Home আঞ্চলিক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, মুদি ব্যবসায়ী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, মুদি ব্যবসায়ী নিহত

21

স্টাফ রিপোর্টার।।

খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামে একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অশোক রায় পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে (কুষ্টিয়া ট- ১১-২৫৭৭) একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকান একেবারেই ভেঙে গুড়িয়ে দেয়। তাৎক্ষণিক এ ঘটনায় ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) সরতে পারলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।