Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর উপহারের চতুর্থ পর্যায়ে ঘর পেলেন দিঘলিয়ায় ৬৬টি পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের চতুর্থ পর্যায়ে ঘর পেলেন দিঘলিয়ায় ৬৬টি পরিবার

9

 

দিঘলিয়া প্রতিনিধি।।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল ০৯ আগস্ট ভূমিহীন ও গৃহহীন ৬৬টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এই কার্যক্রমে সংযুক্ত হয়ে চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) ভূমিহীন ও গৃহহীন দরিদ্র পরিবারের মাঝে ঘরের মালিকানার দলিল হস্তান্তর করেন।

এ উপলক্ষে গতকাল বুধবার দিঘলিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিঘলিয়ায় নতুন করে ৬৬ টি ভূমিহীন ও গৃহহীন দরিদ্র পরিবারের মাঝে ঘরের মালিকানার দলিল হস্তান্তর করেন। দিঘলিয়ার মোড়লপাড়ায় ৩৪টি, তেঁতুলতলার ৩টি, ব্রহ্মগাতীর ২০টি এবং হাজিগ্রামের ৯টি সহ নতুন ৬৬টি পরিবার এধাপে ঘর পেল। এনিয়ে এ উপজেলায় মোট ৩৮১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে । এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে নয়টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এ উপজেলায়। মাননীয় প্রধানমন্ত্রী এধাপে সারা বাংলাদেশে ২২,১০১টি পরিবার কে উপহার স্বরুপ জমি ও ঘর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুন্নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বজলুল করিম, উপজেলা প প কর্মকর্তা ডাঃ সুলতানা জিন্নাত ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা বায়োজিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, রিসোর্স সেন্টার কর্মকর্তা রাজিয়া লায়লা, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, প্রচার সম্পাদক সালাউদ্দিন মোল্লা, কার্যনির্বাহী সদস্য ফরহাদ কাদির, সাংবাদিক কিশোর কুমার দে প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোন লোক ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এ প্রকল্প চলমান থাকবে পর্যায়ক্রমে নতুন তালিকা করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আবারও ঘরের বরাদ্দ দেওয়া হবে।