Home খেলাধুলা বার্সা ছেড়ে ঘরের ক্লাব পিএসজিতে দেম্বেলে

বার্সা ছেড়ে ঘরের ক্লাব পিএসজিতে দেম্বেলে

75

স্পোর্টস ডেস্ক।।

সবকিছু ঠিক হয়ে ছিল আগেই, আজ শনিবার এল আনুষ্ঠানিক ঘোষণা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে নিজ দেশ ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিনে ওসমান দেম্বেলে। পাঁচ বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে পাড়ি দিলেন এই ফরোয়ার্ড।

শনিবার দুই ক্লাবের পক্ষ থেকেই দেম্বেলের দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। বার্সেলোনা তাদের বিবৃতিতে বলেছে, দেম্বেলেকে নেওয়ার জন্য ৫০ মিলিয়ন ইউরোরও বেশি গুনতে হয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

পিএসজিরও এই মৌসুমে খেলোয়াড় দরকার। আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছে না ক্লাবটির। এই মৌসুমে কিংবা আগামী মৌসুমেই ক্লাব ছাড়তে পারেন তিনি। তাছাড়া মাউরো ইকার্দিকেও তুর্কি ক্লাব গালাতাসারাইতে পাঠিয়েছে দলটি। নেইমারও ক্লাব ছাড়তে পারেন এই গুঞ্জনও আছে। তাই দেম্বেলেকে দলে ভিড়িয়ে কিছুটা হাফ ছাড়ল পিএসজি। তাছাড়া এর আগে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছিল মার্কো অ্যাসেনসিওকে।

 

২০১৭ সালে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় যোগ দিয়েছিলেন দেম্বেলে। কাতালান এই ক্লাবটির হয়ে ৬ বছরে মোট ৭টি শিরোপা জিতেছেন তিনি। তবে বিশাল দামে বার্সায় ভিড়লেও তার প্রতিদান দিতে পারেননি তিনি। বেশিরভাগ সময়ই ছিলেন চোটাক্রান্ত।