খবর বিজ্ঞপ্তি।।
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা নিছক একটি হত্যাকান্ড নয়। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মার্কিন সা¤্রাজ্যবাদের কাছে তুলে দেয়ার ষড়যন্ত্র করেছিলো। তিনি আরো বলেন, ‘৭১ এর অপশক্তি পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এটা শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, এটা বিশ্ব মানবতাকে হত্যা করা হয়েছিলো। এ হত্যাকান্ডের মধ্য দিয়ে বাঙালি জাতিকে গোলামের জাতিকে পরিণত করার ষড়যন্ত্র হয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যা করা মানে গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানুষের অধিকারকে হত্যা করা। সে কারণেই সেদিন মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেনি। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে সংবিধানকে অকার্যকর করা হয়েছিলো। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজের জীবন বিপন্ন করে দেশে ফিরে বাংলার মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দেন। তাকে ২৩ বার হত্যার চেষ্টা করা হয়েছে। পরিবারের সবাইকে হারিয়েও তিনি ১৮ কোটি মানুষকে পরিবারের সদস্য করে দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সেজন্য সকলকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে বিএনপির অগ্নিসন্ত্রাসকে মোকাবেলা করতে হবে।
গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় নগরীর ৩১নং ওয়ার্ডের জিন্নাহ পাড়ায় শোকাবহ আগস্টের ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. স্ইাফুল ইসলাম, সাধারন সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম। ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভিন জলি, মোল্লা ইখতিয়ার উদ্দিন, আরিফুর রহমান, মো. সজল। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য কাজী জাহিদুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, ড. সাঈদুর রহমান, ডা. সুলতান, রফিকুল আলম, মো. ফারুক হোসেন, সাহেবুর রহমান পিটু মোল্লা, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, মোস্তফা কামাল আহমেদ, কামাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##
সা¤্রাজ্যবাদীদের নির্দেশে বাংলার মীর জাফর মোস্তাক জিয়া, তাহের ঠাকুরেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে: শ্রম প্রতিমন্ত্রী
খবর বিজ্ঞপ্তি।।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, সা¤্রাজ্যবাদীদের নির্দেশে বাংলার মীর জাফর মোস্তাক, জিয়া, তাহের ঠাকুরেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা বাঙালিকে দাবিয়ে রাখতে এবং তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে এ হত্যা সংঘটিত করেছিল। তিনি আরো বলেন, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তখন মানবতা কোথায় ছিল, এখন মানবতার মায়া কান্না কাঁদছে বিএনপি-জামায়াত। এ দেশে মানবতা রক্ষা করলে শেখ হাসিনা করেছেন। তিনি এদেশের নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন, গৃহহীনকে গৃহ দিয়েছেন, স্বামীহারাকে ভাতা দিয়ে মানবতা রক্ষা করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কুয়েট গেটে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শোকসভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, শ্রম সম্পাদক শেখ ইউনুস আলী, শেখ আবিদ হোসেন, এস এম আনিসুর রহমান। ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাজ্জাদুর রহমান লিংকন, নাসির উদ্দিন, শহিদুল ইসলাম পিটু, হাফিজুর রহমান, লিয়াকত মুন্সি, মফিজুর রহমান, শেখ সুমন। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ সৈয়দ আলী, সৈয়দ কিসমত আলী, মোঃ শাহাবুদ্দিন, খ. ম লিয়াকত, সুরুজ্জামান হানিফ, আনিসুর রহমান মোড়ল, মনিরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শেখ কামালের জন্মবার্ষিকীতে আ’লীগের কর্মসূচী
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।











































