Home খেলাধুলা আফগানদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ

আফগানদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ

71

স্পোর্টস ডেস্ক।।

বিশ^কাপ প্রাক-বাছাইয়ের আগে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলেন জামাল ভূঁইয়ারা। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি পাচ্ছেন তারা। ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটির দিনক্ষণ নির্ধারিত হলেও ভেন্যু ঠিক হয়নি এখনো। বিষয়টি নিশ্চিত করে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলব।

এই দুটি ম্যাচের জন্য ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে।’ দুই প্রস্তুতি ম্যাচের পরেই বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। এবারের সাফেই দ্বীপরাষ্ট্রটিকে পরাস্ত করেছিলেন জামাল ভূঁইয়া ও তারিক কাজীরা। প্রাক-বাছাইয়ে তাদের হারাতে পারলে বিশ্বকাপের মূল বাছাইপর্বে যাবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের মতো শক্তিশালী দেশ। ষক্রীড়া প্রতিবেদক