মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পরিষদ ও পৌর মেয়রের উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা স্মৃতি নাম ফলক। মুক্তিযোদ্ধা স্মৃতি নাম ফলকটি মহেশপুর খালিশপুর সড়কের খাদ্য গোডাউন মোড়ে নির্মান হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা স্মৃতি নাম ফলকটি পরিদর্শন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পৌর মেয়র আব্দুর রশিদ খান,মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি শিক্ষক মাহাবুব আজম ইকবাল ঝড়ু, শ্যামকুড় উনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমান উল্লাউল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজিসহ দলিয় দলীয় নেতৃ বৃন্দ।











































