Home খেলাধুলা প্রথম ম্যাচে এমবাপ্পেকে রাখছে না পিএসজি!

প্রথম ম্যাচে এমবাপ্পেকে রাখছে না পিএসজি!

59

স্পোর্টস ডেস্ক||

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের আর ১ মৌসুম চুক্তি আছে পিএসজির। এমবাপ্পে চান আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে দলবদল করতে। কিন্তু, বিনামূল্যে তাকে ছাড়তে চায় না পিএসজি। ক্লাবটি চায়, হয় এমবাপ্পে নতুন চুক্তি করুক নইলে আসছে মৌসুমেই অন্য কোথাও চলে যাক।

এসব জটিলতার মধ্যে পিএসজির প্রাক মৌসুমের এশিয়া সফরের দলে এমবাপ্পেকে রাখেনি পিএসজি। আগামী শনিবার পার্ক দে প্রিন্সেসে লরিয়েন্তের বিপক্ষে নতুন মৌসুমের প্রথম ম্যাচেও বাদ দেওয়া হতে পারে তাকে। নতুন কোচ লুইস এনরিকের অধীনে মূল দলের সঙ্গে অনুশীলন করবেন না তিনি। অনুশীলন করবেন আলাদাভাবে। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

এদিকে, কয়েকদিন আগেই কিলিয়ান এমবাপ্পের জন্য আঁকাশছোয়া দামের প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ফরাসি এই ফরোয়ার্ড এমবাপ্পের জন্য রেকর্ড ২৫৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি আল-হিলাল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। ফুটবলের ইতিহাসে এত চড়া দামে দলবদলের ঘটনা আর ঘটেনি। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। এখনো পর্যন্ত সেটিই সর্বোচ্চ দামে কোনো ক্লাবে যোগ দেওয়ার ঘটনা। তাতে সম্মতি জানিয়েছিল পিএসজিও। এমবাপ্পেকে বোঝাতে প্যারিসেও এসেছিল আল-হিলাল কর্তারা। তবে তাদের সঙ্গে দেখাই করেননি এমবাপ্পে।

 

এমবাপ্পেকে নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে দলবদলের বাজারে সরব পিএসজি। তরুণ এবং ফ্রেঞ্চ খেলোয়াড়দের দিকে ঝুঁকছে দলটি। ২২ বছর বয়সী বেনফিকার ফরোয়ার্ড গনসালো রামোসকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে দলটি।