Home আঞ্চলিক খুলনায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খুলনায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

81

বজলুর রহমান।।

খুলনা নগরীর লবণচরা থানার আদিউজ্জামান সড়কে অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আনাম বান্না জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একটি ঘেরে ভুক্তভোগী কিশোরী তার বাবার জন্য খাবার নিয়ে যেত। ২০১০ সালের জানুয়ারি মাসের কোনো একদিন ওই কিশোরী তার বাবাকে খাবার দিয়ে বাড়ি ফিরছিল। এসময় আসামি রবিউল মুখে ওড়না চেপে ধরে ওই কিশোরীকে পাশ্ববর্তী পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে ঘটনাটি মেয়েটির পরিবার চেপে যায়। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রবিউলকে আসামি করে আশাশুনি থানায় মামলা করেন।

তিনি আরও জানান, মামলার বিচারকাজ শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকেই রবিউল পালাতক ছিলেন। র‌্যাব-৬-এর সদস্যরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে খবর পেয়ে গতকাল রাতে লবণচরা থানার আদিউজ্জামান সড়কে অভিযান চালায়। এসময় রবিউল গ্রেপ্তার হন। আসামিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।