়িঁ ক্যাম্প ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা ঘটার সাথে সাথে তিনি ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করেছেন। মুছা টাউট উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এখন থানা দেখভাল করছেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া বলেন, মামলাটি প্রক্রিয়াধীণ।

 

শরণখোলায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা: মুক্তিযুদ্ধে জিয়া ছিলেন পাকিস্তানি এজেন্ট -এমপি মিলন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানি এজেন্ট হিসেবে কাজ করেছে। পরবর্তীতে জিয়ার নেতৃত্বে  জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়। পাকিস্তানি দোসর এবং খুনি জিয়ার উত্তরসুরীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশে আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির নীলনকশা করছে। তাই স্বাধীনতার পক্ষের সকলকে দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজম হোসেন মুক্তার সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মধু, যুবলীগ নেতা ও সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমুখ।

সভা শেষে এমপি মিলন জাতীয় শোক দিবস পালনের জন্য উপজেলার ৩৬টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক ও ইউপি সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। ##

 

 

 

 

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে সাড়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় ফকিরহাট বাজার এলাকায় অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় দুটি মৎস্য ও পশু খাদ্যের দোকান, বাসি পচা মাংস বিক্রির দায়ে একটি মাংসের দোকান ও একটি খাদ্য পণ্যের দোকানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী তাদেরকে এই জরিমানা করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন ক্রটির কারনে অভিযানে তাদেরকে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ডিমের বাজার নিয়ন্ত্রণ রাখতে এদিন বিভিন্ন বাজার মনিটরিং করাও হয়েছে। ##

 

যশোরের শার্শায় গোয়াল ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা বেনাপোল

যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামে একটি গোয়াল ঘর থেকে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ১৪ আগস্ট) দুপরে পাশের বাড়ির জসিম উদ্দিনের গোয়াল ঘর থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত নজরুল ইসলাম  শার্শা থানার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

 

ডিহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন আলী জানান, সকালে নজরুল ইসলামের লাশটি গোয়াল ঘরে দেখে পুলিশকে খবর দেয়া হয় পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে শার্শা থানায় নিয়ে গেছে। নিহত পরিবারের দাবি নজরুল ইসলামকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গোয়াল ঘরে রেখে যায়।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশের ময়না তদন্ত করার জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

 

 

খুবিতে জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ

# আলোচনায় থাকছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট (মঙ্গলবার) ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯.০৫ মিনিটে কালজয়ী মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.২০ মিনিটে চারুকলা স্কুলের শশীভূষণ আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকাল ৪.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস। সভায় সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সকাল ৯.৩০ মিনিটে মন্দিরে প্রার্থনা, বঙ্গবন্ধুর ওপর দিনব্যাপী ডকুমেন্টরি প্রদর্শন। উক্ত কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

অর্গানিক ফুড এক্টিভিটিস  অ্যাওয়ার্ড পেলেন ফুলতলার হাসানুল বান্না

ফুলবাড়ীগেট প্রতিনিধি

অর্গানিক ফুড এক্টিভিটিস  ‘  রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড পেলেন খুলনা জেলার ফুলতলার সলিডহানির পরিচালক মো: হাসানুল বান্না । বেকারত্ব দূরীকরণ , মধু উৎপাদন এবং বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষক হিসেবে নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে অবদান রাখার স্বীকৃতস্বরুপ এ সম্মননা । গত শনিবার ইয়োথ গ্লোবাল ফাউন্ডেশন এর আয়োজনে রাজধানীর কৃষিবীদ ইন্সটিটিউট অব বাংলাদেশের কনভেনশন হলে অনুষ্টিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মাদ হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন।  ’অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির সহধর্মিণী ইয়ূথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, হাইটেক পার্কের ব্যাবস্থাপন পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাপেক্সের পরিচালক সুফী ফারুক, ইয়ূথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সভাপতি আরেফিন দিপু , সাধারণ সম্পাদক অন্তু করিম প্রমুখ।

রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জনকারী  মো: হাসানুল বান্না বলেন,এ অর্জন খুলনা সহ দেশের সকল অর্গানিক ফুড এক্টিভিটিস কারীদের। গত ১ দশক ধরে প্রায় ১ হাজার শিক্ষিত ও অশিক্ষিত নারী পুরুষ বেকারদের প্রশিক্ষন দিয়েছি এদেরমধ্যে অন্তত শতাধিক ব্যক্তি মৌচাষে সফলতা অর্জন করেছে। আমি সব সময় তাদের পাশে আছি এবং আগ্রহীদের উৎসাহ ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমরা যারা আধুনিক কৃষির সাথে আছি অবশ্যই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখব। দেশের সকল মৌচাষী ও অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করছে  এ সম্মাননা তাদের জন্য।

 

 

মারাত্মক হুমকির মুখে জীব বৈচিত্র ও মৎস্য সম্পদ

সুন্দরবনে প্রজনন মৌসুমেও বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রজনন মৌসুমেও পূর্ব ও পশ্চিম সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চলছে পরিবেশ বিধ্বংসী বিষ প্রয়োগে মাছ শিকার। এতে বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। আর জেলে নামক এক শ্রেণীর দূর্বৃত্তদের এ কাজে সহযোগীতা করছেন বনবিভাগের দূর্নীতিবাজ কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। ফলে প্রজনন মৌসুমে সুন্দরবনে মাছ ধরা পাশ পারমিট বন্দ রাখা শুধু কাগজ কলমে সীমাবন্ধ থাকছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে, সুন্দবনের ৩১ শতাংশ জায়গা জুড়ে রয়েছে জলাভূমি। বিপুল প্রাকৃতিক সম্পদের বৃহৎ অংশ জুড়ে রয়েছে মৎস্য সম্পদ। জালের মত ছড়িয়ে রয়েছে ৪৫০ নদ-নদী। আর এই নদ-নদীতে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ। এর মধ্যে ২৬ প্রজাতির চিংড়ি, ১৩ প্রজাতির কাঁকড়াসহ অসংখ্য জলজ প্রানী। সরকার প্রতি বৎসর এই মৎস্য সম্পদ থেকে বিপুল পরিমান রাজস্ব আয় করে থাকেন। বর্তমান সুন্দরবনে চলছে মাছের প্রধান প্রজনন মৌসুম। এ জন্য জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস বনে মাছ শিকারে নিষেধাজ্ঞা এবং জেলেদের পাশ পারমিট বন্দ রয়েছে। কিন্তু কিছু জেলে নামক দূর্বৃত্তরা কম পরিশ্রমে অধিক মুনাফার আশায় অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করছেন। আর বনের অভ্যন্তরে প্রতিটি খালে ও নদীতে পরিবেশ বিধ্বংসী বিষ প্রয়োগে করছেন মাছ শিকার। এমনকি মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে খ্যাত নিষিদ্ধ খালেও। আর তাদের এ কাজে প্রতিরোধ না করে আর্থিক চুক্তিতে সহযোগীতা করছেন বনবিভাগের দূর্নীতিবাজ কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী। বন সংলগ্ন এলাকার ঐ দূর্বৃত্তদের সঙ্গে কথিত কর্মকর্তা ও কর্মচারীর গভীর সখ্যতা এবং সহায়তার ফলে মাছের প্রজনন মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। জানা গেছে মধ্য ভাটার সময় খালের গোড়ায় জাল পেতে খালের আগায় বিষ দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যে মাছগুলো ছটফট করতে করতে দূর্বল হয়ে ভাসতে ভাসতে জালে এসে আটকা পড়ে। এ কাজে সাধারণত ভারতীয় অবৈধ রিপকট, ক্যারাটে, হিলডন, ওস্তাদ ও বিষ পাউডারসহ বিভিন্ন বিষ ব্যবহার করা হয়ে থাকে। এতে একদিকে যেমন বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা ধ্বংস হচ্ছে অন্যদিকে বিষ মিশ্রিত পানি পান করে বাঘ, হরিণসহ বনের নানা বন্য প্রানীও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আবার ঐ বিষ মিশ্রিত মাছ খেয়ে জনসাধারণ পেটের পীড়াসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযানে দুই একজন দূর্বৃত্ত বিষসহ হাতে নাতে আটক হলেও কখনো নেমে নেই এ কাজ। আর এতে মহা বিপাকে পড়েছেন বৈধ ভাবে মাছ শিকার করে এমন সব জেলেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলেরা জানান, পূর্ব বনবিভাগের ভদ্রা নদী, কোড়ামারী, টেংরামারী, বাইনতলা, মনসা, ছোট জোংড়া, ঝনঝনিয়া, কুদিখালী ও কালির খালসহ বিভিন্ন খালে বন সংলগ্ন এলাকার অসাধু জেলে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে। প্রতি অমাবস্যা ও পূর্নিমার গোনে নৌকা প্রতি উৎকোচ নিয়ে এ কাজে সহযোগীতা করেন বনবিভাগের দূর্নীতিবাজ কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী বলে তারা জানান।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা বলেন, চোরের কাজ চুরি করা আর আমাদের কাজ পাহারা দেওয়া। তারপরও গত আড়াই মাসে পাশ পারমিট বন্দের সময়ে জেলেদের জাল, নৌকাসহ সরমঞ্জাদি জব্দ করে মোট ১৪টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজন জেলেকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

উপজেলার বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় জানান, সুন্দরবন এবং বনের জীব বৈচিত্র রক্ষা করতে হলে বনবিভাগকে আরো অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। প্রথমে বনের বিভিন্ন নদী, খাল এবং নিষিদ্ধ এলাকায় বিষ প্রয়োগে মাছ শিকার বন্দো করতে হবে। এ ছাড়াও বাঘ, হরিণসহ বিভিন্ন বণ্যপ্রাণী শিকারও। অপরাধ মূলক কর্মকান্ডে যে সব জেলে জড়িত তাদের কঠোর ভাবে বনে নিষিদ্ধ করতে হবে। তবে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান অথবা ভাতার আওতায় আনতে হবে। আর ওই অবৈধ শিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। তাহলে সুন্দরবনের পরিবেশ ফিরে আসবে এবং বনের জীববৈচিত্র রক্ষা পাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেব বালা বলেন, বিষ মিশ্রিত মাছ খেলে সাধারণত মানুষের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্থ হতে পারে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে এক সময়ে কিডনি ও লিভার নষ্ট হয়ে মারা যায়। বিষ মিশ্রিত পানি খেলে বিভিন্ন প্রাণীরও একই সমস্যা হতে পারে।

এবিষয়ে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, যে খালে বা জলাশয় বিষ প্রয়োগ করা হয় কমপক্ষে ২৫ থেকে ৩০ দিনের মধ্যে সেখানে কোন মাছ প্রবেশ করতে পারে না। ফলে মাছের স্বাভাবিক প্রজনন কার্যক্রম চরম ভাবে ব্যাহত হয়। তা ছাড়া মৎস্য অধিদপ্তর, বনবিভাগ, কোষ্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করলে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার বন্দ হবে এবং প্রাকৃতিক এই মৎস্য ভান্ডার রক্ষা হবে বলে তিনি মনে করেন।

এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানাদেব বলেন, এ পর্যন্ত অনেক জেলের নৌকা, মাছ ও বিষসহ জব্দ করা হয়েছে। এঘটনায় অসংখ্য জেলেকেও আটক করে মামলা দিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। তা ছাড়া যে সব কর্মকর্তা ও কর্মচারী এর সঙে জড়িত প্রমান পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

খুলনা ১ আসনে আ‘লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫টায় দাকোপ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিনয় কৃষ্ণ রায় ব্যক্তিগত পরিচয়ের তুলে ধরে বলেন, খুলনা মজিদ মেমোরিয়াল সরকারী সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সাল থেকে দাকোপ উপজেলা ছাত্রলীগের সভাপতি, খুলনা জেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে তিনি জাতীর জনকের নেতৃত্বে ছাত্র রাজনীতিতে বিশেষ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে তিনি দাকোপ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং টানা দ্বিতীয় বার সাধারণ সম্পাদকের এবং ৬ বার উপজেলার ২ নম্বর দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ১৯৮৫ সালে প্রথম অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বলেন আওয়ামীলীগ বিরোধীদলে থাকা অবস্থায় দলের বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছেন। এ ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক, বিভিন্ন স্কুল ও কলেজ কমিটির সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন এবং উপজেলা পুলিশিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। তার স্বর্গীয় পিতামহ ও স্বর্গীয় পিতা অতুল কৃষ্ণ রায় দাকোপ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেন সেই ছাত্র রাজনীতি থেকে অদ্যবধী পর্যন্ত আমি আ‘লীগ এবং নৌকার পক্ষে সকল পর্যায়ের নির্বাচনে দলের বিজয়ের জন্য এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগে উপজেলা বাসীর পাশে থেকে তাদের আস্থা অর্জনে কাজ করেছি। তিনি জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন এবং অবহেলিত দাকোপের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে দীর্ঘ পথ চলায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি আমার ত্যাগ ও আনুগত্যের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে আগামীতে মনোনয়ন দেবে বলে আমি প্রত্যাশা করি। সর্বপরী তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে যে কোন পরিস্থিতিতে ব্যক্তি নয়, নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গিকারের কথা বলেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামীলীগনেতা ও দাকোপ ইউনিয়ন সভাপতি অধ্যাপক সুপদ রায়, ইউনিয়ন আ’লীগনেতা ও ইউপি সদস্য সুব্রত কুমার মন্ডল, প্রনব কান্তি মৃধা, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চন্দন মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জয় কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

 

 

রামপাল উপজেলা বিএনপির ৪ নেতার উচ্চ আদালতে জামিন লাভ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

গত ২৭ জুলাই নাশকতার অভিযোগে গ্রেফতার ৪ নেতা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। সোমবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় হাইকোর্টের একটি বেঞ্চ থেকে তারা জামিন পান। জামিনপ্রাপ্তরা  হলেন, হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার মুজিবর রহমান বাবুল, যুবদল নেতা কাদের মোল্লা, যুবদল নেতা হেমায়েত শেখ ও সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির সাগর। নেতৃবৃন্দের জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন। নেতৃবৃন্দের জামিন লাভে স্বস্তি প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি জামিনের জন্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাবের মশারি বিতরণ

তামিম আহমেদ মনির

যশোরের অভয়নগরে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেই ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাব অব নওয়াপাড়া উপজেলার ২শ অস্বচ্ছল পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। 

সোমবার (১৪ আগস্ট) সকালে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে  মশারি বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব নওয়াপাড়া’র প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রোগ্রাম চেয়ার নূরে আলম পাটোয়ারী বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, অধ্যক্ষ রবিউল হাসান, রবিউল ইসলাম, বিএম আব্দুস সালাম, দীপক কুমার সাহা, বিশ্বজিৎ ঘোষ, শাহিন হোসেন প্রমুখ।

এ ব্যাপারে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত এলাকা হিসেবে অভয়নগর উপজেলায় অস্বচ্ছল পরিবারগুলো ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। তাদের কথা চিন্তা করে রোটারি ক্লাব মশারি বিতরণের আয়োজন করেছে। বাছাইকৃত দুইশ পরিবারের মাঝে একটি করে নতুন মশারি বিতরণ করা হয়েছে। যে মশারি ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে।

 

মোংলায় পূর্ব শক্রুতা জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কৃষকলীগ নেতাসহ গুরুতর জখম ৩

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কৃষকলীগ নেতা ও ব্যবসায়ী শাহিনসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এজাহারের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

অভিযোগের বিবরণ ও আহতদের পরিবার জানান, পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা শাহিন হাওলাদারের (৪৮) সাথে একই এলাকার হারুন অর রশিদ খলিফার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক শক্রুতা/বিরোধ চলে আসছিল। পূর্বের সেই শক্রুতার জেরে হারুন অর রশিদ খলিফা (৫২), তার ভাই মামুন খলিফা (৪৫) ও ছেলে রনি খলিফা (২২) এবং হৃদয় খলিফা (২৫)সহ আরো ৪/৫জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে মামার ঘাটের বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী এবং উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহিন হাওলাদারের দোকানে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা দোকানে থাকা শাহিন হাওলাদার (৪৮), তার ছেলে সাদনান তাওহিদ বুলবুল (১৯) ও শ্যালক আজম হাওলাদারকে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী শাহিন হাওলাদার বলেন, পূর্ব শক্রুতার জের ধরে হারুন অর রশিদ খলিফা গং তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিটসহ দোকানের দুইটি ক্যাশে থাকা নগদ ৮লাখ ৪০হাজার টাকা ও ২৫হাজার টাকা মূল্যের কয়েকটি মোবাইল ফোন লুটে নিয়ে যান।

 

এ ঘটনার বিষয়ে হারুন অর রশিদ খলিফা বলেন, আমি কিংবা আমরা কেউই শাহিন হাওলাদারের উপর কোন হামলা করিনি, আর দোকানের টাকা—পয়সাও নিইনি। বরং শাহিনই আমাদের উপর হামলা চালিয়েছেন বলে দাবী করেছেন তিনি।

 

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মামার ঘাটের ব্যবসায়ী শাহিন হাওলাদারের ছেলে সাদনান তাওহিদ বুলবুল সোমবার বিকেলে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ এজাহারের তদন্ত সাপেক্ষে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

 

রামপালে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ৮ নেতা গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে বিএনপি ও জামায়াতের ৮ জন নেতাকর্মী কে আটক করেছে।

রবিবার (১৩ আগষ্ট) রাতে ভাগা বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২ টি অবিষ্ফোরিত ককটেল, বিষ্ফোরিত ককটেলের ৭ টি জালের কাঠি, ৮টি লোহার রড, ১৩ টি লাঠি ও হাসুয়া উদ্ধার কার হয়েছে। রামপাল থানা পুলিশের এসআই শেখ মো. আসগর আলী বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার শোলাকুড়া গ্রামের গাজী মাহাবুব আলমের পুত্র গাজী আরাফাত আলম (৩৫), কাশিপুর গ্রামের আমজাদ আলীর পুত্র তারিকুল ইসলাম (৪৬), সোনাকুড় গ্রামের এজাহার উদ্দিনের পুত্র মো. আলমগির হোসেন (৪৮), গৌরম্ভা গ্রামের মৃত রশিদ আকুন্জীর পুত্র মো. মাহাফুজ আকুন্জী (৪৫), বর্ণি গ্রামের মৃত শেখ মহিউদ্দিনের পুত্র শেখ খবির উদ্দিন (৫২), কদমদী গ্রামের মতলুব হোসাইনের পুত্র মোস্তাফিজুর রহমান (৪২), বারুইপাড়া গ্রামের মৃত আলম মোল্লার পুত্র মোল্লা আ. রাজ্জাক (৫৮) ও বাশতলী গ্রামের হাজি হাবিবুল্লাহর পুত্র মো. জুলফিকার আলী (৪৫)। আটককৃতদের ৭ জন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যয়ের নেতা ও বাকী আমামী মাহাফুজ আকুন্জী গৌরম্ভা ইউনিয়ন বিএনপির নেতা বলে জানা গেছে।

 

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, রবিবার (১৩ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় ভাগা বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসামীরা জড়ো হয়। তারা নাশকতা সৃষ্টির যড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালোনোর উদ্দেশ্যে সমবেত হওয়া সহ বিস্ফোরক পদার্থ মজুত করা, হেফাজতে রাখা ও বিস্ফোরন ঘটানো সহ সহায়তা করার অপরাধে ওই সময় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় অন্য আসামীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় রামপাল থানায় ১৮ জনসহ আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামিদের আটকের জোর চেষ্টা চলছে। আটককৃতদের সোমবার (১৪ আগষ্ট) দুপুর ৩ টায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

চুয়াডাঙ্গায় জেলা হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায়  জাতির সম্মুখে ‘রাজনৈতিক সহিংসতা, ধর্মের অপব্যবহার ও বৈদেশিক হস্তক্ষেপ থেকে দেশকে নিরাপদ রাখার জন্য করণীয়’ শীর্ষক প্রস্তাবনা তুলে ধরার উদ্দেশ্যে জেলা হেযবুত তওহীদ সংবাদ সম্মেলন করেছে।

 সোমবার সকাল ১০টায় হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন— সংগঠনটির জেলা সভাপতি জসেব উদ্দিন। প্রথমেই তিনি উপস্থিত সকল সংবাদকর্মীদের  শুভেচ্ছা জানিয়ে হেযবুত তওহীদের পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন।

মূল বক্তব্যে তিনি বলেন, ‘আজ দেশময় চলছে রাজনৈতিক অস্থিরতা। প্রতি ৫ বছর পর পর এই অবস্থার সম্মুখীন হই আমরা। এই রাজনৈতিক অস্থিরতার সূত্র ধরে যেভাবে পরাশক্তিধর রাষ্ট্রগুলি আমাদের উপর খবরদারি করে যাচ্ছে, তাতে আশঙ্কা হচ্ছে বাংলাদেশ তাদের টানাটানিতে চরম কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। গত দুই দশকে বহু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে আমরা এভাবেই পাশ্চাত্যের পরাশক্তিগুলোর হস্তক্ষেপের ফলে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছি। আমরা আরো দেখেছি কীভাবে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী তাদের পেশিশক্তি প্রদর্শন করে, ধর্মকে ব্যবহার করে চলে অপরাজনীতি, রমরমা ধর্মব্যবসা, গুজব ও হুজুগনির্ভর ধর্মীয় উন্মাদনা। কিন্তু শান্তিকামী মানুষ স্থিতিশীল পরিবেশ ও শান্তি চান, কিন্তু তারা ঐক্যবদ্ধ নন। এ কারণে কোনো সংকটের স্থায়ী সমাধানেই তারা পৌঁছতে পারেন না। কীভাবে তারা ঐক্যবদ্ধ হতে পারেন সেই পথটি আমরা নানা মাধ্যমে জাতির সামনে তুলে ধরছি।

ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় তিন শতাব্দি আগে যখন আমাদের এই উপমহাদেশ ব্রিটিশের উপনিবেশে পরিণত হয় তখন তারা মুসলিম জনগোষ্ঠীকে স্থায়িভাবে পদানত করে রাখার পরিকল্পনা করে। জাতি যেন কোনোদিন ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য তারা পরিকল্পিতভাবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাসহ নানামুখী শিক্ষাব্যবস্থা চালু করে। এবং তারা এমন একটি রাজনৈতিক সিস্টেম আমাদের দিয়ে যায় যার চর্চা করে আমরা সহিংসতায় লিপ্ত থাকি। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ব্রিটিশদের চাওয়া পালন করে চলেছি এবং তার ফল ভোগ করছি।

এ অবস্থায় সামাজিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে, দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। দিনকে দিন সামাজিক অপরাধ, নিরাপত্তাহীনতা আরো বাড়বে, বৈদেশিক নির্ভরশীলতা ও খবরদারি আরও বাড়বে। এখন আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আমাদেরকেও আফগানিস্তান, সিরিয়া, ইরাকের পরিণাম ভোগ করতে হবে।

দেশকে অনিবার্য ধ্বংস থেকে বাঁচাতে হলে আমাদেরকে অনুধাবন করতে হবে যে, আমরা আল্লাহর দেখানো সহজ—সরল পথ থেকে বিচ্যুত হয়েছি, সত্যদীন ত্যাগ করেছি। তাই আমাদেরকে আবার সেই তওহীদ ভিত্তিক সত্যদীন, জীবনব্যবস্থা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর রসুল (সা.) যেভাবে জাতিটিকে কলেমা—তওহীদের ভিত্তিতে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকেও সমস্ত ভেদাভেদ ভুলে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলী, মেহেরপুর জেলা সভাপতি শরীফুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা সাধারন সম্পাদক মোঃ আব্দুল গাফ্ফার

 জাফরপুর  সভাপতি মো আবু হাসান সম্মেলনটির সঞ্চালনা করেন— হেযবুত তওহীদের খুলনা —২ এর বিভাগীয় দপ্তর সমন্বয়কারী শাহারুল ইসলাম।

 

সাতক্ষীরা কালেক্টরেট পার্কে ভেষজ উদ্ভিদের চারা রোপণ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা কালেক্টরেট পার্কে ভেষজ উদ্ভিদের চারা রোপণ করলেন বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ। রবিবার ১৩ই আগষ্ট সকালে সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয়ে আগমন করেন বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ। তিনি এ আগমন উপলক্ষ্যে কালেক্টরেট পার্কে ভেষজ উদ্ভিদের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) মাশরুবা ফেরদৌস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

 

রামপালে তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের  রামপালে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে উপজেলা ছাত্রদল মশাল মিছিল বের করে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবির নেতৃত্বে মশাল মিছিলটি বের করা হয়। রবিবার (১৩ আগষ্ট) সন্ধা সাড়ে ৭ টায় মিছিলটি ফয়লাহাট চৌরাস্তা থেকে শুরু হয়ে রনশেন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তারা বলেন দুদকের দেওয়া ফরমেয়াশি রায় তারা মানেন না, অবিলম্বে এ রায় বাতিল করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তাগণ আরও বলেন, মিথ্যা মামলায় তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনে রামপাল উপজেলা ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে বলে দ্যর্থহীনভাবে জানান।

 

 

 

রেলসেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি উহুইউন এইচপোই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি উহুইউন এইচপোই। সোমবার বেলা ১১টায় বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি। এরপর জাহাজটি হতে দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। বিদেশী জাহাজ হতে খালাসের সাথে সাথেই এ সকল নির্মাণ সামগ্রী (বিভিন্ন ধরণের মালামাল) নৌযানে (বার্জ) করে নদীপথে নেয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

 

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার অপারেশন ম্যানেজার মোঃ শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি এম,ভি উহুইউন এইচপোই। এ জাহাজটি সোমবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১হাজার ৭শ ১৭দশমিক ৫৫মেট্টিক টন ওজনের ১শ ৯৪প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ১টা থেকে এ জাহাজটি  হতে এ পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই এসকল মালামাল নৌযানে করে নদীপথে নেয়া হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানিয়েছেন শিপিং এজেন্টের এ কর্মকর্তা।

 

উল্লেখ্য, এর আগে গত ১৭মে এম,ভি সান ইউনিটি, ৫মার্চ এম,ভি হাইডং-০৯ ও ২১ফেব্রুয়ারী এম,ভি জুপিটার ও ৪জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

 

র‌্যাবের অভিয়ানে আসাবুর বাহিনীর প্রধানসহ ৮ বনদস্যু অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুরসহ ৮জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে র‌্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৬-এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযান চালানো হয়। দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) ও শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি। পরে দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

 

নগরীতে পুলিশ, ডিবি ও র‌্যাবকে হুমকিদাতা যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নগরীতে পুলিশ, ডিবি ও র‌্যাবকে হুমকিদাতা অস্ত্রধারী যুবক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১পিস্তল, ১টি ম্যাগাজিন, ১রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

কেএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, টিকটকের ভিডিওতে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ, ডিবি ও র‌্যাবকে হুমকি দেয় রাশেদ খান (৩৪)। গত রাতে তাকে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার রাশেদ খান গোপালগঞ্জের কাঠিবাজার দত্তডাঙ্গা এলাকার মো. জাহাঙ্গীর খাঁর ছেলে; নগরীর হরিণটানার খানজাহান নগর শাহ্ শিরিন রোডস্থ জেসমিন আক্তার আঁখির বাড়ির ভাড়াটিয়া। আসামীর বিরুদ্ধে অস্ত্র সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৫। ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি মামলা রুজু রয়েছে, যার মধ্যে ০১ টি খুন মামলা, ০১ টি দ্রুত বিচার আইনে মামলা, ০১ টি মাদকদ্রব্য আইনে মামলা এবং ০১ টি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে। গ্রেপ্তারকৃত আসামী ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ, ডিবি ও র‌্যাবকে গালিগালাজ ও হেয়প্রতিপন্ন করে একটি ভিডিও বিভিন্ন ব্যক্তির নিকট পাঠায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

নগরীতে ডিবির অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নগরীর খুলনা থানাধীন নিরালা মোড়ে অভিযান চালিয়ে ভূয়া ডিবির পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১২ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজ হলেন খুলনা জেলার রূপসা থানার

বেলফুলিয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. আল-আমিন শেখ (৩৪)।

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, খুলনা মহানগর এলাকায় ডিবির ওসি আল-মামুন এবং ডিবির এসআই/আকবর ভূয়া পরিচয় দানকারী ব্যক্তি নগরীর সিএনজি, ইজিবাইক, রিক্সার পিছনে এবং দোকানের বিলবোর্ডে থাকা মোবাইল নম্বর সংগ্রহ করে ইজিবাইক ও রিক্সার মালিকের নিকট ফোন করে জানায় যে, “আমি ডিবির ওসি আল-মামুন বলছি। আপনার ড্রাইভার মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ড্রাইভারের নামে মামলা হবে। আপনার গাড়ী নিতে চাইলে আমার মোবাইল (০১৯৮১-৯৪৭৪৬২) নম্বরে আগে টাকা বিকাশ করে, পরে ডিবি অফিসে যোগাযোগ করেন।” একইভাবে উক্ত প্রতারক বিভিন্ন বাজার মালিক সমিতির সভাপতি/সম্পাদক পরিচয় দিয়ে জরুরী প্রয়োজনের কথা বলে বিকাশের দোকান মালিকের কাছে ফোন করে  ৪০০০/৫০০০ টাকা ছাড়াও বিভিন্ন অংকের টাকা বিকাশ করতে বলে। এইভাবে উক্ত প্রতারক গত ২ বছর যাবৎ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, ইজিবাইক, রিক্সা পিছনে এবং দোকানের বিলবোর্ডে থাকা মোবাইল নাম্বার সংগ্রহ করে মালিকদের ফোন দিয়ে ভূয়া ডিবির ওসি/এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবী করে আসছিল।

ইজিবাইক মালিক মিলন হাওলাদারের অভিযোগের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুলনা থানাধীন নিরালা মোড় হতে ২টি মোবাইল ফোনসহ আল-আমিন শেখকে গ্রেপ্তার করা হয়।

 

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০  পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর দৌলতপুর পাবলা দফাদার পাড়ার আব্দুল্লাহ আল মামুন এর ছেলে মো. জাবের আল মামুন (১৭) ও চট্টগ্রাম জেলার খুলশী থানার  আমবাগান ২নং রোডের আব্দুল হালিমের ছেলে তোফায়েল আহম্মদ (৪৪)।

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  ২টি মাদক মামলা রজু করা হয়েছে।

 

 

এডিস মশার উৎপাত বেড়েছেÑনগরবাসীকে অধিক সতর্কতার আহ্বান ওয়ার্কার্স পার্টির

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আজ বিবৃতিতে বলা হয়, এডিস মশার উৎপাত বেড়েছে বহুগুণ।এর থেকে রক্ষা পেতে নগরবাসীকে অধিক সতর্কতার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজধানীসহ সর্বত্র ডেঙ্গু রুগীর সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, বর্তমানে খুলনায় প্রতিদিনই ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছে। এর থেকে রক্ষা পেতে নগরবাসী আরও সতর্ক হতে হবে। বাড়ি বা বাসার আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে শিশুদের দিকে নজর দিতে হবে। শিশুদেরকে মশারির মধ্যে রাখতে হবে। অন্যদিকে এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনকে প্রতিদিন সর্বত্র হগার মেশিনে স্প্রে করতে হবে। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান কমরেড ফারুক মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণকান্তি ঘোষ প্রমুখ।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ারদার, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদ্দাম, বিএল কলেজ শাখার আহ্বায়ক শুভঙ্কর সানা শুভ, যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর মণ্ডল।

 

 

বঙ্গবন্ধু’র ভাষ্কর্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের মোবাতিবাতি প্রজ্জ্বলন

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবের বঙ্গবন্ধু’র ভাষ্কর্যে  মোবাতিবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। তিনব্যাপী কর্মসূচির অংশহিসেবে শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতাসহ সকল শহীদদের স্মরণে এ মোবাতিবাতি প্রজ্জ্বলন করা হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর নেতৃত্বে এ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, বিএফইউজে’র নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, ইউনিয়নের সদস্য আল মাহমুদ প্রিন্স, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, সোহেল মাহমুদ, পলাশ দত্ত, বিংটন মন্ডল, খন্দকার মোঃ কবিরুজ্জামান বাপ্পী, পলাশ চন্দ্র ঢালী, এসএম বাহাউদ্দিন, সাগর সরকার, তুফান গাইন, বিধান রায়, গোলাম রসুল, সামছুন্নাহার মেঘলা, ইকরাম হোসেন লিপু, মোশারেফ আলী সোহেল প্রমুখ।

 

দাকোপের কৈলাশগঞ্জের হরিণটানা, বোর্টবাড়ি রাস্তা খুঁড়ে ফেলে রাখায় অবর্ণনীয় জনদুর্ভোগে গ্রামবাসী 

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা, ধোপাধি, বোর্টবাড়িতে এক কিলোমিটার রাস্তা খুঁড়ে বালি দেওয়ার পর কাজ ফেলে রাখায় অবর্ণনীয় জনদুর্ভোগে পড়েছে গ্রামবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা আর চরম উদাসীনতায় দুর্ভোগে পড়েছে সড়কের আশপাশ গ্রামের মানুষ। রাস্তার দুই পাশে উচু করে মাটি রাখাায় বৃস্টি হলে পানিতে রাস্তা তলিযে যায়। কদিনের ভারী বৃষ্টিতে জনদুর্ভোগের সীমা নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকান্ডে হাজার হাজার মানুষের চলাচলসহ স্কুলগামী শিশুরা পড়েছে চরম বিড়ম্বনায়।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের পল্লী উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধি ব্রিজ থেকে বোটবাড়ি ব্রিজ, চিত্ত বাবুর ব্রিজ, মাতৃমন্দির স্কুলের ব্রিজ এদিকে গোলের খালের ব্রিজ হতে সুরেনবাবুর বাড়ির সামনে দিয়ে মসজিদ, মাদ্রাসার সামনে দিয়ে ধোপাধি স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার পিচের রাস্তা উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্ধ হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার ২০২২ সালের ৩০ জুন  কার্যাদেশ পান। ৭ জুলাই রাস্তার ইট তুলে বালি ভরাটের জন্য খননকাজ শুরু করেন। অল্প সময়ে খনন কাজ শেষ হলেও বালি ভরাট না করে প্রায় ৬ মাস ফেলে রাখেন। স্থানীয়দের চাপে বালি ভরাট কাজ শুরু করলেও শেষ না করেই  ফেলে রেখেছে ঠিকাদার। বৃষ্টির মৌসুমে খুঁড়ে রাখা মাটি ও বালি মিশে রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। মাদ্রাসা ও স্কুলগামী শিশুসহ গ্রামের হাজার হাজার মানুষের চলাচল করতে চরম  বিড়ম্বানায় পড়তে হচ্ছে। গত মে মাসের ৩০ তারিখ কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। গোলের খাল মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন  বলেন, এক বছর পার হয়ে গেল, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে ফেলে রাখায় গ্রামের মানুষের চলাচলে খুব সমস্যা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য সুবেন্দ্রনাথ বুলু রপ্তান বলেন, রাস্তা খুঁড়ে রাখার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। আমি ঠিকাদারকে কয়েকবার বলেছি দ্রুত কাজটি শেষ করার জন্য কিন্তু এখন ঠিকাদারের কোনো খোঁজ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান  জানান, কাজটি একজনকে সাবকন্ট্রাকে দিয়েছিলাম। সে কাজটি না করে ফেলে রেখেছে। বিষয়টি আমি জেনেছি। তার সঙ্গে যোগাযোগ করে কাজটি দ্রুত শুরু করার চেষ্টা করছি। উপজেলা প্রকৌশলী  জানান, ঠিকাদারকে বারবার তাগাদা দিয়ে কাজ করাতে পারছি না। কয়েকবার তাদের চিঠি দিয়েছি। তারপরও তারা কাজ করছে না। ইতিমধ্যে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কার্যাদেশ বাতিল ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি পাঠিয়েছি।

তবে এলাকাবাসী অবহেলিত কাঁচা রাস্তাটিতে পিচের রাস্তা করে চলাচলের উপযোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন করা হবে। সকাল ০৮.৪৫টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে অডিটরিয়ামে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯.১৫টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ ‘বঙ্গবন্ধু চত্ত্বর’-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। অডিটরিয়ামে সকাল ১০টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ১০:১০ টায় প্রামান্যচিত্র প্রদর্শনী ও সাড়ে ১০টায় আলোচনা সভা এবং বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

 

 

নগরঘাট ফেরি ঘাটে অতিরিক্ত টোল আদায়, অভিযোগের পরও নিশ্চুপ সড়ক বিভাগ

দিঘলিয়া প্রতিনিধিঃ

দূর্নীতি  অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় চলছে , সড়ক বিভাগ, খুলনার অধীন দিঘলিয়া-(রেলিগেট) – আড়ুয়া- গাজীরহাট – তেরখাদা সড়কের নগরঘাটা ফেরীঘাট ।  পারাপারকারী যানবাহন হতে রশিদ ছাড়া জোর পূর্বক ভাবে অতিরিক্ত টোল আদায় কোনভাবে বন্ধ হচ্ছে না। একাধিক অভিযোগের পরেও নিশ্চুপ সড়ক বিভাগ।

 

উভায় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা থাকলেও দেখা যায়নি। অতিরিক্ত টোল বন্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। একাধিকবার অভিযোগ দিয়েও ভুক্তভোগীরা কোন প্রতিকার পাচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদকের ও ভোক্তা অধিকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। টোল আদায়ের জন্য মেসার্স ফারদিন ষ্টোন বাজার নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা প্রদান করা হয় যার প্রোঃ মোঃ ফিরোজ মোল্লা। ইজারা প্রাপ্তির পর থেকে রশিদ ছাড়া জোর পূর্বক ভাবে অতিরিক্ত টোল আদায় করছে। ফেরীসহ উভায় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা থাকলেও দেখা যায়নি।

 

সরেজমিনে গিয়ে জানাযায়, সড়ক ও জনপথের অধিদপ্তরাধীন নগরঘাটা ফেরীঘাটের ইজারাদার ফিরোজ মোল্লা ফেরীর পারাপারকৃত যানবাহন থেকে জোর পূর্বক অতিরিক্ত টোল আদায় করছে, টোলের রশিদ চাইলে হুমকি- ধামকি প্রদান করেন। ফেরীসহ উভয় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা থাকলেও তা  দেখাযায়নি। টোলের তালিকা অনুযায়ী ভাড়া  হেভী ট্রাক (বোঝাই/খালি)  ১০০ টাকা ,মিডিয়াম ট্রাক ৫০ টাকা, বড় বাস ৪৫ টাকা, মিনি ট্রাক ৩ টন পর্যন্ত লোড ধারন সক্ষম ৪০ টাকা, পাওয়ার ট্রিলার / ট্রাক্টর ৩০ টাকা, মাইক্রো বাস ২০ টাক, পিকআপ,প্রাইভেই জীপ ২০ টাকা, অটো টেম্পো, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ব্যাটারী চালিত ৩ চাকার যান ৫ টাকা ইজারা প্রদানকৃত সড়ক বিভাগের তালিকা অনুযায়ী  ভাড়া  নেওয়ার কথা থাকলেও সে নির্দেশনাকে বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে ইজারাদার ফিরোজ মোল্লা ভয়ভীতি প্রদর্শন করে  হেভী ট্রাক (বোঝাই/খালি)  ৯০০ টাকা ,মিডিয়াম ট্রাক ৫০০ টাকা, বড় বাস ১২০০ টাকা, মিনি ট্রাক ৩ টন পর্যন্ত লোড ধারন সক্ষম ৮০০ টাকা, পাওয়ার ট্রিলার / ট্রাক্টর ৪০০ টাকা, মাইক্রো বাস ৫০০ টাক, পিকআপ,প্রাইভেই জীপ ৪০০ টাকা, অটো টেম্পো, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ব্যাটারী চালিত ৩ চাকার যান ৪০ টাকা অতিরিক্ত  কয়েক গুণ বেশি টাকা উত্তলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু অতিরিক্ত ফেরীর টোল উত্তলন নয় তার নিয়োজিত লোকজন অবৈধ ভাবে  নগরঘাটের  রেলিগেট পাড়ে ফেরী ও নৌকায় পারাপার কৃত মালামালের গাড়ি থেকে জোর করে  পুনরায় টোল উত্তলন করছে ফেরীর ইজারাদার ফিরোজ মোল্লার নির্দেশে। ফেরীতে পারাপারকৃত মালামালের গাড়ি ও যানবাহন থেকে টোল উত্তলন বন্ধ ও ইজারা বাতিলসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন  ভুক্তভোগীরা । একাধিক অভিযোগের পরেও সড়কের নির্বাহী প্রকৌশলী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন ,অভিযোগ পেয়ে  ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ।তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ফেরিঘাটের বিভিন্ন অনিয়মের বিষয়  উল্লেখ করেছেন। আমি গতকাল রবিবার  সরেজমিনে গিয়ে  ইজারাদারকে মৌখিকভাবে সতর্ক করেছি। তিনি আরো জানান খুলনা ৪  আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর কঠোর নির্দেশনা রয়েছে  অতিরিক্ত টোল সহ সকল অনিয়ম  বন্ধের। ভুক্তভোগীদের প্রশ্ন নগর ঘাটা ফেরিঘাটের ইজারাদার মোঃ ফিরোজ মোল্লার দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা থেকে কবে মুক্তি পাবেন তারা।

 

অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

 উপজেলা প্রতিনিধি

যশোরের শার্শায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শার্শা থানার এএসআই আল আমিন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মাঝেরপাড়া কোরবান ডাক্তারের বাগানের ভেতর এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে এসআই সিদ্ধার্থ, এসআই রাশেদ ও এএসআই আল আমিনসহ মাদক উদ্ধার অভিযানে ওই এলাকায় যান। এ সময় আল আমিন মাদক বেচাকেনার সময় কারবারি সাকিবকে আটক করেন। আটকের এক পর্যায়ে সাকিবের সঙ্গে এএসআই আল আমিন হাতাহাতি হয়। একপর্যায়ে সাকিব তার কাছে থাকা গাঁজা কাটা কাচি দিয়ে আল আমিন এর বাম পায়ের হাঁটু বরাবর আঘাত করে পালিয়ে যান। পরে পুলিশ আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনায় জড়িত মাদক কারবারি ইমরান হোসেন, ইকরামুল, সাকিব ও জাহাঙ্গীরসহ জড়িতদের আটকে অভিযান চলছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার বলেন, বিকেলে আহত অবস্থায় একজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে এবং হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে গেছে।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের একাধিক টিম মাদক কারবারিদের আটকে অভিযান চালাচ্ছে। আহত এএসআই সুস্থ আছেন।

 

মাগুরায় পাটের বাম্পার ফলন

নিজস্ব প্রতিনিধি

মাগুরায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে কোথাও, কোথাও পাট কেটে, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানো শুরু হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকার জলাশয়ে জাগ দেওয়া পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, পাট চাষের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় অনেক স্থানে চাষ কিছুটা দেরিতে শুরু হলেও ফলন ভালো হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকরাও খুশি। বর্তমানে জেলার কৃষকরা পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর জেলায় মোট ৩৫ হাজার ৪৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এরমধ্যে ২ হাজার ১৫০ হেক্টর বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) চাষ করা হয়েছে।

 

 

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা স্থানভেদে পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে-বাজারে বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও কোথাও দেখা গেছে, নারী-পুরুষের অংশগ্রহণে পাট ছাড়ানোর কাজ চলছে।

 

 

মাগুরা সদর উপজেলা নালিয়ার ডাঙ্গী গ্রামের শারীরিক প্রতিবন্ধকী কৃষক আক্কাস খান জানান, গত কয়েক বছর ধরে তিনি বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) এর আবাদ করছেন। এলাকার বেশির ভাগ কৃষক এবারও চাষ করেছেন উচ্চ ফলনশীল রবি- জাতের পাট। এ বছর নালিয়ার ডাঙ্গী গ্রামে ৩’শ বিঘা জমিতে এ পাটের চাষ করা হয়েছে। উন্নত আঁশ বিশিষ্ট এ পাট অধিকতর উজ্জল এবং শক্ত। প্রচলিত জাতের তুলনায় এ জাতের গাছ কিছুটা লম্বা হয়। উৎপাদন ভালো হওয়ায় আগামীতে রবি-১ জাতের পাটের চাষ আরো বাড়বে বলে জানান এই কৃষক।

 

 

জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বৈখালি গ্রামের কৃষক অরূপ কুমার বিশ্বাস জানান, তিনি ৫০ শতক জমিতে এ পাটের চাষ করেছেন। যেখান থেকে পাওয়া গেছে ১৫ মণ পাট। আবাদ থেকে উৎপাদন পর্যন্ত সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। দাম আশানুরূপ হলে বিক্রি করে লাভবান হবেন বলে তিনি আশা করছেন।

 

 

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, শুরুতে অনাবৃষ্টি থাকায় পাটের চাষাবাদ একটু দেরিতে হয়েছে। তবে ফলন ভালো হয়েছে। এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট জাগ দিতে কৃষকরা কিছুটা অসুবিধায় পড়েছেন। পাট চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। আশা করছি পাটের ভালো দাম পেলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন কৃষকরা।

 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে খুবি শীর্ষ স্থানে, ১০১১ জনের ভর্তি সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থানে অবস্থান করছে। সকল প্রকার কোটাসহ মোট ১১০৯ আসনের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে ১০১১ জন শিক্ষার্থী। ২য় পর্যায়ের ভর্তির সময় বাকি আসন পূর্ণ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৪ আগস্ট (সোমবার) ভর্তি প্রক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৯ ডিসিপ্লিনে কোটাসহ মোট আসন ১১০৯ টি। আজ ভর্তি প্রক্রিয়া শেষে এ পর্যন্ত ১০১১ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে।

তিনি আরও জানান, গত ০৯ আগস্ট একাডেমিক কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি চলতি মাসেই ক্লাস শুরুর বিষয়টি সভায় উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে র‌্যাগিংয়ের শিকার না হয় সে বিষয়ে সকলকে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং র‌্যাগিং বিরোধী প্রচারণা বৃদ্ধির আহ্বান জানান।

 

যশোরে অস্ত্র গুলিসহ দুই সন্ত্রাসী আটক

শহিদুল ইসলাম দইচ যশোর।।

যশোরে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ মারুফ হোসেন সাগর (২৮)ও আনোয়ার হোসেন (৩৬)নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। ১৩ ই আগস্ট দিবাগত রাত সাড়ে দশটার দিকে যশোর শহরে তাড়াতাড়ি রায়পাড়া প্রাইমারি স্কুলের সামনে থেকে এই অস্তগুলি উদ্ধার করা হয়।

আটক মারুফ হোসেন সাগর যশোর শহরের চাচা চোরমারা দিঘীরপাড়ের আব্দুল আলিম ওরূফে ডেপ পকেটমারের ছেলে। আটক আনোয়ার হোসেন চাচা রায়পাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)ওসিরুপম কুমার সরকার  এক প্রেস  ব্রিফিং  বলেন, একটি চাঁদাবাজির ঘটনায় মারুফ ও আনোয়ারকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ একটি বিদেশী পিস্তল দুই রান গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।

 

দাকোপে স্বাস্থ্য বিধি পরিসেবার উন্নতির সভা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে স্থায়ী কমিটির কার্যকারিতা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে স্বাস্থ্য পুষ্টি ওস্বাস্থ্যবিধি পরিসেবার উন্নতির জন্য সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে নবযাত্রা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিফেন হেমবরম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, পানখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, বক্তব্য দেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনায়েত হোসেন, রবিউল ইসলাম, নারায়ণ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সুব্রত কুমার মন্ডল, সংরক্ষিত সদস্য লিপিকা রাণী মন্ডল, কনিকা রায়, রোমা রানী মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব গন উপস্থিত ছিলেন।

 

বন্ধের ১৬দিনের মাথায় ফের চালু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

কয়লা সংকটে বন্ধের ১৬দিনের মাথায় ফের চালু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। সোমবার বিকেল ৩টায় এ কেন্দ্রটিতে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদনের সাথে সাথেই  উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রীডে।কয়লা সংকটে গত ৩০জুলাই ভোরে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। এরপর ১৬দিনের মাথায় ১৪আগস্ট বিকেলে পুনরায় চালু হয় রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। ৩০জুলাই নিয়ে চালুর পর মোট ৭বার বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্র।

 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড’র (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) মোঃ আনোয়ার উল আজিম জানান, সোমবার (১৪আগস্ট) বিকেল ৩টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের। বিকেল থেকে উৎপাদন হচ্ছে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত এ বিদ্যুৎ ইতিমধ্যেই যুক্ত হয়েছে জাতীয় গ্রীডে। তিনি আরো বলেন, চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আরো দুইটি জাহাজ মোংলা বন্দরে আসার সিডিউল রয়েছে।

 

এদিকে ১৩আগস্ট ৩১হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসা বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেস হতে কয়লা খালাস, পরিবহণ ও সংরক্ষণের কাজ চলছে। কয়লা আসার সাথে সাথেই ফের চালু হয়েছে এ বিদ্যুৎ কেন্দ্রটি।

 

গত বছরের ১৭ডিসেম্বর উৎপাদন যায় রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রথম ইউনিট চালু হওয়ার পর গত ৭মাসের ৭বার বন্ধ হয়ে যায় এ কেন্দ্রটি। এরমধ্যে ৪বার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজে, আর কয়লা সংকটে বন্ধ হয় ৩বার। অপরদিকে ৬৬০মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট আগামী সেপ্টেম্বরে চালু সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মোঃ আনোয়ার উল আজিম।