রূপসা প্রতিনিধি।।
রূপসা উপজেলার কর্ণপূর মোড় বাজারে পীর মোহাম্মদ বাবুর ফার্নিচার এর শো রুম ও কারখানায় ৩ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এলাকাবাসী ও রূপসা ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
জানা গেছে রূপসা উপজেলার নেহালপুর গ্রামের পীর মোহাম্মদ বাবু উদ্যক্তা হয়ে কর্নপুর মোড়ে রেড়িমেট দরজার কারখানা ও শো রুম গড়ে তোলে। কারখানায় প্রতিদিন ২২ থেকে ২৫ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। কারখানা ও শো রুম দেখাশুনা করে বাবুর ছেলে হুসাইন শেখ। দরজার চাহিদা বেশি থাকার কারনে ৩ আগষ্ট দিবাগত রাত ১২ টা পযন্ত শ্রমিকগন কাজ করে বাড়ী চলে যায় হটাৎ গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয় ।
পরবর্তীতে রূপসা উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ও এলাবাসীর যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে দোকান এবং শোরুমের সকল মালামাল । দোকান মালিক জানান এতে প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।











































