Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

145
শোকের মাসের প্রথম প্রহরে খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল

খুলনা মহানগর ওয়ার্কার্স পার্টির জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির এক গত ৩০ জুলাই রবিবার বিকেল ৫:৩০ মিনিটে জরুরী সভা সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড আনসার আলী মোল্লার মৃত্যুতে এক গভীর শোক প্রস্তাব গ্রহণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কমরেড আনসার আলী মোল্লার শোক সভায় অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অপর এক প্রস্তাবে আগস্ট মাসব্যাপী পার্টির বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড বাবুল আক্তার, কমরেড ফারুক মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
কৃষকের অধিকার প্রতিষ্ঠাসহ কৃষি ও কৃষকের স্বার্থে ১০ দফা দাবি সম্বলিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় কৃষক সমিতি, খুলনা জেলা কমিটির পক্ষ থেকে গত ৩১ জুলাই সোমবার বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ১. বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে প্রদান, বাজেটে কৃষিখাতে (কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণিসম্পদ) বরাদ্দকৃত সকল অর্থ সঠিকভাবে ব্যয়ের নিশ্চয়তা, কৃষিপণ্যের লাভজনক মূল্য প্রদান ও কৃষি উপকরণের মূল্য কমানো, ব্যাংক ঋণের সুদ কমিয়ে সরল সুদে কৃষকদের ব্যাংক ঋণ প্রদান, মহাজনের ঋণের অত্যাচার বন্ধ করা; ২. সরকারী হিসাবে আমাদের দেশে প্রায় ৫০ লক্ষ একর খাস জমি ও জলা আছে। তা অবিলম্বে গণতান্ত্রিক ভূ-সংস্কার নীতিমালার অধীনে ভূমিহীন কৃষক ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং একই সঙ্গে সিলিং উদ্বৃত্ত জমি খাসের আওতায় আনা; ৩. দেশের যে সকল নদী-বিল-হাওর আছে তা সংস্কার করে যাতে ভূ-উপরস্থ পানি সেচ কাজে ব্যবহার করা যায় এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও নদী ভরাট রোধে সরকারের ডেল্টা প্লান অনুযায়ী ভরাট নদীসমূহ খনন করে জোয়রের পানিতে আসা পলি ব্যবস্থাপনার জন্য ঞজগ (ঞরফধষ জরাবৎং ঝরষঃ গধহধমবসবহঃ) প্রকল্প বাস্তবায়ন করা; ৪. (ক) সারাদেশে পূর্ণ রেশনিং চালু, (খ) ৬০ বছর বয়সের কৃষক ও খেতমজুরদের জন্য জমা বিহীন পেনশন স্কিম চালু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতাসহ সকল ভাতার পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি করা; ৫. পচনশীল কৃষিপণ্য রক্ষণাবেক্ষণের জন্য সরকারের উদ্যোগে হিমাগর নির্মাণ এবং অন্যান্য কৃষিপণ্য বছরব্যাপী সংরক্ষণের জন্য সরকারি সংরক্ষণাগারের পরিমাণ জেলা-উপজেলায় বাড়ানো; ৬. বরেন্দ্র অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা করতে ফারাক্কা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা, পদ্মা ও এর শাখা নদীসমূহের নাব্যতা বৃদ্ধিতে খনন কাজ পরিচালনার উদ্যোগ গ্রহণ; ৭. মুজিববর্ষ উপলক্ষে সরকার যে সমস্ত গৃহহীনদের ঘর দিচ্ছে সেই বণ্টনে প্রচুর দুর্নীতি হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা এবং ঘরের মানও সরকারি পরিকল্পনা মাফিক হচ্ছে না বিষয়টিও খতিয়ে দেখা; ৮. প্রচলিত সমাজ ব্যবস্থায় কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য প্রকৃত কৃষকরা লাভবান হচ্ছে না, লাভবান হচ্ছে জোতদার ধনী কৃষক, লাভবান হচ্ছে পুঁজিপতি কোম্পানিগুলো; ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব কৃষক ও খেতমজুর Ñ অবিলম্বে সরকারি উদ্যোগে কৃষক সমবায় গঠন করে কৃষিকে যান্ত্রিকীকরণের ব্যবস্থা করা; ৯. তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি অবিলম্বে সম্পাদন ও বাস্তবায়ন এবং আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পানির ন্যায্য হিস্যা আদায় করা; ১০. বর্তমান বাজেট ব্যবস্থা মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেটের স্বার্থে, তা ভেঙ্গে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবী সম্বলিত ১০ দফা উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি, খুলনা জেলা সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, সহ-সভাপতি সেলিম আকতার স্বপন, সাধারণ সম্পাদক মাস্টার সন্দীপন রায়, দপ্তর সম্পাদক শেখ মফিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জুলফিকার আলী কাজী, সম্মানিত সদস্য দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা মহানগর সিপিবি নেতা চন্দনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর নেতা কমরেড এস এম চন্দনের পিতা শেখ আবু সাইদ (৮৭) গতকাল ৩১ জুলাই সোমবার রাত ২টায় নগরীর ডক্টরস পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ পেয়ে চন্দনের খালিশপুর আবাসিক এলাকায় নিজস্ব বাসভবনে যান সিপিবি সাধারণ সম্পাদক কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড হুমায়ুন কবির, কমরেড গাজী আফজাল, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড মির ওবায়দুর রহমান, কমরেড হাসেম আলী প্রমুখ। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে এস এম চন্দনের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি কমরেড হরমুজ আলী, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন, খানাজাহান আলী থানা সভাপতি কমরেড আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড এমদাদ আলী প্রমুখ।

শোকবহ আগস্টে নগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
শুরু হলো বাঙালীর শোকের মাস আগস্ট। ১৯৭৫ এর এই আগস্টে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। যে হত্যাকান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু সন্তান নিষ্পাপ শেখ রাসেল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর স্রষ্ঠা, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি সহ পরিবার ও নিকট আত্মীয়সহ মোট ২৬ জন নিহত হন। ৭৫’এর নরপিচাশ খুনিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্য করেই ক্ষান্ত হয়নি তারা বন্ধ করে দিয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া। আগমী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৩ আগস্ট সকাল ১১টায় শিববাড়ী মোড়ে মানববন্ধন কর্মসূচী ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান। ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আবু নাসের ব্যাংকুয়েট হলে “শুদ্ধ তারুন্যের ঋদ্ধ স্লোগান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে দুপুর ১২টা আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৭:৩০ মিনিটে খুলনা মহানগর আওয়ামী লীগের শোক র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন ও খাবার বিতরণ। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের সাথে দোয়ায় অংশগ্রহন ও খাবার বিতরণ। ১৬ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আবু নাসের ব্যাংকুয়েট হলে সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগীতা, বিকাল ৩টায় ‘বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতা ও বিকাল ৫টায় ‘ইনডেমনিটি নাটক’ প্রদর্শন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ কতৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ কতৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন। ২৪ আগস্ট আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ কতৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন। ২৫ আগস্ট শহীদ মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ‘শহীদ মঞ্জুরুল ইমাম মঞ্চে’ শ্রদ্ধাঞ্জিলী নিবেদন ও মহানগর আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহন। ৩১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে “শোক থেকে শক্তি-শক্তি থেকে জাগরন” শীর্ষক সমাবেশ। এছাড়া খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালিত হবে। গতকাল মঙ্গলবার সকাল ০৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শোকের মাস আগস্টের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়।

ডুমুরিয়ায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে এ্যাড. সাইফুলের আর্থিক সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু মোয়াজ্জেম হোসেন (৫) ও কুলসুম খাতুন (৬) এর পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, খুলনা সদর থানা আওয়ামী লীগ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভুক্তভোগী শোকাহত পরিবারেরর পাশে যান এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. আব্দুল গনি, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. অশোক কুমার গোলদার, এ্যাড. রবীন্দ্রনাথ সরদার, এ্যাড. আশরাফ আলী পাপ্পু,বাবু বীরেশ্বর রায়, এইচ এম ওবায়দুল্লাহ, মো. রফিক শেখ, মাহবুব ইসরাম জোয়াদ্দার, আব্দুস ছাত্তার সরদার, দশরথ মন্ডল, রাম প্রসাদ জোয়াদ্দার, আদিত্য মন্ডল, বিনয় কৃষ্ণ রায়, অধ্যা. সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, আফরোজা খানম মিতা, মো. রবিউল ইসলাম, চৈতালী পাল, কাজী আলমগীর হোসেন, আব্দুল গনি, রবিউল ইসলাম, এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. নিউটন মন্ডল, এ্যাড. শেখর ঢালী, এ্যাড. উল্লাস বৈরাগী, এ্যাড. মো. আব্দুল কুদ্দুস, এ্যাড. মো. মেহেদী হাসান, এডভোকেট কে এম মিজানুর রহমান, শরিফুল ইসলাম মিঠু, মেহেদী হাসান, মো. কামাল হোসেন, সিরাজুল ইসলাম মেম্বার, আবু বকর সরদার, সুভাস চন্দ্র দাস, শ্যাম সুন্দর দাস, গিয়াস উদ্দিন মোড়ল, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, জাকির হোসেন, ইকবাল হোসেন, শেখ মুজিবুর রহমান, মুরেল ইসলাম শেখ, ডবলু কুমার মন্ডল প্রমূখ।

তেলিগাতীতে জমি সংক্রান্ত বিরোধে কিশোরগ্যাংয়ের হামলায় বৃদ্ধা নিহতের ঘটনার পর
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী ফকির পাড়ার কিশোরগ্যাং নেতা ইমরান ফকিরগংয়ের উপর্যপরি হামলার শিকার প্রতিবেশী বৃন্ধা রাহিলা বেগম ও তার পরিবার। ভুক্তোভোগীদের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে আফজাল ফকির, ইমরান ফকির, শাকিল ও তাসলিগং পিটিয়ে গুরুতর আহত করে রাহিলা বেগম(৮০)কে পরবর্তিতে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি মারা যায়। হামলার ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে বাড়ী ছাড়া হয় আশরাফুল আলম। আসামীরা জামিনে বেরিয়ে এসে সম্প্রতি আশরাফুল আলমের উপর হামলা চালায়। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ইমরান ফকিরগং সাইফুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহানাজ বেগমএবং তার সন্তান শিমুল কে মারপিট করে। হামলা কারীরা সাইফুল ইসলামের বাড়ীর আসবপত্র ভাংচুর করে। এ সময় তাদের হাত থেকে রক্ষা পাইনি সাইফুল ইসলামে গবাদী পশু গরু। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে বাড়ীর টিনের চাল কেটে ফেলে।
স্থানীয় প্রতিবেশী ও ভুক্তোভোগী শাহানাজ বেগম জানাগেছে, তেলিগাতী ফকির পাড়ার আফজাল ফকিরের সাথে পার্শবর্তি আশরাফুল আলমের পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। জমিজমা বিরোধের জের আফজাল ফকির, তার পুত্র কিশোর গ্যাং নেতা ইমরান ফকিরগং আশরাফুল আলমের বাড়ীতে হামলা চালিয়ে তার বৃন্ধ মা রাহিলা বেগমকে কে মারপিট করলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি হয় । হামলার ঘটনায় মামলা করো হলে পুলিশ আসামীদের আটক করে জেল হাজতে পাঠায়। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে এসে নিহতের পুত্র মামলার বাদী আশরাফুল আলমের উপর হামলা চালায়। পরবর্তিতে গতকাল মঙ্গলবার সকালে আফজাল ফকিরের পুত্র ইমরান ফকির গং বাড়ীতে হামলা চালিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহানাজ বেগম ও তাদের সন্তান শিমুল কে হাতুড়ী দিয়ে মারপিট করে। হামলায় তাদের গবাদী পশু গরু ও রক্ষা পায়নী। হামলাকারীরা দেশীয় অস্ত্র দা দিয়ে সাইফুল ইসলামের বাড়ীর টিনের চাল কেটে ফেলে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাহানাজ বেগম বলেন, আমাদের জমি আমরা দাবী করায় আফজাল ফকির ও ইমরান ফকিরগং আমার শাশুড়ীকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার ভাসুর ঐ ঘটনায় মামলা করায় তাদের অত্যাচরে সে বাড়ী ছাড়া হয়েছে। সম্প্রতি তারা জেল থেকে বেরিয়ে মামলা তুলে না নিলে আমাদেরও মেলে ফেলার হুমকি দেওয়ার এক পর্যায়ে আমাদের স্বামী, আমার এবং আমার সন্তানের উপর হামলা চালায়।
স্থানীয় ইউপি সদস্য জিএম এনামুল কবির বলেন, অভিযুক্ত ইমরান ফকির কিশোরগ্যাং থেকে ভয়ংকর সন্ত্রসী হয়ে উঠছে বাদী করে বলেন এখনই এর লাগাম টানা না গেলে ভবিষ্যতে ভয়ংরর সন্ত্রাসী হয়ে উঠতে পারে। তিনি বলেন কিছু দিন আগে আশরাফুল আলমের বাড়ীতে হামলা চালিয়ে তার বৃন্ধা মায়ের পা ভেঙ্গে দেয়। গ্রামবাসি চাঁদা তুলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করায়। বেশি কিছু দিন চিকিৎসা শেষে তিনি মারা যায়।
এ ঘটানয় আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, তেলিগাতী ফকির পাড়ায় মারপিটের ঘটনাটি আমরা অবহিত আছি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাকেশি কর্মচারী ইউনিয়নের কো-অপটে মো. আব্দুল মান্নান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শুন্য পদে ইউনিয়নের গঠণতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী পদটি কো-অপট করে ইউনিয়নের সদস্য মো. আব্দুল মান্নানকে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত ঘোষনা করে এ দায়িত্ব দেওয়া হয়।
জানাগেছে, বাকেশি কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন গত ২৪-১১-২২ তারিখে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অবসরজনিত কারণে সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়। পরবর্তিতে ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক শুন্য পদে কো-অপট করে ঐ পদে সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। যা গত ১৫/৬/২৩ তারিখের সাধারণ সভায় অনুমোদন দেওয়া হয়। সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব গ্রহণের পর সহ-সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে যায়। গত ২৭ জুলাই
দুপুর ২টা ৩০মিনিটে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. শাহাজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শুন্য পদে সভায় উপস্থিত কার্যনিবাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যনিবাহী সদস্য মো. আব্দুল মান্নানকে কো-অপট করে সহ-সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত ঘোষনা করে পরবর্তি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব দেওয়া হয়। জরুরী সভায় ইউনিয়নের সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো .বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো .মিজানুর রহমান মিনা, প্রচার সম্পাদক মো. শাহনেওয়াজ মোল্যা, কোষাধ্যক্ষ মোঃ মুরাদ শেখ এবং কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। বিষয়টি গত ৩০ জুলাই খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালককে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সদস্য ও দি ডেইলী ট্রাইব্যুনাল পত্রিকার খুলনা ব্যূরো প্রধান এস এম আমিনুল ইসলামের পিতা মো. আফসার আলী শেখ(৭৮) মঙ্গলবার ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ”’রাজিউন ) সকালে বুকে ব্যথা হলে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর ডুমুরিয়ার বামুন্দিয়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক এস এম আমিনুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

রাখালগাছির ক্ষুদ্র চাকশ্রী গ্রামে ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্র চাকশ্রী গ্রামে এক কাঠ ব্যবসায়ীর বাড়ীতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা,ভাংচুর লুটপাট ও শতাধীক ফলন্ত গাছ কর্তনের ঘটনা ঘটেছে। সদ্য মা হারা চার শিশু সন্তানদের নিয়ে ঐ পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১লা আগষ্ট) সকাল ১০ টায় উক্ত গ্রামের মোজাফর হোসেনের পুত্র কাঠ ব্যবসায়ী খাইরুল হোসেনের বাড়ীতে।
প্রত্যক্ষ্যদর্শী ও ভুক্তভোগীর পিতা মোজাফর হোসেন জানান,মঙ্গলবার সকালে তার ছেলে খাইরুল হোসেন কাঠ ব্যবসার কাজে বাইরে চলে যান,তার দুই নাতনি স্থানীয় ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে চলে যান, এসময় তিন বছর বয়সী মা হারা অপর যমজ দুই নাতিদের নিয়ে তিনি বাড়িতে ছিলেন। এসময় স্থানীয় একই গ্রামের মৃতঃ শাহাদাৎ ফকিরের পুত্র সালাম ফকির তার জামাই আ”লীগ নেতা জুয়েল সহ ১২/১৫ জন লোক এসে তার সামনে সব ফলন্ত গাছপালা কেটে ফেলে এবং বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা জমির দলিলপত্র,নগদ টাকা,স্বর্ণালোংকার নিয়ে তারা ব্যপক ভাংচুর ও তান্ডাব চালায়। স্থানীয় এলাকাবাসী দর্শকের ভুমিকা পালন করলেও ভয়ে কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। ভুক্তভোগী খাইরুল হোসেন জানান, স্থানীয় সালাম শেখের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে জামাতা খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল তরফদারের নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা সন্ত্রাসী এনে এই তান্ডব চালায়। ঘটনার খবর শুনে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। বর্তমানে পরিবারটি বসতঘর ও অনান্য মালামাল হারিয়ে তারা এখন চরম মানবেতর জীবন যাপন করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন কুষ্টিয়ার নয়া ডিসি এহেতেশাম রেজা
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া মডেল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো: এহেতেশাম রেজা। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ক্লাস নেন তিনি।

সোমবার দুপুরে তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজিত মতবিনিময় শেষ করে বারুইপাড়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষ করে বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এসময় প্রায় ১০ মিনিট ক্লাস নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক।

ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হতে হবে।
বড় লোক নয়, বড় মানুষ হও। আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দান, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা যেমন আমাদের মাকে ভক্তি, শ্রদ্ধা করি ও ভালোবাসি, তার প্রতি দায়িত্ব পালন করি। একইভাবে মাতৃভূমিকে মা হিসেবে দেখতে হবে। আর মানুষকে ভালোবাসতে পারলে সোনার মানুষ হওয়া সম্ভব হবে।

বলিদাপাড়া মডেল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন বলেন, ডিসি স্যার আমাদের স্কুল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। কিভাবে ক্লাস নিতে হয় এজন্য কিছুটা সময় তিনি শিক্ষকের ভূমিকা পালন করেন। এবং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনা দেন। স্যার অনেক সুন্দর ও সহজভাবে শিশুদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেন, সোমবার সকালে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় শেষে বারুইপাড়া ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্র, ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। একই সাথে আকস্মিক বলিদাপাড়া মডেল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। তার এ ধরনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে মনে করেন এই শিক্ষক।

স্বামী কর্তৃক অভয়নগরের মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরের মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এক পাষন্ড স্বামী। এ ঘটনায় খবর পেয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে জনমনে। ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার কালিয়া উপজেলার চানপুর গ্রামে। পাষন্ড স্বামী ইমরান শিকদার নড়াইল জেলার কালিয়া উপজেলার চানপুর গ্রামের রউফ শিকদারের ছেলে।
জানা গেছে, উপজেলার সরখোলা গ্রামের হালদার আলীর মেয়ে আয়শা আক্তার তিলা(২৩) কে তার স্বামী ইমরান শিকদার যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন করে শরীরে আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। গৃহবধু তিলা বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তার হাত,পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে স্বামী ইমরান শিকদার পলাতক রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ৭ নম্বর বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন আয়শা আক্তার তিলা। তার হাত-পা ও শরীরে বিভিন্ন স্থান পুড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, তার অবস্থা খুবই ভয়াবহ। আগুনে পুড়ে তার শরীর ক্ষত হয়েছে এবং সারাদিন ছটফট করে। সুস্থ হতে সময় লাগবে। কিন্তু ক্ষত ঠিক হবে কিনা বলতে পারছেন না। ভুক্তভোগির মা আলেয়া বেগম জানান, গত বুধবার ২৬ জুলাই সকালে আমার মেয়ে তিলার কাছে জামাই ইমরান সিকদার যৌতুকের টাকা চায়। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তার স্বামী ইমরান তাকে অমানুষিক নির্যাতন করতে থাকে। এক পর্যায় তিলা জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে স্বামী ইমরানসহ শ্বশুর বাড়ির লোকেরা তিলার শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তিলার চাচি শাশুড়ী ঘটনা দেখে তার শরীরে আগুন বন্ধ করে। পরে তিলার বাবাকে খবর দিলে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তিলার মা অভিযোগ করে বলেন, অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোন ভাবেই অভিযোগ গ্রহণ করেনি। এবং নড়াইল যেতে বলে তাড়িয়ে দিয়েছে। তিনি আরো জানান, আমরা গরীব অসহায় মানুষ বলে কি পুলিশের কাছে কোন সহযোগিতা বা বিচার পাবোনা? এটা কেমন ধরনের অবিচার। এমন প্রশ্ন রেখে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সচেতন মহলের দাবি, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টাকারী স্বামীসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার। এ ব্যপারে অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল বলেন,ওই গৃহবধুর পক্ষ থেকে একজনকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টা জেনেছি। গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। থানায় আসলে আমরা অবশ্যই দেখবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে সেলফি তুলতে যেয়ে সদ্য এসএসসি পাশ দামুড়হুদার ছাত্র’র মৃত্যু
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে মোবাইলে সেলফি তুলতে যেয়ে দামুড়হুদার সদ্য এসএসসি পাশ ছাত্র’র করুণ মুত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের চুল ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ইনজামুল(১৭) বাড়ির অন্যান্য সদস্যদের সাথে ট্রেনে চড়ে ইশ্বরদী বেড়াতে যায়। দুপুর ৩ টার দিকে ট্রেনে ফিরে আসার সময় চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে সেলফি তুলতে যেয়ে পাকশিতে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

ডুমুরিয়ায় কৃষ্ণনগর এমবিবিএস স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর এম.বি.বি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা আত্মসাৎ, ঠিকমত পাঠদান না করাসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ¯’ানীয় অভিভাবক, কমিটির সদস্যসহ ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিচরণ হালদার পড়েছেন তোপের মুখে। ফলে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর এম.বি.বি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিচরণ হালদার বিগত সময়ে বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ৩টি পদে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও আত্মসাৎ করেন। এমনি ভাবে ঠিকমত ক্লাস না করাসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনা নিয়ে স্কুলের অভিভাবকসহ ¯’ানীয়রা তার বিরুদ্ধে প্রতিবাদ সভাসহ মানববন্ধন কর্মসুচীও পালন করেন। স্কুলের এই পরি¯ি’তি পরিবর্তনে প্রায় ১০ মাস আগে অনুষ্ঠিত হয় অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে খুলনা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাক্তন প্রশিক্ষক স্বপন কুমার বিশ্বাসের প্যানেল নিরঙ্কুশ ভাবে জয়লাভ করে এবং তাকে সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায় বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করে একটি পুণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়। ফলে বিদ্যালয়ের শিক্ষার মান ধীরে ধীরে উন্নতির দিকে যেতে থাকে। নির্বাচিত কমিটির পক্ষ থেকে সিন্ধান্ত হয় প্রধান শিক্ষক বিচরণ হালদারের নিকটে থাকা স্কুলের সমুদয় টাকা ফান্ডে জমা দিবেন এবং পাঠদানের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম চলবে না। কিš‘ প্রধান শিক্ষক তা অমান্য করে নানান অজুহাত তুলে আজও পর্যন্ত ওই টাকা ফান্ডে জমা দেননি। ওদিকে তার নিকট¯’ শিক্ষকরাও স্কুলে ঠিকমত আসেন না এবং ক্লাস করেন না। এরই মধ্যে প্রধান শিক্ষক বিচরণ হালদার তার অপকর্ম ঢাকতে উল্টো সভাপতি স্বপন বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা টাকা আত্মসাতের কুৎসা রটিয়ে বেড়া”েছন। গত শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে একটি সভাও তিনি আহবান করেন। যা নিয়ে স্কুলের অভিভাবকসহ ¯’ানীয়রা ফুঁসে উঠে ওই সভায় গিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক উপ¯ি’তিদের তোপের মুখে পড়েন এবং তড়িঘড়ি করে সভা থেকে বেরিয়ে যান। এ সময় বিদ্যালয়ের মাঠে অভিভাবক ও ¯’ানীয় লোকজন একত্রিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নানান শ্লোগান দেন। বিষয়টি নিয়ে সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেন, প্রধান শিক্ষক বিচরণ হালদারের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল। আমরা স্কুল ও এলাকার স্বার্থে সবকিছু স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণ করছিলাম। কিš‘ প্রধান শিক্ষক স্কুলের ৬লক্ষ টাকা ফান্ডে জমা দিতে চান না। বিষয়টি নিয়ে আমরা চাপ প্রয়োগ করলে তিনি উল্টো ফন্দি শুরু করেন। তিনি আরও জানান,সরকারি ভাবে স্কুলের নতুন ভবন নির্মাণের পরে প্রায় ৩৬টি সিলিং ফ্যান ছিল। সেই সিলিং ফ্যানের মধ্যে থেকে ১০টি উধাও হয়ে গেছে। তাছাড়া তার পছন্দের কয়েকজন শিক্ষক আছেন, তারা ঠিকমত স্কুলে আসে না, ক্লাসও করে না। এসব নিয়ে কথা বলতে গেলে তিনি নাখোশ হন। সর্বশেষ তিনি আমার বিরুদ্ধে মাত্র ১০ হাজার টাকা আত্মসাতের ধুয়া তুলে কুৎসা রটা”েছন। যা নিয়ে এলাকার লোকজন ফুঁসে উঠেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক বিচরণ হালদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

অভয়নগরে নওয়াপাড়া পৌরসভা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
যশোরের অভয়নগরে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়া পৌর এলাকায় জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে মঙ্গলবার (১ আগস্ট) সকালে ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া চৌরাস্তা এলাকায় এ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক আল নূর, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, দিগন্ত সামাজিক সংগঠনের সভাপতি ফয়সাল আহম্মেদ সজিব, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ। প্রচার কার্যক্রমের সহযোগিতায় ছিল দিগন্ত সামাজিক সংগঠন। অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, ৬নং ওয়ার্ড থেকে শুরু করা হয়েছে। হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার মাইক ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করে।

শোকের মাসের প্রথম প্রহরে খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল
খবর বিজ্ঞপ্তি
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে খুলনা দলীয় কার্যালয়ের সামনে থেকে আলোর মিছিল ও আলোক প্রজ্জ্বলন করেছে খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ১মিনিটে আলোর মিছিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাজীব হোসাইন, এস এম আসাদুজ্জামান নূর, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বিজয় কুমার দে মিঠু, আব্দুল মান্নান শেখ, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, শেখ মাহমুদুন্নবী মিল্টন, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ,রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ আবু সাঈদ খান, মোঃ রিপনুজ্জামান রিপন, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, রফিকুল ইসলাম খান, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ কামরুল ইসলাম, শেখ ইমরান হোসেন যুবরাজ, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান মিজান, প্রভাষক ইমরান হোসেন, শেখ হেলাল বাবু, আব্দুর রব, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, শরিফুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ল, আতিকুর রহমান সোহাগ, ফাহিদ হোসেন ঐশ্বর্য, শিশির বর, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন,শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, এস.এম দিদার, আনিস ফকির প্রমুখ।#

মৃত্তিকা সংস্থার উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের উদ্যোগে পিছিয়ে পড়া দলিত, মুন্ডা, সমতলের অদিবাসী অনগ্রসার জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে কর্মসূচি প্রনয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা আগস্ট মঙ্গলবার সকাল ১০ টার সময় দং বাদঘাটা মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের প্রজোক্ট অফিসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মৃলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম। উক্ত ,অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন ১,২,৩ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা নীপা চক্রবতী, শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়নের দলিত, মুন্ডা , পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধো উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রমিলা রানী মুন্ডা,যমুনা মুন্ডা,অসিত মুন্ডা,চঙ্গল মুন্ডা,গোপাল চন্দ্র মুন্ডা, প্রমুখ।বক্তব্য বলেন প্রায় ২৫০ বছর আগে উপকূল এলাকায় বন জঙ্গল কেটে সমতাল ভুমি তৈরি করে চাষ যোগ্য করে তলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা।কিন্তু আজ সেই জনগোষ্ঠীকে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।তাই তারা ক্ষোপ প্রকাশ করে বলেন আমরা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের অধিকার নিয়ে কে কাজ করবে যদি আপনাদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন রোধ করা সম্ভব হয় তাহলে আমরা পরিবার নিয়ে সুখে শান্তিতে বসাবস করতে পারবো।গোপাল চন্দ্র মুন্ডা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এলাকার মানুষ কাজের জন্য অন্য জায়গায় যেতে হয়। তার ফলো বাল্য বিবাহ সহ বহুবিবাহ বৃদ্ধি পাচ্ছে তার প্রধান কারন জলবায়ু পরিবর্তন আসুন আমরা সকলে জলবায়ু পরিবর্তন কাজ করি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এ সময় উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সদস্য মোল্লা ইমরান হোসেন, এম আসাদুজ্জামান, মরিউম পারভীন,কারমিন সুলতানা,আনজুয়ারা খাতুন রোবিনা খাতুন।, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এম আসাদুজ্জামান ।

ডুমুরিয়ায় সাংবাদিক আমিনুলের পিতার মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি এসএম আমিনুল ইসলামের পিতা আফসার আলী শেখ (৭৮) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,আমরা তো আল্লাহর আর আল্লাহর কাছেই ফিরে যাব)। সোমবার বিকেলে উপজেলার খর্ণিয়া ইউনিয়নে বামুন্দিয়া গ্রাম¯’ নিজ বাড়িতে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাৎক্ষণিক তাকে ডুমুরিয়া স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অব¯’ায় তিনি মৃত্যুবরণ করেন। ম্তৃ্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র,৩ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ ¯’ানীয় মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়েছে।
সাংবাদিক পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলাম, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, মাহাবুর রহমান, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী মাসুম ও গাজী নাসিম।

 

মহেশপুরে যুবলীগ নেতা হত্যা প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে যুবলীগ নেতা আবু হানিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। সেসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। কর্মসূচীতে নিহতের পিতা রফিকুল ইসলাম, চাচাতো ভাই মতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। সেসময় ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন, এলাকাবাসীসহ জনপ্রতিনিরা অংশ নেয়।
গত ২১ জুলাই বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলার সময় সংঘর্ষে যুবলীগ নেতা আবু হানিফসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১০০০ বেডে উন্নতি করার দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
দক্ষিন- পশ্চিম অঞ্চলের সব চেয়ে বড় চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে প্রায় সময় ধারণ ক্ষমতার ২/৩ গুন রুগী ভর্তি থাকে। এখন তো ডেঙ্গু রুগির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পা রাখার জায়গা নেই। ফলে রুগীরা বেড না পেয়ে ফ্লোরে, বারান্দায়, করিডোর, সিড়ির নিছে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১৫০০/১৬০০ রুগী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শুরু হওয়া ২৫০ শয্যা হাসপাতালের অুনুপাতে এখন ও তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল কাঠামোই দিয়েই চিকিৎসা চলায় এক দিকে চিকিৎসা দিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের হিমসিম খেতে হয়, অন্য দিকে চিকিৎসা নিতে আসা রুগিদের সঠিক ভাবে চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রচুর রুগীর চাপ সামলাতে এবং সাধারন রুগিদের কথা বিবেচনা করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার বেডে রুপান্তিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দ্রুত অবকাঠমো তৈরি করে দীর্ঘ কয়েক বছর বক্স বন্দি অবস্থায় পড়ে থাকা ১০ কোটি টাকা মুল্যের লিনিয়ার আ্যক্সিলেটর মেশিনটি ক্যান্সার রুগিদের জন্য দ্রুত স্থাপন, হার্টের চিকিৎসায় নষ্ট হয়ে পড়ে থাকা ইকো মেশিন দ্রুত সংস্কার এবং নষ্ট হওয়া তিনটি অ্যাম্বুলেন্স রুগিদের যাতায়াতের লক্ষে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন. মাজেদা খাতুন. ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ আহমেদ, জিসান রহমান, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, মো. জয়নাল আবেদিন, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় এ অভিযানে বাজারে খোলা তেল, মুদি দোকান, দই মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়। অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ বলেন, তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে আগে সতর্ক করা সত্ত্বেও বিক্রির উদ্দেশে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য, কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদের মুল্য বিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক নাজমুল হককে মেয়াদ মুল্য বিহীন ও নিম্নমানের পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলা তেল বিক্রি বন্ধের বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সাতক্ষীরায় হাসিমুখ-সেঞ্চুরির সহযোগিতায় শোকের মাসে বৃক্ষচারা বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি
শোকের মাস আগস্ট এর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষচারা রোপন ও বিতরণ কর্মসুচি পালন উপলক্ষে হাসিমুখ- সেঞ্চুরি সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১ই আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার বিসিডিএস ভবনে অবস্থিত সেঞ্চুরি সাতক্ষীরার কার্যালয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলত গাছের চারা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরা পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় প্রধান অতিথি এজাজ আহমেদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষচারা রোপন ও বিতরণ কর্মসুচি পালন উপলক্ষে শোকাবহ আগস্ট মাস ব্যাপী তিনি নিজস্ব অর্থয়ানে মাসব্যাপী বৃক্ষচারা বিতরণ ও রোপন করার উদ্যােগ নিয়েছেন। দেশ ও পরিবেশ বাঁচাতে সবার ঘরে ঘরে বেশি করে গাছ লাগানোর আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প নেই।

দাকোপের বানিশান্তা ইউনিয়নের অবহেলিত জনপদ এলাকাবাসীর ভোগান্তির শেষ নাই
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
অবহেলিত একটি জনপদ দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনবহুল রাস্তা এলাকাবাসীর ভোগান্তির শেষ নাই। যেখানে কম-বেশি উন্নয়ন হলেও অবহেলিত রয়ে গেছে সড়ক ব্যাবস্থা।স্বাধীনতার পর আজ পর্যন্ত উন্নয়ন বঞ্চিত এই গ্রামের গ্রামীণ সড়ক ব্যাবস্থা। যার কারনে চলাচলের জন্য দূর্ভোগে রয়েছেন অত্র এলাকার হাজার হাজার মানুষ। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংষ্কারসহ পাকা করনের দাবী করেছে এলাকাবাসী। সরেজমিনে যেয়ে দেখা গেছে, গ্রামের বেহাল রাস্তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পশুর নদীর পানি। অন্যদিকে অনেক কষ্ট করে কর্দমাক্ত রাস্তায় দিয়ে চলাচল করছে কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী। কোথাও কোথাও রাস্তার কিছু কিছু অংশ পশুর নদীতে ভেঙ্গে গেছে। এরকম অনেক চিত্র চোখে পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর বানাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেও স্থানীয় জনপ্রতিনিধির অবহেলায় এখনও এলাকার চেহারা মান্ধাতার আমলের মত রয়েছে। এখানে শত শত স্থায়ী পরিবারের প্রায় ২ হাজার মানুষের বসবাস। গ্রামটিতে জামে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বাজার রয়েছে। স্বাধীনতার ৫২ বছর পার হলেও গ্রামের মাটির রাস্তায় ইটের সোলিং হয়নি। বৃষ্টির সময় থাকে হাঁটু কাঁদা। রেহাই পায় না এই এলাকা সহ অন্য গ্রামের মানুষ। প্রতি বছর বৃষ্টি মৌসুমে গ্রামের মানুষের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে, বিপাকে পড়তে হয় স্কুল, কলেজ, মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীদের। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সমস্যায় পড়তে হয় ইমারজেন্সি রোগিদের। হঠাৎ কোন ব্যাক্তি অসুস্থ হলে দ্রুত উপজেলা সদরে নেওয়া সম্ভব হয়না। এমনকি পল্লী চিকিৎসকেরাও অনুপযোগী রাস্তার জন্য সহজে কোন রোগীর বাড়িতে আসতে চায় না। বানিশান্তা বাজার থেকে প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তা। এর মধ্য ওয়াপদা রাস্তার কাজ হওয়ার সময় কিছু কিছু রাস্তার ইট তুলে ফেলা হয় যা আজ পর্যন্ত আর বসানো হয়নি। ইউপি সদস্যদের আত্মীয় বা কর্মীদের বাড়ীর সামনে খন্ড খন্ড করে স্বজনপ্রীতি মাধ্যমে ইট বিছানা হলেও। যাহা এলাকার মানুষের উপকার হয়নি বলে অধিকাংশ স্থানীয়রা মন্তব্য করেন। আর যে সকল রাস্তায় বর্তমানে ইটের সোলিং আছে তাও আবার রাস্তার ইট উঠে গর্তে পরিনত হয়েছে। বেহাল দর্শার জন্য স্বাভাবিক ভাবে যাতয়াত করা সম্ভব হয় না। গ্রামের সুবাষ রায় বলেন মেম্বররা যদি যে কোন মাথা থেকে ইটের সোলিং বসাতেন তাহলে কিছুটা হলেও চলাচল করা যেত। বাজার প্রায় ৩ কিলোমিটার রাস্তার মধ্যে ৩/৪ খন্ড মাটির রাস্তা পড়ে আছে। যার ফলে আমরা এখনও বৃষ্টিতে কাঁদা পানিতে চলতে খুবই দুর্ভোগে পড়তে হচ্ছে। সেলিনা আক্তার বলেন, আমরা খুবই অবহেলিত আছি। এখন প্রায় গ্রাম গঞ্জে রাস্তাঘাট ইটের সোলিং কিন্ত আমাদের আজও হাঁটু কাঁদায় চলতে হয়।
সরকারের গ্রামকে শহরে রূপ দিবেন, তাহলে আমাদের অবহেলিত গ্রাম কি কোন নেতাকর্মী, জনপ্রতিনিধির চোঁখে পড়ে না। অনেক গ্রাম ফাঁকা রাস্তায় পিচ ঢালাই রাস্তা হয়েছে, আমাদের গ্রামে প্রায় ২ হাজার জনবসতি বাস করেন। জয়নাল সরদার বলেন, আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে অটোভ্যান আছে, অনেক ব্যক্তির নিজস্ব মটর সাইকেল, ইজিবাইক, নসিমন, করিমন ভ্যান গাড়ী আছে। যারা এ বাহন নিয়ে জীবিকা নির্বাহ করে। এসকল যান রেখে আসতে হয় অন্য গ্রামে। নাহলে রাস্তার পার্শ্বে পলিথিন কাগজ দিয়ে ঢেঁকে রাখতে হয়। অনেক সময় চুরির ঘটনা ঘটে। চলতি মাসে ভারি বৃষ্টিতে এ গ্রামের কয়েক জায়গা মাটির রাস্তা নিচু ও অবহেলিত রাস্তার উপর দিয়ে পানি ছাপিয়ে পশুর নদীতে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, কাঁচা রাস্তা অবহেলিত থাকায় বানিশান্তা গ্রামের বেল্লাল সানার বাড়ীর সামনে রাস্তা নিঁচু থাকায় রাস্তার উপর জাল ফেলে মাছ ধরছে তারা। স্থানীয় ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান কে একাধিকবার বলেছি।গ্রামের কাঁচা রাস্তা খুবই অবহেলিত। রাস্তাটি সংস্কার জরুরি। কিন্তু তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আমি চেষ্টা করছি, গ্রামের মাটির রাস্তা ইটের সোলিং করার। বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদের কুমার রায় বলেন, খন্ড খন্ড করে রাস্তার কাজ করা হয়েছে। চলতি বছরে দেড় চেন কাজ করা হয়েছে। মেম্বারদের কিছু, কিছু কাজ ভাগ করে দেয়া হয়েছে। এডিপির উন্নয়ন তহবিল থেকে বাকী কাজ করা হবে তবে বৃষ্টির জন্য কাজের বিলম্ব হচ্ছে এলাকাবাসী অবহেলিত কাঁচা রাস্তাটিতে ইটের সোলিং করে চলাচলের উপযোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

খুলনা জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে শোকাবহ আগষ্টের প্রথম দিনে মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সকল কাজে বারো মাস, বর্ষাকালে লাগাই গাছ। বৃক্ষ নিধন বন্ধ করি, দুষণমুক্ত জীবন গড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ আন্দোলনটি পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি শুধু দেশের নয়, বৈশ্বিক পরিবেশ সুরক্ষায় অনন্য নজির স্থাপন করেন। আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ অবস্থায়,পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ প্রতিটি নাগরিকের কমপক্ষে তিনটি করে বৃক্ষরোপণের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন সকল রাজনৈতিক দল নেতা-কর্মী ও জনগণকে বৃক্ষ রোপনের সাথে সম্পৃক্ত হতে হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ সভাপতির বক্তব্যে বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে অতিরিক্ত গরম, খরা দুর করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। খুলনা জেলার ২টি পৌরসভা, ৯টি উপজেলার ৬৭টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে খুলনা জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৩শ করে ফলজ ও বনজ বৃক্ষ রোপনের নির্দেশ দেন। এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করে ও এবং দলীয় এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দলকে আরো বেশি শক্তিশালী ও সু-সংগঠিত করার আহবান জানান।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া মোড়ে, আওয়ামী লীগ অফিস, স্থানীয় মসজিদ ও রাস্তার আই লেনে গাছের চারা রোপণ করার মাধ্যমে জেলা যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এস এম মুসফিকুর রহমান সাগর, রেজাউল করিম রেজা, কবির আহমেদ মনা, আরাফাত হোসেন মিয়া, আমিনুল ইসলাম মনির, তাপস জোয়াদ্দার, বিএম মনির হোসেন, বিকাশ হালদার, রিয়াজুল ইসলাম রিপন, ফরিদ আহম্মেদ, অরিন্দম গোলদার, ফরহাদ বাবু, জুয়েল ইমাম, মো. আমিরুল ইসলাম বাবু, অশোক মন্ডল, মো. রফিকুল ইসলাম, তানভীর আহমেদ অপু, জিএম আতিকুর রহমান মন্টু, মোর্শেদ রিয়াদ, সবুজ মন্ডল, নাঈম ফারহান, প্রভাত মন্ডল, মিরাজ তালুকদার, উদয় রায়, অনুপম মল্লিক, শিমুল শেখ, অলোক রায়, রাকিবুল হাসান, রিয়াজুল খান, এস এম সজিবুল হক, মো. বাবু, সাফিন হোসেন তুহিন, সুমন শেখ, মিলন, আলী হোসেন সোহাগ, আজিম মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

 

মহানগর মহিলা আ‘লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দা হোসনেয়ারা রুনু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তি রায়, মমতাজ বেগম, আঞ্জুমনোয়ারা বেগম, আলেয়া সাঈদ, রেহেনা গাজী, খাদিজা কবির তুলি, রোকেয়া রহমান, জেসমিন আক্তার, নাহিদ সুলতানা, বলাকা রায়, রহিমা জালাল, পারভিন ইলয়াস, নুরিনা রহমান বিউটি, শারমিন রহমান শিখা, মিতা বাগচি, নুরজাহান রুমি, শবনম শাবা, কাজল লিমা বেগম, রিতা আলম, শবনম মুস্তারি বকুল, কল্পনা আক্তার, লিমা আক্তার, রেজওয়ানা প্রধান, হাসিনা বেগম, রেখা খানম, মুক্তা হক, নারসিন, শাহিন, দিপা বিশ্বাস, এ্যাড. নারগিস আলম, তহমিনা খানম, সাহানাজ আক্তার, কহিনুর বেগম, কুলসুম, নাছরিন আক্তার, সাহিনা ইসলাম, শম্পা বেগম, সাবিনা ইয়াসমিন, কহিনুর নেছা, শিরিন বেগম, ফরিদা ইসয়াসমিন, রোকেয়া বেগম, নিলা নাসির, নাসিমা আহম্মেদ, আফরোজা বেগম, ফারহানা হক বাপি, মিরা আক্তার, ফাতেমা বেগম প্রমূখ।

সভায় আগস্ট মাসে জাতীয় প্রোগ্রাম উপলক্ষে আলোচনা গৃহিত এবং ৮ই আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম দিবস অনুষ্ঠিত হবে।

দর্শনায় ৪ মামলার পলাতক আসামীর বাড়ি হতে ৪ হাজার পিস ইয়াবাসহ মটরসাইকেল জব্দ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
সোমবার বিকালে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও এসআই (নিঃ) খান আঃ রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স পৌর এলাকার মোহাম্মমদপুর গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়।এসময় মোহাম্মদপুর গ্রামের মোঃ মিন্টু মিয়ার বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া ৪ মামলার পলাতক আসামী আব্দুর সালামের ছেলে চাদপুরের মোঃ মিলন হোসেনের (২৯) বাড়িতে অভিযান চালায়। মিলন ও তার স্ত্রী ফাতেমা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে শুয়ে থাকা ঘুমন্ত মেয়েকে ফেলে রেখে পালিয়ে যায়।এসময় পুলিশ বাসার বারান্দা হতে ৬ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামীর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। দর্শনা থানায় আসামী মিলনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পরকীয়ার অভিযোগে জুতার মালা, তিনজন গ্রেপ্তার
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আলমডাঙ্গার একটি গ্রামে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীকে জুতাপেটা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সালিশকারীরা। পরে তাঁদের জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটলেও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী লালন হোসেন সোমবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন– শফি মল্লিক (৬০), হাসান আলী (৩০) ও কলম জোয়ারদার (৬০)। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার একটি গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ী লালনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সালিশ বৈঠক ডাকেন ইউপি চেয়ারম্যান। তবে লালন সালিশে আসতে না চাইলে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়। দুই শতাধিক মানুষের উপস্থিতিতে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গৃহবধূ ও ব্যবসায়ীকে নির্যাতনের পর জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছে।

পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা ও দু’জনকে গ্রাম ছাড়তে নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল ও সালিশকারীরা। ব্যবসায়ী লালন বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্ববিরোধের জেরে জোর করে বেঁধে সবার সামনে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছেন। এখন আর বাঁচার ইচ্ছে নেই তাঁর।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মামলার পর সোমবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইউপি চেয়ারম্যানসহ অন্যরা পলাতক।

এক প্যাকেট চানাচুরই কাল হলো কিশোরের
নড়াইল প্রতিনিধি
১৯ জুলাই রাত ৮টা। কিশোর শয়ন শেখ (১৪) একই এলাকার রাজুর চায়ের দোকান থেকে ১০ টাকার এক প্যাকেট চানাচুর নিয়ে দৌড় দেয়। রাজুও পিছু নেয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী নিধিখোলা প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার কাছে গিয়ে শয়নকে নিয়ে পড়ে যায় রাজু। শয়নের মাথা সিঁড়ির সঙ্গে আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয়। এতে ভয় পায় রাজু। এ সময় অচেতন শয়নকে ঘাড়ে করে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে যায়। এক পর্যায়ে সে চিন্তা করে ‘শয়ন বেঁচে’ থাকলে এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হবে। এই চিন্তা থেকে রাজু শয়নের বুকে পা দিয়ে চেপে ধরে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় শয়নের দেহ নড়াচড়া দিয়ে ওঠে। পরে তালগাছের ডগা দিয়ে মাথা ও মুখে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে রাজু।

গ্রেপ্তার রাজুর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। ২০ জুলাই নিধিখোলা গ্রামের একটি পাটক্ষেত থেকে শয়নের লাশ উদ্ধার করে পুলিশ। সে সদরের চণ্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে।

এ মামলার প্রধান আসামি রাজু মোল্যা (২৭) সোমবার বিকেলে সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে শয়নকে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এর আগে নিধিখোলা গ্রামের ইলিয়াছ মোল্যার ছেলে রাজু মোল্যাকে পার্শ্ববর্তী পাইকমারী স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য মতে, শয়ন দরিদ্রতার কারণে কখনও ভ্যান বা ঘোড়ার গাড়ি চালাত। রাজু শয়নের কাছে প্রায় ৫০০ টাকা পেত।

মামলার বাদী শিশুটির বাবা নাজমুল শেখ তার সন্তান হত্যার আসামির ফাঁসির দাবি জানিয়েছেন।

সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, শয়নকে হত্যার কথা স্বীকার করে সোমবার আদালতে জবানবন্দি দেয় রাজু।

 

সাগরের মোহনায় ৭ ট্রলারডুবি, নিখোঁজ ২৩ জেলে
খুলনাঞ্চল রিপোর্ট
প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরের মোহনায় ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশনের ৭টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৩ জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলার মালিক ও জেলেরা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় ও সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাগর মোহনায় মনপুরায় বেশ কয়েকটি ট্রলার ডুবে যায়। নিখোঁজ কয়েকজন জেলেকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৎস্য আড়তদার মাইনুদ্দিনের ট্রলার এফবি মায়ের দোয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া ঘাটের ইউনুচ বলির ট্রলার, সূর্যমুখী ঘাটের জান্টু মাঝির ট্রলার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট খালের জামাল মাঝির ট্রলার। চরফ্যাশন ও ভোলা সদরের ট্রলারের পরিচয় পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, জামাল মাঝির ট্রলারে থাকা জামাল মাঝি, কবির, সজিব, শাকিল, রফিক, শামীম ও আল-আমিন। অপরদিকে, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলারে থাকা লতিফ মাঝিসহ ৬ জেলে নিখোঁজ রয়েছেন। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

জেলেদের সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। এই সময় সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সাগর মোহনায় ও হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিলেন মনপুরার একাধিক জেলে। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে পাঁচ ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা জেলেদের অন্যান্য ট্রলার উদ্ধার করলেও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া ভোলা সদর ও চরফ্যাশনের দুটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। ওই দুই ট্রলারের প্রায় ১০ জেলে নিখোঁজ রয়েছেন।

মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় মনপুরার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। অপর মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তিনি জানান।

ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. শফিউল কিঞ্জল জানান, সাগরে মাছ শিকার করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরমধ্যে হাতিয়া ও চরমানিকা কোস্টগার্ডের সদস্যরা সাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছেন।